15/07/2023
ইমাম গাযযালী (রহ.)-এর কিতাব 'তাবলীগেদ্বীন' হইতে উনটি হাদীছ উল্লেখ করা হইতেছে যাহা বারবার মুতালাআ (পাঠ) করা চাই।
প্রথম হাদীছে বর্ণিত আছে : সে ব্যক্তি পালোয়ান নয় যে শত্রুকে ধরাশায়ী করিয়া ফেলে; বরং পালোয়ান ও বাহাদুর ত ঐ ব্যক্তি যে স্বীয় গোহার উপর বিজয়ী থাকে এবং গোম্বাকে ধরাশায়ী করিয়া ফেলে।
দ্বিতীয় হাদীছে বর্ণিত আছে : আল্লাহ তাআলার নিকট মুসলমানের পান করার জন্য 'সর্বাধিক উত্তম ঢোক' হইল 'গোস্বার ঢোক'।
তৃতীয় হাদীছে আছে : যেই মুসলমানের নিজ স্ত্রী, সন্তানাদি অথবা এমন লোকদের উপর গোহা আসে যাহাদের উপর গোস্বাকে সে প্রয়োগও করিতে পারে। কিন্তু তাহা সত্ত্বেও সে গোস্বা সংবরণ করে এবং আপন ধৈর্যের পরিচয় দেয়। আল্লাহ তাআলা তখন তাহার অন্তরকে প্রশান্তি ও ঈমানের দ্বারা পরিপূর্ণ করিয়া দেন।
গোম্বার রোগীদের জন্য নিম্নোক্ত আয়াতে কারীমা লিখিয়া গলায় লটকাইলে এবং উহাকে চিনা মাটির বরতনে লিখিয়া গোলাপজল বা সাধারণ পানি দ্বারা ধুইয়া চল্লিশ দিন পর্যন্ত পান করাইলে খুব উপকার সাধিত হয়। ইহা বহু পরীক্ষিত। আয়াতে কারীমাটি এই-
وَالْكَظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللهُ يُحِبُّ الْمُحْسِنِينَ
(সূরায়ে আলে-ইমরান, পারা ৪)