ইসলামিক বার্তা

ইসলামিক বার্তা আসুন, আমরা সবাই আল্লাহর আনুগত্য করি এবং অন্যকে উৎসাহ দেই।

13/09/2022
শবে কদর কবে?পবিত্র রমজানুল মুবারক বছরের শ্রেষ্ঠতম সময়। আর রমজানের সর্বাধিক ফজিলতপূর্ণ দিন হলো শেষ ১০ দিন। কারণ, শেষ দশকে...
21/04/2022

শবে কদর কবে?

পবিত্র রমজানুল মুবারক বছরের শ্রেষ্ঠতম সময়। আর রমজানের সর্বাধিক ফজিলতপূর্ণ দিন হলো শেষ ১০ দিন। কারণ, শেষ দশকেই রয়েছে পবিত্র শবে কদর। বিশেষ কারণে শবে কদরের দিনক্ষণ নির্ধারণ করে দেওয়া হয়নি; তবে কিছু আলামত ও নিদর্শন বলে দেওয়া হয়েছে।

শেষ দশ দিন শবে কদর খুঁজতে বলা হয়েছে এবং ব্যাপকভাবে ইবাদতের প্রতি মনোনিবেশ করতে উৎসাহ দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে শবে কদর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। তুমি কি জানো, লাইলাতুল কদর কী? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম।’ (সুরা কদর, আয়াত : ১-৩)

লাইলাতুল কদর কোন রাতে?
শবে কদর কবে? হাদিস শরিফে এসেছে, ‘তোমরা শেষ দশকের বেজোড় রাতে শবে কদর তালাশ করো।’ (বুখারি, হাদিস : ২০১৭)

উবাদা ইবনে সামিত (রা.) থেকে বর্ণিত যে, রাসুল (সা.) ‘লাইলাতুল ক্দর’ এর ব্যাপারে খবর দিতে বের হলেন। এ সময় দু্ইজন মুসলমান ঝগড়া করছিলেন। তখন নবী কারিম (সা.) বললেন, ‘আমি আপনাদের ‘লাইলাতুল কদর’ এর ব্যাপারে অবহিত করতে বের হয়েছিলাম। কিন্তু অমুক অমুক ব্যক্তি বিবাদে লিপ্ত হওয়ায় তা (সেই জ্ঞান) উঠিয়ে নেওয়া হয়েছে। আশা করি, উঠিয়ে নেওয়াটা আপনাদের জন্য বেশি ভালো হয়েছে। আপনারা সপ্তম (২৭ তম), নবম (২৯ তম) এবং পঞ্চম (২৫ তম) তারিখে এর সন্ধান করুন।’ (সহিহ বুখারি, হাদিস : ৪৯)

যে রাত শবে কদর হওয়ার সম্ভাবনা
হাদিসবিশারদ ও শরিয়তের গবেষকরা বলেন, রমজান মাসে নির্দিষ্ট কোনো রাতকে লাইলাতুল কদর হিসেবে চিহ্নিত করার জন্য সুস্পষ্ট দলিলের প্রয়োজন। তবে অন্যান্য রাতের চেয়ে শেষ দশকের বেজোড় রাতগুলোর কোনো একটিতে হওয়ার সম্ভাবনা বেশি। আর এর মধ্যে ২৭তম রাতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিভিন্ন হাদিস থেকে এ ইঙ্গিত পাওয়া যায়। (ফাতাওয়াউল লাজনাহ আদ্-দায়িমা; সৌদি আরবের ফতওয়াবিষয়ক স্থায়ী কমিটির ফতওয়াসমগ্র : ১০/৪১৩)

প্রখ্যাত হাদিসবিশারদ আল্লামা ইবনে হাজার আসকালানি (রহ.) বলেন, ‘আলেমগণ বলেন, এই রাতটির নির্দিষ্ট তারিখ গোপন রাখার পিছনে হিকমত হলো— মানুষ যেন এ রাতের মর্যাদা লাভের জন্য চেষ্টা সাধনা করে। নির্দিষ্ট তারিখ জানা থাকলে— মানুষ শুধু নির্দিষ্টভাবে সেই রাতে ইবাদত-বন্দেগি করতো। (ফাতহুল বারি : ৪/২৬৬)

বাংলাদেশে ২৭ রমজান দিনগত রাত শবে কদর হিসেবে মানুষের কাছে প্রচলিত। সে হিসেবে ইসলামিক ফাউন্ডেশন গতকাল এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ৩ এপ্রিল থেকে পবিত্র রমজান গণনা শুরু হবে। ২৮ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত পালিত হবে পবিত্র শবেকদর।’

শবে কদরে ইবাদত-বন্দেগি হোক বেশি
তাই একজন মুসলিমের নির্দিষ্ট কোনো রাতকে লাইলাতুল কদর হিসেবে চিহ্নিত করা উচিত নয়। বরং শেষ দশকের সবরাতেই যথাসম্ভব বেশি বেশি ইবাদত করা চাই। বিশেষত শেষ দশকের বেজোড় রাতগুলোতে রমজানের অন্যান্য রাতের তুলনায় বেশি বেশি ইবাদত, নফল নামাজ, তাসবিহ-তাহলিল ও কোরআন তেলাওয়াত করা চাই।

এটিই নবী (সা.)-এর আদর্শ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে তিনি বলেন, ‘রমজানের শেষ) দশ রাত শুরু হলে— নবী (সা.) কোমর বেঁধে নামতেন। তিনি নিজে রাত জেগে ইবাদত করতেন এবং তার পরিবারের সবাইকে (ইবাদাতের জন্য) জাগিয়ে দিতেন।’ (সহিহ বুখারি, হাদিস : ২০২৪; সহিহ মুসলিম : ১১৭৪)

« জীবনের ১৩টা সুন্দর মুহূর্ত ...... ১।জীবনের প্রথম প্রেমে পড়া...২।শেষ পরীক্ষাটা শেষ করার পর...৩। সকালে ঘুম ভাঙ্গার পর ঘ...
21/04/2022

« জীবনের ১৩টা সুন্দর মুহূর্ত ......


১।জীবনের প্রথম প্রেমে পড়া...

২।শেষ পরীক্ষাটা শেষ করার পর...

৩। সকালে ঘুম ভাঙ্গার পর ঘড়ি দেখে বুঝতে পারা আরও কিছুক্ষণ ঘুমানো যাবে...

৪। একটা ফোন আসলো আর আপনি জানতে পারলেন ক্লাস হবেনা...

৫। বার বার একজনের সাথে দেখা হওয়া,যাকে খুব ভাললাগে আপনার...

৬।পুরাতন কোনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হওয়া এবং বুঝতে পারা কিছুই পাল্টাইনি,সব আগের মতো...

৭। সদ্য জন্ম নেওয়া বাচ্চার আঙুল ধরা...

৮।ভালবাসার মানুষের ফোন অথবা মেসেজের জন্য অপেক্ষা করা যখন আপনি একদম একা...

৯।ছুটির দিনে সন্ধ্যায় কোন পুরাতন বন্ধুর সাথে কথা বলার সুযোগ পাওয়া...

১০। নিঃস্তব্ধ রাস্তায় একা হাটা এবং গান শোনা...

১১। বৃষ্টির দিনে প্রিয় কারো সাথে ঘুরতে যাওয়া...

১২।আয়নার সামনে দাড়িয়ে স্পেশাল কারো সাথে কথা বলা...

সবশেষ,

১৩। যখন আপনি এটা পড়ছেন আর মুখে একটানা হাসি ধরে রেখেছেন এসবের মাঝে লুকিয়ে থাকা কোনো মুহূর্ত কল্পনা করতে করতে ...

হাসতে থাকুন সবসময়..কারণ,,হাসিতে আপনাকে সত্যি দারুণ লাগে....সত্যিই।

04/04/2022

খুব আফসোস হয় !

যখন শুনি এই পবিত্র রমাদ্বানেও হারাম সম্পর্কে লিপ্ত থাকা মেয়েটা কথিত বয়ফ্রেন্ডকে ঘুম থেকে জাগিয়ে সাহরি খাওয়ার জন্য ডেকে তুলে !

অথবা বয়ফ্রেন্ডটা তার গার্লফ্রেন্ডের কোরআন তেলাওয়াত , সালাত, বিভিন্ন আমলের হিসাব নেয় !
অথচ ওরা এতটাই নির্বোধ যে দুইজন দু'জনকেই জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য একে অপরকে সহায়তা করছে ! এই পবিত্র রমাদ্বানেও শয়তানের পাতানো ফাঁদ থেকে এখনো বের হয়ে আসতে পারেনি ।

অথচ কবরের চাপ আর আগুনের উষ্ণতা এই সমস্ত জেনার সম্পর্ককে মুহুর্তের মধ্যেই কবরে ভুলিয়ে দিবে ।

একটিবারও কি ভাববার সময় তোমার হয়ে উঠবে না ?
চারিদিকে মৃত্যুর মিছিল দেখেও কি একটু সতর্ক হবে না !!
মৃত্যু আসলে ফেরার সময় কি আর পাবে ??

Address

Dhaka

Telephone

+8801637713654

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামিক বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share