আলোর দাওয়াহ্

আলোর দাওয়াহ্ ইসলামের দাওয়াহ্ সবার নিকট পৌঁছে দিতে 'আলোর দাওয়াহ্' সবসময় আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ।

06/05/2022

সাতদিনের পরে আকিকা দেওয়া যাবে কি? আলেমকে আল্লামা বললে কি গুনাহ হবে?

এই ভিডিওতে দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন শাইখ আহমদুল্লাহ।

যথাঃ ১. কোনো আলেম কে আল্লামা বলা যাবে কি?
২. সাতদিনের পরে আকিকা দেওয়া যাবে কি?
গুরুত্বপূর্ণ এই দুইটি প্রশ্নের উত্তর জানতে পুরো ভিডিওটা দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, ধন্যবাদ।

05/05/2022

কথা গুলো শুনলে কলিজা কেঁপে উঠবে!!! দেখুন জামশেদ মজুমদার এর অসাধারণ একটি বক্তব্য....।




02/05/2022

(اللهُ أَكْبَر، اَللهُ أَكْبَر، لاَ إِلهَ إِلاَّ الله وَالله أَكْبَر، اَلله أَكْبَر، وَللهِ الْـحَمْد).
আজ সূর্য অস্তমিত হওয়ার পর থেকে ঈদের নামায শুরু হওয়া পর্যন্ত তাকবীর পাঠ করা একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ।

এই তাকবীর পুরুষের জন্য মসজিদে, ঘরে, বাজারে ও রাস্তা-ঘাটে উচ্চস্বরে পাঠ করা সুন্নত। মহিলারাও এই তকবীর পাঠ করবে, তবে নিম্নস্বরে। যাতে গায়রে মাহরাম কোন পুরুষ তার এই তাকবীর পাঠের আওয়াজ শুনতে না পায়।

ঈদগাহের দিকে বের হওয়া থেকে শুরু করে ইমাম আসার আগে পর্যন্ত উক্ত তাকবীর পাঠ করা বেশী গুরুত্তপূর্ণ। যখন সালাত শেষ হয়ে যায় তখন আর তাকবীর পড়বে না।

মহানবী (صلى الله عليه وسلم) উচ্চস্বরে তাকবীর পাঠ করতে করতে উভয় ঈদে বের হতেন। (সহীহুল জামেইস সাগীর, আলবানী ৪৯৩৪ নং)
ইবনে উমার রা. ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে ঈদগাহে আসা পর্যন্ত উচ্চস্বরে তাকবীর পাঠ করতেন। ঈদগাহে এসে ইমামের আগমন পর্যন্ত এভাবে তাকবীর পাঠ করতেন।

তাকবীরের শব্দাবলী
আবদুল্লাহ ইবনে মাসঊদ (রাঃ) থেকে বর্ণিত তাকবীর।
(اللهُ أَكْبَر، اَللهُ أَكْبَر، لاَ إِلهَ إِلاَّ الله وَالله أَكْبَر، اَلله أَكْبَر، وَللهِ الْـحَمْد).
‘আল্লা-হু আকবার, আল্লা-হু আকবার, লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার, আল্লা-হু আকবার ওয়ালিল্লাহিল হাম্দ।( মুসান্নাফ ইবনে আবী শাইবাহ, ৫৬৫০, ৫৬৫২)

আবদুল্লাহ ইবনে আববাস (রাঃ) থেকে বর্ণিত তাকবীর।
(اللهُ أَكْبَر، اَللهُ أَكْبَر، اَلله أَكْبَر، وَللهِ الْحَمْد، اَللهُ أَكْبَر وَأَجَلُّ، اَلله أَكْبَر عَلىَ مَا هَدَانَا)
আল্লা-হু আকবার, আল্লা-হু আকবার আল্লা-হু আকবার, ওয়ালিল্লাহিল হাম্দ। আল্লা-হু আকবার ওয়া আজাল,ø আল্লাহু আকবার আলা মা হাদা-না। (বাইহাকী ৩/৩১৫, ইরওয়াউল গালীল, ৩/১২৫)

অন্য এক বর্ণনায় আছে,
(اللهُ أَكْبَر كَبِيْراً، اَلله أَكْبَركَبِيْراً، اَللهُ أَكْبَر وَأَجَلُّ، اَلله أَكْبَر، وَللهِ الْـحَمْد)
‘ আল্লা-হু আকবার কাবীরা, আল্লা-হু আকবার কাবীরা, আল্লা-হু আকবার ওয়া আজাল্ল আল্লা-হু আকবার, ওয়ালিল্লাহিল হাম্দ। (ইবনে আবী শাইবাহ, মুসান্নাফ ৫৬৪৫, ৫৬৫৪, ইরওয়াউল গালীল, ৩/১২৫)

আলহামদুলিল্লাহ 'আলোর দাওয়াহ্' এডমিন প্যানেলের পক্ষ থেকে সকল মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছাঈদ মোবারক 🌙...
02/05/2022

আলহামদুলিল্লাহ
'আলোর দাওয়াহ্' এডমিন প্যানেলের পক্ষ থেকে সকল মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা
ঈদ মোবারক 🌙🌙

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোর দাওয়াহ্ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share