Akash

Akash মানুষের সেবায় নিয়োজিত

📖 কুরআন কি বলে? – কুরআনের আলোকে সমাজ, আইন, নৈতিকতা ও জীবনের নানা বিষয় বিশ্লেষণ।

আমাদের লক্ষ্য হলো কুরআনের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন বিষয়কে ব্যাখ্যা করা এবং সত্যের সন্ধান করা। সমাজ, আইন, বিজ্ঞান, নৈতিকতা ও সাম্প্রতিক ঘটনাগুলো কুরআনের সাথে কীভাবে সংযুক্ত, তা গভীরভাবে অন্বেষণ করব।

🔹 আমাদের আলোচনার বিষয়বস্তু:

সমাজ ও সংস্কৃতি
সাম্প্রতিক ঘটনা ও কুরআনের বিশ্লেষণ
আইন, ন্যায়বিচার ও ইসলামের বিধান
বিজ্ঞা

ন ও কুরআনের বিস্ময়কর মিল
মানবজীবন ও আখিরাত
📢 সত্যের সন্ধানে কুরআনের আলোতে—আমাদের সঙ্গে থাকুন!
🎥 নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন!

20/08/2026
16/08/2026
13/08/2026
07/08/2026

কাউকে সাহায্য করার পর একটা "ধন্যবাদ" না পেলে মন খারাপ হয়? পবিত্র কুরআনের সূরা আল-ইনসানের ৯ নম্বর আয়াতে আল্লাহ অত্যন্ত নিখুঁতভাবে মানবজাতির এই স্বভাবের সমাধান দিয়েছেন। সত্যিকারের ভালো কাজ কীভাবে করতে হয় এবং মানুষের ওপর প্রত্যাশা ছেড়ে দিলে কীভাবে জীবনে আসল শান্তি মেলে, তা নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা।

কুরআনিক শব্দার্থ ও জীবনঘনিষ্ঠ ইসলামিক আলোচনার জন্য সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন 'আকাশ ইসলামিক সেন্টার'-এর সাথে।

#আকাশইসলামিকসেন্টার #কুরআনেরআলো #ইসলামিকশর্টস #সূরাইনসান

বিপদে পড়লে আমরা খুব দ্রুত অন্যের সাহায্য বা সৃষ্টিকর্তাকে খুঁজি, কিন্তু ভালো সময় এলেই অহংকারী হয়ে যাই। ভাবি সব নিজের যোগ...
04/08/2026

বিপদে পড়লে আমরা খুব দ্রুত অন্যের সাহায্য বা সৃষ্টিকর্তাকে খুঁজি, কিন্তু ভালো সময় এলেই অহংকারী হয়ে যাই। ভাবি সব নিজের যোগ্যতায় হয়েছে। এই মানসিকতা বদলানো দরকার। সবসময় কৃতজ্ঞ থাকতে শিখুন।

30/07/2026

অর্থ বুঝে কোরআন পড়ি

18/07/2026

পবিত্র কুরআনের ভাষা ও গুরুত্বপূর্ণ ইসলামিক শব্দগুলোর সঠিক বাংলা অর্থ জানা আমাদের প্রতিদিনের ইবাদতকে আরও অর্থবহ করে তোলে। খুব সংক্ষিপ্ত ও সহজ প্রশ্নোত্তর dialogues এর মাধ্যমে এই shorts ভিডিওগুলোতে প্রয়োজনীয় শব্দ ও ছোট দোয়ার অর্থ তুলে ধরা হয়েছে, যেন আমরা খুব সহজেই আল্লাহর বাণী বুঝতে পারি এবং নিজেদের একজন প্রকৃত ও সচেতন মুসলিম হিসেবে গড়ে তুলতে পারি। আসুন, আমরা সবাই মিলে কুরআনের ভাষা শেখার চেষ্টা করি।

বসে বসে অলৌকিক কিছুর আশা করা বন্ধ করতে হবে। পরিবর্তন তখনই আসে, যখন আপনি নিজে উদ্যোগ নেন এবং পরিশ্রম করেন। আপনার প্রতিটি ...
10/07/2026

বসে বসে অলৌকিক কিছুর আশা করা বন্ধ করতে হবে। পরিবর্তন তখনই আসে, যখন আপনি নিজে উদ্যোগ নেন এবং পরিশ্রম করেন। আপনার প্রতিটি ছোট চেষ্টাই আপনার ভবিষ্যৎ গড়ে দিচ্ছে। আজই শুরু করুন।

আমাদের সমাজে একটা কথা খুব অন্ধভাবে বিশ্বাস করা হয়—"বাবা-মা কিংবা পরিবার যা-ই করুক, সন্তানের মঙ্গলের জন্যই করে।" কিন্তু ব...
28/06/2026

আমাদের সমাজে একটা কথা খুব অন্ধভাবে বিশ্বাস করা হয়—"বাবা-মা কিংবা পরিবার যা-ই করুক, সন্তানের মঙ্গলের জন্যই করে।" কিন্তু বাস্তবতা হলো, সব পরিবার ভালোবাসার নিরাপদ আশ্রয় হয় না। কিছু পরিবার হয়ে ওঠে একটা শিশুর জীবনের সবচেয়ে বড় ট্রমা সেন্ট্রাল। একটা বিষাক্ত বা টক্সিক পরিবারে বড় হওয়া একজন মানুষের মানসিক অবস্থা কেমন হয়, তা বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই।

​টক্সিক পরিবারে বড় হওয়া সন্তানেরা কোনো স্বাভাবিক শৈশব পায় না। যেখানে একটা শিশুর আত্মবিশ্বাস আর ব্যক্তিত্ব ডানা মেলার কথা, সেখানে তাকে প্রতিদিন বাঁচতে হয় চরম অবহেলা, তুলনা, বকাঝকা আর মানসিক ব্ল্যাকমেইলের মধ্য দিয়ে। পাশের বাড়ির বাচ্চার সাথে প্রতিনিয়ত তুলনা করে তাকে বোঝানো হয় সে কতটা অপদার্থ। মা-বাবার নিজেদের ভেতরের ক্ষোভ, ব্যর্থতা আর ঝগড়ার ঝাল এসে পড়ে সন্তানের ওপর।

​সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই ধরণের পরিবারে বড় হওয়া শিশুরা একসময় তীব্র অপরাধবোধ (Guilt) নিয়ে বড় হয়। তারা ভাবতে শুরু করে, তাদের জন্ম হওয়াই হয়তো একটা ভুল, পরিবারের সব অশান্তির মূল কারণ হয়তো তারা নিজেই।

​তবে মনে রাখবেন, টক্সিক প্যারেন্টিং বা বিষাক্ত আচরণ কিন্তু শুধু বাবা-মায়ের তরফ থেকেই আসে না। সন্তান বড় হওয়ার পর অনেক সময় সে নিজের স্বার্থপরতা, অহংকার আর জেদের কারণে নিজের সুস্থ-স্বাভাবিক পরিবারটিকেও নরক বানিয়ে ছাড়ে। বৃদ্ধ বাবা-মাকে বোঝা মনে করা, তাদের ছোটখাটো ভুলের জন্য চরম অপমান করা—এই মেন্টালিটিও সমান বিষাক্ত।

​যে শিশুটো বা মানুষটা একটা টক্সিক পরিবেশে বড় হচ্ছে, তার মনের ক্ষতগুলো কিন্তু বয়স বাড়ার সাথে সাথে মুছে যায় না। বড় হয়ে তারা কারোর সাথে সহজে সম্পর্ক তৈরি করতে পারে না, সারাক্ষণ এক অদৃশ্য একাকীত্ব আর ভয়ে ভোগে এবং নিজের ওপর থেকে আত্মবিশ্বাস পুরোপুরি হারিয়ে ফেলে। শরীর ভালো থাকলেও, মনটা যে প্রতিদিন বিষিয়ে যাচ্ছে—এই খবর আমাদের সমাজ কোনোদিন রাখে না।

​পরিবার মানেই যদি হয় সারাক্ষণ ভয়ে থাকা, মানসিক অশান্তি আর নিজের অস্তিত্বের অবমূল্যায়ন, তবে সেই পরিবেশ থেকে নিজের মানসিক দূরত্ব বজায় রাখাটা কোনো পাপ নয়। আগে নিজের ভেতরের ক্ষতগুলোকে চেনা এবং তা থেকে নিজেকে সারিয়ে তোলা (Heal করা) সবচেয়ে বেশি জরুরি।

Address

Wireless Gate
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share