Shoykat updates

Shoykat updates “News | Analysis | Islamic Perspective”

আল্লাহু আকবার, সৌদি আরবের মক্কার আরাফাতে মুসলিম হাজীদের ভিড়।সুবহানআল্লাহ, এই দৃশ্য দেখে চোখ ও মন জুড়িয়ে যায়। আল্লাহ আমা...
23/05/2026

আল্লাহু আকবার, সৌদি আরবের মক্কার আরাফাতে মুসলিম হাজীদের ভিড়।
সুবহানআল্লাহ, এই দৃশ্য দেখে চোখ ও মন জুড়িয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে অন্তত একবার হলেও তাঁর ঘরে ডাকুন।

What is Opinion?
23/05/2026

What is Opinion?

ফুলের মতো একটা বাচ্চা! নাম রামিসা। পড়ে ক্লাস টু-তে। তাকে শুরুতে করা হয় ধর্ষণ, এরপর মেরে ফেলা হয়। সেটাও নৃশংসভাবে! আর এই ...
20/05/2026

ফুলের মতো একটা বাচ্চা! নাম রামিসা। পড়ে ক্লাস টু-তে। তাকে শুরুতে করা হয় ধর্ষণ, এরপর মেরে ফেলা হয়। সেটাও নৃশংসভাবে! আর এই জঘন্য কাজ করে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া। ঘটনাটা ঘটেছে মিরপুরের পল্লবীতে।

পুলিশের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রামিসার মা তাকে স্কুলে যাওয়ার জন্য খুঁজতে থাকেন। তবে পান না। এ সময় বাসার সামনে এক পাটি জুতা দেখতে পেয়ে, তিনি পাশের ফ্ল্যাটে সন্দেহ করেন। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তিনি ডাকাডাকি ও ধাক্কাধাক্কি শুরু করেন। একপর্যায়ে দরজা খুললে, সহযোগী আসামি স্বপ্না আক্তারকে পাওয়া যায়। তবে মূল আসামি সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়।

এই স্বপ্না আক্তার হচ্ছে ধর্ষক ও হত্যাকারী সোহেলের স্ত্রী। সম্ভবত স্বামীকে বাঁচাতে সেও এই হত্যাকান্ডে অংশ নেয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের বি ব্লকের ৭ নম্বর সড়কের ৩৯ নম্বর বাড়ির তিনতলার একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। শিশুটিকে হত্যার পর তার মাথা বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্ন মাথা বাথরুমে পাওয়া যায়। আর শরীরের মূল অংশটি পাওয়া যায় খাটের নিচ থেকে। ভাবতে পারেন কী নৃশংসতা? একটা বাচ্চা মেয়ে কত কী সহ্য করলো! মেয়েরা আসলে কত বছর বয়সে এ দেশে নিরাপদ? ঠিক কার কাছেই বা নিরাপদ?

ধারণা করা হচ্ছে, অপরাধ গোপন ও মরদেহ সরিয়ে ফেলার উদ্দেশ্যে আসামি মরদেহ খণ্ডবিখণ্ড করার চেষ্টা করেছিলো। কিন্তু তার আগেই ভিকটিমের মা বিষয়টি টের পেয়ে যাওয়ায়, সে তার পরিকল্পনা সম্পূর্ণ করতে পারেনি এবং পালিয়ে যায়। যদিও পরে তথ্য-প্রযুক্তির সহায়তায়, নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকও গ্রেপ্তার করেছে।

নেত্রকোনা জেলাধীন কলমাকান্দা উপজেলার, কৈলাটি ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের হুগলি জশিউড়া গ্রামের  মোঃ আরশাদের  ০৬ বছরের শিশু মেয়...
06/05/2026

নেত্রকোনা জেলাধীন কলমাকান্দা উপজেলার, কৈলাটি ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের হুগলি জশিউড়া গ্রামের মোঃ আরশাদের ০৬ বছরের শিশু মেয়ে জান্নাত আক্তার সোমবার (০৪-০৫-২০২৬) দিন বিকাল ৪ ঘটিকায় নিখোঁজ হয়।

আজ সকালে হুগলির রাম মোহন পাল (খোকন) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের শ্রমিক দল ধান কাটার জন্য ক্ষেতে গেলে শিয়ালে খেয়ে ফেলা অবস্থায় দেখতে পায়। শিশুটির মুখ গামছা দ্বারা বাঁধা, বুক থেকে নিচের অংশ পায়ের দুটি পাতা বাদে শিয়াল খেয়ে ফেলেছে। ঘটনাটি খুবই বেদনা দায়ক, আমি উক্ত ঘটনার তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। হে আল্লাহ তুমি এই এই ঘটনার রহস্য উদঘাটন করে দাও।

জামালপুরের মেলান্দহ উপজেলায় বৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ ভেঙে পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) গভীর রা...
27/04/2026

জামালপুরের মেলান্দহ উপজেলায় বৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ ভেঙে পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন দাগী এলাকার মৃত গনি মন্ডলের স্ত্রী খুকি বেগম এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার ও ফতে আক্তার।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার (২৬ এপ্রিল) রাতে তারা নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের ঝড়ের কবলে হঠাৎ ঘরের পাশে থাকা চারটি গাছ উপড়ে ঘরের ওপর পড়ে যায়। এতে ঘরের ভেতরে চাপা পড়ে তারা ঘটনাস্থলেই নিহত হন।

26/04/2026

গ্রামীণ তালের শহরে, মন যায় হারিয়ে।
বাংলার অপরূপ সৌন্দর্যের মাঝে,
প্রকৃতি নিয়মে নতুন করে সাঝে।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ক...
26/04/2026

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার কোষাডাঙ্গীপাড়া ও নিয়ামতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- সৈয়দপুর ইউনিয়নের রশিদুল ইসলামের স্ত্রী সেলিনা আক্তার (৩৫) এবং কোষারাণীগঞ্জ ইউনিয়নের কোষাডাঙ্গীপাড়া গ্রামের আকবর আলীর ছেলে ইলিয়াস আলী (৩৭)।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের কোষাডাঙ্গীপাড়া গ্রামের আকবর আলীর ছেলে ইলিয়াস আলী (৩৭) রবিবার বিকেলে নিজ জমির ফসল দেখতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। পরে স্থানীয় তাকে ফসলি জমিতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন।

আপরদিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দুপুরে সেলিনা আক্তার ফসলি মাঠে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রাপাতে আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বৃষ্টির সময় বজ্রপাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাঘাটা ও  ফুলছড়ি উপজেলায় চাচা-ভাতিজাসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ...
26/04/2026

বৃষ্টির সময় বজ্রপাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় চাচা-ভাতিজাসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রাম, সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রাম এবং ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলে পৃথক পৃথক এই দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে সুন্দরগঞ্জে নিহতরা হলেন ফুয়াদ হাসান (৩৫), রাফি চৌধুরী (৮) ও মিজানুর রহমান (১৮)। ফুয়াদ হাসান ওই গ্রামের জাহাঙ্গীর আলম চৌধুরীর ছেলে, রাফি চৌধুরী ছোটন চৌধুরীর ছেলে এবং মিজানুর রহমান নবির হোসেনের ছেলে। নিহত রাফি ও মিজান সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানা গেছে।

ছেলে শামীম (১৭) আহত হয়েছেন। তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টির সময় বাড়ির পাশে একটি টিনের ছাপড়া ঘরে গরু নিয়ে আশ্রয় নেন ফুয়াদ হাসান। এ সময় সেখানে রাফি, মিজান ও শামীমও আশ্রয় নেয়। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ফুয়াদ হাসানের মৃত্যু হয় এবং অপর তিনজন গুরুতর আহত হন।

26/04/2026

কিশোরগঞ্জের মিঠাইমন ইটনা অষ্টগ্রাম হাওরে, বর্ষাকালে এক বিরল দৃশ্য দেখা যায়। যেখানে দেখা যায় বাড়ি গুলির চারপাশে পানি এ...
25/04/2026

কিশোরগঞ্জের মিঠাইমন ইটনা অষ্টগ্রাম হাওরে, বর্ষাকালে এক বিরল দৃশ্য দেখা যায়।

যেখানে দেখা যায় বাড়ি গুলির চারপাশে পানি এসে পড়ে এবং ছোট দ্বীপের মত মনে হয়। এই দৃশ্যগুলি উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই বর্ষাকালে কিশোরগঞ্জের হাওরে ছুটে যেতে হবে।

তাদের চলাচলের একমাত্র রাস্তা হচ্ছে ছোট নৌকা। এছাড়া তাদের আর চলাচলের কোন পথ থাকে না।
অবশ্য যখন বর্ষা চলে যায়, তখন চিত্র পাল্টে যাই।
তখন চারপাশে শুধু ধান ক্ষেত ভুট্টা ক্ষেত এসব থাকে।
হাওড়া অঞ্চলে কিন্তু আপনার ফসল অনেক ভালো হয় বিপুল পরিমাণ ফসল জন্মায়, কারণ মাটি উর্বর থাকে পানির পলির কারণে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shoykat updates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share