04/07/2024
আসুন জেনে নেই, দাইয়ুস কারা —
যে ব্যক্তি তার স্ত্রী, বোন ও পরিবারের নারীদের অবাধ চলাফেরা, বেপর্দা, অশালীন জীবনযাপন ও পাপপূর্ণ জীবনাচার মেনে নেয় এবং তাদের এসব গর্হিত কাজ করা থেকে বাধা দেয় না, তাকে ইসলামের পরিভাষায় দাইয়ুস বলা হয়। দাইয়ুস ব্যক্তি হতে পারে স্বামী, পিতা কিংবা ভাই।
অথচ কী জঘন্য অন্যায় তারা করছে, যদি বুঝতে পারত তাহলে বেহায়াপনা, পাপপূর্ণ জীবন মেনে নিত না।
ইমাম তিবি (রহ.) বলেন, অর্থাৎ সে তার পরিবারকে অন্যায় গর্হিত কাজ করতে দেখে, কিন্তু তা সত্ত্বেও তার আত্মমর্যাদবোধে বাধে না। তাদের এসব করা থেকে বাধা দেয় না। উল্টো সব কিছু মেনে নেয়।
(মিরকাতুল মাফাতিহ, খণ্ড : ০৬ হাদিস নং : ৩৬৫৫, মুসনাদে আহমদ, হাদিস : ৬১১৩, নাসায়ি, হাদিস : ২৫৬২)
আবদুল্লাহ ইবনে ওমর (রা.)-এর মুসনাদে আহমদের বর্ণনা এমন:
তিন ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না।
১. মা-বাবার অবাধ্য ব্যক্তি।
২. দাইয়ুস ব্যক্তি।
৩. ওই সব নারী—যারা চলায় বলায় পুরুষদের বেশভূষা গ্রহণ করে।(মুসনাদে আহমদ, হাদিস : ৬১৮০)
অনেকে হয়তো জানে না যে তারা দাইয়ুস। তারা পরিবারের সদস্যদের ভালো মন্দ চলাফেরায় বাধা দেয় না, শালীনতা ও ভদ্রতার পথে আসার জন্য চেষ্টা করে না।
হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার-পরিজনকে আগুন হতে বাঁচাও যার জ্বালানি হবে মানুষ ও পাথর; যেখানে রয়েছে নির্মম ও কঠোর ফেরেশতাকূল, আল্লাহ তাদেরকে যে নির্দেশ দিয়েছেন তারা সে ব্যাপারে তার অবাধ্য হয় না। আর তারা তা-ই করে যা তাদেরকে আদেশ করা হয়।
সূরা আত-তাহরীম | আয়াত: ৬
ইয়া আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং হেফাজতে রাখুন।
আমীন। 🤲