The peaceful path

The peaceful path اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله

15/08/2023

বিড়ালের মত শতবছর বাঁচার চেয়ে সিংহের মতো এক ঘন্টা বাঁচা উত্তম!(দেলোয়ার হোসেন সাঈদী)video credit goes to Adnan Siddiky ©️

07/03/2023

কেমন_হবে_বিচার_দিবস-?


১। "সেদিন সকলে একত্রিত হবে।"
__[সূরা আনআম-২২]

২। "দুনিয়ার জমিন হবে রুটির ন্যায়।"
_____[মিশকাত-৫২৯৮]

৩। "মানুষ নগ্নপদ, নগ্নদেহ ও খতনাবিহীন সমবেত হবে।"
____[বুখারি, মুসলিম]

৪। "কেউ কারোর প্রতি দৃষ্টি দেওয়ার অবকাশ পাবে না।"
___[মিশকাত-৫৩০২]

৫। "কাফেরদেরকে মুখের মাধ্যমে হাঁটিয়ে একত্রিত করা হবে।"
_______[মিশকাত-৫৩০৩]

৬। "প্রতি হাজারে ৯৯৯ জন লোক জাহান্নামী বলে ঘোষিত হবে।"
___[বুখারি-৪৭৪১]

৭। "ঐদিন মানুষ ঘর্মাক্ত হবে, এমনকি ঘাম তাদের কান পর্যন্ত পৌছাবে।"
__________[বুখারি]

৮। "সূর্যকে অতি নিকটে আনা হবে এবং মানুষের আ'মল অনুপাতে ঘামের মধ্যে ডুবে থাকবে।"
____[বুখারি, মুসলিম]

৯। "দুনিয়াতে যারা আল্লাহ্'র জন্য সিজদাহ্ করে নাই কিংবা লোক দেখানোর জন্য সিজদাহ্ করেছে তারা সেদিন আল্লাহ্-কে সিজদাহ্ দিতে পারবে না।"
___[সূরা কালাম-৪২, ৪৩]

১০। "মু'মিনদের হিসাব হবে মুখো-মুখি।"
___[মিশকাত]
১১। "যার হিসাব পুংখানুপুংখ যাচাই করে হবে, সে ধ্বংস হবে।"
________[মিশকাত-৫৩১৫]

১২। "ঐদিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে।"
_______[সূরা ইয়াসিন-৬৫]

১৩। "হাত, পা, কান, চক্ষু এবং চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে।"
________[সূরা নুর-২৪]

১৪। "সে দিনের সময়সীমা হলো ৫০ হাজার বছরের সমান।"
___[মুসলিম মিশকাত~১৭৭৩]

১৫। "তবে ঐ দিন মু'মিনের জন্য একটি ফরজ সালাত আদায়ের সময়ের ন্যায় মনে হবে।"
___[বায়হাকী মিশকাত~৫৫৬৩]

আল্লাহ্ আমাদের সকলকে ক্ষমা করুক এবং পরিপূর্ণ ঈমান ও আমল নিয়ে তার কাছে যাওয়ার তাওফিক
দান করুক,
🤲🤲 আ-মী-ন 🤲🤲

24/01/2023

হে মু'মিনগন!তোমাদেরকে আমি যেসব পবিত্র বস্তুু
দিয়াছি তাহা হইতে আহার কর এবং আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ কর যদি তোমরা শুধু তাঁহারই ইবাদত কর।

{সূরাঃ আল বাকারা -১৭২}

Send a message to learn more

24/01/2023

তারপর সেই নামাজিদের জন্য ধ্বংস যারা নিজেদের নামাজের ব্যাপারে গাফিলতি করে, যারা লোক দেখানো কাজ করে 🤎
- (সূরা মাউন :৪-৬)

আস্তাগফিরুল্লাহ🌸
আল্লাহুম্মাগফিরলী❤️

23/01/2023

- রাসূল ﷺ বলেছেন;
যে ব্যক্তি ক্ষমা করে, আল্লাহ্‌ তার মর্যাদা বাড়িয়ে দেন।

(সহিহ মুসলিম : ৬৪৮৬)📖🥀

22/01/2023

রোযা না রাখার ভয়ানক শাস্তিঃ

যদি কেউ রোযা না রাখে তবে তার জন্য ভয়াবহ কঠিন শাস্তি অপেক্ষা করছেঃ হযরত আবু উমামা রা. বলেন, আমি রাসুলুল্লাহ্ (সাঃ) বলতে শুনেছি, তিনি বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। স্বপ্নে দেখলাম আমার নিকট দুই ব্যাক্তি আগমন করল। তারা আমাকে বলল, আপনি পাহাড়ের উপরে উঠুন। আমি বললাম, আমি তো উঠতে পারবো না। তারা বলল, আমরা আপনাকে সহজ করে দিব। আমি উপরে উঠলাম। যখন পাহাড়ের সমতলে পৌছালাম, হঠাত ভয়ঙ্কর আ্ওয়াজ শুনতে পেলাম। আমি বললাম, এসব কিসের আ্ওয়াজ? তারা বলল, এটা জাহান্নামীদের আর্তনাদ। তারপর তারা আমাকে নিয়ে এগিয়ে চলল। হঠাত কিছু লোক পেলাম, যাদেরকে তাদের পায়ের মাংসপেশী দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে। এবং তাদের মুখের দুই প্রান্ত ছিড়ে ফেলা হয়েছে এবং তা থেকে রক্ত ঝড়ছে। আমি বললাম, এরা কারা? তারা বলল, যারা ইফতারের সময় হ্ওয়ার আগেই রোযা ভেঙ্গে ফেলে। (নাউজুবিল্লাহ) [সুত্রঃ সহীহ ইবনে খযাইমাঃ ১৯৮৬; সহীহ ইবনে হিববানঃ ৭৪৪৮;]

22/01/2023

🥀আপনি কোন পথে হাঁটবেন পুরো সিদ্ধান্ত টাই আপনার ।
💮কত তাহাজ্জুদগুজার বান্দাকে আল্লাহর রাস্তা থেকে হারিয়ে যেতে দেখেছি, জেগে থেকেও ফরজে পর্যন্ত অবহেলা করার দুঃসাহস করতে দেখেছি! ভয় লাগে। রাস্তা ভুলে হারিয়ে যাওয়াটা পলকের ব্যাপার মাত্র।
🌻ওইদিকে এই আধুনিক সময়েও, কত বান্দাকে দেখেছি আগে খেয়ে নিয়ে ইশার সলাতের পরই ঘুমিয়ে যেতে, যেন সুন্নাতের খিলাফ না হয়, তাহাজ্জুদ না ছুটে যায়। ফরজ যেন থাকে অটুট আর সুন্দর।
প্রায়োরিটি। আর কিছু না। আপনি আসলে হারিয়ে গেছেন। নিজেকে এই-সেই বুঝ দিয়ে দুনিয়ায় মেতে থাকতে থাকতে নিজের রাব্বকে ভুলেছেন, ছেড়েছেন, সরেছেন।
🌿ভেবে দেখুন, আপনার আজকের এই অবস্থান, দুনিয়া নিয়ে ব্যস্ততা, আল্লাহ থেকে দূরে সরে যাওয়া, পুরোটাই ছিলো আপনার চয়েস, আপনারই সিদ্ধান্ত। তাই আপনাকেও আপনার যাবতীয় ভনিতা আর অজুহাতের উপরে সোপর্দ করা হয়েছে। এর উপরেই থাকবেন কিনা, এভাবেই চালিয়ে যাবেন কিনা, সেটাও আপনার ব্যাপার। কোন জোরাজুরি করবে না কেউ।
🌺যে আল্লাহকে সত্যিই চায়, আল্লাহকে প্রায়োরিটি দেয়, তাকে আল্লাহ আরো বেশি বেশি করে আল্লাহর সান্নিধ্যে রাখেন, সহজ করে দেন, অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরিয়ে দেন, আর আরো বেশি আল্লাহর ইবাদাত করার তৌফিক দিয়ে দেন। কারণ, আল্লাহও যে তাকে ভালবাসেন।
আর যে আল্লাহকে চেনার পরেও, আল্লাহর দিক থেকে একবারের জন্যেও অন্যদিকে তাকানোর দুঃসাহস করে...
শুকরিয়া এটাই যে, ফেরার রাস্তা খোলা। এই লেখাটা পড়ার তৌফিক হয়েছে মানেই এখনো সুযোগ আছে। কতজন গোপনে গোপনে এগিয়ে যাচ্ছে তাদের রাব্বের দিকে। কোনদিকে, কারও দিকে না তাকিয়ে এক মনে... নিজের কবর, হাশর, পুলসিরাত আর জাহান্নামের কথা ভেবে ভেবে সেই মানুষগুলো চোখ লাল করে, গাল ভিজিয়ে প্রস্তুতি নিতে নিতে দিনরাত হয়রান হয়ে যাচ্ছে!
কেউ তাদেরকে চিনে না৷ দরকারও নেই। তারাও চায়, তাদেরকে শুধু তাদের রাব্ব চিনুক। তারাও চায়, কেবলই তাদের রাব্বকে চিনতে, ভালবাসতে। সেই দয়াময় রাব্বের সাথে সময় কাটাতে।
আপনিও আজ থেকে তাদের একজন হয়ে যেতে পারেন। আলহামদুলিল্লাহ, সিদ্ধান্ত নিয়ে ফিরবার সুযোগ এখনো আছে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when The peaceful path posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share