আলোকিত পাঁচখোলা-এপি

আলোকিত পাঁচখোলা-এপি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবীমূলক,শিক?

22/06/2024

বাংলাদেশ হাসরের মাঠ হয়ে গেছে।
বাবা তার ছেলেকে চিনে না, ছেলে তার বাবাকে চিনে না।

একটা খাসি কেড়ে নিতে পারে সারাজীবনের হাসি🥸

02/04/2024

ইফতারের ঠিক আগে আগে বাড্ডার রাস্তা হেঁটে পার হচ্ছি, হুট করে একটা বিশাল কালো মাইক্রোবাস এসে আমার সামনে থামল

গ্লাস নামিয়ে এক ভদ্র মহিলা আমকে একটা যাকাতের লুঙ্গি আর শাড়ি ধরিয়ে দিলেন

নিমিষেই সেই গাড়ির জানালার সামনে ভিড় হয়ে গেলো

আমি ভিড় ঠেলে সামনে যেয়ে উনাকে হাত উঠিয়ে বলতে চাইলাম যে ‘আন্টি আমার যাকাতের লুঙ্গি আর শাড়ি লাগবে না’

কিন্তু আন্টি আমার দিকে তাকিয়ে বলে উঠল, “নো… নো…একটার বেশী দেয়া যাবে না… আপনি আবার ঠেলাঠেলি কইরে সামনে আসছেন কেন? আশ্চর্য! এই শরীর নিয়ে কাজ করে খেতে পারেন না?”

আমি আরেকটু কাছে যাবার আগেই ড্রাইবার সাহেব গাড়ি টান দিয়ে চলে গেলো

আন্টি আপনি যদি আমার এই স্ট্যাটাসটা দেখে থাকেন দয়া করে জানবেন, আপনার যাকাতের লুঙ্গি আর শাড়ি আমি একজন প্রকৃত সুবিধাবঞ্ছিত মানুষের হাতে পৌঁছে দিয়েছি

যার হাতে দিয়েছি তিনি দোয়া দেয়ার পাশাপাশি এটাও জানিয়েছেন যে লুঙ্গির কোয়ালিটি খুব খারাপ। এক ধোয়া দিলেই নাকি গামছা হয়ে যাবে।

আমি প্রতিউত্তরে বলেছি, ‘তুমি ভাই নেংটা মানুষ, তোমার জন্য তো একটা গামছাও বা কম কি?’

শাড়ির বহর কম নিয়েও সে কিছু বলতে চেয়েছিল… আমি শুনিনি

ও হ্যা… প্যাকেটের গায়ে লুঙ্গি এবং শাড়ির দাম লেখা ছিল। আপনি যে নিউমার্কেটের ‘আল মুন্সুর স্টোর’ থেকে এগুলো কিনেছেন, সেটার স্টিকারটা রেখে আমি দামের স্টিকার উঠিয়ে তারপর উনার হাতে দিয়েছিলাম

আমার মনে হয় আপনি যাকাতের একদম ভুল ব্যাখা নিয়ে আছেন

আপনি যা করছেন এটাকে যাকাত দেয়া বলে না

আপনার কোথাও বিশেষ ভুল হচ্ছে

যাকাতের কনসেপ্টটা কিন্তু এরকম যে; “এমন কিছু একটা করা যেন সে সামনের বছর যাকাত নেয়ার মতো অবস্থায় না থাকে... স্বাবলম্বী হয়”

আর আপনার দেয়া লুঙ্গি কিনা সামনের মাসেই হয়ে যাচ্ছে গামছা

খলিফা উমার (রাঃ) এর আমলে যাকাত ব্যবস্থা এতো সুন্দর ছিল যে সারা দিন ঘুরেও যাকাত দেয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না... শেষমেশ যাকাত দেয়ার লোক না পেয়ে তিনি আফ্রিকা মহাদেশে যেয়ে যাকাত দেয়ার নির্দেশ দিয়েছিলেন।

আর আপনি শুধু কিনা প্রতিবছর বাড্ডায় হুট-হাট গাড়ি থামিয়ে রাস্তার সবাইকে দিয়ে ঘেমে একাকার হয়েও কূল পাচ্ছেন না

আপনার কোথাও… বিশেষ ভুল হচ্ছেই হচ্ছে।।

18/03/2024

"অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না। মানুষ শিখে, মানুষ বদলায়, মানুষ এগিয়ে যায়!"🖤

05/03/2024

এসো মিলি প্রানের বন্ধনে, প্রিয় প্রাঙ্গনে।

আগামীকাল ৬ মার্চ রোজ বুধবার সকাল ১০ ঘঃ
স্থানঃ মুক্তিসেনা উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়াম কক্ষে সকল প্রাক্তন শিক্ষার্থীদের ( SSC ২০০৮-- ২০২৩) নিয়ে পূর্ণমিলনী অনুষ্ঠান করার লক্ষ্যে একটি পূর্ব প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় সকল প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হইলো।

আদেশক্রমেঃ প্রধান শিক্ষক, পাঁচখোলা মুক্তিসেনা উচ্চ বিদ্যালয়।

02/03/2024

এটা কি ভাই????
বুয়েটের অমুক মারা গেছে, পুলিশের তমুক মারা গেছে, ভিকারুননিসার অমুক মারা গেছে।

যে দারোয়ানটা মারা গেছে, যে ক্লিনারটা মারা গেছে, যে ওয়েটারটা মারা গেছে তাঁরা মানুষ না?

সারাজীবনতো শুনান আগে মানুষ হোন, তাহলে এখন মৃত মানুষের পরিচয় বুয়েট,পুলিশ, ভিকারুননিসা লিখে শোক প্রকাশ করেন কেন? কেনোই বা দারোয়ান, ক্লিনার, ওয়েটারের নাম মুখে আনেন না?

31/12/2023

আলহামদুলিল্লাহ। ২০২৩ সালটা ছিলো আমার জন্য পূর্ণতার বছর। আল্লাহ তায়ালা এতো বেশী দিয়েছেন যেটা হয়ত কোনদিন স্বপ্নেও ভাবিনি। ২০২৪ সাল আরো ভালো যাবে আমিসহ সবার। এটাই প্রত্যাশা।

07/08/2020
অসহায় ও বন্যার্তদের মাঝে ত্র্যান সামগ্রী বিতরণ করছে "আলোকিত পাঁচখোলা "। উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্যবৃন্দ ও স্বেচ্...
07/08/2020

অসহায় ও বন্যার্তদের মাঝে ত্র্যান সামগ্রী বিতরণ করছে "আলোকিত পাঁচখোলা "।
উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্যবৃন্দ ও স্বেচ্ছাসেবক দল।

সংগঠনের পক্ষ থেকে অসহায় ও গরীব মানুষের পাশে দাড়ানোর চেষ্টা মাত্র। ইনশাআল্লাহ, আগামীতেও পাশে থাকবো।
24/05/2020

সংগঠনের পক্ষ থেকে অসহায় ও গরীব মানুষের পাশে দাড়ানোর চেষ্টা মাত্র। ইনশাআল্লাহ, আগামীতেও পাশে থাকবো।

Address

ড. মোঃ মোজাম্মেল হক খান সড়ক
Dhaka
৭৯০০

Alerts

Be the first to know and let us send you an email when আলোকিত পাঁচখোলা-এপি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share