14/11/2023
আলহামদুলিল্লাহ!
ঝিলপাড় জাতীয় ক্রীড়া পরিষদ জামে মসজিদের (প্রবেশপথ) পাইল ক্যাপ+পানির রিজারভার ফ্লোরসহ সর্বমোট ২৫৫০ সিএফটি বসুন্ধরা রেডি মিক্স ঢালাইয়ের কাজটি আজ বুধবার ১৫/১১/২০২৩ তারিখ সকাল হতেই শুরু হবে ইনশাআল্লাহ। মসজিদের সম্মানিত ইমাম সাহেব হাফেজ নজরুল ইসলাম ও মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ইমরানুল ইসলাম শাহিন উপস্থিত থেকে কাজটি তদারকি করার সদয় সম্মতি প্রদান করেছেন। এছাড়াও উক্ত কাজ চলমান থাকার সময়ে মসজিদ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যগণ, অর্থ কমিটি, নির্মাণ কমিটি, প্রচার কমিটি এবং সকল কমিটির সকল সদস্যদের ও মসুল্লিদের যাদের সুযোগ রয়েছে উপস্থিত থাকার তাদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
ধন্যবাদান্তে
মোঃ আলমগীর কবীর (ভারপ্রাপ্ত)
সভাপতি
মসজিদ পরিচালনা কমিটি