Mosque Finder

Mosque Finder Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mosque Finder, Religious organisation, Dhaka, Dhaka Division, Dhaka.

রমাদ্বনের প্রস্তুতি নিচ্ছেন কীভাবে? আমলের চেকলিস্ট বেশ ভালো কাজে দেয় মোটামুটি সবার জন্যই।Link in the comment section.
04/02/2026

রমাদ্বনের প্রস্তুতি নিচ্ছেন কীভাবে? আমলের চেকলিস্ট বেশ ভালো কাজে দেয় মোটামুটি সবার জন্যই।

Link in the comment section.

ফজরের আজান ভেসে আসছে। ঘর অন্ধকার, কিন্তু জানালার ফাঁক দিয়ে হালকা আলো ঢুকছে। আপনি চোখ খুললেন। ইচ্ছে ছিল তাড়াতাড়ি উঠবেন, কিন্তু শরীরটা ভারী লাগছে। নামাজ পড়লেন ঠিকই, তবে তাড়াহুড়ো করে। মনে মনে ভাবলেন, "আজ সারাদিন ভালো থাকব ইনশাআল্লাহ।"

কিন্তু দিন শুরু হতেই জীবন তার মতো করে চলতে লাগল। কাজে ব্যস্ততা, ফোনের নোটিফিকেশন, পরিবারের দায়িত্ব, ছোটখাটো ঝামেলা মিলিয়ে কুরআনটা আর খোলা হলো না। যিকরও হলো না যেমনটা ভেবেছিলেন। রাতে ঘুমাতে গিয়ে মনে হলো, "আজও তো খুব বেশি কিছু করতে পারলাম না!"

এই অনুভূতিটা নতুন নয়।
আমরা অনেকেই প্রতিদিন একই সংগ্রামের মধ্য দিয়ে যাই।
এই গল্পটা বদলানোর জন্যই আমাদের ছোট্ট প্রয়াস এই অ্যাপ— Amal (আমল)।

পরের দিন সকালে আপনি আবার ফজরে উঠলেন। কিন্তু এবার ফোনটা হাতে নিলেন, Amal খুললেন। আজকের নামাজ টিক দিলেন। একটু কুরআন পড়লেন, সেটাও লিখে রাখলেন। অল্প যিকর করলেন, সেটাও নোট করলেন।

হঠাৎ খেয়াল করলেন আপনি শুধু লগ করছেন না, আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছেন।
আপনার দুর্বলতা, আপনার চেষ্টা, আপনার উন্নতি—সবকিছু চোখের সামনে।
দুপুরে ব্যস্ততার মাঝেও মনে পড়ল, "আজ তো আমাকে যিকরটা করতে হবে, কাল থেকে আমি পিছিয়ে আছি।" এই ভাবনাটাই আপনাকে থামিয়ে দিল। আপনি এক মিনিট সময় নিয়ে আলহামদুলিল্লাহ বললেন, দু'আ করলেন।
সন্ধ্যায় Amal খুলে দেখলেন আজ আপনার দিনটা গতকালের চেয়ে একটু ভালো। হয়তো খুব বড় পার্থক্য নয়, কিন্তু অন্তরে সুকুন দেওয়ার মতো কিছু একটা আছে।

তারপর একদিন আপনি লিডারবোর্ড দেখলেন। দেখলেন অন্য ভাই-বোনেরাও চেষ্টা করছে। কেউ বেশি, কেউ কম —কিন্তু সবাই একই পথে হাঁটছে। তখন প্রতিযোগিতাটা আর শুধু সংখ্যার বিষয় রইল না; এটা হয়ে উঠল একে অপরকে ভালো কাজে টেনে তোলার মাধ্যম।

এভাবে দিন যায়।
সপ্তাহ যায়।
মাস যায়।
এক সময় আপনি ফিরে তাকিয়ে দেখবেন আপনি আর সেই মানুষটা নন, যিনি রাতে আফসোস নিয়ে ঘুমাতে যেতেন। আপনি এখন এমন একজন, যিনি নিজের আমল সম্পর্কে সচেতন এবং আল্লাহর পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন।

Amal (আমল) আপনাকে হঠাৎ বদলে দেবে না। তবে প্রতিদিন অল্প অল্প করে রবের আরেকটু নিকটবর্তী হতে সহযোগিতা করবে ইন শা আল্লাহ। দ্বীনের যাত্রা এক দীর্ঘ, ধৈর্যশীল পথচলা। আর সেই পথচলায় Amal আপনার সঙ্গী।

ডাউনলোড লিংক কমেন্টে।
এই নেক কাজে শরীক হতে শেয়ার করতে পারেন অন্যদের সাথে। বারাকাল্লাহ ফীকুম।

Address

Dhaka, Dhaka Division
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Mosque Finder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share