Hinduism Bangladesh

Hinduism Bangladesh গর্বের সাথে বলো,আমি হিন্দু।

18/02/2026
ঐতিহাসিক সাত চিতা মন্দির। ছাগলনাইয়া, ফেনী।ছাগলনাইয়ার হিন্দু জমিদার ছিলেন বিনোদ বিহারি।প্রায় আট একর জায়গার উপর তার জমিদা...
26/08/2025

ঐতিহাসিক সাত চিতা মন্দির।
ছাগলনাইয়া, ফেনী।

ছাগলনাইয়ার হিন্দু জমিদার ছিলেন বিনোদ বিহারি।প্রায় আট একর জায়গার উপর তার জমিদার বাড়ি ছিলো।বাড়িটি বছর পাঁচেক আগে ভেঙে ফেলা হয়েছে।স্হানীয় ভাবে এটি পোদ্দার বাড়ি হিসেবে পরিচিত ছিলো।

বাড়ির পাশেই বিশাল পুকুর সেই পুকুর পাড়ে সাতটি চিতা মন্দির। এজন্য এর নাম সাত মন্দির বাড়ি বা রাজবাড়ি বা সাত মঠ হিসেবে পরিচিত পেয়েছে। ১৯৪৮ সালের দিকে জমিদার বিনোদ বিহারি কলকাতা চলে যান। বাড়িটি রেখেই তিনি চলে যান।

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা শহরের পশ্চিম ছাগলনাইয়া গ্রামের সাতবাড়ি রোডে এর অবস্হান।
#ফেনী

সনাতনী দের তীর্থ স্থানে মসজিদ তৈরী করতে অনুমতি না দেওয়ায় অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সরকার কে।                     ゚
18/08/2025

সনাতনী দের তীর্থ স্থানে মসজিদ তৈরী করতে অনুমতি না দেওয়ায় অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সরকার কে।

চন্দ্রনাথ ধাম জগৎের সকলের কল্যাণ কামনা করার আদর্শের ধারক সনাতনধর্ম। প্রাণী মাত্রই সুখী সমৃদ্ধ হোক, ইহা সনাতনধর্মের মূলমন...
17/08/2025

চন্দ্রনাথ ধাম

জগৎের সকলের কল্যাণ কামনা করার আদর্শের ধারক সনাতনধর্ম। প্রাণী মাত্রই সুখী সমৃদ্ধ হোক, ইহা সনাতনধর্মের মূলমন্ত্র। সেজন্য, বৃহদারণ্যক উপনিষদ থেকে অনুপ্রাণিত হয়ে রচিত হয়েছে বিশ্বশান্তি মন্ত্র,

"ও৩ম্ সর্বে ভবন্তু সুখিনঃ
সর্বে সন্তু নিরাময়াঃ।
সর্বে ভদ্রাণি পশ্যন্তু
মা কশ্চিৎ দুঃখভাগভবেৎ।
ও৩ম্ শান্তিঃ ও৩ম্ শান্তিঃ ও৩ম্ শান্তিঃ"

অর্থাৎ, জগতের সবাই যেন সুখী হয়, সকলে যেন নিরাময় হয়, সকল মানুষ পরম শান্তি লাভ করুক, কশ্মিনকালেও যেন কেহ দুঃখ বোধ না করেন। ঈশ্বর আমাদেরকে আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক এই তিন প্রকার দুঃখ হতে শান্তি প্রদান করুন।

পৃথিবীতে ধর্ম একটি, তা সনাতন ধর্ম। প্রকৃতিগত ভাবে প্রত্যোকের মাঝে যে মনুষ্যত্ববোধ ও বিবেকবোধ জাগ্রত, ইহাই সে সত্য সনাতন বৈদিক ধর্মের মূলতত্ত্ব। তবে সনাতন ধর্ম ব্যতীত এ ধরিত্রীর মাঝে বিভিন্ন মত, পথের অনুসারী রয়েছে। সনাতন ধর্ম কখনো সে সকল মতের প্রতি বিদ্বেষ কিংবা ঘৃণা বা অবজ্ঞা অবহেলার ভাব পোষণ করে না। কারণ, সমুদ্র যেমন তার বিশালতার মাঝে সবকিছুকে আপন করে রাখে, সেরুপ সনাতন ধর্মও সকল অমৃত সন্তানদের আপন মহিমায় আত্মিক মিত্রতায় আবদ্ধ রাখে। সেজন্য, সনাতন ধর্মে একমাত্র বলা হয়েছে বসুধৈব কুটুম্বকম অর্থাৎ, এ বিশ্ব এক পরিবার স্বরুপ।

সনাতন ধর্ম কোনো ভৌগোলিকভাবে সীমাবদ্ধ কোনো চেতনা নয় বরং এ আদর্শ সার্বজনীন, সার্বদেশিক, সার্বকালিক ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। তবে, দূর্ভাগ্যবশত সনাতন ধর্ম যদিও ধরিত্রীর সকলকে অমৃতের সন্তান কিংবা আত্মীয় হিসেবে সম্বোধিত করলেও, বহু নব্য আদর্শের ধারকগণ সনাতনধর্ম বিরোধী এক ভিত্তি প্রস্তুর রচনা করতে উদ্ধত। বারংবার, সনাতন ধর্মের উদারতা ও সহিষ্ণুতাকে পুঁজি করে বিরোধীমহল সনাতন সংস্কৃতিকে করেছে আঘাত, প্রচেষ্টা করেছে ধ্বংসের। মহান ঈশ্বরের আশীর্বাদ এবং সনাতনী বীরশ্রেষ্ঠদের বীরোচিত আত্মত্যাগ এবং জ্ঞানীদের মেধায় এ শাশ্বত সনাতন সংস্কৃতি ঘুরে দাড়িয়েছে।

সনাতন ধর্মে পৌরাণিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের ভিত্তিতে সহস্র স্থাপনা এবং স্থান রয়েছে। যা সনাতনীদের গর্বিত ইতিহাস এবং ধর্মীয় সংস্কৃতির ধারণ করতে সহযোগিতা করে থাকে। যেমন অযোধ্যা নামক স্থান বা রামসেতু দ্বারা মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম এর রাম রাজ্য এবং মাতা সীতার উদ্ধার এর ইতিহাস স্মরণ হয়, কুরুক্ষেত্র দ্বারা মহাভারতের ইতিহাস, দ্বারকা কিংবা মথুরা দ্বারা আর্যশ্রেষ্ঠ যোগেশ্বর

Devotees participate in a colourful procession from the Dhakeshwari Temple area in Dhaka on 16 August 2025, celebrating ...
16/08/2025

Devotees participate in a colourful procession from the Dhakeshwari Temple area in Dhaka on 16 August 2025, celebrating Janmashtami, the birth of Lord Krishna, with vibrant costumes and festive performances.

শুভ জন্মাষ্টমী উৎসব... ২০২৫ 🌸☘️পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।বরিশাল।     ...
16/08/2025

শুভ জন্মাষ্টমী উৎসব... ২০২৫ 🌸☘️
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।
বরিশাল।


゚ ゚

কর্মের উপর গুরুত্ব:কর্মফল থেকে মুক্তি পেতে হলে কর্ম করা উচিত, কিন্তু কর্মের ফল আকাঙ্ক্ষা করা উচিত নয়। ধৈর্য ও সহিষ্ণুতা...
16/08/2025

কর্মের উপর গুরুত্ব:
কর্মফল থেকে মুক্তি পেতে হলে কর্ম করা উচিত, কিন্তু কর্মের ফল আকাঙ্ক্ষা করা উচিত নয়।
ধৈর্য ও সহিষ্ণুতা:
কঠিন সময়েও ধৈর্য ধরতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে সুসময় আসবেই।
প্রেম ও ভক্তি:
প্রেম ও ভক্তির মাধ্যমে ঈশ্বরকে লাভ করা যায়, এবং এই প্রেম ও ভক্তি হওয়া উচিত নিঃস্বার্থ।
অহংকার ত্যাগ:
অহংকার মানুষকে পতন ঘটায়, তাই অহংকার বর্জন করা উচিত।
সত্যের পথ:
সত্যের পথ অবলম্বন করা উচিত, কারণ সত্যই পরম ধর্ম।
আত্ম-উপলব্ধি:
নিজেকে জানা, নিজের ভেতরের শক্তিকে উপলব্ধি করা এবং সেই অনুযায়ী জীবনযাপন করা উচিত।

শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথিতে সকলকে কৃষ্ণ প্রেমী শুভেচ্ছা

Address

Dhaka

Telephone

+918756922952

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hinduism Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share