ইসলামিক পোষ্ট

ইসলামিক পোষ্ট ইসলাম প্রচারের স্বার্থে এই পেইজটিতে ?

~যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সকল বইয়ের দোকান!👇তবু বিশ্ব থেকে হারাবে না🌿🌺পবিত্র আল কোরআন!💞🌸🌿
23/07/2020

~যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সকল বইয়ের দোকান!👇
তবু বিশ্ব থেকে হারাবে না
🌿🌺পবিত্র আল কোরআন!💞🌸🌿

নিজে হিন্দু থেকে ইসলাম কবুল করে 2 মাস পড়ে মা কে ইসলাম এর দাওয়াত দিলেন। মা তার কথা সুনে ইসলাম কবুল করলেন/তাদের জন্য দোয়া ...
17/06/2020

নিজে হিন্দু থেকে ইসলাম কবুল করে 2 মাস পড়ে মা কে ইসলাম এর দাওয়াত দিলেন। মা তার কথা সুনে ইসলাম কবুল করলেন/তাদের জন্য দোয়া করবেন
#আমিন"💓

যে শিশু এখনও ঠিক করে কথা বলতে পারেনা তার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে আপনি অবাক হবেন।ভিডিও টি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু...
11/05/2020

যে শিশু এখনও ঠিক করে কথা বলতে পারেনা তার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে আপনি অবাক হবেন।

ভিডিও টি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।

ছোট্ট শিশুর কণ্ঠে শুনুন তাক লাগানো কোরআন তেলাওয়াত | Small Baby Quran Recitation | মাহমুদুল্লাহ রাফি সকলেই দোয়া করবেন আল্লাহ যেন ম....

২২ মার্চ পবিত্র শবে মেরাজ।২২ মার্চ দিবাগত রাতে পালিত হবে পবিত্র  #শবে_মেরাজ। সোমবার ২৪ মার্চ দেশের আকাশে ১৪৪১ হিজরি সনের...
10/03/2020

২২ মার্চ পবিত্র শবে মেরাজ।

২২ মার্চ দিবাগত রাতে পালিত হবে পবিত্র #শবে_মেরাজ। সোমবার ২৪ মার্চ দেশের আকাশে ১৪৪১ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখা যায়নি। তাই বুধবার থেকে শুরু হবে নতুন মাস। সোমবার সন্ধ্যায় #ইসলামিক_ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো.আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘আজ দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার ২৬ ফেব্রুয়ারি থেকে রজব মাস গণনা শুরু হবে। তাই ২৬ রজব বা ২২ মার্চ দিবাগত রাতে সারাদেশে শবে মেরাজ পালিত হবে।’

২৬ রজব দিবাগত রাতটি #লাইলাতুল_মেরাজ বা শবে মেরাজ হিসেবে পরিচিত। এ রাতে মহানবী (সা.) মেরাজে গমন করেন এবং সেখানে আল্লাহর সঙ্গে কথোপকথন হয় বলে কোরআন-হাদিসে উল্লেখ আছে। শবে মেরাজেই নামাজ ফরজ করা হয় মুসলমানদের ওপর। এজন্য রাতটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়ে থাকে উপমহাদেশে।

রজব মাস শুরুর মধ্য দিয়ে পবিত্র রমজানের দিনক্ষণ গণনা শুরু হয়। এর ঠিক দু’মাস পর শুরু হয় রমজান। এজন্য #রজব মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানরা রমজানের প্রস্তুতি নিতে থাকেন।

করোনা ভাইরাস থেকে মুক্তির দোয়া।২০১৯-এনকোভি; যা নভেল  #করোনা_ভাইরাস নামে পরিচিত। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রা...
10/03/2020

করোনা ভাইরাস থেকে মুক্তির দোয়া।

২০১৯-এনকোভি; যা নভেল #করোনা_ভাইরাস নামে পরিচিত। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করেছে। এশিয়ার বিভিন্ন অংশ এবং এর বাইরেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ৮ মার্চ আইসিডিডিআর জানিয়েছে বাংলাদেশে ৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

এই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি একটি দোয়া পাঠের পরামর্শ দিয়েছেন #মিজানুর_রহমান_আজহারী। তার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে আজহারী লিখেছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পেতে, প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই ভয়াবহ #ভাইরাস থেকে হেফাজত করুক।

اللَّهمَّ إِنِّي أَعُوُذُ بِكَ مِنَ الْبرَصِ، وَالجُنُونِ، والجُذَامِ، وسّيءِ الأَسْقامِ.

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আ’য়ুজুবিকা মিনাল বারাছ, ওয়াল জুনুন, ওয়াল জুযাম, ওয়া সায়্যিইল আসক্বাম। (আবু দাউদ)

ডা. জাকির নায়েকের সাথে সাক্ষাৎ করলেন মাওলানা মিজানুর রহমানসামাজিক যোগাযোগমাধ্যমে এমনই একটি ছবি কয়েকদিন থেকে বেশ ভাইরাল হ...
17/11/2019

ডা. জাকির নায়েকের সাথে সাক্ষাৎ করলেন মাওলানা মিজানুর রহমান

সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই একটি ছবি কয়েকদিন থেকে বেশ ভাইরাল হয়ে পরেছে। অনেকে এটি শেয়ার করছেন। করছেন অনেক মন্তব্য।

তবে ডা. জাকির নায়েকের ফেসবুক পেইজ ও মাওলানা মিজানুর রহমান এর ভেরিভাইড ফেসবুক পেইজ ঘুরে এমন কোন ছবি দেখতে পাওয়া যায় নি।

অনেকে তাদের ছবি শেয়ার করার সময় বিভিন্ন কথা উল্লেখ করেছেন। তারা নাকি একসাথে একটি প্রোগ্রাম করেছেন।

তালহা ফারুকী নামের একজন ছবিটি শেয়ার করার সময় লিখেছেনঃ

পবিত্র কুরআনের প্রখ্যাত দুই দাঈ, ইসলামিক স্কলার আল্লামা ডাঃ জাকির নায়েক ও ইসলামিক স্কলার আল্লামা মিজানুর রহমান আজহারী সাহেব একসাথে একটি প্রোগ্রামে!!

মনিরুজ্জামান ফাহিম লিখেছেনঃ
সম্মানের মালিক আল্লাহ।।
পবিত্র কুরআনের প্রখ্যাত দুই দাঈ, ইসলামিক স্কলার ডাঃ জাকির নায়েক ও মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব একসাথে একটি প্রোগ্রামে।

খুরশেদ মাহমুদ লিখেছেনঃ
সন্মানের মালিক আল্লাহ…!
পবিত্র কুরআনের প্রখ্যাত দুই দাঈ, ইসলামিক স্কলার ডাঃ জাকির নায়েক ও মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব একসাথে একটি প্রোগ্রামে!!

এমন আরো অনেকে লিখেছেন। তবে তারা কি প্রোগ্রাম করেছেন তার কোন নাম আমরা দেখতে পাই নি। মাওলানা মিজানুর রহমান বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামিক বক্তা এবং জাকির নায়েকে ভারতের একজন নাগরিক (বর্তমানে তিনি মালেশিয়ায় অবস্থান করছেন)। তিনিও একজন ইসলামিক বক্তা ও ইসলাম প্রচারক।

হাশরের দিন শেষ বিচারের পরে আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দেবেন আর, জাহান্নামীদেরকে জাহান্নামে দেবেন। তখন আল্লাহ জান্নাতী...
14/11/2019

হাশরের দিন শেষ বিচারের পরে আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দেবেন আর, জাহান্নামীদেরকে জাহান্নামে দেবেন। তখন আল্লাহ জান্নাতী ও জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, তোমরা এই দিকে দেখো।

তখন জান্নাত ও জাহান্নামের মাঝখানে একটা সাদা দুম্বাকে দেখিয়ে আল্লাহ বলবেন, এই দুম্বাটা হচ্ছে মরণ। তখন সেই দুম্বাকে জবাই করে ফেলা হবে। এইভাবে দুম্বারূপী মরণকে জবাই করে আল্লাহ মৃত্যুকে হত্যা করে ফেলবেন।

তখন তিনি বলবেন, আজকের পর থেকে আর কোন মরণ থাকবেনা। সুতরাং, যারা জান্নাতে যাবে তারা চিরকাল জান্নাতে আনন্দ- উল্লাসের মাঝে থাকবে। আর যারা জাহান্নামে যাবে তারা চিরকাল আযাব-

গজব আর দুঃখ-কষ্টের মাঝে থাকবে। দুম্বারূপী মৃত্যুকে হত্যা করে ফেলার এই ঘোষণার কারণে জান্নাতীরা আরো বেশি আনন্দিত হবে, কারণ তাদের আনন্দের জীবন কখনো শেষ হবেনা। আর এই ঘোষণা জাহান্নামীদের জন্যে আরো বড় বিপদ ও দুঃখ নিয়ে আসবে। কারণ জাহান্নামে যতই আগুনে পুড়ুক বা যতই যন্ত্রনাদায়ক শাস্তি ভোগ করুক, তার ফলে কোনদিন তারা মরবেনা। অনন্তকাল কঠিন শাস্তি ভোগ করতে থাকবে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামিক পোষ্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share