শান্তির ধর্ম ইসলাম

শান্তির ধর্ম ইসলাম ইসলামিক সকল বানী, উক্তি, হাদিস ইত্যাদি পাবেন এই পেইজে।

06/08/2026

বন্ধু যখন ইমাম 😆

05/07/2026

কুরআন কীভাবে পড়তে হয়, ইরান সেইটাও আমাদের শিখাইয়া দিচ্ছে।

একেকটা দেশের প্রতিনিধিদের জন্য একেকটা আয়াত সিলেক্ট করা হইছে।

শুনলে মনে হবে, কথাগুলো সেই দেশকে উদ্দেশ্য করেই বলা।

যেমন সৌদির জন্য সিলেক্ট করা হয়েছে সূরা আল ইমরানের ১৩ নাম্বার আয়াত। যেখানে মূলত বদর যুদ্ধের প্রসঙ্গ টেনে বলা হইছে, পৃথিবীতে অলয়েজই দুইটা দল থাকেই। কে কোন পক্ষে থাকতেসে, সেইটাই হচ্ছে প্রশ্ন।

বাংলাদেশের জন্য চুজ করা হয়েছে সূরা আযহাবের ২৩ নাম্বার আয়াত।

খুবই পজিটিভ একটা আয়াত। বলা হইছে মুমিনদের মধ্যে কেউ কেউ আল্লাহর সাথে ওয়াদা করেছে। কেউ শহীদ হয়েছে আর কেউ শহীদ হওয়ার অপেক্ষায় আছে। কিন্তু তারা তাদের ওয়াদা চেঞ্জ করে নাই।

তুরস্ককে লড়াই এর আয়াত শোনানো হয়েছে, কাতারকে শোনানো হয়েছে শান্তি আর মীমাংসার আয়াত। যেহেতু কাতার এই কাজগুলোই করে ইন জেনারেল।

লেবাননকে শোনানো হয়েছে ত্যাগের গুরুত্ব। আর নিজেদের মিত্রদের ইরান মনে করাই দিসে, ইনসাফের পথে তোমরা যারা লড়াই করতেছ, তোমরাই শ্রেষ্ঠ।

কী চমৎকার, কী এসথেটিক্সের সাথে ওরা কুরআনকে রিড করে, ঔন করে, চিন্তা করেন।

কুরআন পড়ার মত পড়তে পারলে আসলে কুরআন মানুষের সাথে কথা বলে।

আমরা কুরআন ইউজ করি এরে ওরে ফতোয়া মারার জন্য, ভয় দেখানোর জন্য, আবার নিজেরাও কুরআনকে ভয় পাই।

অথচ কুরআন তো আসলে একটা এস্থেটিক জিনিস, এইটা আমরা ফিলও করতে পারি না।

কারণ আমরা কুরআনের অক্ষরকে গুরুত্ব দিতে যাইয়া কুরআনের প্রাণটাই মিস করে গেছি।

ইরানের লোকজনের এত সাহস কেমনে, কেমনেই বা ওরা ইউএস এর মত দেশের সাথে লাগতে যায় খালি হাতে, এই প্রশ্নটার উত্তর মেবি পাইছি আমি।

কুরআনকে যারা এত সুন্দর করে রিড করে, ফিল করে, কুরআন যাদের সাথে কথা বলে, তারা সাহসী হবে না তো কারা সাহসী হবে?

আপনার বয়স ২২-৩০ এর মধ্যে হলে আপনার টার্গেট হবে সবার আগে ২ লাখ টাকা জমানো।এরপর নিজে পারলে ভালো, না পারলে কোন এজেন্সি মাধ্...
23/06/2026

আপনার বয়স ২২-৩০ এর মধ্যে হলে আপনার টার্গেট হবে সবার আগে ২ লাখ টাকা জমানো।
এরপর নিজে পারলে ভালো, না পারলে কোন এজেন্সি মাধ্যমে মদিনা ৬০% দিন বেশি থাকবে এমন প্যাকেজে উমরাহ বুক করা।
প্যাকেজে মধ্যে ৫ স্টার হোটেল বাদ দিয়ে বলবেন কুবা রোডের ভাংগাচুরা হোটেলে ব্যবস্থা করতে। খাবার প্যাকেজ নরমাল,সব নরমাল।
মদিনায় ল্যান্ড করেই আগে বিশাল ঘুম দিবেন,ফজর যোহর আসর যে কোন জায়গায় পড়বেন।
মাগরিবের নামাজ পড়তে চলে যাবেন সোজা মসজিদুল নবী (সা:) তে। সেখানে দোতলায় নামাজ পড়বেন,নামাজ শেষে পা ছড়িয়ে শুয়ে আকাশ দেখবেন।
আকাশ দেখা শেষ হলে ৪ গ্লাস পানি খাবেন,জমজমের। নাম জমজম হলেও এই পানি স্বাদ দুনিয়া যে কোন পানি থেকে আলাদা। মনে হবে মহান আল্লাহ আপনাকে জান্নাত থেকে পানি খাওয়াচ্ছেন ( সুবহানাল্লাহ)
পানি খাওয়া শেষে মসজিদ থেকে বের হয়ে আশে পাশে সাহাবাদের মসজিদ দেখবেন।যে কোন এক সাহাবা মসজিদে এশার নামাজ পড়ে নিবেন।
এরপর বের হয়ে মদিনা চারিদিকে হাটবেন। আপনি ফিল করবেন মদিনার বাতাস,মদিনার রাস্তা,সব কিছু কেমন আরামদায়ক।আপনার সেই সময় মনে হবে,মদিনা শহর মনে হয় জান্নাতে এক টুকরো।কারন এই শহরে ঘুমিয়ে আছেন প্রিয় নবী (সা:)।
হাটতে হাটতে একটা ঘাসের জমিতে বসবেন।রাস্তা থেকে এক টুকরো মুরগি ফ্রাই নিয়ে রাস্তায় ছিটিয়ে দিবেন।কোথা থেকে এক পাল বিড়াল এসে আপনাকে ঘিরে ধরবে,কোলে উঠবে,মুরগি খাবে।আপনি শুধু বিড়ালের কান্ডকারখানা দেখবেন।এরপর গা ঝাড়া দিয়ে মসজিদে নবী (সা:) এসে তাহাজ্জুদ পড়ে নিবেন,সামনে কাতারে।
নামাজ পড়া শেষে মানুষজনের সাথে কথা বলবেন।বাইরে গিয়ে পুলিশ অফিসারদের সাথে গুগল ট্রান্সলেটর দিয়ে গল্প করবেন। মসজিদে মেহমানদের সাথে দ্বীন নিয়ে আলোচনা করবেন।মনে হবে,আরেহ এই তো আমার পরিচিত বন্ধু,কত দিনের চেনা।
আস্তে আস্তে ফজরে সময় হবে। ফজর পড়ে নবী (সা:) রওজায় সালাম দিবেন, আপনার মনের কথা বলবেন। সালাতুল ইসরাকে নামাজ পড়ে বাসায় গিয়ে ঘুম দিবেন।

সিম্পল কিছু কাজ৷ কিন্ত এই কাজের যে শান্তি,দুনিয়া সব সম্পদ হাতে দিলে আপনি এই শান্তি পাবেন না।
যদি সুযোগ হয়,একবার হলেও মদিনায় যাবেন,বেহেস্ত স্বাদ আপনি দুনিয়া পাবেন।
সংগৃহীত ____

হে কাবার মালিক!
কবুল করে নেন আমাদের 🖤

22/03/2026

ঈদের দিন রাতে পবিত্র কাবা ঘরে হাজীরা 🌸💜

আমিন।🤲
17/03/2026

আমিন।🤲

ইনশাআল্লাহ
17/03/2026

ইনশাআল্লাহ

সুবহানাআল্লাহ
16/03/2026

সুবহানাআল্লাহ

আমিন।
15/03/2026

আমিন।

আলহামদুলিল্লাহ
15/03/2026

আলহামদুলিল্লাহ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when শান্তির ধর্ম ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to শান্তির ধর্ম ইসলাম:

Shortcuts

Share