09/09/2026
আমরা অনেকেই ভাবি, নিজের একটা ঘর থাকা মানেই হয়তো বিলাসী জীবন। কিন্তু বাস্তবে একজন মানুষের কাছে তার 'নিজের জায়গা' হওয়ার অনুভূতিটা কেন এত আবেগের ?
জীবনের একটা পর্যায়ে এসে মানুষ বোঝে, প্রতিদিনের নিখুঁত রুটি বানানোর চেয়ে শান্তিতে খাওয়াটা বেশি জরুরি। নিজের তৈরি স্পেসে আপনাকে কোনো পারফেকশনের সার্টিফিকেট দিতে হবে না। ছোটখাটো ভুল বা ত্রুটি নিয়ে কেউ আপনাকে বিচার করবে না।
শরীর বা মন যখন ভালো লাগে না, তখন কোনো অপরাধবোধ ছাড়া একপাশে শুয়ে থাকার অধিকার থাকাটা অনেক বড় এক নিয়ামত। নিজের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে অন্যের অনুমতি বা কৈফিয়তের প্রয়োজন হয় না।
হুট করে মন খারাপ হলে নিজের মতো একটু বাইরে থেকে ঘুরে আসার স্বাধীনতা থাকা, কারো কাছে জবাবদিহি না করে নিজের আবেগকে প্রসেস করতে পারা। দুনিয়ায় এসব অন্যরকমের নিয়ামত। যাদের নেই এমন স্পেইস তাদের আল্লাহ ব্যবস্থা করে দিক।