ইসলামিক ইলম

ইসলামিক ইলম কুরআন ও সুন্নাহের আলোকে ইসলামকে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া ই আমাদের লক্ষ্য ।

♥♥♥
28/02/2022

♥♥♥

27/02/2022

যুবক বয়সের ইবাদত ও ক্ষমতার অপব্যাবহার ...

26/02/2022
25/02/2022

.                      ■ রিযিকঃ▪রিযিকের সর্বনিম্ন স্তর হচ্ছেঃ     টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।▪রিযিকের সর্বোচ্চ স্তর হচ্ছ...
25/02/2022

. ■ রিযিকঃ

▪রিযিকের সর্বনিম্ন স্তর হচ্ছেঃ
টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
▪রিযিকের সর্বোচ্চ স্তর হচ্ছেঃ
শারীরিক এবং মানসিক সুস্থতা।
▪রিযিকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ
পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
▪রিযিকের পরিপূর্ণ স্তর হচ্ছেঃ
মহান আল্লাহর সন্তুষ্টি।

■ রিযিক খুব গভীর একটি বিষয়,
যদি আমরা তা বুঝতে পারি।

■ আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাব সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করব তাও লিখিত বা নির্দিষ্ট।

■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটা লিখিত। একটি দানাও কম না এবং একটিও বেশি না।

■ ধরুন এটা লিখিত যে, আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করব, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।

■ কিন্তু আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে আয় করব সেই সিদ্ধান্ত একান্তই আমার।

■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ঐ এক কোটি টাকা আয় করেই আমি মারা যাব। আর হারাম উপায়ে হলেও ঐ এক কোটিই নাথিং মোর, নাথিং লেস!

■ আমি যে ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ঐ গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনে নি। এইসব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিযিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিযিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাব না।

■ রিযিক জিনিসটা এতটাই শক্তিশালী!

■ কিংবা যে আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিযিক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'য়ালা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!

■ কেউ কারোটা খাচ্ছে না, যে যার রিযিকের ভাগই খাচ্ছেন।

■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি। কেননা,
আল্লাহ তা'আলা বলেনঃ
"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিযিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সবকিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে।" (সুরা হুদঃ আয়াত ৬)

■ আল্লাহ তা'আলা অন্যত্র বলেনঃ
"যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন। আর তাকে (এমন উৎস থেকে) রিযিক দেবেন, যা সে ধারণাও করতে পারবে না।" (সুরা ত্বালাকঃ আয়াত ২-৩)

▪মহান আল্লাহ্‌ তা'আলা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামাই রোজগার ও রিযিকের ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিযিক থেকে হিফাযত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন এবং হিফাযত করুন। (আমীন)

24/02/2022

24/02/2022

যুবকরা বাঁচতে চাইলে দেখুন -

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামিক ইলম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ইসলামিক ইলম:

Share