07/07/2024
লাইসেন্সবিহীন কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান ইদানিং ওমরাহ প্যাকেজ এর বিভিন্ন প্রকার অনৈতিক ও অযৌক্তিক অফার বিভিন্ন ভার্চুয়াল মাধ্যমে প্রচার করছেন। অনেকে ফ্রি ওমরাহ এর অফার দিচ্ছেন, কেউ কেউ লটারী করে প্রতিমাসে ফ্রি বা কমদামে ওমরাহ এর অফার করছেন।ফ্রি ও কমদামে ওমরাহ এর নামে অনেক ওমরাহযাত্রী প্যাকেজ অনুসারে যথাযথ সেবা পাচ্ছেন না বা অনেকেই প্রতারিত হচ্ছেন মর্মে ইতোমধ্যে অভিযোগ পাওয়া যাচ্ছে। বিষয়টি নিয়ে শীঘ্রই তদন্ত শুরু হবে। ফ্রি ও কমদামে ওমরাহ প্রেরনের লোভনীয় অফার প্রদান থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো। ওমরাহ প্যাকেজ কত দিনের, হোটেলের মান ও দুরত্ব, এয়ারলাইন্স, গাড়ীর মান, খাবার ও জিয়ারাহ ইত্যাদি উল্লেখ পূর্বক লাইসেন্স প্রাপ্ত এজেন্সী ও সম্মানিত ওমরাহ যাত্রীদের মধ্যে প্যাকেজের লিখিত চুক্তি করবেন এবং শুধুমাত্র এজেন্সীর ব্যাংক একাউন্টে টাকা জমা দিবেন ও যাত্রী মানি রশিদ সংরক্ষন করুন। হজ ও ওমরাহ যাত্রীদের স্বার্থ সংরক্ষনে হাব এর আন্তরিক ও নৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।