05/04/2026
প্রাথমিক আরবি ভাষা ও কোরআনের অর্থ অনুধাবন কোর্স
এ কোর্সটি হল জেনারেল শিক্ষিতদের জন্য যারা আরবি ভাষা শিখতে চাচ্ছেন এবং কোরআনের অর্থ অনুধাবন করতে চাচ্ছেন। আরবি ভাষা হল মুসলিমদের নৈতিক ভাষা। তাই এ ভাষা শেখার গুরুত্ব অপরিসীম। কোরআন বোঝার জন্য আরবি ভাষা শেখাও একটি এবাদত। এ কোর্স করার জন্য শিক্ষার্থীকে কোরআন শরীফ পড়া জানতে হবে। আরবি ভাষা শুরু থেকে শেখানো হবে এবং কোরআনের এর ব্যবহার দেখানো হবে। আর নামাযে অধিক পঠিত ত্রিশ পারার সূরাগুলোর প্রতিটি আয়াতের শব্দাবলীর অর্থ ভেঙ্গে ভেঙ্গে বোঝানো হবে, ইন শা আল্লাহ। আশাকরি এ কোর্সটি শিক্ষানবিশদের জন্য বেশ উপকারী হবে, ইন শা আল্লাহ।
কোর্সটি অনলাইন এবং অফলাইন হবে। অফলাইনের ক্ষেত্রে মহিলাদের পৃথক ব্যাচ রয়েছে। তবে অনলাইনের ক্ষেত্রে মহিলাদের পৃথক কোনো ব্যাচ নেই।
কোর্সের মেয়াদ: ৩ মাস।
কোর্স ফি: ৩০০০ টাকা।
ক্লাস: সকাল ৬:৩০-৭:৩০ (অফলাইন পুরুষ)
ক্লাস: রাত ৯:৩০-১০:৩০ (অনলাইন পুরুষ ও মহিলা)
ক্লাস: বিকেল: ৫:১৫-৬:১৫ বা আসরের পর থেকে মাগরিব পর্যন্ত (অফলাইন মহিলা)
গুগল ফরম লিঙ্কঃ
https://forms.gle/RWLJ6VnQLqG2CiT2A
ভর্তিচ্ছুক ভাইদের প্রতি অনুরোধ, গুগল ফরমটি পূরণ করে
বিকাশ পার্সোনাল 01710909216
নগদ পার্সোনাল 01648453132 প্রদেয় অর্থ প্রদান করে আপনার রেজিস্ট্রি কনফার্ম করুন।
কোর্স পরিচালনায়ঃ
কামারুজ্জামান বিন আব্দুল মালেক আল-আযহারী
দাওরা হাদিসঃ জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম।
বি.এ. অনার্স হাদিস ডিপার্টমেন্টঃ আল-আযহার বিশ্ববিদ্যালয়
মাস্টার ও এম.ফিলঃ কায়রো বিশ্ববিদ্যালয়
এম.ফিলের বিষয়ঃ উলূমুল হাদিস
যোগাযোগঃ
আল-মুসতাকবাল ইসলামিক ইনস্টিটিউট
বাড়ি # ৩৫, রোড # ১৭, সেক্টর # ১৪, উত্তরা, ঢাকা-১২৩০।