নূর-Noor the sign of Jannah

নূর-Noor the sign of Jannah way to jannah

09/06/2022

যে কোনো বিষয়ে আমরা ব্যর্থ হলে মন খারাপ করি।
অথচ দোয়া এমন একটি অস্ত্র যা দিয়ে সব কিছু হাছিল করা যায়। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই হালাল-হারাম বুঝতে হবে।
দুর্ভাগ্যবশত এই প্রার্থনা আর দোয়ার ব্যাপারে আমরা সবসময়ই উদাসীন থাকি!

08/06/2022

ইনিই সেই নবী যিনি তার সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন. ইনিই সেই নবী, তার প্রিয় দুই নাতিকে তার উম্মতের মঙ্গলের জন্য কুরবানী করেছিলেন. ইনিই সেই নবী, যিনি মৃত্যুর সময় জিবরাঈল আঃ কে আল্লাহর কাছে বারবার পাঠিয়েছিলেন তার গুনাগার উম্মতের কি হবে সেই প্রতিশ্রুতির জন্য। ইনি সেই নবী, যাকে আল্লাহ তার আরশের পাশে স্থান দিয়েছেন কিন্তু গুনাগার উম্মত জমিনে থাকবেন তাই তিনি জমিনে শুয়ে রইলেন অথচ সেই নবীর জন্য আমাদের হৃদয়ের এতোটুকুও টান পড়তেছে না।

বিভিন্ন খেলাধুলা হলে নিউজ ফিডে জায়গা পাওয়া যায় না পোস্টের কারনে। আর আজকে নবী কে অপমান করে কিন্তু আমাদের সাড়া নেই। অথচ এই নবী তার 63 বছর জিন্দেগি শুধু উম্মতের জন্য কেঁদে গিয়েছিলেন।



08/06/2022

বিদ্রুপকারীদের বিরুদ্বে তোমার জন্য আমিই যথেষ্ট।

(সূরা আল-হিজর: ৯৫)

01/06/2022

"যা তোমার জন্য লিখিত সেটা পাহাড়ের চূড়ায় থাকলেও তোমার হবে। আর যা কিছু তোমার জন্য লেখা হয়নি, সেটা দুই ঠোঁটের মধ্যখানে থাকলেও তোমার হবে না।"

ইমাম শাফ'ঈ (রহ.)

27/05/2022

অধিকাংশ নারীর জানাযায় আপনজনরা বলে উঠে মায়্যেতের মুখ ঢেকে রাখুন। গায়রে মাহরাম দেখবেন না। রাব্বে কাবার কসম জীবিতদের জন্যও একই হুকুম।

18/05/2022

তকদিরে যা আছে তাই হবে, তবে তকদিরের লেখাও বদলে দিতে পারে শুধুমাত্র 'দোয়া' ।

মূসা আঃ ছিলেন কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন ।

ইসরাইলি রেওয়াতে দোয়া নিয়ে সুন্দর একটি ঘটনা আছে ।

দীর্ঘদিন ধরে সন্তান হচ্ছিল না এমন একজন মহিলা মূসা আঃ এর কাছে এসে বললেন, আপনার রব কে বলুন তিনি যেন আমাকে একটি সন্তান দান করেন ।

মূসা আঃ তখন আল্লাহর কাছে মহিলার জন্য একটা সন্তান চাইলেন । আল্লাহ জবাব দিলেন, সেই মহিলা্য সন্তান হবে না, সে বন্ধ্যা, এটাই আল্লাহর সিদ্ধান্ত । মহিলা মনে ব্যথা নিয়ে ফিরে গেল ।

এর বেশ কিছুদিন পর সেই মহিলা এসে আবারো অনুরোধ করলো । এবং আবারও মূসা আঃ আল্লাহকে অনুরোধ করলেন এবং আল্লাহ সুবাহানু ওয়াতায়ালা একই জবাব দিলেন ।

তৃতীয়বার একই ঘটনার পুনরাবৃত্তি ।

তারপর অনেক দিন গত হয়েছে । একদিন হঠাৎ সেই মহিলা হাজির, তার কোলে এক ফুটফুটে বাচ্চা, হাতে আর এক বাচ্চা । মহিলা আনন্দ নিয়ে জানাল, দেখুন আমার রব আমাকে দুটি সন্তান দিয়েছেন ।

মূসা আঃ বিব্রত বোধ করলেন । তৎক্ষণাৎ আল্লাহর কাছে জানতে চাইলেন, আপনি তো বলেছিলেন তার বাচ্চা হবে না, আপনার কিতাবে এটাই লেখা রয়েছে ।

দয়াময় রব জবাব দিলেন, প্রতিবার তুমি যখন তাকে 'না' করে দিয়েছো, সে হাল ছাড়েনি, বারবার আমার কাছে প্রার্থনা করেছে।

হে আরহামুর রাহিম ।

হে দয়াময়, হে দয়াময়, হে দয়াময় ...

দয়াময় রব মূসা আঃ কে জানালেন,

'আমার দয়া আমার ক্রোধকে অতিক্রম করেছে ।'

বুখারী এবং মুসলিমে বর্ণিত সহিহ হাদিসে উল্লেখ আছে রাসুলুল্লাহ সা: বলেছেন, আল্লাহর আরশের উপর লেখা রয়েছে

'আমার দয়া আমার ক্রোধকে অতিক্রম করেছে ।'

তকদিরে যা আছে তাই হবে, তবে তকদিরের লেখাও বদলে দিতে পারে শুধুমাত্র 'দোয়া' ।

আপনি যখন দয়াময় রবের কাছে চান তখন কোন সন্দেহ নেই তা দুনিয়াতেই পাবেন । আর দুনিয়াতে না পেলে তার প্রতিদান আখেরাতে দেয়া হবে । আর তাও না হলে, দোয়ার বদৌলতে যে বিপদ সামনে ঘটার কথা ছিল তা কেটে যাবে ।

সুতরাং দোয়াতে কোন লস নাই, পুরোটাই লাভ ।

ওমর রা: কি বলেন দেখুন,

'আল্লাহ তাআলা আমার দোয়ার কি জবাব দিবেন সে ব্যাপারে আমি চিন্তিত নই । আমি তো চিন্তিত থাকি কিভাবে আমি আমার দোয়াকে সাজাতে পারি এবং আরো সুন্দরভাবে আল্লাহর কাছে চাইতে পারি ‌। কারণ আমি যখন দোয়া করব, আল্লাহ তায়ালা তো উত্তর দেবেনই ।'

আল্লাহুম্মা আমিন।।।

18/05/2022

"যেসব মহিলারা স্বামী মারা যাওয়ার পর এতিম সন্তানদের পিছনে জীবন কাটিয়ে দেয় তারা জান্নাতি।"

হযরত মোহাম্মদ (সাঃ)

12/05/2022

হে আল্লাহ,আমি তো আপনাকে ডেকে কখনো ব্যর্থ হয়নি।"
(সূরা মারইয়াম:৪)

12/05/2022

সেই ব্যক্তিই অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়।” — আবু বকর (রাদিয়াল্লাহু আনহু) "

মরার আগে আমাদের
সবাইকে মাপ করে দিও আল্লাহ্
,,,,,,,,, আমীন,,,,

12/05/2022

" স্ত্রীর জন্য তুমি যা-ই খরচ করো না কেন, সেটার জন্য তুমি প্রতিদান পাবে; এমনকি (ভালোবেসে) স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়ার কারনেও তুমি সওয়াব পাবে। "

[বুখারিঃ ৬৭৩৩]

24/04/2022

রোজা শেষ হয়ে যাচ্ছে কবর বাসিদের কান্না শুরু হচ্ছে,, হে আল্লাহ সকল কবর‌ বাসিকে আপনি জান্নাতুল ফেরদৌস দান করুন 💖

Address

Dhaka

Telephone

+8801943443058

Website

Alerts

Be the first to know and let us send you an email when নূর-Noor the sign of Jannah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share