Islam-OnlyDeen

Islam-OnlyDeen Delivery of Islamic message to invite people for being on the right and straight path.

05/05/2023

বিদাত - বিদাত কিভাবে আমল বিনষ্ট করে একটু বুঝার চেষ্টা করি।

06/04/2023

ছবি, মূর্তি ও ভাস্কর্য ইসলামে নিষিদ্ধ ও শিরক।। মো. কামাল হোসেন

25/03/2023

রমজানে "যাকাতুল ফিতর" এর গুরুত্ব ও তাৎপর্য কি?
ভিডিও টা না টেনে পুরোটা দেখুন প্লিজ।

10/03/2023

এবাদতের শর্ত কয়টি ও কি কি? Conditions of worship?।। মো. কামাল হোসেন

উসীলা বা তাওয়াসসুল কাকে বলে? আভিধানিক অর্থে উসীলা হলো এমন উপায়-উপকরণ, যা উদ্দেশ্য বিষয় অর্জনে সহায়তা করে, উদ্দেশ্য লাভের...
06/03/2023

উসীলা বা তাওয়াসসুল কাকে বলে?

আভিধানিক অর্থে উসীলা হলো এমন উপায়-উপকরণ, যা উদ্দেশ্য বিষয় অর্জনে সহায়তা করে, উদ্দেশ্য লাভের নিকটবর্তী হওয়া, আগ্রহ নিয়ে কোনো উদ্দেশ্যের দিকে ধাবিত হওয়া।

তার আরো একটি অর্থ হলো, শাসকের নিকট সম্মান, মর্যাদা ও নৈকট্য লাভ।

পারিভাষিক অর্থে উসীলা বলা হয়,

শরী‘আত অনুমোদিত ঐ সকল পন্থা অবলম্বন, যার মাধ্যমে আল্লাহ তা‘আলার নৈকট্য অর্জন করা যায়।

এমন সব ইবাদত-বন্দেগী, যেগুলো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করা হয়। অনুরূপভাবে যেসব আমল-ইবাদতকে আল্লাহ তা‘আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যবানীতে প্রবর্তন করেছেন, মহান আল্লাহর কাছে উঁচু মর্যাদা অর্জন করার জন্য বা কোনো প্রার্থীত বস্তু লাভ ও কোনো অনিষ্ট থেকে রক্ষার উদ্দেশ্য পূরণের জন্য বা দুনিয়া-আখিরাতের কোনো আশা পূরণের জন্য।

তবে মনে রাখতে হবে, আল্লাহর নৈকট্য অর্জন শরী‘আত অনুমোদিত মাধ্যম ছাড়া সম্ভব নয়।

উসীলার ভিত্তি তিনটি বিষয়:

১. যার নৈকট্য লাভের জন্য উসীলা গ্রহণ করা হয়, আর তিনি হলেন মহা-মহিম, অপার করুণার আধার আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা।

২. নৈকট্যপ্রার্থী। সে হলো অক্ষম, দুর্বল ও প্রয়োজন পূরণে মুখাপেক্ষী বান্দা।

৩. নৈকট্য লাভের উপায়। তা হলো ঐ সব নেক আমল যা বান্দাকে তার মা‘বুদের নৈকট্য লাভে ধন্য করে।

কোনো উসীলা উপকারী ও তার দ্বারা আল্লাহ তা‘আলার নৈকট্য লাভ ও প্রয়োজন পূরণ করার জন্য উসীলা গ্রহণকারীকে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে। সে শর্তগুলো হলো:

১. উসীলা গ্রহণকারী বান্দাকে অবশ্যই সৎ ও নেক মুমিন হতে হবে এবং তার আমলের উদ্দেশ্য অবশ্যই শুধুমাত্র আল্লাহ তা‘আলার সন্তুষ্টি অর্জন হতে হবে।

২. আল্লাহ তা‘আলা তাঁর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে বান্দাদের জন্য যেসব আমল অনুমোদন করেছেন, আমল হতে হবে তারই মধ্য থেকে।

৩. উসীলাকৃত আমলটি হতে হবে শরী‘আত অনুমোদিত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী। তাতে কোনো কম-বেশি করা যাবে না এবং কোনো সময় ও স্থানের সঙ্গে নির্দিষ্ট করা হয়ে থাকলে সে সীমা লংঘন করে অন্য সময় ও স্থানে করা যাবে না।

উপরোক্ত বক্তব্যে এই বিষয়টি স্পষ্ট হলো যে, অমুসলিমদের আমল-ইবাদত যেমন কোনোভাবে নৈকট্য লাভের মাধ্যম বা উসীলা হতে পারে না, তেমনি বিদ‘আতপূর্ণ কর্মকাণ্ড দিয়েও আল্লাহ তা‘আলার সন্তুষ্টি অর্জন করা যায় না।
সংগৃহীত....

উসীলা বা তাওয়াসসুল কাকে বলে? | উসীলা গ্রহণ: বৈধ ও অবৈধ পন্থা | ইসলামহাউজ.কম

06/03/2023

”সন্তানদের মধ্যে বৈষম্য করা হারাম"

আল্লাহ তাআলা সন্তান দিয়ে মানুষকে পরীক্ষা করেন। তিনি কাউকে পুত্রসন্তান দান করেন। কাউকে কন্যাসন্তান দান করেন। কাউকে পুত্র-কন্যা উভয়টি দান করেন। কাউকে এক সন্তান আর কাউকে একাধিক সন্তান দান করেন। একাধিক সন্তানের বেলায় মাতা-পিতার দায়িত্ব সব সন্তানকে সমান দৃষ্টিতে দেখা। শোনা যায়, কোথাও কোথাও পুত্রসন্তানদের মধ্যে এক ছেলেকে অন্য ছেলের ওপর প্রাধান্য দেওয়া হয়। ইসলামে এটিও নিষিদ্ধ। নুমান ইবনে বশির (রা.) থেকে বর্ণিত, ‘একবার তাঁর পিতা তাকে নিয়ে রাসুল (সা.)-এর কাছে গেলেন এবং বললেন, আমি আমার এ ছেলেকে একটি গোলাম দান করেছি। রাসুল (সা.) তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার সব সন্তানকেই এমন দান করেছ? পিতা জবাব দিলেন, না। রাসুল (সা.) বললেন, তাহলে এ গোলাম ফেরত নিয়ে নাও।’ (বুখারি, হাদিস : ২৫৮৬)

হাদিসের প্রসিদ্ধ ছয়টি কিতাবের মধ্যে ‘ইবনে মাজাহ’ ছাড়া বাকি পাঁচটিতেই ওপরে উল্লিখিত হাদিস বর্ণিত হয়েছে। এ হাদিসের কোনো কোনো বর্ণনায় এসেছে : ‘তোমরা আল্লাহকে ভয় করো এবং সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করো।’ (মুসলিম, হাদিস : ১৬২৩)

এ বিষয়ে পবিত্র কোরআনে এসেছে : ‘...যখন তোমরা কথা বলবে, তখন ন্যায্য কথা বলবে—যদিও তা স্বজনদের সম্পর্কে হয়। আর আল্লাহপ্রদত্ত অঙ্গীকার পূর্ণ করবে। এভাবেই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, যেন তোমরা উপদেশ গ্রহণ করো।’ (সুরা : আনআম, আয়াত : ১৫২)
বেশির ভাগ মানুষের কিছু না কিছু সম্পদ থাকে। অনেকে মৃত্যুর সময় কোনো কোনো সন্তানকে সম্পত্তিতে অগ্রাধিকার দিয়ে থাকেন। এতে অন্যরা বঞ্চিত বা ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে মহানবী (সা.) বলেছেন, ‘কোনো কোনো ব্যক্তি ৭০ বছর ধরে (গোটা জীবন) নেক আমল করে। কিন্তু অসিয়ত করার সময় জুলুম করে। তখন একটি খারাপ কাজের মাধ্যমে তার জীবনের সমাপ্তি ঘটে। ফলে সে জাহান্নামে যায়। আর কোনো কোনো ব্যক্তি ৭০ বছর ধরে (গোটা জীবন) খারাপ কাজ করে। কিন্তু অসিয়ত করার সময় সে ইনসাফ করে। তখন একটি ভালো কাজের মাধ্যমে তার জীবনের সমাপ্তি ঘটে। ফলে সে জান্নাতে যায়।’ (আবু দাউদ, হাদিস : ২৮৬৭; তিরমিজি, হাদিস : ২১১৭)
সংগৃহীত....

03/03/2023

ইসলামে পারিবারিক মূল্যবোধ।
ভিডিওটি না টেনে পুরোটা দেখুন প্লিজ।

21/02/2023

Delivery of Islamic message to invite people for being on the right and straight path.

https://youtu.be/KsNdp9rRdbo
21/12/2022

https://youtu.be/KsNdp9rRdbo

In this video, family values in Islam has been discussed in brief. Total discussion is based on quoting Quranic verses and authentic Hadiths. It has covered ...

Aal-e-Imran 3:19إِنَّ ٱلدِّينَ عِندَ ٱللَّهِ ٱلْإِسْلَٰمُۗ وَمَا ٱخْتَلَفَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ إِلَّا مِنۢ بَع...
02/12/2022

Aal-e-Imran 3:19

إِنَّ ٱلدِّينَ عِندَ ٱللَّهِ ٱلْإِسْلَٰمُۗ وَمَا ٱخْتَلَفَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ إِلَّا مِنۢ بَعْدِ مَا جَآءَهُمُ ٱلْعِلْمُ بَغْيًۢا بَيْنَهُمْۗ وَمَن يَكْفُرْ بِـَٔايَٰتِ ٱللَّهِ فَإِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلْحِسَابِ
আলে ইমরানঃ আয়াত ১৯
ইন্নাদ্দীনা ‘ইনদাল্লা-হিল ইছলা-মু ওয়ামাখতালাফাল্লাযীনা ঊতুল কিতা-বা ইল্লা-মিম বা‘দি মা-জাআহুমুল ‘ইলমুবাগইয়াম বাইনাহুম ওয়ামাইঁ ইয়াকফুর বিআ-য়া-তিল্লা-হি ফাইন্নাল্লা-হা ছারী‘উল হিছা-ব।
বাংলা অর্থঃ
নিশ্চয়ই ইসলামই আল্লাহর নিকট একমাত্র ধর্ম। এবং যাদেরকে গ্রন্থ প্রদত্ত হয়েছে তাদের জ্ঞান আসার পরও তারা মতবিরোধে লিপ্ত রয়েছে শুধুমাত্র পরস্পর বিদ্বেষ বশতঃ; এবং যে আল্লাহর নিদর্শনসমূহ অস্বীকার করে নিশ্চয়ই আল্লাহ সত্ত্বর হিসাব গ্রহণকারী।
Truly, the religion with Allah is Islam. Those who were given the Scripture (Jews and Christians) did not differ except, out of mutual jealousy, after knowledge had come to them. And whoever disbelieves in the Ayat (proofs, evidences, verses, signs, revelations, etc.) of Allah, then surely, Allah is Swift in calling to account.

The Best Ad Free Quran Study Tool

Address

Bashundhara
Dhaka

Telephone

+8801939642030

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islam-OnlyDeen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Islam-OnlyDeen:

Share