Uttara Sharbojonin Puja Committee

Uttara Sharbojonin Puja Committee This is a religious page, we organize different Puja event throughout uttara. You are always welcome.

22/08/2026
22/08/2026

সম্মানিত ভক্তবৃন্দ নমস্কার।
আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উত্তরা সার্বজনীন পূজা কমিটির সম্মানিত সহ- সভাপতি শ্রী গণেশ চন্দ্র দাস আগামীকাল ২২ অগাস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, শনিবার উত্তরা সার্বজনীন মন্দিরে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা ও শ্রী শ্রী শনি ঠাকুর (বড় ঠাকুর)-এর পূজার আয়োজন করছেন।
তিনি উত্তরা সার্বজনীন পূজা মন্দিরের সম্মানিত সকল ভক্তবিন্দুকে সপরিবারে উক্ত পূজায় অংশগ্রহণ সহ প্রসাদ গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এমতাবস্থায় আগামী ২২ অগাস্ট ২০২৬, শনিবার, সন্ধ্যায় আপনাদের সকলকে সপরিবারে মন্দিরে উপস্থিত থেকে শ্রী শ্রী সত্যনারায়ণ ও শ্রী শ্রী শনি ঠাকুরের পূজায় অংশগ্রহণ সহ প্রসাদ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।

অনুরোধক্রমে-

ননী গোপাল ঘোষ
সভাপতি (ভারপ্রাপ্ত)
তপন চন্দ্র সাহা
সাধারণ সম্পাদক
উত্তরা সার্বজনীন পূজা কমিটি।

🌺 শ্রী শ্রী মনসা পূজা উপলক্ষে আমন্ত্রণ 🌺সুধী ভক্তবৃন্দ,শুভেচ্ছা ও প্রণাম। 🙏শ্রী শ্রী মনসা দেবীর কৃপা ও আশীর্বাদ কামনায় ...
17/08/2026

🌺 শ্রী শ্রী মনসা পূজা উপলক্ষে আমন্ত্রণ 🌺

সুধী ভক্তবৃন্দ,
শুভেচ্ছা ও প্রণাম। 🙏

শ্রী শ্রী মনসা দেবীর কৃপা ও আশীর্বাদ কামনায় *উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণে আমাদের সবার প্রিয় ভক্ত শ্রী উত্তম কুমার বিশ্বাস মহোদয় শ্রী শ্রী মনসা পূজা ও ভক্তদের জন্য প্রসাদের আয়োজন করেছেন ।

তারিখ: ১৮ই আগস্ট ২০২৬, (মঙ্গলবার)
সময়: পূজা আরম্ভ সকাল ১০ ঘটিকায়,
প্রসাদ গ্রহণ: দুপুর ১:৩০ ঘটিকায়
স্থান: উত্তরা সার্বজনীন মন্দির, ঢাকা।।

এই শুভ তিথিতে সকল ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজন ও বন্ধুদের সপরিবারে উপস্থিত হয়ে পূজার আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ এবং মায়ের প্রসাদ গ্রহণ করার জন্য সাদরে আমন্ত্রণ জানানো যাচ্ছে।

🌸 মায়ের আশীর্বাদে সবার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এই আমাদের প্রার্থনা। 🌸

আপনাদের সান্নিধ্য ও উপস্থিতিই আমাদের আয়োজনকে পূর্ণতা দেবে।

আমন্ত্রণে:
শ্রী ননী গোপাল ঘোষ
সভাপতি (ভারপ্রাপ্ত)
শ্রী তপন চন্দ্র সাহা
সাধারণ সম্পাদক
উত্তরা সার্বজনীন পূজা কমিটি, ঢাকা।

🙏 জয় মা মনসা 🙏

উত্তরা সার্বজনীন মন্দির || Uttara Sharbojonin Mondir ||

বিশিষ্ট মানবাধিকার কর্মী রঞ্জন কর্মকারের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলিঅত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, বাংলাদেশ হিন্দু ...
15/08/2026

বিশিষ্ট মানবাধিকার কর্মী রঞ্জন কর্মকারের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও জগন্নাথ হল ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট মানবাধিকার কর্মী রঞ্জন কর্মকার গত ১২ আগস্ট ২০২৬ সকালে বিআরবি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন।

তাঁর আকস্মিক প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। মানবাধিকার প্রতিষ্ঠা, সমাজের উন্নয়ন এবং অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশে তাঁর অসামান্য অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর কর্মময় জীবন ও আদর্শ আমাদের সকলের জন্য অনুকরণীয় ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

রঞ্জন কর্মকারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উত্তরা সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে সভাপতি (ভারপ্রাপ্ত) ননী গোপাল ঘোষ, সাধারণ সম্পাদক তপন চন্দ্র সাহা এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু।

রঞ্জন কর্মকারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা।

উত্তরা সার্বজনীন মন্দির।শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে চলছে শিবের মাথায় জল ঢালা।উত্তরা সার্বজনীন মন্দির                   ...
10/08/2026

উত্তরা সার্বজনীন মন্দির।
শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে চলছে শিবের মাথায় জল ঢালা।

উত্তরা সার্বজনীন মন্দির || Uttara Sharbojonin Mondir ||

Address

Plot # 01/Temple-01, Road # 2, Sector # 17/E, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Uttara Sharbojonin Puja Committee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Uttara Sharbojonin Puja Committee:

Shortcuts

Share