26/11/2020
السلام عليكم ورحمة الله وبركاته
যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তা'আলার জন্য। অগণিত রহমত বর্ষিত হোক প্রিয় নবী (সাঃ) এর উপর। একটি গুরুত্ব পূর্ণ বিষয়:
সকল সংস্কৃতির উৎস হচ্ছে বিশ্বাস। আমরা যেহেতু মুসলিম তাই আমাদের লালিত বিশ্বাস হলো ইসলাম। আমাদের সংস্কৃতি পবিত্র কোরআন ও হাদীসের নির্দেশিত ওহী ভিত্তিক সংস্কৃতি। যে সংস্কৃতির জন্ম হয়েছে হেরা গুহায়। যার পথ দেখিয়েছেন স্বয়ং মহান রব্বুল আলামিন। যার প্রচারক হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সাইয়েদুল আম্বিয়া হজরত মুহাম্মদ (সাঃ)। সেই সংস্কৃতির ছোঁয়ায় অসভ্য বর্বর আরব জাতি বিশ্ব বরেন্য জাতি হিসেবে গড়ে উঠেছিল। কালের পরিক্রমায় সেই ঢেউ বাংলার দেয়ালেও এসে পৌঁছেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও বাস্তব সত্য এই যে, কুফরী শক্তিগুলোর নানামুখি সংস্কৃতির আগ্রাসনে যুব সমাজ ও তরুণ্য আজ দিশেহারা। মনুষ্যত্বের উচ্চাসন থেকে তাদেরকে নামিয়ে আনা হচ্ছে নিকৃষ্ট পশুদের কাতারে।
বিভিন্ন দিবস উদযাপনের নামে সংস্কৃতিতে যোগ হচ্ছে নয়া দিগন্ত, এপ্রিল ফুল, ভ্যালেন্টাইন ডে ও পহেলা বৈশাখের নামে বর্বর যুগের ন্যায় তরুণ-তরুণীদের অবাধ চলাফেরা, নগ্নতা, বেহায়াপনাসহ একই প্লেট ইলিশ ভাজা ও পান্তা ভোজ। সন্ধ্যার পর থেকে শুরু হয় বিভিন্ন পার্টি, নাইট ক্লাব, গেস্ট হাউস ও লেডিস ক্লাবে উলঙ্গ তরুণ - তরুণীদের নাচ গানে মুখরিত অশ্লীল ও নগ্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিনত হয় লেডিস ক্লাব গুলো বেশ্যাখানা ও পতিতালয়রুপে। আজকে ইসলাম-বিদ্বেষীরা এ সকল অপসংস্কৃতির মাধ্যমে মুসলিমদের মূল্যবান সম্পদ পবিত্র ঈমানটুকু কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। আর যাদেরকে আজ এই অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাড়িয়ে জাতিকে সঠিক পথের দিশা দেওয়ার কথা, তারা আজ বিভিন্ন টিভি চ্যানেলের নোংরা প্রোগ্রাম আর অবান্তর অশ্লীল সিনেমায় লিপ্ত হয়ে নিজেদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে।
হে প্রিয় বন্ধুরা! এই সকল খারাপ পরিণাম থেকে উত্তরণে আমাদের সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করতে হবে। কারণ, মহান আল্লাহপাক বলছেন:
إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِم
আল্লাহ্ তাআলা কোনো জাতির অবস্থা পরিবর্তন করবেন না, যতক্ষণ পর্যন্ত তারা পরিবর্তনের চেষ্টা না করে (সূরা রা 'দ:১১)
সম্মানিত পাঠকবৃন্দ! এই বৃহৎ উদ্দেশ্যকে বাস্তবায়ন করার লক্ষ্যে এই পেইজ একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। আল্লাহ আমাদের এই উদ্দেশ্যকে কবুল করুন। আমীন ।
আর এই পেইজের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।