29/03/2022
্মানিত_হালাল_বিজনেস_হিউম্যান_এর_আত্তত্যাগ । 💟💖
একজন সত্যিকার মুমিন কখনো অতিরিক্ত চাওয়া পাওয়া রাখতে চাইবে না💰❌...., সে চাইবে যত সাধারণ ভাবে জীবন ধারণ করে আল্লাহ এর শুকরিয়া আদায় করতে, ✅তারই এক উদাহরন নিয়ে আজ একজন সম্মানিত "হালাল বিজনেস হিউম্যান " এর আত্তত্যাগ এর কিছু কথা তারই লেখা আপনাদের জানাবো।
চলুন তাহলে ⏬
(((কিছু বলতে চাই সবাইকে❤
আমি আমার বোরখার বিজনেস আর কন্টিনিউ করছিনা,,কি কেন এসবের উত্তর দিতেই আজ এই লেখা....
অন্তরের অপচয় আর সময়ের অপব্যয় কি?
অন্তরের অপচয় তখনই ঘটে যখন দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের উপরে প্রাধান্য দেওয়া হয় এবং সময়ের অপব্যয় ঘটে তখনই যখন মানুষের মনে অসংখ্য আশা-আকাঙ্ক্ষা সৃষ্টি হয়। মূলত,
একজন মানুষ যখন নিজের মতানুসারে জীবন অতিবাহিত করে এবং অসংখ্য আশা-আকাঙ্ক্ষার প্রতি আসক্ত হয়ে পড়ে, তখনই তার দ্বারা পাপকাজ সংঘটিত হয়ে থাকে।
অপরপক্ষে, কোন মানুষের পক্ষে ভাল কাজ তথা সওয়াবপূর্ণ কাজ করা তখনই সম্ভব হবে যখন সে সত্য-সঠিক-পথ তথা দ্বীন ইসলাম অনুসারে নিজের জীবনকে গড়ে তুলবে এবং নিজেকে আল্লাহর সামনে দাঁড় করানোর ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করবে; নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাবান এই উক্তিটি আমার জন্য ছিল এক শিক্ষা......
বোরখার বিজনেস শুরু থেকেই আমি ডিজাইন বোরখা,,কালারিং বোরখা নিয়ে কাজ করতাম,,যদিও ঢাকঢোল পিটিয়ে কখনো নিজের আইডিতে প্রচার করিনি,,হ্যা আলহামদুলিল্লাহ ভাল অর্ডার পেতাম, লাভ ও হতো....
এবার আসি কেন ছেড়ে দিচ্ছি এই টাকা ইনকামের সুযোগ,,অনেকে বলবে ঘরে বসে হালাল কাজ করতে কি সমস্যা,,,চালিয়ে গেলেই হয়...
আমি যে সমস্যাগুলো উপলব্ধি করেছি এই কাজে তা হচ্ছে....
প্রায় বোরখার পেজে বিভিন্ন বোরখার টিউটোরিয়াল এর ভিডিও দেখে,,নেচে, হেলে দুলে করা ভিডিও দেখে আমার খুব ইচ্ছে হলো আমিও করবো তো অর্ধাংগকে বল্লাম আমাকে এভাবে ভিডিও করে দেন সব ঠিক করে ক্যমেরার সামনে যেয়ে নড়াচড়া,ইত্যাদি দিতে যেয়েই হুট করে তাকে বল্লাম নাহ আমি পারবোনা এসব.....
ব্যস অইদিন অন্তরে এই যে অনীহা প্রবেশ করলো আর ভিডিও আপলোড করার ইচ্ছা হলোনা...পর্দা কিভাবে নিজেকে প্রদর্শন করে হতে পারে,,কিভাবে স্টাইলিশ আকর্শনীয় বোরখা, হিজাব পড়ে পরিপুর্ণ পর্দা হয় এসব প্রশ্ন তো অন্তর কে বার বার ক্ষত বিক্ষত করতোই.....আমি কি আল্লাহ তায়ালার ফরজ বিধান নিয়ে মশকরা করছি হায় এসব আমাকে কষ্ট দিতে থাকে.....
তারউপর বিজনেসের অর্ডার এর দিকে খেয়াল রাখতে যেয়ে দেখলাম আমার মাদরাসার পর পর দুই ইক্সেম এই আমার হালত খারাপ,,,তাজউইদ এ বেশি বেশি প্রেক্টিস না করার দরুন সেখানেও আমি পিছিয়ে....আখিরাতের জন্য সব কাজেই আমি পিছিয়ে...
তারউপর নামাজে দেরী হওয়া,, ফোনের প্রতি নেশা বাড়তেই লাগলো,,,ফেসবুকে কেমন জেনো দায়বদ্ধতা কাজ করে কেউ মেসেজ দিলো কিনা কেউ অর্ডার দিল কিনা,,এসবের জন্য যেন আমাকে আসতেই হবে এখানে....
ইবাদতে শান্তি পেতাম না আমি,,,তার উপর শত চেষ্টা করেও গায়রে মাহরারাম এর সাথে বোরখার মেকিং,,ডেলিভারিতে ইত্যাদি নিয়েতো কথা বলতেই হতো,,,,
আর সবচেয়ে বড় উপলব্ধি আমি সেদিন করি যেদিন নিজে সিদ্ধান্ত নেই আর কালারিং, স্টাইলিশ বোরখা পড়বোনা আর ঠিকি অন্যদের কালারিং বোরখা,স্টাইলিশ বোরখা বিক্রির জন্য উতসাহ দিতে থাকি হায় কেমন যেন এক মুনাফিকি অনুভব আমার অন্তরে ছেয়ে গেল.....
আমার অর্ধাংগ আমাকে যতটুকু প্রয়োজন সেই সকল চাহিদা পুরন করে ভাল রেখেছেন,(আলহামদুলিল্লাহ) ,,আসলে একজন মুমিনের জিবিকা নির্বাহের জন্য আহামরি কিছুই লাগেনা....
আমি ইবাদতে এখন শান্তি পাই,,আমার ফেসবুকে আসা নিয়ে কোনো জোর নেই,,আমি কারও কাছে দায়বদ্ধ নই এই শান্তি.....
যার ওজোর নাই সেই নারীর জন্য বিজনেস না করাই উত্তম নিজের অভিজ্ঞতা থেকে বলছি...কেউ যদি বলে আমার সব আমার অর্ধাংগ দেখাশুনা করেন, আমি শুধু মেসেজের উত্তর দেই,,,,,,,,,তাও আমি তাকে বলবো আপনি কি আপু ইবাদতের সেই সুযোগ পান এই বিজনেস করে,,আপনিকি ইলম অর্জনে নিজেকে সময় দিতে পারেন,,,,,,,যদি বলেন হ্যা আমি বিজনেস করেও ইলম,ইবাদাত সব সুন্দরভাবে করতে পারছি তাহলে বলবো অন্তর এই কথায় রাজি না আমার......
মৃত্যু হুট করে চলে আসে তাই ওজোর ছাড়া বিজনেস নিয়ে পড়ে থেকে কি লাভ.....
আমার রবের জন্য ত্যাগ আমার কাছে বড়ই আনন্দের ❤❤❤❤অন্তরের পরিবর্তন একমাত্র আল্লাহ তায়ালার ক্ষমতার অধীন.....))))
আমার সম্মানিত বোনেরা, আমাদের এই বোনটি তার হালাল ইনকাম সোর্স টা পর্যন্ত ছেড়ে দিয়েছেন আল্লাহকে প্রোপার টাইম না দিতে পারায়, তার যে দায়িত্ব আল্লাহ তায়ালা অর্পণ করেছে সে তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তাহলে ভাবুন আমরা কতটা গাফেল হয়ে যাচ্ছি??
পরিশেষে একটিই কথা মনে জায়গা করে,...
যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিছু ত্যাগ করে আল্লাহ তার চাইতে উত্তম কিছু ধারা প্রতিস্থাপন করে দিবেন। 💝
Sadia Islam Anu