অঙ্গনা

Directions

অঙ্গনা রুচির ছোঁয়ায় আপন সাজে🌷 অর্ঘ্য অর্থ হচ্ছে- পূজার উপকরণ ।
আসুন আমরা সবাই নিজেদেরকে সমর্পণ করি ঈশ্বরের কাছে পূজার উপকরণ হিসেবে।

|| পাপমুক্ত জীবন গড়ুন ||ভগবানের ভক্ত মহারাজ পরীক্ষিৎ ছিলেন মধুকরের মতো সারগ্রাহী। যেমন, মৌমাছিরামধুবিহীন ফুলে যায় না। য...
28/10/2020

|| পাপমুক্ত জীবন গড়ুন ||
ভগবানের ভক্ত মহারাজ পরীক্ষিৎ ছিলেন মধুকরের মতো সারগ্রাহী। যেমন, মৌমাছিরামধুবিহীন ফুলে যায় না। যে ফুলে অপ্রাকৃত মধুতে ভরপুর ও সুগন্ধযুক্ত তারা সেখানে বিচরনকরে বেড়ায়। তেমনি পরীক্ষিত মহারাজ ছিলেন মধুকরের মত। যখন তিনি মৃত্যুর জন্য সুরধুনীতীরে এলেন তখন সেখানে হাজার হাজার মুনি এসে উপস্থিত হন।
একেক মুনির একেক উপদেশ শুনলেন।
অবশেষে সকল শাস্ত্রের সার ভাগবতের শিক্ষা গ্রহনকারী অবধুত ও পরম্পরা ধারায় অবস্থিতশুকদেব গোস্বামীকে ভাগবৎ ভক্তা ও গুরু হিসাবে মেনে নিলেন।
ভগবানের নাম, রুপ, গুন ও লীলার অপ্রাকৃত মহিমা হল ভাগবত যা সকল শাস্ত্রের সার।মহারাজ পরীক্ষিৎ শুধু তাই শ্রবন করতে চেয়েছেন।
▪️পরীক্ষিত মহারাজ ছিলেন ভগবানের শুদ্বভক্ত এবং তিনি জানতেন প্রতিযুগের মহিমা। তিনিজানতেন কলিযুগ যদিও অধঃপতিত কিন্তু তার বিশেষ কতগুলি গুন রয়েছে।
১) এইযুগে কেউ পাপ কর্মের কথা চিন্তা করলেও কোন ফল ভোগ করতে হয় না কিন্তু অন্য যুগেপাপ কর্মের চিন্তা করা মাত্র তার ফল ভোগ করতে হত।
২) পক্ষান্তরে কোন পুন্য কর্মের চিন্তা করা মাত্র কলিযুগের জীব পুন্য ফল লাভ করবেন।
৩) কলিযুগের জ্ঞানী জীব সর্ব শাস্ত্রের সার ভাগবতের জ্ঞান দ্বারা আলোকিত হবেন।
৪) তারা ভগবানের দিব্যনাম শ্রবণ ও কীর্ত্তন করে অনায়াসে চিন্ময় ধাম প্রাপ্ত হবেন।
৫) তিনি এও জানতেন কলিযুগে যারা ভগবানের নাম রুপ গুন ও লীলায় আসক্তি থাকবেনকলি বা মায়া তাদের কিছুই ক্ষতি করতে পারবে না। এইজন্য তিনি কলিকে কতগুলি পাপময়জায়গায় থাকার স্থান দিয়েছিলেন। স্থানগুলি হল,
ক) যেখানে পশু হত্যা করা হয়, কসাইখানা।
খ) যেখানে আসব পান করা হয়, সরাইখানা।
গ) যেখানে তাস-পাশা খেলা হয় , জুয়ার আড্ডা।
ঘ) যেখানে অবৈধ স্ত্রীসঙ্গ করা হয়, বেশ্যাপাড়া।
এবং সবশেষে কলিকে স্বর্ন বা ধন-সম্পদে থাকতে দিলেন।
▪️পরীক্ষিত মহারাজ তার প্রজাদের কলিযুগের পাপময় প্রভাব থেকে মুক্ত রেখেছিলেন শাস্ত্রেরশিক্ষা অনুসারে। তিনি সুসংবদ্বভাবে তার প্রজাদের মধ্যে ভগবানের নাম, রুপ, গুন ও লীলাপ্রচার করেছিলেন।
▪️কলিযুগে পাপের প্রভাবে কলিহত জীব পাপের সমুদ্রে হাবুডুবু খাবে আর ধন-রত্ন ও সুখেরআশায় কঠোর পরিশ্রম করবে।
▪️তারা বিভিন্ন মায়া দ্বারা আক্রান্ত হবে যে, ইচ্ছা করলেও পরমসত্য ও সদ্গুরুর সন্ধান পাবেনা।
▪️তারা ৮৪লক্ষ যোনি ভ্রমন করে, জন্ম-মৃতু-জরা-ব্যাধির চক্রে ঘুরতে থাকবে একটু সুখেরআশায়। ঠিক নাগরদোলার মত উপরে উঠে বলবে আহা কি শান্তি আবার নীচে নেমে গেলেভয়ে চিৎকার করবে কিন্তু পাপ কার্য থেকে বিরত হবে না।
▪️শুকদেব গোস্বামী বলেছেন,
''কলেদোর্ষনিধে রাজন অস্তি হ্যেকো মহান গুনঃ,
কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গঃ পরং ব্রজেৎ''।। ভাগঃ ১২/৩/৫১
অনুবাদঃ ''হে রাজন ! যদিও কলিযুগ হচ্ছে এক দুখের সাগর, তবুও এই যুগে এক মহান গুনআছে, তা হল কেবল মাত্র শ্রীকৃষ্ণনাম কীর্তন করার মাধ্যমে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবদ্বামেউন্নতি হবে''।
''হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে''।।
▪️যেভাবে মহারাজ পরীক্ষিৎ ভগবানের দিব্য নাম প্রচারের এক সুসংবদ্ধ প্ৰচেষ্টা করেছিলেনএবং কলির কবল থেকে তার প্রজাদের রক্ষা করেছিলেন । তেমনি প্রতি ঘরে ঘরে ভাগবতেরআলো পৌছে দেবার ব্যবস্থা করতে এগিয়ে আসুন। আসুন সবাই যে যেখানে আছি সেখানথেকে ভগবানের দিব্যনামের মহিমা প্রচার করি।

ॐ━❀꧁꧂হরে কৃষ্ণ꧁꧂❀━ ॐ

শ্রীকৃষ্ণ চরণ স্পর্শ করার ভাগ্য সবার থাকে না যাদের থাকে তারা ভাগ্যবান।। 🌿🌺আমি দর্শন করেই পরম তৃপ্তি লাভ করি।
28/10/2020

শ্রীকৃষ্ণ চরণ স্পর্শ করার ভাগ্য সবার থাকে না যাদের থাকে তারা ভাগ্যবান।। 🌿🌺
আমি দর্শন করেই পরম তৃপ্তি লাভ করি।

আর কিছুদিন পরেই সবার ঘরে আসছেন মা লক্ষ্মী দেবী।🌿🌾জয় মা লক্ষ্মী দেবীর জয়।। 🌾🌿🌺
27/10/2020

আর কিছুদিন পরেই সবার ঘরে আসছেন মা লক্ষ্মী দেবী।🌿🌾
জয় মা লক্ষ্মী দেবীর জয়।। 🌾🌿🌺

শুভ বিজয়া🌿
26/10/2020

শুভ বিজয়া🌿

শুভ নবমী 🌿
25/10/2020

শুভ নবমী 🌿

মাতৃরূপ দর্শনচট্টেশ্বরী কালী বাড়ির মাতৃপ্রতিমা। 📷 📷 # #দেখবে_প্রতিমা_তুমিও
24/10/2020

মাতৃরূপ দর্শন
চট্টেশ্বরী কালী বাড়ির মাতৃপ্রতিমা। 📷 📷
# #দেখবে_প্রতিমা_তুমিও

মাতৃরূপ দর্শন ২০২০ইং একেবারেই সাদামাটা ভাবে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপুজা।বিশাল প্যান্ডেলন আর মাঠের পরিবর্তে  নাট মন্...
23/10/2020

মাতৃরূপ দর্শন ২০২০ইং
একেবারেই সাদামাটা ভাবে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপুজা।
বিশাল প্যান্ডেলন আর মাঠের পরিবর্তে নাট মন্দিরেই অনুষ্ঠিত হচ্ছে এবারের পূজা।
রামকৃষ্ণ মিশন, ঢাকা
#দেখবে_প্রতিমা_তুমিও

মাতৃরূপ দর্শন ২০২০ইংকালীবাড়ি, নতুন বাজার, চাঁদপুর #দেখবে_প্রতিমা_তুমিও
23/10/2020

মাতৃরূপ দর্শন ২০২০ইং
কালীবাড়ি, নতুন বাজার, চাঁদপুর
#দেখবে_প্রতিমা_তুমিও

Address

Mirzapur, Tangail
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when অঙ্গনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share