TaQwa- তাকওয়া

TaQwa- তাকওয়া সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

14/08/2023

দেলোয়ার হোসাইন সাঈদী,,❤️

14/08/2023
15/07/2023
মৃত্যু যদি সমুদ্রের গভীরে লেখা থাকে, সাবমেরিন ভাড়া করে হলেও ব্যক্তি নির্দিষ্ট সময়ে সেখানে গিয়ে উপস্থিত হবে,প্রয়োজনে আড়াই...
24/06/2023

মৃত্যু যদি সমুদ্রের গভীরে লেখা থাকে,
সাবমেরিন ভাড়া করে হলেও
ব্যক্তি নির্দিষ্ট সময়ে সেখানে গিয়ে উপস্থিত হবে,
প্রয়োজনে আড়াই লক্ষ ডলার খরচ করে হলেও।

09/04/2023

বিদ্যানন্দ ফাউন্ডেশনে জাকাত দিলে জাকাত আদায় হবেনা। যাকাতের 'আমিল যুগযুগ ধরেই মুসলিমগণ ছিলেন।
এটিই স্পষ্ট কথা।
জাকাতের জন্য বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান Center for Zakat Management (CZM) এবং প্রিয় শায়খ Ahmadullah ভাইয়ের As sunnah Foundation'এ আপনাদের জাকাত পাঠাবেন। মনে রাখবেন জাকাত একটি ফরজ ইবাদত। হেলাফেলা করে এই ইবাদাত মন খুশি মতো করা যাবেনা। জাকাত একমাত মুসলিমদের হক, কোনো অমুসলিমকে জাকাতের টাকা দেওয়া যাবেনা। যেসকল প্রতিষ্ঠান মুসলিম ব্যাতীত অন্য ধর্মের লোকদের মধ্যেও জাকাতের টাকা ডিসট্রিবিউশন করার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিতে চায়, এদের থেকে দূরে থাকুন। নিজেদের প্রতিষ্ঠান গড়ুন এবং নিজেদের কাজ নিজেরা করুন।
**শাইখ মুখতার আহমেদ

07/04/2023

প্রিয় বোন!
এই প্রচণ্ড গরমে বোরখা হিজাব পরিহিত অবস্থায় সিদ্ধ হয়ে
আপনার শরীর থেকে গড়িয়ে পড়া প্রতিটি ফোটা ঘাম
আপনার মীজানের পাল্লায় অনেক ভারী হবে !
ইং শা আল্লাহ।

23/02/2023
22/02/2023

আপানার অন্তরের অবস্থা কেমন!! 🔴

29/01/2023

ফেব্রুয়ারি নিয়ে যা বললেন !!!

23/01/2023

স্কুল শিক্ষক দারুণভাবে চিল্লিয়ে ফিল্লিয়ে ক্লাসে শেখালেন,
'আমাদের উৎপত্তি বানর থেকে ৷
আমাদের পূর্বসূরিরা বানর ছিল ৷
সময়ের ব্যবধানে, কালের বিবর্তনে আমরা এই আকৃতি ধারণ করেছি ৷'
সন্ধ্যার পর বাড়ির কাজ করতে বসে বাবা-ছেলের মাঝে কথা চলছে-
- ছেলে আগ্রহ ভরে জানতে চাইল,
'বাবা, আমাদের পূর্বসূরিরা নাকি বানর ছিল?'
- বাবা বললেন, 'না তো৷'
- ছেলে বলল, 'তাহলে কী ছিল আব্বু ?'
- বাবা বললেন,
'আল্লাহ প্রথমে আদম নামে একজন মানুষ বানিয়েছেন ৷
তিনি তাঁর প্রথম পয়গম্বর ছিলেন ৷
তারপর হাওয়া নামের একজন নারীকে বানালেন ৷
এই আদম ও হাওয়া দুইজন থেকে আমারা এসেছি ৷'
- 'কিন্তু আমাদের শিক্ষক তো বললেন,
বানর নাকি আমাদের পূর্বসূরী ৷'
- বাবা বললেন, 'আরে নাহ'৷
'আমাদের বংশীয় ব্যাপার তোমার শিক্ষক কী করে জানবেন?
তোমার শিক্ষক মনে হয় তার নিজের বংশের ব্যাপারে বলেছেন।
হয়তো তার নিজের বংশ বানর থেকে এসেছে ৷
কিন্তু আমরা এসেছি মানুষ থেকে ৷'
- ছেলে বলল, 'বুঝলাম আব্বু ৷' এবার ঠিক আছে।
স্যার বোধ হয় নিজের বংশের কথাই বলেছেন।

22/12/2022

আজ মুসলিম উম্মাহর মধ্যে খুবই অসুস্থ
একটি জেনারেশন গড়ে উঠছে।

+ যাদের না আছে ধর্মীয় জ্ঞান,
আর না আছে আদাব আখলাক।
- এদের নেই হালাল হারামের পার্থক্য জ্ঞান,
এবং না আছে হারামের প্রতি সামান্যতম অরুচি।
- এরা জানে না কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়,
এবং কোথায় সুবহানাল্লাহ, মাশাআল্লাহ বলতে হয়।
- এরা আদর্শ ও ইন্সপিরেশন রাসুলুল্লাহ সা. ও সাহাবীগণ নয়,
এরা আদর্শ আনন্দ খোঁজে মেসি, নেইমারদের মাঝে।
- এরা ইসলাম, মুসলিম ও মুহাম্মাদ সা. এর অপমানে কাঁদে না,
এদের হাসি কান্না আবেগ পছন্দের দলের জয় পরাজয়ে ঘেরা।
- এদের কুরআন হাদিস সীরাব আক্বীদাহ পড়ার সময় নেই,
এরা আনন্দ পায় বস্তাপচা ও ভুয়া এডভেঞ্চার উপন্যাস পড়ে।
- এরা পিতা-মাতার প্রচন্ড অবাধ্য,
কিন্তু বন্ধু বান্ধব ও বখাটে বড় ভাইদ্রর খুবই অনুগত।
- এরা নামাজ রোজার ধার ধারে না,
কিন্তু ডিজে, পপ, পর্ন, ব্যান্ড, মুভি ইত্যাদিতে বুঁদ হয়ে থাকে।
- এরা দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে নিয়েছে,
এরা পড়তে বসে রাত ১২-১ টায়, আর ঘুমাতে যায় ভোরে।
- এদের সকাল হয় দুপুর ১২ টায়, নাস্তা করে দুপুর ২ টায়,
আড্ডা দিতে বের হয় সন্ধায়, ফিরে অনেক রাত করে।
- এরা সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকে,
বাস্তব সমাজে এদের কোনো ভুমিকা নাই।
- এদের ভার্চুয়াল ফ্রেন্ড অসংখ্য,
কিন্তু এরা আপন আত্মীয়দের চেনে না।
- এদের কোনো স্বপ্ন নাই,
স্বপ্ন কেবল চাকুরী, বিয়ে, গাড়ি বাড়ি অর্জনের।
- এরা কর্মবিমুখ, কিন্তু কোটি টাকার স্বপ্নে বিভোর,
এদের কোনো নৈতিক ভিত্তি না থাকায় এরা খুবই অন্যায়প্রিয়।
- এরা তুচ্ছ কাজে, অসুস্থ বিনোদনে মাসভর রাত কাটায়,
কিন্তু স্বীয় রবের সান্নিধ্য পেতে রাতের একাংশও কাটায় না।
- এরা শিক্ষকদের শ্রদ্ধা করে সিজিপিএ এর জন্য,
এলাকার/প্রতিষ্ঠানের মাস্তান বড়ভাইদের সত্যিকারের শ্রদ্ধা করে।
- এরা সালাম দিতে, নামাজ পড়তে লজ্জা পায়,
কিন্তু পূজা পার্বণের আয়োজনে যেতে গর্ব বোধ করে।
- এদের আছে পেট ভর্তি ইগো নামক দূষিত গ্যাস,
অথচ এরা তুচ্ছ স্বার্থে সবটুকু আত্মসম্মান বিলিয়ে দেয়।
- এরা পাপ কে পাপ মনে করে না,
এরা গালাগালি ছাড়া কথা বলতে পারেনা।

হে আল্লাহ,
এরূপ মেরুদণ্ডহীন জেনারেশন থেকে এই উম্মাহকে রক্ষা করুন।

20/09/2022

মহিলা ফুটবল দলের শিরোপা জেতায় যারা অতি উৎফুল্ল, মেডিকেল ভর্তি পরীক্ষায় পর্দানশীন মেয়ে প্রথম স্থান অধিকার করার ঘটনায় তাদের উৎফুল্ল হতে দেখা যায় নি কেন? লক্ষ্য যদি নারীর উন্নতি হয় তাহলে দ্বিতীয় ঘটনায় কেন অভিনন্দন জানানো হয় না?

যারা নারী ফুটবলারদের দিয়ে এদেশে 'ধর্মবিদ্বেষ' কায়েম করতে চাইছেন, তাদের ভাবখানা এমন যেন মহিলা ফুটবল দল নেপালের বিরুদ্ধে খেলতে নামে নি, বরং ইসলামের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল! এ ইস্যুতে গতকাল থেকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে আলেম সমাজ ও ধর্মপ্রাণ মুসলমানদের অবমাননা করে যেসব জঘন্য কার্টুন ছড়ানো হচ্ছে তা সমাজকে বিশৃঙ্খল করার অপপ্রয়াস।

বাস্তবতা হলো, এদেশের মানুষ ধর্মপরায়ণ। খেলোয়াড়রাও এর বাহিরে নন। আপনারা যাদের ‘ইউজ’ করে ইসলামবিদ্বেষ ছড়াচ্ছেন, তাদের একজন আল্লাহর উপর ভরসার কথা লিখে ফেসবুকে পোস্ট করেছেন। আরেকজন মাকে নামাজ-রোজা করতে বলেছেন। কখনো আবার পুরো দল সিজদায় লুটিয়ে পড়ে। এ থেকে পরিষ্কার যে, তারা মুসলমানের সন্তান। তারা আমাদেরই বোন। হয়তো ইসলাম সম্পর্কে সঠিক ধারণা তাদের নাই। যারা পাহাড়ী আছেন, তারাও আমাদের অংশ।

তাছাড়া এসব মেয়েরা নিতান্ত গরীব ঘরের সন্তান। যদি তারা একটু সচ্ছল ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতেন তাহলে তাদের কয়জন ফুটবলকে পেশা হিসেবে বেছে নিতেন সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। সুতরাং ‘নারীবাদ’-এর মতো বড়লোকি তত্ত্ব তাদের জীবনে অনেকটাই অপ্রাসঙ্গিক ও গুরুত্বহীন।

অতএব, এদের দিয়ে ইসলাম বিদ্বেষ ও আলেমদের প্রতি ঘৃণার চাষাবাদ ধর্মপ্রাণ মুসলমানদের এই দেশে সফল হবে না। বরং তাদের মধ্যে সামান্য দা’ওয়াতী কাজ করা গেলে এরা একেকজন হাজারো মানুষের হেদায়েতের কারণ হতে পারেন ইন শা আল্লাহ।

তবে এটা সত্য যে, যেটাকে খেলা বলা হচ্ছে সেটা মূলত: একটা সাংস্কৃতিক আগ্রাসন। সেই আগ্রাসনে যাদের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে অনেক সময় তারা নিজেরাও জানেন না যে, কিছু পয়সার বিনিময়ে তাদের কোন্ কাজে ইউজ করা হচ্ছে। মহান আল্লাহ তাদের ও ইসলামের প্রতি বিদ্বেষ লালনকারীদের হেদায়েত দান করুন।

শাইখ আহমাদুল্লাহ

Address

Dhamrai
Dhaka

Telephone

+8801949385912

Website

Alerts

Be the first to know and let us send you an email when TaQwa- তাকওয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share