কৃষ্ণ কথা - Krishna Katha

কৃষ্ণ কথা - Krishna Katha Krishna Katha page provides all types of Krishna related information. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare !

Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare !!

আগামী ১৬ই মে থেকে  বিশেষ মাস পুরুষোত্তম মাস শুরু হতে যাচ্ছে। (১৬ মে থেকে ১৫ জুন পর্যন্ত )পুরুষোত্তম মাসে যে সমস্ত ধর্মীয়...
13/05/2026

আগামী ১৬ই মে থেকে বিশেষ মাস পুরুষোত্তম মাস শুরু হতে যাচ্ছে। (১৬ মে থেকে ১৫ জুন পর্যন্ত )
পুরুষোত্তম মাসে যে সমস্ত ধর্মীয় কর্মকাণ্ড পালন করা হবে তা অন্য সকল মাস থেকে ১০ হাজার গুণফল বেশি লাভ হবে।
চলুন এই মাসে কি কি পালন করা উচিত এবং তার কি মহিমা ও পালন না করলে কি ক্ষতি হতে পারে জেনে জেনে নেই।

#পুরুষোত্তম_ব্রতে_কি_কি_পালনীয় : -
১. প্রাতঃস্নান ও মঙ্গলারতি
২. তুলসীতে জল দান
৩. হরে কৃষ্ণ মহামন্ত্র জপ
৪. কীর্তন
৫. শ্রীমদ্ভাগবত পাঠ ও শ্রবণ
৬. সন্ধ্যায় ভগবানকে প্রদীপ নিবেদন
৭. স্তোত্র পাঠ ( চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকম্)
৮. বৈষ্ণব সেবা ও বৈষ্ণবদের দান দক্ষিণা করা ।
৯. বিশেষ সংখ্যা ৩৩ ( রাধা কৃষ্ণের উদ্দেশ্যে ৩৩ দণ্ডবৎ প্রণাম, ৩৩ সংখ্যা প্রদীপ নিবেদন, ৩৩ সংখ্যা ফল ও পুষ্প প্রদান, ৩৩ বার মন্দির পরিক্রমা এছাড়া ভগবানের অন্যান্য সেবায় ৩৩ সংখ্যা ব্যবহার)
১০. চারটি নিয়ম পালন ( কমপক্ষে নিরামিষ খাওয়া, নেশা না করা, জোয়া না খেলা, অবৈধ সংঘ না করা)

#পুরুষোত্তম_ব্রত_পালনের_মহিমা :-
১. স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম পবিত্র বৈশাখ, কার্তিক ও মাঘ মাস অপেক্ষায় এই অধিমাসকে অধিক মহিমা প্রদান করেছেন এবং একে নিজ নাম "পুরুষোত্তম" দ্বারা অলংকৃত করেছেন। (পৃ: - ৭)
২. শাস্ত্রে বিভিন্ন রকমের পাপ ও দোষের প্রতিকার রূপে এই পুরুষোত্তম ব্রতের বিধান রয়েছে। ( পৃ: ৮)
৩. ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমার যে সমস্ত গুণ আছে সে সমস্ত গুণ আমি এই মাসে অর্পণ করলাম। ( পৃ: ১৪)
৪. অন্য সকল মাসের অধিপতি বলা হয় এই মাসকে। ( পৃ: ১৪)
৫. যিনি সকল প্রকার কামনাশুন্য বা সকল কামনা যুক্ত হয়েও এ মাসের নিয়ম পালন করেন তিনি সকল কর্ম ভস্মাসাৎ করে আমাকে প্রাপ্ত হন। (পৃ: ১৪)
৬. এই মাসে ভক্তদের কখনোই অপরাধ হয় না ভগবানের সেবা করতে গিয়ে। (পৃ: ১৪)
৭. এই পুরুষোত্তম মাসের যিনি ভক্তিপূর্বক আমার নাম জপ ও আমার অর্চন করেন তিনি ধন-পুত্রাদি লাভে পরে অবশেষে গোলোকবাসী হন। (পৃ: ১৪)
৮. পুরুষোত্তম মাস পালনে জাগতিক সুখ প্রদানসহ ভগবদ্ধামে ফিরে যাওয়ার যোগ্যতাও লাভ করা যায়। (পৃ: ১৫)
৯. পুরুষোত্তম মাস সকল মাসের শ্রেষ্ঠ। এই মাসের মহিমার ১৬ ভাগের ১ ভাগেরও সমান নয় অন্য সকল মাসের মহিমা। ( পৃ : ১৭)
১০. পুরুষোত্তমাসে মাত্র একবারও যদি কেউ পূণ্যতীর্থে স্নান করেন ১২ হাজার বছর ধরে গঙ্গাস্নানের বা বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করলে গঙ্গা বা গোদাবরী স্নানে যে ফল লাভ হয় তা প্রাপ্ত হওয়া যায়। ( পৃ : ১৭)
১১. পুরুষোত্তম মাসের স্নান, দান ও কৃষ্ণ নাম করলে সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়া যায় এবং সর্বসিদ্ধিরাভ ও মনোবাসনা পূরণ হয়। ( পৃ: ১৭)
১২. পুরুষোত্তম ব্রত পালনের পঞ্চপান্ডবরা তাদের হারানো রাজ্য ফিরে পেল এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অবশেষে ভগবদ্ধাম প্রাপ্ত হলেন। ( পৃ: ২৩)
১৩. ভক্তি ভরে পুরুষোত্তম ব্রত মাহাত্ম্য শ্রবণে সৌভাগ্য লাভ ও ভগবদ্ধাম প্রাপ্ত হওয়া যায়। ( পৃ: ২৪)
১৪. পুরুষোত্তম ব্রত পালনের ভক্তদের সমস্ত বাসনা পূরণ হয় । ( পৃ: ২৪)
১৫. পুরুষোত্তম মাসের প্রাতঃস্নান করলে সমস্ত তীর্থ ড় স্নানের ফল লাভ হয়।
#পুরুষোত্তম_ব্রত_পালন_না_করলে_কি_হতে_পারে :-
১. পুরুষোত্তম মাসের যে সকল মহামূঢ় হরিনাম জপ-দানাদি করেন না ও সৎকর্ম, স্নান করেনা এবং দেব, তীর্থ ও ভক্তদের প্রতি বিদ্বেষ করে সেই সকল দুষ্ট দুর্ভাগা স্বপ্নেও কোন সুখ পায় না। (পৃ : ১৪)
২. যে সকল ব্যক্তি পুরুষোত্তম মাসের গুরুত্ব না দিয়ে নিন্দা করে সে কখনো সৌভাগ্য লাভ করতে পারেন না। ( পূর্বজন্মে দ্রৌপদী মেধা ঋষির কন্যার থাকা সত্ত্বেও সে পুরুষোত্তম মাসের নিন্দা করেছিল এবং তা পালন করে নাই তাই তার জন্য তাকে লাঞ্ছিত ও অপমানিত হতে হয়েছিল। পরবর্তীতে তিনি পুরুষোত্তম ব্রত পালনে রাজ্যসুখ ও ভগবদ্ধাম প্রাপ্ত হয় ) (পৃ: ১৭-২৩)
হরে কৃষ্ণ

।। একাদশী বার্তা ।। তারিখ: ১৩-মে-২০২৬ ইং বার: বুধবার একাদশীর নাম: অপরা পারণের দিন: পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার বাংলাদেশ-...
10/05/2026

।। একাদশী বার্তা ।।

তারিখ: ১৩-মে-২০২৬ ইং
বার: বুধবার
একাদশীর নাম: অপরা

পারণের দিন: পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার

বাংলাদেশ-ঢাকা পারণের সময়: সকাল ০৫:১৬ থেকে ০৯:৪২ মি: মধ্যে।

ভারত-কলকাতা পারণের সময়: সকাল ০৪:৫৬ থেকে ০৯:২০ মি: মধ্যে।

।। একাদশী বার্তা ।। তারিখ: ২৭-এপ্রিল-২০২৬ ইং বার: সোমবার একাদশীর নাম: মোহিনী পারণের দিন: পরের দিন অর্থাৎ মঙ্গলবার বাংলাদ...
25/04/2026

।। একাদশী বার্তা ।।

তারিখ: ২৭-এপ্রিল-২০২৬ ইং
বার: সোমবার
একাদশীর নাম: মোহিনী

পারণের দিন: পরের দিন অর্থাৎ মঙ্গলবার

বাংলাদেশ-ঢাকা পারণের সময়: সকাল ০৫:২৬ থেকে ০৯:৪৬ মি: মধ্যে।
ভারত-কলকাতা পারণের সময়: সকাল ০৫:০৫ থেকে ০৯:২৪ মি: মধ্যে।

ওড়িয়া ভাষায় জগন্নাথ বন্দনাঃজগন্নাথ চক্কা নে লীলাচল বারে।তু না সামালে তো হামে কন সামাল।জগন্নাথ স্বামী মে তু নে না তু দ...
20/04/2026

ওড়িয়া ভাষায় জগন্নাথ বন্দনাঃ

জগন্নাথ চক্কা নে লীলাচল বারে।
তু না সামালে তো হামে কন সামাল।
জগন্নাথ স্বামী মে তু নে না তু দ্বারে,
জগন্নাথ চক্কা নে লীলাচল বারে।
তু না সামালে তো হামে কন সামাল।

অনুবাদঃ ওরে জগন্নাথ! কত বড় বড় চোখ নিয়ে তুই নীলাচল ধামে বসবাস করছিস, তুই যদি আমাকে না দেখিস তবে কে দেখবে বল। দয়া করে তুই আমাকে তোর কাছে নিয়ে চল।

জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষ সুখের সময়েই সবচেয়ে বেশী অপরাধ করে কেন?নারদ মুনি বললেন,"সমস্ত উপভোগ্য বিষয়ের মধ্যে ঐশ্বর্য...
19/04/2026

জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষ সুখের সময়েই সবচেয়ে বেশী অপরাধ করে কেন?

নারদ মুনি বললেন,"সমস্ত উপভোগ্য বিষয়ের মধ্যে ঐশ্বর্যের গর্ব যেভাবে বুদ্ধি নাশ করে থাকে, দেহের সৌন্দর্য, উচ্চ কুলে জন্ম এবং বিদ্যা প্রভৃতির গর্ব সেভাবে বুদ্ধি নাশ করে না। অশিক্ষিত ব্যক্তি যখন ধনমদে মত্ত হয়, তখন সে স্ত্রীসম্ভোগ, দ্যূতক্রীড়া এবং মদ্যপানে লিপ্ত হয়।" ভাগবত:১০/১০/৮।

তাৎপর্যঃ রজোগুণে মানুষ যখন ঐশ্বর্য মদে মত্ত হয়, তখন সে তার ধন-সম্পদ কেবল তিনটি বিষয়ে প্রয়োগ করে- সুরা, সুন্দরী এবং দ্যুতক্রীড়ায়। আমরা বাস্তবিক পক্ষে দেখতে পাই, বিশেষ করে এই যুগে যাদের অনাবশ্যক ধন রয়েছে, তারা কেবল এই তিনটি বিষয় উপভোগ করার চেষ্টা করে। পাশ্চাত্য সভ্যতায় অনাবশ্যক ধন বৃদ্ধির ফলে এই তিনটি বিষয় অত্যন্ত প্রাধান্য লাভ করেছে। নারদ মুনি মণিগ্রীব এবং নলকুবরের ক্ষেত্রে এই বিষয়গুলি বিবেচনা করেছিলেন, কারণ তিনি দেখেছিলেন যে, তাঁরা তাঁদের পিতা কুবেরের ধনমদে অত্যন্ত মত্ত হয়েছিলেন।

।। একাদশী বার্তা ।। তারিখ: ১৩-এপ্রিল-২০২৬ ইং বার: সোমবার একাদশীর নাম: বরুথিনী পারণের দিন: পরের দিন অর্থাৎ মঙ্গলবার বাংলা...
10/04/2026

।। একাদশী বার্তা ।।

তারিখ: ১৩-এপ্রিল-২০২৬ ইং
বার: সোমবার
একাদশীর নাম: বরুথিনী

পারণের দিন: পরের দিন অর্থাৎ মঙ্গলবার

বাংলাদেশ-ঢাকা পারণের সময়: সকাল ০৭:২৭ থেকে ০৯:৫১ মি: মধ্যে।

ভারত-কলকাতা পারণের সময়: সকাল ০৬:৫৭ থেকে ০৯:২৯ মি: মধ্যে।

।। একাদশী বার্তা ।। তারিখ: ২৯-মার্চ-২০২৬ ইং বার: রবিবার একাদশীর নাম: কামদা পারণের দিন: পরের দিন অর্থাৎ সোমবার বাংলাদেশ-ঢ...
26/03/2026

।। একাদশী বার্তা ।।

তারিখ: ২৯-মার্চ-২০২৬ ইং
বার: রবিবার
একাদশীর নাম: কামদা

পারণের দিন: পরের দিন অর্থাৎ সোমবার

বাংলাদেশ-ঢাকা পারণের সময়: সকাল ০৫:৫২ থেকে ০৭:৪২ মি: মধ্যে।

ভারত-কলকাতা পারণের সময়: সকাল ০৫:৩০ থেকে ০৭:১২ মি: মধ্যে।

গায়ত্রী দীক্ষা প্রাপ্ত বৈষ্ণবের করণীয় কীঃএই যুগে শ্রীল ভক্তি সিদ্ধান্ত স্বরস্বতী ঠাকুর তাঁর বৈষ্ণব শিষ্যদের জন্য যজ্ঞো...
20/03/2026

গায়ত্রী দীক্ষা প্রাপ্ত বৈষ্ণবের করণীয় কীঃ

এই যুগে শ্রীল ভক্তি সিদ্ধান্ত স্বরস্বতী ঠাকুর তাঁর বৈষ্ণব শিষ্যদের জন্য যজ্ঞোপবীত সংস্কার প্রবর্তন করেছেন, যাতে মানুষ বুঝতে পারে, কেউ যখন বৈষ্ণব হন তখন বুঝতে হবে যে, তিনি ইতিমধ্যেই ব্রাহ্মণোচিত গুণাবলী অর্জন করেছেন। তাই আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘে যাঁরা ব্রাহ্মণ হওয়ার জন্য গায়ত্রী দীক্ষা লাভ করেছেন, তাঁদের মনে রাখা উচিত যে, তাঁদের সত্যশীল, মন ও ইন্দ্রিয়-সংযম এবং সহিষ্ণু হওয়ার এক মহান দায়িত্ব রয়েছে। তা হলেই তাঁদের জীবন স্বার্থক হবে। ভাগবত তাৎপর্যঃ ১০/৭/১৫।

।। একাদশী বার্তা ।। তারিখ: ১৫-মার্চ-২০২৬ ইং বার: রবিবার একাদশীর নাম: পাপমোচনী পারণের দিন: পরের দিন অর্থাৎ সোমবার বাংলাদে...
13/03/2026

।। একাদশী বার্তা ।।

তারিখ: ১৫-মার্চ-২০২৬ ইং
বার: রবিবার
একাদশীর নাম: পাপমোচনী

পারণের দিন: পরের দিন অর্থাৎ সোমবার

বাংলাদেশ-ঢাকা পারণের সময়: সকাল ০৬:০৭ থেকে ১০:০৭ মি: মধ্যে।

ভারত-কলকাতা পারণের সময়: সকাল ০৫:৪৪ থেকে ০৯:৪৩ মি: মধ্যে।

শুকদেব গোস্বামী বললেন,"যেহেতু শ্রীকৃষ্ণ পুতনা রাক্ষসীকে বধ করার সময় তার স্তন্যপান করেছিলেন, তাই সে সমস্ত জড় কলুষ থেকে ...
09/03/2026

শুকদেব গোস্বামী বললেন,"যেহেতু শ্রীকৃষ্ণ পুতনা রাক্ষসীকে বধ করার সময় তার স্তন্যপান করেছিলেন, তাই সে সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়েছিল। তার সমস্ত পাপ আপনা থেকেই বিধৌত হয়েছিল, এবং তাই যখন তার বিশাল শরীর দহন করা হচ্ছিল, তখন তা থেকে অগুরুর মতো সুগন্ধিযুক্ত ধূম উত্থিত হয়েছিল।"
ভাগবতঃ১০/৬/৩৪।

তাৎপর্যঃ পুতনা যখন কোন না কোনভাবে, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে, ভগবানকে তার স্তন্যপান করিয়ে ভগবানের সেবা করতে অনুপ্রাণিত হয়েছিল, তৎক্ষণাৎ সে এতই পবিত্র হয়েছিল যে যখন তার অত্যন্ত জঘন্য জড় দেহটি দহন করা হচ্ছিল , তখন তা থেকে অতি পবিত্র অগুরুর সৌরভ উত্থিত হয়েছিল। কৃষ্ণভাবনামৃতের প্রভাব এমনই, যদি কেউ কোন না কোন ভাবে তার ইন্দ্রিয়গুলি ভগবানের সেবায় যুক্ত করার দ্বারা কৃষ্ণভাবনাময় হন, তাহলে তিনি তৎক্ষণাৎ সমস্ত জড়কলুষ থেকে মুক্ত হন। শ্রীকৃষ্ণের লীলা বিলাসের কথা শ্রবণের ফলে শুদ্ধ জীবনের শুরু হয়। পুণ্যশ্রবণকীর্তনঃ- কেবল শ্রবণ এবং কীর্তনের ফলে মানুষ পবিত্র হয়, তাই ভগবদ্ভক্তি সম্পাদন করার সময় শ্রবণ কীর্তন সবচাইতে গুরুত্বপূর্ণ। তারপর শুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবা শুরু হয়। একে বলা হয় ভক্তি।

।। একাদশী বার্তা ।। তারিখ: ২৭-ফেব্রুযারী-২০২৬ ইং বার: শুক্রবার একাদশীর নাম: আমলকী ব্রত পারণের দিন: পরের দিন অর্থাৎ শনিবা...
24/02/2026

।। একাদশী বার্তা ।।

তারিখ: ২৭-ফেব্রুযারী-২০২৬ ইং
বার: শুক্রবার
একাদশীর নাম: আমলকী ব্রত

পারণের দিন: পরের দিন অর্থাৎ শনিবার

বাংলাদেশ-ঢাকা পারণের সময়: সকাল ০৬:২১ থেকে ১০:১৪ মি: মধ্যে।

ভারত-কলকাতা পারণের সময়: সকাল ০৫:৫৮ থেকে ০৯:৫২ মি: মধ্যে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when কৃষ্ণ কথা - Krishna Katha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category