On-line Teach

On-line Teach আসসালামুয়ালাইকুম। আপনাকে এই ভুবনে স্বাগতম।

Permanently closed.
09/04/2025

আসসালামুয়ালাইকুম ⭐

07/08/2022

📝
প্রত্যেক দ্বীনদার মেয়েই পর্দাশীল হয়।
কিন্তু প্রত্যেক পর্দাশীল মেয়ে দ্বীনদার নয়।

02/08/2022

এই চোখ একদিন কথা বলবে

◉ সিনেমা দেখে চোখে পানি আসে!
◉ নাটক দেখে চোখে পানি আসে!
◉ বিরহের গান শুনলে চোখে পানি আসে!
◉ অবৈধ প্রেমের কারণে চোখে পানি আসে!
◉ পছন্দের দল খেলায় হারলে চোখে পানি আসে!

❐ তুমি প্রতিদিন আল্লাহর কতই না নেয়ামত পেলে একবারও শুকরিয়া আদায় করলে না। প্রতিদিন না চাইতেই সামনে রিজিক এনে দেয়, তার পরেও মহান আল্লাহর কথা ভাবলে না। কে তোমাকে সুস্থ রাখলো? কে তোমার গুনাহ গুলো গুপন করে সম্মান বাড়িয়ে দিল?

এত নাফরমানি করছো, কত পাপ করছো। নিজের পাপের কারণে চোখে একটুও পানি আসে না! একটু মন খারাপও হয় না এটাই জাহেলিয়াত।

তুমি আবার নিজেকে মুসলিম দাবী করছো? ভাবছো, মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, নামটা মুসলিমের আমি একজন মুসলিম।

মুসলিম কাকে বলে - এটাই তো তুমি জানো না। তুমি যা করতেছো তা সবই হারাম, গুনাহর কাজ।
◉ খেলার জন্য কাঁদার নাম মুসলিম নয়।
◉ সিনেমা দেখে চোখে পানি আসার নাম মুসলিম নয়।
◉ নাটক দেখে চোখে পানি আসার নাম মুসলিম নয়।
◉ প্রেমিক/প্রেমিকার জন্য চোখে পানি আসার নাম মুসলিম নয়।

◉ মুসলিম মানে, আল্লাহকে স্মরণ করা।
◉ মুসলিম মানে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে অনুসরণ করা।
◉ মুসলিম মানে, কুর'আন-সুন্নাহর অনুসরণ করা।
◉ মুসলিম মানে, একমাত্র আল্লাহর ইবাদত করা।
◉ মুসলিম মানে, নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পন করা।

পবিত্র কোরআনে আল্লাহ্ তায়ালা বলেন,
হে মানুষ, তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ কর। আল্লাহ ছাড়া আর কোন স্রষ্টা আছে কি, যে, তোমাদেরকে আসমান ও যমীন থেকে রিজিক দিবে? তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই।
অতএব তোমরা কোথায় ফিরে যাচ্ছ?

সূরা_ফাতির_3
______________________
এখনো সময় আছে তওবা করে ফিরে আসো। মনে রেখো আল্লাহর পাকরাও বড়ই কঠিন। এমন সময় এমন অবস্থায় পাকরাও করবে, তখন হাওমাও করে কাঁদার শক্তি টুকুও শরিরে থাকবেনা।

আল্লাহ বলেন,
আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, ‘যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয় আমার আযাব বড় কঠিন’।

সূরা_ইব্রাহিম_7

আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন।আমিন.

01/08/2022

১ম পর্ব
•••আমরা ভুলে গেছি আমাদের নববর্ষের কথা•••

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একথা আমাদের বিনা দ্বিধায় বিশ্বাস করার নামই হলো ঈমান।

প্রিয় ভাই•••
আপনি তো মুসলমান দাবি করেন!
আপনি কি জানেন আপনার নববর্ষ কোন দিন ? ‌হা এতটুকু হয়তো জানেন আপনার নববর্ষ মুহাররম মাসে । দুঃখজনক অনেকেই মনে হয় এটাও জানেন না। আর ইতিহাস তো বহু দূরের কথা.....

আমরা ইংরেজি আর বাংলা নববর্ষের কথা বহু ভালো করেই জানি । এবং এগুলো অনেক নোংরামি ও শয়িয়ত বহির্ভূত ভাবে পালনও করে থাকি।

আফসোস! আফসোস!! আফসোস!!!

যাইহোক আমরা আরবি নববর্ষ ১৪৪৪ এ কালের আবর্তে এসে উপস্থিত হয়েছি। আরবি নববর্ষের প্রথম মাস মুহাররম এবং মুসলিম উম্মাহর জন্য আল্লাহর কাছে এটি অত্যন্ত সম্মানিত মাস। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে মহান আল্লাহপাক বলেন, ‘নিশ্চয়ই পৃথিবী ও আকাশ সৃষ্টির দিন থেকেই আল্লাহর নিকট মাস সমূহের সংখ্যা ১২টি। তার মধ্যে চারটি মাস সম্মানিত। এটাই সু-প্রতিষ্ঠিত বিধান।’ (সূরা: তাওবা, আয়াত: ৩৬)।

নববর্ষ সাথে আল্লাহর মনোনীত চার মাসের একমাস মুহাররম । আপনাকে বুঝতে হবে এটা আপনার জন্য গুনাহ মাফ ও বেশী আমলের অফারের মাস চলছে.. আপনি যদি লাভবান হতে চান অবশ্যই আল্লাহর দরবারে নতুন বছরে এটাই প্রার্থনা করবেন যেন পিছনে ফেলে আসা দিনগুলোর পাপগুলো মোচন করে দেয়। আর সামনে নেক আমল করার তৌফিক দেয়।

হে সময় মূল্যায়নকারী পাঠক ভাই••••

আপনি যদি জ্ঞানী হয়ে থাকেন । অবশ্যই আপনি ভাববেন আমার জীবনের আরো একটু বছর জীবন থেকে ঝড়ে গেছে , আর মৃত্যুর কাছে চলে গেছি। এখন আমাকে পাল্টাতে হবে। আর আপনি বলবেন।
ইনশাআল্লাহ!! এটা আমি করবো আমার নববর্ষের মাসেই।

ইনশাআল্লাহ চলবে ....
(লেখক সিয়াম আদনান)

(আর শিঘ্রই ২য় পর্ব মুহাররম মাসের ইতিহাস সম্পর্কে লিখবো ।)

#আখেরি_চিঠি

01/08/2022

মুসা (আলাইহিস সালাম) আল্লাহকে জিজ্ঞেস করেন, 'হে আমার রব! আমি আপনাকে কোথায় খুঁজবো?'

আল্লাহ বলেন, 'ভঙ্গহৃদয় লোকদের কাছে আমাকে খুঁজো। আমি প্রতিদিন এক হাত করে তাদের নিকটবর্তী হই। তা না হলে তারা নির্ঘাত ভেঙ্গে পড়তো।'

~ ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহ.)
[কিতাবুয যুহদ, ৩২৪]

31/07/2022

মালেক বিন দিনার। বিশাল মাহফিলে বক্তব্য দিচ্ছিলেন।

কিন্তু হঠাৎ এক শ্রোতা দাঁড়িয়ে বলে উঠলেন,আপনার বক্তব্য শুরু করার আগে একটা প্রশ্নের উত্তর দিন।

মালেক বিন দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন।

বয়স্ক শ্রোতা বললেন, আজ থেকে দশ বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি,আপনি সে অবস্থা থেকে কিভাবে ফিরে এলেন ?এবং ওয়াজ করার জন্য এখানে এলেন ? কিভাবে?

মালেক বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন। তারপর বললেন,ঠিক বলেছেন।আমিই সেই ব্যক্তি। শুনুন তাহলে আমার কাহিনীঃ-

এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল।দোকানীকে অনুরোধ করে এক বোতল মদ কিনলাম বাসায় খাবো বলে এই নিয়তে।

বাসায় ঢুকলাম। ঢুকেই দেখি আমার স্ত্রী নামাজ পড়ছে।আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটা টেবিলে রাখলাম। হঠাৎ করে আমার তিন বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো,টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতল মাটিতে পরে ভেঙ্গে গেল।অবুজ মেয়েটি খিলখিল করে হাসতে লাগল।
অগত্যা ভাঙ্গা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম।
সে রাতে আর মদ খাওয়া হলোনা।

পরের বছর আবার লাইলাতুল কদর এলো।আমি আবার মদ নিয়ে বাড়ি ফিরে এলাম। বোতলটা টেবিলে রাখলাম।হঠাৎ বোতলটার দিকে তাকাতেই কান্নায় বুক ফেটে গেল।
তিন মাস হলো আমার শিশু কন্যাটি মারা গেছে।বোতলটা বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম। এবং ঘুমিয়ে স্বপ্নটা দেখলাম।

স্বপ্নে দেখলাম দেখছি এক বিরাট সাপ আমায় তাড়া করছে। এতো বড় সাপ আমি জীবনেও দেখিনি।

আমি ভয়ে দৌড়াচ্ছি। এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম। বৃদ্ধ বলল,আমি খুব দূর্বল এবং ক্ষুধার্ত। এই সাপের সাথে আমি পারবনা। তুমি এই পাহাড়ের ডানে উঠে যাও।

পাহাড়ে গিয়ে দেখি দাউদাউ আগুন জ্বলছে। আর পিছনে এগিয়ে আসছে সাপ। এমতাবস্থায় বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম।দেখলাম সুন্দর একটা বাগান। বাচ্চারা খেলছে।

গেইটে দারোয়ান।দারোয়ান বলল, বাচ্চারা দেখতো এই লোকটি কে ? একে সাপটা খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দিবে।

দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো।তার মাঝে আমার মেয়েটাও আছে। মেয়েটা আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পর দিয়ে সাপটিকে দূরে ফেলে দিলো।
এবং সাপও চলে গেল।

আমি অবাক হয়ে বললাম, মা, তুমি এতো ছোট ! আর এতো বড় সাপ তোমায় ভয় পায় ?

মেয়ে বলল, আমি জান্নাতি মেয়ে। জাহান্নামের সাপ আমায় ভয় পায়।বাবা! ঐ সাপকে তুমি চিনতে পেরেছো ?

আমি বললাম, না মা।

আমার মেয়ে বলল, বাবা!! এতো তোমার নফস। নফসকে তুমি এতো বেশি খাবার দিয়েছ যে সেআজ এতো

31/07/2022

কি সুন্দর, সম্পর্ক তো এমনই হওয়া উচিৎ।

জাস্টিস মাওলানা তাকী উসমানী সাহেবের স্ত্রীর একটা সাক্ষাতকার প্রকাশিত হয়েছিলো। সেখানে স্বামীর বিষয়ে বলতে গিয়ে তিনি বলেছেন- জীবনে কখনো ওনার স্বামী ওনাকে এক গ্লাস পানি এনে দেওয়ার'ও আদেশ দেননি।

এই বিষয়ে শাইখুল ইসলাম আল্লামা তাকী উসমানিকে জিজ্ঞেস করা হলে তার জবাব ছিলো।- "না চাইতেই যদি হাজির থাকে, তবে আদেশ করতে যাবো কেনো?" এগুলো হাজার বছর আগের রূপকথা নয়! এই দম্পতি এখনো জীবিত আছেন।

মাশাআল্লাহ।

30/07/2022

বন্ধুদের নিয়ে একটা গান প্রায়ই শোনা যায়,

"তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি.. বন্ধুউউউ...
ওয়েট ওয়েট ওয়েট!!!!!
চলুন তো আল্লাহ্‌ কুরআনে আল্লাহ সুবহানাহু তা'আলা কি বলেছেন একটু দেখে নেই ইন শা আল্লাহ্‌,
ٱلْأَخِلَّآءُ يَوْمَئِذٍۭ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ إِلَّا ٱلْمُتَّقِينَ
"বন্ধুরা সেই দিন হয়ে পড়বে একে অপরের শত্রু, তবে মু’মিনরা ব্যতীত।" (সূরাহ আয যুখরুখ, আয়াত : ৬৭)
আয়াতটি পড়ার পর আরো একবার ভাবুন আপনার বন্ধু আবার হাশরের মাঠে আপনাকে ফাসিয়ে দিবে না তো? আপনাদের সম্মিলিত কৃতকর্মের জন্য...
এখনও সময় আছে নিজেকে সময় দিন, নিজেকে পরিবর্তন করুন, নিজের বন্ধুও পরিবর্তন করুন।

#আখেরি_চিঠি

হিজরি নতুন বর্ষে পবিত্র কাবা শরীফে’র গিলাফ পরিবর্তন ।
30/07/2022

হিজরি নতুন বর্ষে পবিত্র কাবা শরীফে’র গিলাফ পরিবর্তন ।

30/07/2022

"প্রতিটি প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।"

(সূরা আলে-ইমরান, ১৮৫)

#আখেরি_চিঠি

30/07/2022

এক বালক তার মাকে বললো, 'আচ্ছা মা, তাকদিরের সবকিছু যদি পূর্ব থেকেই লেখা থাকে, তাহলে আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য কেনো আমাদের দুয়া করতে হবে?'

মা বললেন, 'বাবা, হতে পারে, আমাদের তাকদিরের কোন কোন পাতায় আল্লাহ লিখে রেখেছেন— 'আমার বান্দা যা চাইবে, তাই'।

-আরিফ আজাদ

#আখেরি_চিঠি

30/07/2022

কি চমৎকার সমাধান!!
যখন আমি কষ্ট পাই কোরআন বলে : " নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে ।...... [ সূরা ইনশইরাহ ]

যখন আমি সুখ চাই, কোরআন বলে : "আল্লাহ কষ্টের পরেই সুখ দিবেন " ... [ সূরা তালাক : ০৭ ]

যখন আমি প্রিয় জিনিসটা পেলামনা,, কোরআন বলে :" তোমাররা হইতো এমন জিনিস পছন্দ কর যা তোমাদের জন্য অকল্যানকর ".... [ সূরা বাক্কারা : ২১৫ ]

যখন আমি কষ্ট সহ্য করতে চাই না,, কোরআন বলে : যারা ইমান এনেছে এবং সৎকাজ করেছে আর আমি কাউকে তার সামর্থ্য এর অতিরিক্ত দায়িত্ব অর্পণ করি না। তারা হচ্ছে জান্নাতবাসী যেখানে তারা চিরকাল থাকবে ".... [ সূরা আরাফ: ৪২ ]

যখন আমি আল্লাহর সাহায্য চাই, কোরআন বলে : " ভেঙে পড়না, নিরাশ হইওনা, আল্লাহর সাহায্য আসবেই এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখ আল্লাহর সাহায্য অতি নিকটে "।..... [ সূরা বাক্কারা :২১৪ ]

যখন আমি হতাশায় থাকি, কোরআন বলে : " আল্লাহর উপর ভরসা কর যদি তোমরা বিশ্বাসী হও "। .. [ সোরা মায়িদা : ২৩ ]

যখন আমি ধৈর্য ধারন করি, কোরআন বলে : " যারা সবরকারী তারা পুরষ্কার পায় অগনিত "... [ সূরা যুমার : ১০ ]

যখন আমি বিপদে পড়ি, কোরআন বলে : " আমি অবশ্যই তোমাদেরকে পরিক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা , মাল, ও জানের ক্ষতি এবং ফল_ ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। ... [ সূরা বাক্কারা : ১৫৫ ]

" অবশ্যই তুমি পাবে যা চলে গেছে, তার চেয়ে উত্তম "। ... [ সূরা আনফাল : ৭০ ]

" খুব শীগ্রই তোমার রব তোমাকে এত দেবে যে তুমি খুশি হয়ে যাবে "! ... [ সূরা : আদ _ দুহা : ০৫ ]

#আখেরি_চিঠি

Address

Narayongonj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when On-line Teach posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share