Quraner nur-কোরআনের নূর

Quraner nur-কোরআনের নূর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Quraner nur-কোরআনের নূর, Religious organisation, Dhaka.

একজন ব্যক্তি হাকিমুল উম্মাহ হযরত আশরাফ আলী থানভী রহ. কে প্রশ্ন করলেন-“হুজুর, আপনারা বলে থাকেন, যার মন ভেঙে যায়, আল্লাহ ...
04/06/2026

একজন ব্যক্তি হাকিমুল উম্মাহ হযরত আশরাফ আলী থানভী রহ. কে প্রশ্ন করলেন-
“হুজুর, আপনারা বলে থাকেন, যার মন ভেঙে যায়, আল্লাহ তার নিকট থাকেন। (এ ধরনের একটি কথা প্রচলিত আছে যে, আল্লাহ ভগ্ন হৃদয়দের সাথে থাকেন।)
আমার প্রশ্ন হলো, “গান শুনলে আমার মন নরম হয় ও ভেঙে যায়, তাহলে কি আমার জন্য গান শোনা বৈধ হবে?”
হাকিমুল উম্মাহ রহ. তার প্রশ্ন শুনে একটি সুন্দর উদাহরণ দিয়ে উত্তর দিলেন।

তিনি বললেন-
“ধরো, তুমি বাজার থেকে একটি পাউরুটি কিনেছ। এখন এই পাউরুটিকে নরম করার জন্য তোমার সামনে দুটি উপায় আছে। তুমি চাইলে সেটাকে পরিষ্কার পানিতে ভিজাতে পারো, আবার চাইলে অপবিত্র জিনিস প্রস্রাব দিয়েও ভিজাতে পারো।
এখন তুমি কোনটা দিয়ে পাউরুটি ভিজাবে?”

তারপর তিনি ব্যাখ্যা করলেন-
“ঠিক তেমনই মানুষের হৃদয় নরম হওয়া একটি উদ্দেশ্য হতে পারে। কিন্তু সেই হৃদয় নরম করার মাধ্যম যদি হয় হারাম, অপবিত্র ও নিষিদ্ধ কিছু তাহলে তা কখনো গ্রহণযোগ্য নয়।
কারণ হৃদয় নরম করার জন্য আল্লাহ তা‘আলা নিজেই পবিত্র ও উত্তম মাধ্যম নির্ধারণ করে দিয়েছেন—কুরআন তিলাওয়াত, যিকির, তাওবা, আখিরাতের স্মরণ এবং ওয়াজ-নসীহত। এগুলোর মাধ্যমে হৃদয় নরম হয় এবং তা হয় পবিত্র ও বরকতময়।”

আজ যারা সিনেমা-নাটক বা গান থেকে “আত্মিক অনুভূতি” নিতে চায় বা শিক্ষা গ্রহণ করতে চায়, তাদের জন্য রয়েছে এ ঘটনায় গুরুত্বপূর্ণ নির্দেশনা।

কিয়ামতের পূর্ব মুহূর্তে সময় দ্রুত চলে যাচ্ছে বলে মনে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃلَا تَقُومُ السَّاعَة...
18/01/2026

কিয়ামতের পূর্ব মুহূর্তে সময় দ্রুত চলে যাচ্ছে বলে মনে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ

لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَقَارَبَ الزَّمَانُ فَتَكُونَ السَّنَةُ كَالشَّهْرِ وَيَكُونَ الشَّهْرُ كَالْجُمُعَةِ وَتَكُونَ الْجُمُعَةُ كَالْيَوْمِ وَيَكُونَ الْيَوْمُ كَالسَّاعَةِ

‘‘সময় ছোট হয়ে যাওয়ার পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবেনা। এক বছরকে একমাসের সমান মনে হবে। এক মাসকে এক সপ্তাহের সমান মনে হবে। এক সপ্তাহকে একদিনের মত মনে হবে এবং এক দিনকে এক ঘন্টার সমান মনে হবে’’।[1]

[1] - মুসনাদে আহমাদ ও তিরমিজী। ইমাম আলবানী সহীহ বলেছেন, সহীহুল জামে আস্ সাগীর, হাদীছ নং- ৭২৯৯।

গ্রন্থঃ সহীহ শামায়েলে তিরমিযীঅধ্যায়ঃ ৬. রাসূলুল্লাহ (ﷺ) এর খিযাব লাগানো (باب ما جاء في خضاب رسول الله ﷺ)হাদিস নম্বরঃ ৪০ ...
03/01/2026

গ্রন্থঃ সহীহ শামায়েলে তিরমিযী
অধ্যায়ঃ ৬. রাসূলুল্লাহ (ﷺ) এর খিযাব লাগানো (باب ما جاء في خضاب رسول الله ﷺ)
হাদিস নম্বরঃ ৪০
_________________________________________
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، قَالَ : حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ ، قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، قَالَ : حَدَّثَنَا حُمَيْدٌ ، عَنْ أَنَسٍ ، قَالَ : " رَأَيْتُ شَعْرَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَخْضُوبًا " .

৪০. আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার চুল খিযাবকৃত দেখেছি।

ব্যাখ্যাঃ কালো খিযাব ব্যবহার করা জায়েয নয়। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, শেষ যামানায় এমন লোক পাওয়া যাবে, যারা কালো খিযাব বা কলপ ব্যবহার করবে। তারা জান্নাতের সুঘ্ৰানও পাবে না।[আবু দাউদ, হা/৪২১৪; নাসাঈ, হা/৫০৭৫।]

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Quraner nur-কোরআনের নূর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share