27/07/2022
বায়োমেট্রিক্স শব্দটির সাথে মোটামুটি আমরা সবাই পরিচিত। সিম নিবন্ধন করতে, স্মার্টফোনে সিকিউরিটি হার্ড করতে, জাতীয় পরিচয়পত্র রেডী করতে, বিমানবন্দরের নিরাপত্তা ব্যাবস্থায় ইত্যাদি ছাড়াও আরো বিভিন্ন জায়গায় বায়োমেট্রিক্স শব্দটি শুনতে পাই।
বায়োমেট্রিক্স কি?
বায়োমেট্রিক্স (Biometrics) শব্দটি এসেছি Bio ও metric দুটি শব্দ থেকে। Bio অর্থ জীবন ও metric অর্থ পরিমাপ।
অর্থাৎ বায়োমেট্রিক্স এমন একটি প্রযুক্তি যার সাহায্যে মানুষের বৈশিষ্ট্য (ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা এবং আইরস, কন্ঠস্বর, চেহারা ইত্যাদি), অঙ্গপ্রত্যঙ্গের আকার আকৃতি, ধরণ ইউনিক ভাবে চিহ্নিত করতে পারে।
সহজ কথায় বায়োমেট্রিক্স হচ্ছে এমন একটি প্রযুক্তি যার সাহায্যে মানুষের বৈশিষ্ট, আচরণ, আকার আকৃতি, ধরণ ইত্যাদি কম্পিউটার সহজ ভাবে চিনতে পারে।
মানুষের এই বায়োলজিক্যাল ডেটা কম্পিউটার ডেটাবেজে সংরক্ষণ করা হয়, পরবর্তীতে এই ডাটা মিলিয়ে নির্দিষ্ট ব্যাক্তিকে সনাক্ত করা হয়।
তথ্যপ্রযুক্তি ২