13/04/2026
`সন্ধ্যায় পড়ার গুরুত্বপূর্ণ কিছু মাছনুন জিকির ও দোআ🎀🖤`
- আয়াতুল কুরসি
- সূরা ফাতিহা ও - ৩ কূল (ইখলাস, ফালাক, নাস)
- *সুবহানাল্লাহ (سُبْحانَ الله)*
- *আলহামদুলিল্লাহ (اَلْحَمْدُ لِله)*
- *লা ইলাহা ইল্লাল্লাহ (لَا اِلَهَ اِلَّا الله)*
- *আল্লাহু আকবার (اَللهُ اَكْبَر)*
- *লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ («لا حول و لا قوّة الاّ باللّه »)*
*◑ জাহান্নাম হতে মুক্তির দুআ ৭ বার-*
اللَّهُمَّ أَجِرْنِى مِنَ النَّارِ
*উচ্চারণ -আল্লাহুম্মা আজিরনী মিনান নার।*
*◑জান্নাত লাভের দুআ ৮ বার -*
أَللّٰهُمَّ إِنِّيْ اَسْأَلُكَ جَنَّةَ الْفِرْدَوْسِ
*আল্লাহুম্মা ইন্নি আছআলুকা জান্নাতাল ফেরদাউস।*
*◑মুনাইযির (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন, “যে ব্যক্তি সকালে এ বাক্যগুলো বলবে আমি দায়িত্ব গ্রহণ করছি যে, তাঁর হাত ধরে তাঁকে জান্নাতে প্রবেশ করাব।” হাফিয হাইসামী হাদীসটির সনদকে হাসান বলেছেন।*
৩বার
رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلاَمِ دِينًا وَبِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا
*উচ্চারণ -রদ্বীতু বিল্লা-হি রব্বান,ওয়াবিল ইসলা-মি দীনান, ওয়াবি মুহাম্মাদিন সল্লাল্লা-হু ‘আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যান।*
*◑ হিসাব সহজ হওয়ার দুআ ৭ বার-*
اَللّٰهُمَّ حَاسِبْنِىْ حِسَابَاً يَسِيْرًا
*উচ্চারণ -আল্লাহুম্মা হাছিবনী হিসাবাই ইয়াছীরা*
*◑ ঈমানের উপর অটল থাকার দুআ ৭ বার*-
يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِى عَلَى دِين
*উচ্চারণ -ইয়া মুকাল্লিবাল কুলূব, ছাব্বিত ক্বলবি আ’লা দ্বীনিক*
*◑যে ব্যক্তি সকালে তিনবার এবং বিকালে তিনবার এটি পড়বে, কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না।*
(আবূ দাউদ, ৪/৩২৩, নং ৫০৮৮; তিরমিযী, ৫/৪৬৫, নং ৩৩৮৮; ইবন মাজাহ, নং ৩৮৬৯;)
৩বার...
بِسْمِ اللَّهِ الَّذِى لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَىْءٌ فِى الأَرْضِ وَلاَ فِى السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
*উচ্চারণ - বিসমিল্লাহিল্লাযী লা ইয়া দুররু মাআছমিহী শাইয়ূং ফিল আরদি ওয়ালা ফিছছমা ই ওয়া হুয়াস সামিউল আলিম।*
*◑উম্মুল মুমিনিন জুওয়ায়রিয়া (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) প্রত্যূষে তাঁর নিকট থেকে বের হলেন। যখন তিনি ফজরের সালাত আদায় করলেন তখন তিনি সালাতের জায়গায় ছিলেন। এরপর তিনি –দুহা’র পরে ফিরে এলেন। তখনও তিনি বসেছিলেন। নবী (সা) বললেন, আমি তোমাকে যে অবস্হায় রেখে গিয়েছিলাম তুমি সেই অবস্হায়ই আছো?*
তিনি বললেন, হ্যা। তখন নবী (সা) বললেনঃ আমি তোমার নিকট থেকে যাওয়ার পর চারটি কালেমা তিনবার পাঠ করেছি। আজকে তুমি এ পর্যন্ত যা বলেছ তার সাথে ওযন করলে এই কালেমা চারটির ওযনই বেশী হবে।
কালেমাগুলো এই- (তিনবার বলবে)
سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ، وَرِضَا نَفْسِهِ، وَزِنَةَ عَرْشِهِ، وَمِدَادَ كَلِمَاتِهِ
আমি আল্লাহর প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি— তাঁর সৃষ্ট বস্তুসমূহের সংখ্যার সমান, তাঁর নিজের সন্তোষের সমান, তাঁর আরশের ওজনের সমান ও তাঁর বাণীসমূহ লেখার কালি পরিমাণ (অগণিত অসংখ্য)
*সুব্হা-নাল্লা-হি ওয়া বিহামদিহী ‘আদাদা খালক্বিহী, ওয়া রিদা নাফসিহী, ওয়া যিনাতা ‘আরশিহী, ওয়া মিদা-দা কালিমাতিহী।*
*◑ যে ব্যক্তি দো‘আটি পড়বে তার দুনিয়া ও আখেরাতের সকল চিন্তাভাবনার জন্য আল্লাহ্ই যথেষ্ট হবেন।*
৭বার
حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
*উচ্চারণ -হাছবিয়াল্লহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযী'ম।*
*◑ শহীদ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে মৃত্যুর দুআ ১-৩-৫-৭বার-*
َ اللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي سَبِيلِكَ، وَاجْعَلْ مَوْتِي فِي بَلَدِ
رَسُولِكَ صلى الله عليه وسلم.
*উচ্চারণ -আল্লহুম্মার ঝুক্কনিই শাহাদাতাং ফিই ছাবিইলিক, ওয়াজআল মাওতিই ফিই বালাদি রছুলিকা সল্লাল্লহু আলাইহি ওয়া ছাল্লাম।*
*◑ঋণ থেকে মুক্তির দুআ*
اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكِ عَمَّنْ سِوَاكَ
*উচ্চারণ: আল্লাহুম্মাকফিনী বি হালালিকা আন হারামিকা, ওয়া আগনিনী বিফাযলিকা আ’ম্মান সিওয়াক।*
*অর্থ: হে আল্লাহ! হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট কর। আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে স্বচ্ছলতা দান কর।*
*◑শিরক থেকে বাঁচার দোআ*
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لاَ أَعْلَمُ».
*উচ্চারন- আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা আন উশরিকা বিকা ওয়া ‘আনা আ‘লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ‘লাম*
*◑ মনের খারাপ চিন্তা হতে বাঁচার দুআ -১-৩-৫-৭ বার*
*আল্লাহুম্মা আল হিমনী রুশদী ওয়া আইযনী মিং শাররিন নাফসি।*
*◑সকাল-সন্ধ্যায় তিনবার পড়া। বিষ, যাদু এবং অন্যান্য ক্ষতি থেকে বাঁচতে*। (জামে তিরমিযী, ৩৫৫৯)
৩ বার
أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ
আল্লাহ্র পরিপূর্ণ কালেমাসমূহের ওসিলায় আমি তাঁর নিকট তাঁর সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই।
◑যে ব্যক্তি দুআটি পড়বে-
১০টি নেকি লিপিবদ্ধ করেন,
১০টি গোনাহ মোচন করে দেন,
তাকে ১০টি মর্যাদায় উন্নীত করেন,প্রত্যেক অপ্রীতিকর বিষয় এবং বিতাড়িত শয়তান থেকে (ঐ যিকির) রক্ষামন্ত্র হয়,
🔹১০বার-
ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠَّﻪُ ﻭَﺣْﺪَﻩُ ﻻَ ﺷَﺮِﻳﻚَ ﻟَﻪُ، ﻟَﻪُ ﺍﻟْﻤُﻠْﻚُ ﻭَﻟَﻪُ ﺍﻟْﺤَﻤْﺪُ ﻭَﻫُﻮَ ﻋَﻠَﻰ ﻛُﻞِّ ﺷَﻲْﺀٍ ﻗَﺪِﻳﺮٌ.
➤◑ সাইয়্যিদুল ইস্তেগফার
যে ব্যক্তি সকালবেলা অথবা সন্ধ্যাবেলা এটি অর্থ বুঝে দৃঢ় বিশ্বাসসহকারে পড়বে, সে ঐ দিন রাতে বা দিনে মারা গেলে অবশ্যই জান্নাতে যাবে:-
اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إلاَّ أَنْتَ خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ، فَإِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ
*'হে আল্লাহ! তুমি আমার পালনকর্তা। তুমি ব্যতীত কোন উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার দাস। আমি আমার সাধ্যমত তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হ’তে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গোনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা কর। কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই’।*
❀⃝Hẫĺíɱẫ šuĺtẫɳα Hẫšɦเ❀⃝🖋️🖋️🎀