বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ, দারুননাজাত মাদরাসা শাখা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ, দারুননাজাত মাদরাসা শাখা

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ, দারুননাজাত মাদরাসা শাখা ছারছীনা দরবার শরীফের অরাজনৈতিক দ্বীনি ছাত্র সংগঠন

ছাত্রদের ইলম, আমল ও আদবের সমন্বয়ে সুন্নাতী জিন্দেগী গঠন করার নিমিত্তেই আমাদের পথচলা
(1)

10/08/2026

ঢাকার ডেমরার ঐতিহ্যবাহী দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অভাবনীয় ফলাফল করেছে।

বিস্তারিত কমেন্টে...

আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতায় দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা ❣️উত্তীর্ণ সকলকে- প্রাণঢালা অভিনন্দন 🌺
10/08/2026

আলহামদুলিল্লাহ,
শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতায় দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা ❣️

উত্তীর্ণ সকলকে- প্রাণঢালা অভিনন্দন 🌺

05/08/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে মাসব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠানের সূচনা

আসসফফুস সামেন (অষ্টম শ্রেণি)
দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা
সারুলিয়া, ডেমরা, ঢাকা।

ছারছীনা দরবার শরীফের "হেমায়েতে ইসলাম ফান্ড"-এর পক্ষ থেকে আজ  চট্টগ্রাম ও কক্সবাজার  বন্যা কবলিত দুই হাজার পরিবারের মাঝে...
27/07/2026

ছারছীনা দরবার শরীফের "হেমায়েতে ইসলাম ফান্ড"-এর পক্ষ থেকে আজ চট্টগ্রাম ও কক্সবাজার বন্যা কবলিত দুই হাজার পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

উল্লেখ্য, বনীয়ে ছারছীনা আল্লামা নেছারুদ্দীন আহমদ র. ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ১৯৪৫ সাল মোতাবেক ১৩৫২ বঙ্গাব্দে "হেমায়েতে ইসলাম ফান্ড" গঠন করেন। এই ফান্ড গঠনের মাধ্যমে নওমুসলিমদের সাহায্য এবং পুনর্বাসনের পাশাপাশি দুর্ভিক্ষ, বন্যা জলোচ্ছ্বাস সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দুর্দশাগ্রস্ত লোকদেরকে সাহায্য করার মাধ্যমে দ্বীনি খেদমত করাই মূল লক্ষ্য।

আল্লাহ তাআলা দ্বীনি খেদমতের এই ধারাকে চিরকাল অব্যাহত রাখুন 🤲

"জ্ঞানীর অর্থ নিজেকে বড় ভাবা নয়, অহংকার করা নয় বরং ছোট ভাবা ও নিজেকে গোপন করা। ""ইলমের শর্ত হলো আমল। আপনি ইলম অর্জন ক...
25/07/2026

"জ্ঞানীর অর্থ নিজেকে বড় ভাবা নয়, অহংকার করা নয় বরং ছোট ভাবা ও নিজেকে গোপন করা। "

"ইলমের শর্ত হলো আমল। আপনি ইলম অর্জন করলেন, আপনাকে আমল করতে হবে। তাহলে জীবনটা নূরে ভরপুর হয়ে যাবে।"
-পীর সাহেব হুজুর।

সোনারগাঁও থানার বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ, সোনারগাঁও শাখা ও অঙ্গ সংগঠন ও এলাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ঈসালে সাওয়াব মাহফিলে আলোচনা শেষে আখেরি মোনাজাত পরিচালনা করেন-
আমীরে হিযবুল্লাহ,আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.)
পীর সাহেব, ছারছীনা দরবার শরীফ।

আলোচনা প্রসঙ্গে বর্তমান প্রেক্ষাপটে আলেমদের করণীয় এবং সাধারণ মানুষের জন্য পরিশুদ্ধতার পাশাপাশি নিয়মিত আমলের জন্য জোর নির্দেশনা প্রদান করেন।

📍 স্থান:
ফুলবাড়িয়া জামে মসজিদ,
শম্তুপুরা ইউনিয়ন, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।


🔷 আয়োজনেঃ
বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ, সোনারগাঁও শাখা ও এলাকাবাসি।

🔹তারিখ: ২৪ | জুলাই | ২০২৬ ইং
🔹রোজ: শুক্রবার।

গতকাল বাদ জুমা ছারছীনা দরবার শরীফের পীর সাহেব হুজুর-আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন(মা.জ...
25/07/2026

গতকাল বাদ জুমা ছারছীনা দরবার শরীফের পীর সাহেব হুজুর-আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন(মা.জি.আ.),
এর উপস্থিতিতে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ-দারুননাজাত মাদরাসা শাখার সম্মানিত পৃষ্ঠপোষক, আ.খ.ম আবুবকর সিদ্দীক (মা.জি.আ) হুজুরের ছোট সাহেবজাদা তাওকির আহমেদ (Tawkir Ahmad ) এর আক্বদখানি অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ।

বরকতময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-ছারছীনা দরবারের ছোট হুজুর-আলহাজ্ব হযরত মাও. মুফতী শাহ আবু বকর মুহা. ছালেহ নেছারুল্লাহ (মা.জি.আ.),
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত সহ. অধ্যাপক- ড. মুহা. রুহুল আমিন (মা.জি.আ.),
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাবেক ভাইস চ্যান্সেলর- অধ্যাপক আব্দুর রশিদ স্যার, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী-ব্যারিস্টার এ.বি.এম সিদ্দিকুর রহমান সহ বরেণ্য ওলামায়ে কেরাম।
আল্লাহ তাআলা নবদম্পতির জীবনে অফুরন্ত নেয়ামত ও বরকতে পরিপূর্ণ করে দিন।🤲
بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ.
নবদম্পতির জন্য রইল- দোয়া ও শুভকামনা 🌼

আজ বাদ মাগরিব দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অন্যতম প্রতিষ্ঠাতা ও করিম জুট মিলস লিমিটেড জামে মসজিদের সাবেক খতিব আল...
24/07/2026

আজ বাদ মাগরিব দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অন্যতম প্রতিষ্ঠাতা ও করিম জুট মিলস লিমিটেড জামে মসজিদের সাবেক খতিব আলহাজ মাওলানা রুহুল আমিন (রহ.) রহ. এর কবর জিয়ারত করেছেন আমীরে হিযবুল্লাহ, ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলা আলহাজ হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.)

আল্লাহ তায়ালা মরহুমের সকল খেদমত কবুল করুন, ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতবাসী করুন।

20/07/2026

🟤Live....
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, সিদ্ধিরগঞ্জ থানা শাখা ও উম্মুল কুরা আননাজাত আলিম মাদরাসার উদ্যোগে আয়োজিত ঈছালে ছাওয়াব ও দুআ মাহফিলে নসিহত পেশ করছেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির আলহাজ হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.)
পীর ছাহেব, ছারছীনা দরবার শরীফ

স্থান: বটতলা চত্বর, ০৩নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ

আজ (২০ জুলাই, সোমবার) চিটাগাংরোড সংলগ্ন বটতলা চত্বরে আমীরে হিযবুল্লাহ, ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব হুজুর কেবলার শুভাগম...
20/07/2026

আজ (২০ জুলাই, সোমবার) চিটাগাংরোড সংলগ্ন বটতলা চত্বরে আমীরে হিযবুল্লাহ, ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব হুজুর কেবলার শুভাগমন উপলক্ষে ঈছালে ছাওয়াব ও দুআ মাহফিল অনুষ্ঠিত হবে।

ঠিকানা: বটতলা চত্বর (ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোডের সন্নিকটে), ০৩নং ওয়ার্ড (নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন), সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

আগামীকাল ২০ জুলাই’২৬, সোমবার চিটাগং রোড বটতলা চত্বরে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, সিদ্ধিরগঞ্জ থানা শাখা ও উম্মুল কুরা আন...
19/07/2026

আগামীকাল ২০ জুলাই’২৬, সোমবার চিটাগং রোড বটতলা চত্বরে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, সিদ্ধিরগঞ্জ থানা শাখা ও উম্মুল কুরা আননাজাত আলিম মাদরাসার উদ্যোগে আয়োজিত ঈছালে ছাওয়াব ও দুআ মাহফিলে শুভাগমন করবেন আমীরে হিযবুল্লাহ, ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলা আলহাজ হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.)

Address

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ, দারুননাজাত মাদরাসা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ, দারুননাজাত মাদরাসা শাখা:

Shortcuts

Share