আল-কুরআন তিলাওয়াত বাংলা অর্থ সহ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আল-কুরআন তিলাওয়াত বাংলা অর্থ সহ

আল-কুরআন তিলাওয়াত বাংলা অর্থ সহ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আল-কুরআন তিলাওয়াত বাংলা অর্থ সহ, Religious Center, Dhaka.

সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি আমানত। অবাধ্যতা, কথা না শোনা, রাগ-ঝগড়া বা নামাজে গাফিলতি দেখলে মা-বাবার মনে যে কষ্ট হয়, তা...
06/04/2026

সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি আমানত। অবাধ্যতা, কথা না শোনা, রাগ-ঝগড়া বা নামাজে গাফিলতি দেখলে মা-বাবার মনে যে কষ্ট হয়, তা খুবই স্বাভাবিক। কিন্তু ইসলাম এই সমস্যার সমাধান দিয়েছে — দোয়া ও বাস্তব আমল। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “তিনটি দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না: মা-বাবার সন্তানের জন্য দোয়া...” (সহিহুল জামি)। তাই ধৈর্য ধরে দোয়া করুন এবং বাস্তব পদক্ষেপ নিন। নিচে ৬টি কুরআনী দোয়া ও ৪টি বাস্তব আমল বিস্তারিত দেওয়া হলো। নিয়মিত আমল করলে ইনশাআল্লাহ সন্তান বাধ্য ও নেক হয়ে যাবে।

✅ ৬টি দোয়া (প্রত্যেকটি বিস্তারিত)

প্রত্যেক দোয়া নামাজের পর, তাহাজ্জুদে, সন্তান ঘুমিয়ে থাকলে তার মাথায় হাত রেখে বা পানিতে ফুঁ দিয়ে খাওয়ানোর সময় পড়ুন। অন্তর থেকে বিশ্বাসের সাথে পড়ুন।

১. সন্তান নেককার হওয়ার দোয়া
আরবি: رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
উচ্চারণ: রাব্বি হাব লী মিনাস সালিহীন।
অর্থ: হে আমার রব, আমাকে সৎকর্মশীলদের মধ্য থেকে (একটি) সন্তান দান করুন।
আমলের নিয়ম: প্রত্যেক নামাজের পর ১১ বার পড়ুন। সন্তানের জন্য বিশেষ করে ফজরের পর পড়লে উত্তম। (সূরা আস-সাফফাত: ১০০)। এটি নবী ইবরাহীম (আ.)-এর দোয়া।

২. পরিবারকে চোখের শীতলতা বানানোর দোয়া
আরবি: رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
উচ্চারণ: রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজ'আলনা লিল মুত্তাকীনা ইমামা।
অর্থ: হে আমাদের রব, আমাদের স্ত্রী-সন্তানদের থেকে আমাদের চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে মুত্তাকীদের নেতা বানান।
আমলের নিয়ম: রাতে ঘুমানোর আগে বা তাহাজ্জুদে ৭ বার পড়ুন। অবাধ্যতার সময় বিশেষ করে পড়ুন। (সূরা আল-ফুরকান: ৭৪)।

৩. সন্তানদের সংশোধন ও নেককার করার দোয়া
আরবি: رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي ۖ إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ
উচ্চারণ: রাব্বি আওযি'নী আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়্যা ওয়া আলা ওয়ালিদাইয়্যা ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লী ফী যুররিয়্যাতী ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমীন।
অর্থ: হে আমার রব, আমাকে তোমার নেয়ামতের শুকরিয়া আদায়ের তাওফিক দাও... এবং আমার সন্তানদের আমার জন্য সংশোধন করে দাও। আমি তোমার কাছে তওবা করছি।
আমলের নিয়ম: সন্তানের কপালে হাত রেখে ৭ বার পড়ুন। প্রত্যেক ফরজ নামাজের পর পড়লে উত্তম। (সূরা আহকাফ: ১৫)। এটি অবাধ্য সন্তানের জন্য সবচেয়ে পরীক্ষিত দোয়া।

৪. সন্তানকে নামাজি বানানোর দোয়া
আরবি: رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ
উচ্চারণ: রাব্বিজ'আলনী মুকীমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতী রাব্বানা ওয়াতাকাব্বাল দু'আই।
অর্থ: হে আমার রব, আমাকে নামাজ কায়েমকারী বানাও এবং আমার সন্তানদের মধ্য থেকেও... হে আমাদের রব, আমার দোয়া কবুল করুন।
আমলের নিয়ম: ফজরের পর পানিতে ফুঁ দিয়ে সন্তানকে খাওয়ান। (সূরা ইবরাহীম: ৪০)।

৫. সন্তানের হিদায়াতের দোয়া
আরবি: اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
উচ্চারণ: ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
অর্থ: হে আল্লাহ, আমাদেরকে সোজা পথ দেখাও।
আমলের নিয়ম: প্রত্যেক নামাজের পর ১১ বার পড়ুন এবং সন্তানের জন্য বিশেষ করে দোয়া করুন। এটি সূরা ফাতিহার অংশ, অবাধ্যতা দূর করতে খুব কার্যকর।

৬. সন্তানের সংশোধন ও তওবার দোয়া
আরবি: اللَّهُمَّ أَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ
উচ্চারণ: আল্লাহুম্মা আসলিহ লী ফী যুররিয়্যাতী ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমীন।
অর্থ: হে আল্লাহ, আমার সন্তানদের আমার জন্য সংশোধন করে দাও। আমি তোমার কাছে তওবা করছি এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত।
আমলের নিয়ম: সন্তান ঘুমিয়ে থাকলে তার মাথার কাছে বসে ৭ বার পড়ুন। (আহকাফ ১৫-এর সারাংশ)।

✅ ৪টি বাস্তব আমল (প্র্যাকটিক্যাল অ্যাকশন)

দোয়ার পাশাপাশি এগুলো না করলে ফল পাওয়া কঠিন।

১. ‘আশ-শাহীদু’ নামের আমল (সবচেয়ে কার্যকর)
সন্তানের কপালে ডান হাত রাখুন, তার মুখ আকাশের দিকে ফিরিয়ে দিন। তারপর আন্তরিকতার সাথে আশ-শাহীদু (اَلشَّهِيْدُ) ২১ বার পড়ুন। আল্লাহর ইচ্ছায় অবাধ্য সন্তান দ্রুত বাধ্য হয়ে যাবে। (এটি আল্লাহর ৯৯ নামের একটি, হাদিস অনুসারে জান্নাতের চাবি)। প্রতিদিন ১ বার করুন।

২. সন্তানের সাথে সময় কাটানো ও ভালোবাসা দেখানো
দিনে অন্তত ৩০ মিনিট সন্তানের সাথে খেলুন, গল্প করুন, তার কথা মন দিয়ে শুনুন। রাগ না করে আদর করে বুঝিয়ে বলুন। খারাপ বন্ধু থেকে দূরে রাখুন। নিজে নামাজ পড়ে উদাহরণ স্থাপন করুন — সন্তান আপনাকে অনুকরণ করবে।

৩. কুরআন তিলাওয়াত ও নামাজের অভ্যাস গড়ে তোলা
প্রত্যেক ফরজ নামাজের পর উপরের দোয়াগুলো পড়ুন। সন্তানকে সাথে নিয়ে সূরা লুকমান তিলাওয়াত করুন (এতে মা-বাবার হক ও সৎকাজের উপদেশ আছে)। ঘুমানোর আগে সূরা আশ-শূরা আয়াত ১৯ পড়ে তার কপালে ফুঁ দিন।

৪. ধৈর্য, উপদেশ ও সঠিক পরিবেশ তৈরি
রাগ করে বদদোয়া করবেন না। ধৈর্য ধরুন, ভালো করে বুঝিয়ে বলুন। সন্তানকে ইসলামী শিক্ষা দিন, ভালো বই পড়ান, মসজিদে নিয়ে যান। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন — এতে রিজিক ও বরকত বাড়ে।

✅ অতিরিক্ত টিপস:

▪️সব আমল শুরু করার আগে নিজের তওবা করুন।

▪️স্ত্রী-স্বামী দুজনেই একসাথে আমল করলে ফল দ্রুত আসবে।

▪️৪০ দিন নিয়মিত আমল করুন, ইনশাআল্লাহ পরিবর্তন দেখবেন।

আল্লাহ তা'আলা সব অবাধ্য সন্তানকে বাধ্য ও নেক বানিয়ে দিন। আমিন।

30/03/2025
08/04/2024

তাশাহুদ বা আতাহিয়াতু পাঠের পর দরুদ শরীফ শেষ করে এই দোয়া পাঠের চেষ্ঠা করবেন ইনশাআল্লাহ।

06/04/2024

📌আয়েশা (রা.) থেকে বর্ণিত রয়েছে আল্লাহর রাসুলকে (সা.) তিনি জিজ্ঞাসা করেছিলেন, আমি যদি কদরের রাত পেয়ে যাই তবে কী দোয়া পড়বো? আল্লাহর রাসুল বলেন, তুমি বলবে

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফুওউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি।

অর্থ: হে আল্লাহ! তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। (সুনানে তিরমিজি: ৩৫১৩)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, রমজানের শেষ দশকের প্রতিটি রাতে বেশি বেশি এ দোয়া পড়ার।

লাইলাতুল কদর বা কদরের রাতে ইবাদত করলে এক হাজার মাস ইবাদতের সওয়াব পাওয়া যায়। রমজানের কোন রাতটি ‘লাইলাতুল কদর’ তা সুনির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজার নির্দেশ দিয়েছেন আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ রমজানের দিবসপূর্ব রাতগুলোর কোনো একটি রাত লাইলাতুল কদর।

📌রুকু-সেজদায় যেসব দোয়া পড়তেন নবিজী (সা.)::রুকু ও সেজদায় বান্দা আল্লাহর খুব কাছাকাছি হন। এ কারণেই রুকু সেজদায় আল্লাহর কাছ...
06/04/2024

📌রুকু-সেজদায় যেসব দোয়া পড়তেন নবিজী (সা.)::
রুকু ও সেজদায় বান্দা আল্লাহর খুব কাছাকাছি হন। এ কারণেই রুকু সেজদায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এবং ক্ষমা প্রার্থনা করার বিকল্প নেই। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও রুক-সেজদায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেন। রুকু-সেজদার নির্ধারিত তাসবিহ ছাড়াও হাদিসের একাধিক বর্ণনায় এসব দোয়াগুলো ওঠে এসেছে-

📌১. হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, তিনি বলেন, ‘কোরআনের (সুরা নসরের) নির্দেশ (فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّکَ وَ اسۡتَغۡفِرۡهُ) অনুযায়ী আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুকু ও সেজদায় গিয়ে বেশি বেশি বলতেন-

سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي

উচ্চারণ : ‘সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মাগফিরলি।’

অর্থ : ‘হে আমাদের প্রভু, আল্লাহ! আপনার পবিত্রতা বর্ণনা করছি আর আপনার প্রশংসা করছি। হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করে দিন।’ (বুখারি)

📌২. হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুকু ও সেজদায় গিয়ে বলতেন-

سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوْحِ

উচ্চারণ : ‘সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুল মালায়িকাতি ওয়ার-রুহ।’

অর্থ : ‘(আল্লাহ তাআলা) পবিত্র, ত্রুটিমুক্ত; (তিনি) সব ফেরেশতা ও জিবরিলের প্রভু।’

📌৩. হজরত আলি ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ‘আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুকুতে গিয়ে বলতেন-

اللَّهُمَّ لَكَ رَكَعْتُ وَلَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ خَشَعَ لَكَ سَمْعِي وَبَصَرِي وَعِظَامِي وَمُخِّي وَعَصَبِي

উচ্চারণ : ‘আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া লাকা আসলামতু ওয়া বিকা আমানতু খাশাআ লাকা সাময়ি ওয়া বাসারি ওয়া ইজামি ওয়া মুখখি ওয়া আসাবি।

অর্থ : ‘হে আল্লাহ! তোমার উদ্দেশে রুকু করেছি, তোমার কাছে আত্মসমর্পণ করেছি, তোমার প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং আমার শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি, হাড়সমূহ, স্মৃতিশক্তি ও শিরা তোমার প্রতি বিনয়ী।’ (ইবনে মাজাহ, মুসলিম, তিরমিজি, আবু দাউদ)

📌৪. হজরত আউফ ইবনু মালিক আশজাঈ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, আমি (একবার) আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে রাতের নামাজ দাঁড়িয়ে যাই। তিনি (নামাজে) দাঁড়িয়ে সুরা আল-বাকারাহ পড়েন। যখন রহমতের আয়াতে পৌঁছেন, তখন তিনি তথায় থেমে রহমত কামনা করেন এবং যখন কোনো আজাবের আয়াতে পৌঁছেন, তখন তিনি তথায় থেমে আজাব থেকে মাগফেরাত কামনা করতেন। এরপর তিনি দাঁড়ানোর সমপরিমাণ সময় রুকুতে অতিবাহিত করেন এবং সেখানে তিনি বলেন-

سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ وَالْمَلَكُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ

উচ্চারণ : ‘সুবহানা জিল ঝাবারূতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়ায়ি ওয়াল আজমাতি।’

অর্থ : ‘পবিত্র ওই সত্তা, যিনি সর্বময় ক্ষমতা, সার্বভৌমত্ব, শ্রেষ্ঠত্ব ও মহত্ত্বের অধিকারী।’

এরপর তিনি সেজদায় গিয়ে ততক্ষণ থাকতেন; যতক্ষণ তিনি দাঁড়িয়ে ছিলেন। সেজদায় তিনি একই দোয়া পড়েন। এরপর (সেজদা থেকে) ওঠে সুরা আল-ইমরান ও অন্যান্য সুরা পাঠ করেন।’ (আবু দাউদ, নাসাঈ, তিরমিজি)

📌৫. হজরত আলি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেজদায় গিয়ে বলতেন-

اللهُمَّ لَكَ سَجَدْتُ وَلَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَصَوَّرَهُ فَأَحْسَنَ صُورَتَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ وَتَبَارَكَ اللهُ أَحْسَنُ الْخَالِقِينَ

উচ্চারন : ‘আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া লাকা আসলামতু ওয়া বিকা আমানতু। সাজাদা ওয়াঝহিয়া লিল্লাজি খালাকাহু ওয়া সাওয়ারাহু ফা-আহসানা সুরাতাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু ওয়া তাবারাকাল্লাহু আহসানুল খালিক্বিন।’

অর্থ : হে আল্লাহ! আমি তোমার উদ্দেশে সেজদা দিয়েছি। তোমার কাছে আত্মসমর্পণ করেছি। তোমার প্রতি ঈমান এনেছি, আমার চেহারা তাঁর উদ্দেশে সেজদায় অবনত; যিনি একে সৃষ্টি করে আকৃতি দিয়েছেন, এর আকৃতিকে সৌন্দর্যমণ্ডিত করেছেন এবং তার কান ও চোখ খুলে দিয়েছেন। সর্বোত্তম স্রষ্টা আল্লাহ অতি বরকতময়।’ (আবু দাউদ, মুসলিম, তিরমিজি)

📌৬. হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেজদায় গিয়ে বলতেন-

اللَّهُمَّ اغْفِرْ لي ذَنْبِي كُلَّهُ: دِقَّهُ وَجِلَّهُ، وَأَوَّلَهُ وَآخِرَهُ، وَعَلاَنِيَتَهُ وَسِرَّهُ

উচ্চারণ : ‘আল্লাহুম্মাগফিরলি জামবি কুল্লাহু; দিক্কাহু ওয়াঝিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু।’

অর্থ : ‘হে আল্লাহ! আমার সব গুনাহ ক্ষমা করে দাও। সুক্ষ্ম ও স্থূল, শুরুর দিকের ও শেষের দিকে (গুনাহ ক্ষমা করে দাও); প্রকাশ্য ও অপ্রকাশ্য (গুনাহও ক্ষমা করে দাও)।’

📌৭. হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, এক রাতে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে না পেয়ে আমি তাঁকে খুঁজতে থাকি। এক পর্যায়ে আমার হাত তাঁর দু’পায়ের তালুতে লাগে। তখন তিনি ছিলেন মসজিদে। তাঁর পায়ের পাতা দুটি ছিল খাড়া। (সিজদায়) তিনি বলছিলেন-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَأَعُوذُ بِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ وَأَعُوذُ بِكَ مِنْكَ لاَ أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজু বিরিদাকা মিন সাখাত্বিকা ওয়া আউজু বিমুআফাতিকা মিন উকুবাতিকা ওয়া আউজুবিকা মিনকা লা আহসা ছানাআন আলাইকা আংতা কামা আছনাইতা আলা নাফসিকা।’

অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার খুশির জন্য তোমার অখুশি থেকে আশ্রয় প্রার্থনা করি, তোমার ক্ষমা ও অনুকম্পার জন্য তোমার শাস্তি হতে আশ্রয় প্রার্থনা করি এবং তোমার সত্বা হতে তোমার কাছেই আশ্রয় প্রার্থনা করি। তোমার প্রশংসা করে আমি শেষ করতে পরি না, তুমি তেমনি যেমন তুমি নিজের প্রশংসা করেছ।’ (ইবনে মাজাহ, তিরমিজি, আবু দাউদ, মুসনাদে আহমাদ)

মনে রাখতে হবে

নামাজের রুকু ও সেজদায় মহান আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। তাই নিজেদের মনে সব আকুতি নবিজীর শেখানো ভাষায় আল্লাহর কাছে প্রকাশ করাই উত্তম।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের শেখানো দোয়াগুলো রুকু ও সেজদায় পড়ার মাধ্যমে যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

06/04/2024

# রাসুলুল্লাহ (সাঃ) ফরয সালাত শেষ করে যেই ১৩টি দোয়া জিকির করতেনঃ
=======================================
১. “আসতাগফিরুল্লা-হ” - ৩ বার ।( ﺃَﺳْﺘَﻐْﻔِﺮُ ﺍﻟﻠَّﻪ )
অর্থঃ হে আল্লাহ!আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি।
২. “আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবা-রাকতা ইয়া যাল-জালা-লী ওয়াল ইকরাম” – ১ বার।
ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻧْﺖَ ﺍﻟﺴَّﻼَﻡُ، ﻭَﻣِﻨْﻚَ ﺍﻟﺴَّﻼَﻡُ، ﺗَﺒَﺎﺭَﻛْﺖَ ﻳَﺎ ﺫَﺍ ﺍﻟْﺠَﻼَﻝِ ﻭَﺍﻟْﺈِﻛْﺮَﺍﻡِ
অর্থঃ হে আল্লাহ্! তুমি শান্তিময়, তোমার কাছ থেকেই শান্তি অবতীর্ণ হয়। তুমি বরকতময়, হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী।
সাওবান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন “রাসুল (সাঃ) যখন সালাম ফেরাতেন তখন তিনি তিনবার ইস্তেগফার পড়তে্ন অর্থাত ‘আস্তাগফিরুল্লাহ’ বলতেন। তারপর বলতেনঃ “আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল-জালা-লী ওয়াল ইকরাম”। -মুসলিম ১/২১৮, আবু দাউদ ১/২২১
৩. একবার
ﻻَ ﺇِﻟﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠﻪ ﻭَﺣْﺪَﻩُ ﻻَ ﺷَﺮِﻳْﻚَ ﻟَﻪُ، ﻟَﻪُ ﺍﻟْﻤُﻠْﻚُ ﻭَﻟَﻪُ ﺍﻟْﺤَﻤْﺪُ ﻭَ ﻫُﻮَ ﻋَﻠﻰ ﻛُﻞِّ ﺷَﻲْﺀٍ ﻗَﺪِﻳْﺮٌ
উচ্চারণ:- “ লা ইলাহা ইল্লাল্লা-হু অহ্দাহু লা শারীকা লাহ্, লাহুল মুলকু অলাহুলহামদু অহুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।
অর্থ:- আল্লাহ ব্যতীত কোন সত্য মাবুদ নেই, তিনি একক, তাঁর কোন অংশী নেই, তাঁরই জন্য সমস্ত রাজত্ব, তাঁরই সমস্ত প্রশংসা এবং তিনি সর্ব বিষয়ে শক্তিমান।
৪. একবার
ﺍَﻟﻠّﻬُﻢَّ ﻻَ ﻣَﺎﻧِﻊَ ﻟِﻤَﺎ ﺃَﻋْﻄَﻴْﺖَ ﻭَﻻَ ﻣُﻌْﻄِﻰَ ﻟِﻤَﺎ ﻣَﻨَﻌْﺖَ ﻭَﻻَ ﻳَﻨْﻔَﻊُ ﺫَﺍ ﺍﻟَﺠَﺪِّ ﻣِﻨْﻚَ ﺍﻟْﺠَﺪُّ
উচ্চারণ:- আল্লা-হুম্মা লা মা-নিয়া লিমা আ’ত্বাইতা, অলা মু’তিয়া লিমা মানা’তা অলা য়্যানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু।
অর্থ- হে আল্লাহ! তুমি যা দান কর তা রোধ করার এবং যা রোধ কর তা দান করার সাধ্য কারো নেই। আর ধনবানের ধন তোমার আযাব থেকে মুক্তি পেতে কোন উপকারে আসবে না। (বুখারী, মুসলিম, সহীহ , মিশকাত ৯৬২ নং)
৫. একবার
ﻻَ ﺣَﻮْﻝَ ﻭَﻻَ ﻗُﻮَّﺓَ ﺇِﻻَّ ﺑِﺎﻟﻠﻪ
উচ্চারণ:- লা-হাউলা অলা ক্বুউওয়াতা ইল্লা বিল্লা-হ্।
অর্থ:- আল্লাহর প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফিরার এবং সৎকাজ করার শক্তি নেই।
৬. একবার
ﻵ ﺇِﻟﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠﻪُ ﻭَﻻَ ﻧَﻌْﺒُﺪُ ﺇِﻻَّ ﺇِﻳَّﺎﻩُ ﻟَﻪُ ﺍﻟﻨِّﻌْﻤَﺔُ ﻭَﻟَﻪُ ﺍﻟْﻔَﻀْﻞُ ﻭَﻟَﻪُ ﺍﻟﺜَّﻨَﺎﺀُ ﺍﻟْﺤَﺴَﻦُ، ﻻَ ﺇِﻟﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠﻪُ ﻣُﺨْﻠِﺼِﻴْﻦَ ﻟَﻪُ ﺍﻟﺪِّﻳْﻦَ ﻭَﻟَﻮْ ﻛَﺮِﻩَ ﺍﻟْﻜَﺎﻓِﺮُﻭْﻥَ
উচ্চারণ:- লা ইলা-হা ইল্লাল্লা-হু অলা না’বুদু ইল্লা ইয়্যা-হু লাহুন্নি’মাতু অলাহুল ফায্বলু অলাহুস সানা-উল হাসান, লা ইলা-হা ইল্লাল্লা-হু মুখলিস্বিনা লাহুদ্দ্বীনা অলাউকারিহাল কা-ফিরুন।
অর্থ- আল্লাহ ব্যতীত কেউসত্য উপাস্য নেই। তাঁর ছাড়া আমরা আর কারো ইবাদত করি না, তাঁরই যাবতীয় সম্পদ, তাঁরই যাবতীয় অনুগ্রহ, এবং তাঁরই যাবতীয় সুপ্রশংসা, আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই। আমরা বিশুদ্ধ চিত্তে তাঁরই উপাসনা করি, যদিও কাফেরদল তা অপছন্দ করে। (মুসলিম, সহীহ , মিশকাত ৯৬৩ নং)
৭. আয়াতুল কুরসী (সুরা বাক্বারা আয়াতঃ ২৫৫) ১ বার।
আবু উমামা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ “যে ব্যক্তি প্রত্যেক ফরয সালাতের পর ‘আয়াতুল কুরসী পাঠ করে মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবেনা”।(নাসায়ী, হাদীস সহীহ, সিলসিলাহ সহিহাহ-হাদিস ৯৭২)
৮. আবু হুরাইরা (রাঃ) রাসুলুল্লাহ (সাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ যে ব্যক্তি প্রত্যেক নামাযের পর ৩৩ বার ‘সুবহানাল্লাহ’ ৩৩ বার ‘আলহামদুলিল্লাহ’ ৩৩ বার ‘আল্লাহু আকবার’ পড়ে এবং ১০০ বার পূর্ণ করার জন্য একবার “লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ দাহু লা-শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর” পড়ে, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হয়, যদিও তা সাগরের ফেনাপুঞ্জের সমতুল্য হয়। (মুসলিম-১২২৮)।
৯. সুরা ইখলাস,ফালাক্ব ও নাস ১ বার করে। (আবু দাঊদ২/৮৬, সহীহ তিরমিযী ১/৮, নাসাঈ ৩/৬৮)
১০. “আল্লাহুম্মা আ ই’ন্নী আ’লা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হু’সনি ইবাদাতিকা”১বার
ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻋِﻨِّﻲ ﻋَﻠَﻰ ﺫِﻛْﺮِﻙَ، ﻭَﺷُﻜْﺮِﻙَ، ﻭَﺣُﺴْﻦِ ﻋِﺒﺎﺩَﺗِﻚَ
অর্থঃ হে আল্লাহ! তুমি আমাকে তোমার স্মরণ, তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য কর”। -আবু দাউদ ১/২১৩
১১. একবার
ﺍَﻟﻠّﻬُﻢَّ ﻗِﻨِﻲْ ﻋَﺬَﺍﺑَﻚَ ﻳَﻮْﻡَ ﺗَﺒْﻌَﺚُ ﻋِﺒَﺎﺩَﻙَ
উচ্চারণ:- আল্লা-হুম্মা ক্বিনী আযা-বাকা ইয়াওমা তাবআসু ইবা-দাক।
অর্থ:- হে আল্লাহ! যেদিন তুমি তোমার বান্দাদেরকে পুনরুত্থিত করবে সেদিনকার আযাব থেকে আমাকে রক্ষা করো। (মুসলিম)
১২. হযরত আব্দুর রহমান বিন গানম (রাঃ) হতে বর্ণিত নবী (সাঃ) বলেন, যে ব্যক্তি মাগরিব ও ফজরের নামায থেকে ফিরে বসা ও পা মুড়ার পূর্বে (অর্থাৎ যেভাবে বসে নামাজ শেষ করেছে সেভাবে বসেই, এদিক অদিক ঘুরা বা অন্য রকম করে বসার পূর্বেই) নিম্নোক্ত দোয়াটি ১০ বার পাঠ করবে,
« ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠَّﻪُ ﻭَﺣْﺪَﻩُ ﻻَ ﺷَﺮِﻳﻚَ ﻟَﻪُ، ﻟَﻪُ ﺍﻟْﻤُﻠْﻚُ ﻭَﻟَﻪُ ﺍﻟْﺤَﻤْﺪُ ﻳُﺤْﻴِﻲ ﻭَﻳُﻤِﻴﺖُ ﻭَﻫُﻮَ ﻋَﻠَﻰ ﻛُﻞِّ ﺷَﻲْﺀٍ ﻗَﺪِﻳﺮٌ »
(লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহু লা শারীকা লাহু, লাহুল মূলকু ওয়ালাহুল হাম্দু ইয়ুহ্য়ী ওয়াইয়ূমীতু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর)।
“একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই, রাজত্ব তারই এবং সকল প্রশংসা তাঁর। তিনিই জীবিত করেন এবং মৃত্যু দান করেন। আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান”।
আল্লাহ্ তার আমলনামায় প্রত্যেকবারের বিনিময়ে ১০টি নেকি লিপিবদ্ধ করেন, ১০টি গোনাহ মোচন করে দেন, তাকে ১০টি মর্যাদায় উন্নীত করেন, প্রত্যেক অপ্রীতিকর বিষয় এবং বিতাড়িত শয়তান থেকে (ঐ যিকির) রক্ষামন্ত্র হয়, নিশ্চিতভাবে শির্ক ব্যতীত তার অন্যান্য পাপ ক্ষমার্হ হয়। আর সে হয় আমল করার দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, তবে সেই ব্যক্তি তার চেয়ে শ্রেষ্ঠ হতে পারে যে তার থেকেও উত্তম যিকির পাঠ করবে”(আহমাদ,সহীহ তারগীব-হাদিস ৪৭২)
১৩. ফজরের সলাতের পর ১ বার
ﺍَﻟﻠّﻬُﻢَّ ﺇِﻧِّﻲْ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﻋِﻠْﻤﺎً ﻧَّﺎﻓِﻌﺎً ﻭَّﺭِﺯْﻗﺎً ﻃَﻴِّﺒﺎً ﻭَّﻋَﻤَﻼً ﻣُّﺘَﻘَﺒَّﻼً
উচ্চারণ:- আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা ইলমান না-ফিআ, ওয়া রিযক্বান ত্বাইয়িবা, ওয়া আমালান মুতাক্বাব্বালা।
অর্থ- হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার নিকট ফলদায়ক শিক্ষা,হালাল জীবিকা এবং গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি।
ফজরের নামাযের পর এটি পঠনীয়। (ইবনে মাজাহ্, সুনান১/১৫২, ত্বাবারানী সাগীর, মাজমাউয যাওয়ায়েদ ১০/১১১)
দ্রষ্টব্য- এখানে সিরিয়ালি যেভাবে দেওয়া হয়েছে এভাবেই করতে হবে এমন নয়, এভাবে করতে পারেন কিংবা সিরিয়াল আগ পাছ হলেও সমস্যা নেই, প্রত্যেক ফরজ সলাতের পর সবগুলো দোয়া জিকিরই করার চেষ্টা করবেন হয়তো ৭-৮ মিনিট লাগতে পারে তবে সময় সল্প থাকলে সেই ওয়াক্তে বেশি গুরুত্বপূর্ণগুলোও করতে পারেন মুল কথা রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক ফরজ সলাত শেষে এগুলো দোয়া জিকির করতেন আমাদেরও সাধ্যমত এগুলোর অনুসরণ করা উচিত।
================================
ফরজ সলাত শেষে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত দ্বারা প্রমাণিত এই দোয়া জিকিরগুলো পরিত্যাগ করে সম্মিলিত মুনাজাত করার মাধ্যমে আমরা কতটা খতিগ্রস্থ হয়েছি দেখুন
=================================
১- প্রতি ফরজ সলাতের পর আয়াতুল কুরসি পড়লে মৃত্যুর সাথে সাথে জান্নাত এই সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি সম্মিলিত মুনাজাতের মাধ্যমে।
২- আমাদের সব পাপ ক্ষমা এবং জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ থেকে বঞ্চিত হচ্ছি-
“আয়েশা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, ‘‘আদম সন্তানের মধ্যে প্রত্যেক মানুষকে ৩৬০ গ্রন্থির উপর সৃষ্টি করা হয়েছে। (আর প্রত্যেক গ্রন্থির পক্ষ থেকে প্রদেয় সাদকা রয়েছে।) সুতরাং যে ব্যক্তি ‘আল্লাহু আকবার’ বলল, ‘আল-হামদুলিল্লাহ’ বলল, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলল, ‘সুবহানাল্লাহ’ বলল, ‘আস্তাগফিরুল্লাহ’ বলল, মানুষ চলার রাস্তা থেকে পাথর, কাঁটা অথবা হাড় সরাল, কিম্বা ভাল কাজের আদেশ করল অথবা মন্দ কাজ থেকে নিষেধ করল, (এবং সব মিলে ৩৬০ সংখ্যক পুণ্যকর্ম করল), সে ঐদিন এমন অবস্থায় সন্ধ্যা করল যে, সে নিজেকে জাহান্নামের আগুন থেকে দূর করে নিল।’’(সহিহ মুসলিম হাদিস-২২২০, হাদিস একাডেমী)
যদি রাসূল (সাঃ) এর নিম্নে বর্ণিত হাদিসটি লক্ষ্য করেন--
রাসূল (সাঃ) বলেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরয সালাতের পর-
“সুবহা-নাল্লাহ” (আল্লাহ কতই না পবিত্র-মহান)”« ﺱَﻥﺎَﺤْﺑُ ﺍﻟﻠَّﻪ ((৩৩ বার
“আলহামদুলিল্লাহ” (সকল প্রশংসা আল্লাহ্র জন্য) ﺍﻟْﺤَﻤْﺪُ ﻟِﻠَّﻪِ ، (৩৩ বার)
“আল্লা-হু আকবার” (আল্লাহ সবচেয়ে বড়)” ﺍﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُ (৩৩ বার)
তারপর ১ বার নিম্নোক্ত দোয়া বলে
« ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠَّﻪُ ﻭَﺣْﺪَﻩُ ﻻَ ﺷَﺮِﻳﻚَ ﻟَﻪُ، ﻟَﻪُ ﺍﻟْﻤُﻠْﻚُ ﻭَﻟَﻪُ ﺍﻟْﺤَﻤْﺪُ ﻭَﻫُﻮَ ﻋَﻠَﻰ ﻛُﻞِّ ﺷَﻲْﺀٍ ﻗَﺪِﻳﺮٌ ».
(লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর)।
“একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই, রাজত্ব তাঁরই, সকল প্রশংসা তাঁরই এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।”
তাহলে ঐ ব্যক্তির সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা সমতুল্যও হয়। (সহিহ মুসলিম হাদিস-১২৩৯, হাদিস একাডেমী)
আর এ দোয়া না পারলে আর ১ বার “আল্লা-হু আকবার” বলে ১০০ পূর্ণ করবে।
# তাহলে দেখা যাচ্ছে, কোন ব্যক্তি ৫ ওয়াক্ত সলাত আদায় করলেই তার ৩৬০ বার নয় ৫০০ বার উপরোক্ত তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদ আদায় এমনিতেই হয়ে যাচ্ছে যার বিনিময়ে তার সব গুনাহ মাফ এমনকি জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সেটা থেকেও বঞ্চিত হচ্ছি সম্মিলিত মুনাজাতের মাধ্যমে।
৩- ১২ নাম্বার হাদিসে বর্ণীত ফজর ও মাগ্রিবের সলাতের পর ১০ বার করে ঐ জিকির পাঠ করলে শিরক বাদে বাকি সব পাপ ক্ষমার কথা বলা হয়েছে, এটা কত বড় ফজিলত সেটা কি চিন্তা করা যায়!! অথচ এগুলো না করে সম্মিলিত মুনাজাতের নামে এমন বিদাতে আমরা লিপ্ত হয়েছি যার সহিহ হাদিস দূরে থাক রাসুল (সাঃ) ফরজ সলাত শেষে সাহাবীদের নিয়ে সম্মিলিত মুনাজাত করেছেন এই মর্মে কোন জাল হাদিসও নেই অথচ শয়তান আমাদের কাছে এটাই লোভনীয় করে তুলে ধরেছে, এমনকি বিদআতপন্থি কিছু মানুষ এই কাজকে জায়েজ প্রমান করার জন্য ঘুরিয়ে পেচিয়ে বিভিন্ন দলিল দেওয়ার চেষ্টা করে অথচ কিয়ামত পর্যন্তও তারা স্পষ্ট কোন দলিল দেখাতে পারবে না যে, রাসুল (সাঃ) ফরজ সলাত শেষে সাহাবীদের নিয়ে সম্মিলিত মুনাজাত করেছেন। সত্যিকার অর্থে সুন্নাতের অনুসরনেই মুক্তি রয়েছে, দলিল বিহিন আমল তথা বিদাতের অনুসরণ না করে আল্লাহর রাসুল (সঃ) যা করতেন, যা করতে বলেছেন অর্থাৎ রাসুলের সুন্নাতের ছায়াতলে আসাটাই নিরাপদ, এতেই কল্লান রয়েছে, এটাই সরল পথ যেই পথ আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে ইন শা আল্লাহ।

05/04/2024

এই হাদিসটি আমি আগে কখনই পড়িনি!

ধরুন, আপনি কাউকে দুই মাসের জন্য ১ হাজার টাকা ধার দিলেন। তো হাদিসের ভাষ্যমতে আপনি এখন এই দুই মাস পর্যন্ত প্রতিদিন ১ হাজার টাকা দান করার সাওয়াব পাবেন। কী দারুণ তাই না? আরো ইন্টারেস্টিং ব্যাপার হল, দুইমাস পর যদি ঋণগ্রহীতা টাকা ফেরত দিতে অপারগ হয় এবং আপনি যদি বলেন, যাও! আরো কিছুদিন সময় দিলাম। যখন সামর্থ হয় ফেরত দিও। তাহলে দুই মাস পর থেকে পরে যতদিন সময় বাড়বে তার বিনিময়ে প্রতিদিন ২ হাজার টাকা দান করার সাওয়াব পাবেন। কী অবাক হলেন?
আসুন এবার হাদিসখানা একটু পড়ে নিই।

عَنْ بريدة، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

হযরত বুরায়দা রা. থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমি আল্লাহর রাসুল থেকে বলতে শুনেছি....

" مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلُهُ صَدَقَةٌ ".

যে ব্যক্তি কোনো অভাবীকে [ঋণ আদায়ে] অবকাশ দিবে সে প্রতিদিন ওই পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে...

قَالَ: ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ : " مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ"

হযরত বুরায়দা রা. বলেন, অতঃপর আমি আল্লাহর রাসুলকে [আবার] বলতে শুনলাম, যে ব্যক্তি কোনো অভাবীকে [ঋণ আদায়ে] সুযোগ দিবে সে প্রতিদিন উক্ত ঋণের দিগুণ পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে...
قُلْتُ : سَمِعْتُكَ يَا رَسُولَ اللَّهِ تَقُولُ: " مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلُهُ صَدَقَةٌ "، ثُمَّ سَمِعْتُكَ تَقُولُ : " مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ"

আমি বললাম, হে আল্লাহর রাসুল! আমি আপনাকে একবার বলতে শুনলাম, যে ব্যক্তি অভাবীকে [ঋণ আদায়ে] অবকাশ দিবে সে প্রতিদিন ওই পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে। এরপর আবার বলতে শুনলাম, যে ব্যক্তি অভাবীকে [ঋণ আদায়ে] সুযোগ দিবে সে প্রতিদিন উক্ত ঋণের দিগুণ পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে। [এর ব্যাখ্যা কী?]
قَالَ لَهُ : " بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ قَبْلَ أَنْ يَحِلَّ الدَّيْنُ، فَإِذَا حَلَّ الدَّيْنُ فَأَنْظَرَهُ فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ ".

তখন আল্লাহর রাসুল বললেন, ঋণের মেয়াদ পূর্ণ হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন ঋণের সমপরিমাণ দানের সাওয়াব হবে। অতঃপর যখন মেয়াদ পূর্ণ হয়ে যাবে—কিন্তু ঋণ আদায়ে অক্ষমতা প্রকাশ করবে—তখন যদি আবার সময় বাড়িয়ে দেওয়া হয়, তাহলে প্রতিদিন ডবল দানের সাওয়াব হবে।
[মুসনাদে আহমাদ: ২৩০৪৬]

~ সংগৃহীত: Ishtiak Ahmad Tushar (Hafi.)

রমজানের শেষ ১০ রাতে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত করনীয় ৪০টি আমল   __________________________________মহান আল্লাহ্‌ সুবহানাহু ...
30/03/2024

রমজানের শেষ ১০ রাতে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত করনীয় ৪০টি আমল
__________________________________
মহান আল্লাহ্‌ সুবহানাহু তা’লা আমাদের প্রতি কতটা দয়াময় হলে আমাদের জন্য এমন রাতের ব্যবস্থা করেছেন যার এক রাত হাজার মাসের চেয়েও বেশি। আল্লাহ্‌ তা’লা বলেন,
لَیۡلَۃُ الۡقَدۡرِ خَیۡرٌ مِّنۡ اَلۡفِ شَہۡرٍ
‘লাইলাতুল কদর’ হাজার মাস অপেক্ষা উত্তম।(সুরা ক্বদর- আয়াত ৩)
হাজার মাস মানে কত বেশি সওয়াব, কততে গিয়ে থেমেছে তার হিসাব একমাত্র আল্লাহ্‌ সুবহানাহু তা’লাই ভালো জানেন, সুবহানাল্লহি ওয়া বিহামদিহ, যেখানে মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতের গড় আয়ু মোটামুটি ৬০-৭০ বছর সেখানে লাইলাতুল কদরের ১ রাতের ইবাদতে সে কত বেশি ইবাদতের সওয়াব পেয়ে যাচ্ছে যার অর্থ দাঁড়াচ্ছে তার সারা জীবনের আয়ুর চেয়েও বেশি আমল ১ রাতেই সে করতে পারছে আল্লাহু আকবার। সুতরাং এই রাত যেন কোন ভাবেই হাতছাড়া হয়ে না যায় সেই ব্যাপারে কতটা সতর্ক থাকা উচিত আমাদের ভাবুন! হ্যা একথা সত্য যে অনেক হাদিসে বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর খুজতে বলা হয়েছে কিন্তু আমি আপনি যদি আমাদের সবার অনুকরণীয় আদর্শ রাসুল মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মত শেষ ১০ রাত সারা রাত ইবাদতে কাটিয়ে দিই সেটাই কি আমাদের জন্য কল্যাণকর নয়? এতে করে আমরা নিশ্চিত লাইলাতুল কদর পেয়ে যাবো ইন শা আল্লাহ্‌ আর যাদের পক্ষে ১০ রাত সম্ভব হবে না তারা বিজোড় রাতগুলো অন্তত সারা রাত জেগে আল্লাহর সন্তুষ্টি তালাশ করতে পারেন ইন শা আল্লাহ্‌।
আমরা জানি যে, লাইলাতুল কদরের জন্য শুধু ১টা দুয়া স্পেসিফিক করে বর্নিত হয়েছে, এর বাইরে অন্য কোন ইবাদত নির্ধারিত করে দেওয়া হয় নি। শরিয়ত অনুমোদিত ইবাদতগুলো দ্বারাই আমাদেরকে সারা রাত জেগে ইবাদতের চেষ্টা করতে হবে। এখন আমরা দেখবো সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আমরা কি কি ইবাদতের মধ্য দিয়ে সারা রাত কাটাতে পারি-
১- সন্ধ্যায় ইফতারের সময় হলে বিসমিল্লাহ বলে ইফতার করা।

২- মাগরিবের ফরজ সলাত আদায় করা।

৩- ফরজ সলাতের পর পঠনীয় দোয়া ও জিকিরগুলো পড়া। (দোয়া ও জিকিরগুলো এই পোস্ট থেকে দেখে নেওয়া যেতে পারে-

https://m.facebook.com/story.php?story_fbid=486357761871204&id=476371559536491

৪- মাগরিবের ২ রাকাত সুন্নাত সলাত আদায় করা।

৫- সন্ধ্যার দুয়া জিকিরগুলো পড়া। (দোয়া ও জিকিরগুলো এই পোস্ট থেকে দেখে নেওয়া যেতে পারে-

https://m.facebook.com/story.php?story_fbid=834874143686229&id=476371559536491

https://m.facebook.com/story.php?story_fbid=814037909103186&id=476371559536491

৬- এরপর ইশার সলাতের আগ পর্যন্ত বিশ্রাম বা হালকা কিছু খেয়ে নেওয়া যেতে পারে যাতে সারা রাত ইবাদত করতে শরীরে শক্তি পাওয়া যায়।

৭- ইশার সলাত মসজিদে জামাতেও পড়তে পারেন যেহেতু ইমামের সাথে পুরো সলাত পড়ে আসলে সারা রাত ধরে সলাত আদায়ের সওয়াব দেওয়া হয় আর এখন যেহেতু বাইরে বের হতে কিছুটা ভয় রয়েছে সেক্ষেত্রে কেউ বাড়িতে পড়লে ৪ রাকাত ফরজ সলাত আদায় করা।

৮- ইশার ফরজ সলাতের পর পঠনীয় দোয়া ও জিকিরগুলো পাঠ করা।

৯- ইশার ২ রাকাত সুন্নাত সলাত আদায় করা।

১০- এরপর রুকু সিজদাতে অনেক অনেক তাসবিহ পাঠ করে, দাড়িয়ে অনেক আয়াত বা ছোট অনেকগুলো সুরা পাঠ করে ২ রাকাত তারাবি সলাত আদায় করা।

১১- এরপর ১ ঘন্টা এর মত কুরআন তিলাওয়াত করা যেতে পারে।

১২- ১০০ বারের মত বা তারচেয়ে কম বেশি সুরা ইখলাস পড়া যেতে পারে যেহেতু প্রতি ৩ বার সুরা ইখলাস পড়াতে ১ বার কুরআন খতমের সওয়াব হয়।

১৩- ১০০ বার লা ইলাহা ইল্লাল্লা-হু অহ্দাহু লা শারীকা লাহ্, লাহুল মুলকু অলাহুলহামদু অহুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর পড়া যেতে পারে-
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক ১০০বার এ দু‘আটি পড়বেঃ
لاَ إِلهَ إِلاَّ الله وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَ هُوَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
উচ্চারণ:- “ লা ইলাহা ইল্লাল্লা-হু অহ্দাহু লা শারীকা লাহ্, লাহুল মুলকু অলাহুলহামদু অহুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।
অর্থ:- আল্লাহ ব্যতীত কোন সত্য মাবুদ নেই, তিনি একক, তাঁর কোন অংশী নেই, তাঁরই জন্য সমস্ত রাজত্ব, তাঁরই সমস্ত প্রশংসা এবং তিনি সর্ব বিষয়ে শক্তিমান।
তাহলে ১০টি গোলাম আযাদ করার সমান সাওয়াব তার হবে। তার জন্য ১০০টি সাওয়াব লেখা হবে এবং আর ১০০টি গুনাহ মিটিয়ে ফেলা হবে। ঐদিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান হতে মাহফুজ থাকবে। কোন লোক তার চেয়ে উত্তম সাওয়াবের কাজ করতে পারবে না। তবে হ্যাঁ, ঐ ব্যক্তি সক্ষম হবে, যে এর চেয়ে ঐ দু‘আটির ‘আমল বেশি পরিমাণ করবে।(বুখারি- ৬৪০৩)

১৪- ১০০ বার সুব্হানাল্লা-হি ওয়াবিহামদিহী পড়া যেতে পারে-
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি দৈনিক ১০০ বার বলে,
«سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ».
(সুব্হানাল্লা-হি ওয়াবিহামদিহী)
‘আমি আল্লাহর প্রশংসা পবিত্রতা ঘোষণা করছি’, তার পাপসমূহ মুছে ফেলা হয়, যদিও তা সাগরের ফেনারাশির সমান হয়ে থাকে।”(বুখারী ৭/১৬৮, নং ৬৪০৫, মুসলিম ৪/২০৭১, নং ২৬৯১)

১৫- ১০০ বারের মত বা তারচেয়ে কম বেশি সুব্হানাল্লা-হিল ‘আযীম ওয়াবিহামদিহী পড়া যেতে পারে যেহেতু প্রতিবার পড়াতে জান্নাতে একটি খেজুর গাছ লাগান হয় তার জন্য।
জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ যদি "সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহী" পাঠ করে তবে তার জন্য জান্নাতে একটি খেজুর চারা লাগান হয়। (তিরমিজি- ৩৪৬৪)

১৬- সুব'হা-নাল্লাহ, আল হামদু লিল্লাহ, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাহ এই ৪টি বাক্য ১০০ বার করে পড়া যেতে পারে-
উম্মু হানি (রা) রাসূল (ﷺ) এর নিকট এসে বলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি বৃদ্ধ ও দুর্বল হয়ে গিয়েছি, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যা আমি বসে বসে পালন করতে পারবো। তিনি বলেনঃ
*তুমি ১০০ বার "সুব'হা-নাল্লাহ" বলবে তাহলে ১০০টি ক্রীতদাস মুক্ত করার সমপরিমাণ সাওয়াব তুমি পাবে।
*তুমি ১০০ বার "আল হামদু লিল্লাহ" বলবে, তাহলে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য ১০০ টি সাজানো ঘোড়ায় মুজাহিদ প্রেরণের সমপরিমাণ সাওয়াব পাবে।
*তুমি ১০০ বার "আল্লাহু আকবার" বলবে, তাহলে ১০০টি মাকবুল উট কুরবানির সমপরিমাণ সাওয়াব তুমি পাবে।
*তুমি ১০০ বার "লা-ইলাহা ইল্লাহ" বলবে, তাহলে তোমার সাওয়াবে আসমান ও জমীন পূর্ণ হয়ে যাবে।
(সুনান ইবনু মাজাহ ৩৮১০- হাসান)

১৭- লা হাউলা ওয়ালা কূওয়াতা ইল্লা বিল্লা-হ ১০০ বারের মত বা তারচেয়ে কম বেশি পড়া যেতে পারে-
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “ওহে আব্দুল্লাহ ইবন কায়েস! আমি কি জান্নাতের এক রত্নভাণ্ডার সম্পর্কে তোমাকে অবহিত করব না?” আমি বললাম, নিশ্চয়ই হে আল্লাহর রাসূল। তিনি বললেন, “তুমি বল,
«لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ».
(লা হাউলা ওয়ালা কূওয়াতা ইল্লা বিল্লা-হ)।
“আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই।”
(বুখারী, ফাতহুল বারীসহ ১১/২১৩, নং ৪২০৬, মুসলিম ৪/২০৭৬, নং ২৭০৪)

১৮- যেই দোয়াটা ১বার পড়লে রাত দিন ২৪ ঘণ্টা অনবরত জিকিরের সওয়াব সেই দোয়াটা পড়া যেতে পারে- (দোয়াটি এই পোস্ট থেকে দেখে নিতে পারেন-

https://m.facebook.com/story.php?story_fbid=854654978374812&id=476371559536491

১৯- ১০০ বারের মত বা তারচেয়ে কম বেশি দরুদ পড়া যেতে পারে-
আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তা’আলা তার উপর দশবার রহমত নাযিল করবেন, তার দশটি শুনাহ মিটিয়ে দেওয়া হবে এবং তাঁর জন্য দশটি মর্যাদা উন্নীত করা হবে।
(সুনান নাসাঈ- ১৩০০, হাদিস সহিহ)
#হাদিসে বর্নিত ছোট্ট ১টা দরুদ যা অল্প সময়েই অধিকবার পড়ে ফেলা সম্ভব-
যায়দ ইবনু খারিজা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করলে তিনি বললেন, তোমরা আমার উপর দরুদ পাঠ কর এবং বেশি বেশি দোয়া কর আর-তোমরা বলঃ
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ
উচ্চারণঃ আল্লাহুম্মা সল্লি আ'লা মুহাম্মাদ, ওয়া আ'লা আ-লি মুহাম্মাদ।
অর্থঃ হে আল্লাহ! তুমি মুহাম্মাদ ও তাঁর বংশধরের উপর রহ্মত বর্ষণ করো।
(সুনান নাসাঈ- ১২৯৫, হাদিস সহিহ)

২০- ১০০ বারের মত বা তারচেয়ে কম বেশি আস্তাগফিরুল্লাহা ওয়া আতূবু ইলাইহি পড়া যেতে পারে-
নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন, "ওহে মানুষেরা, তোমরা আল্লাহর কাছে তাওবাহ করো, কেননা আমি দিনে ১০০ বার তাঁর নিকটে তাওবাহ করি।" (মুসলিম- ২৭০২)
অন্য বর্ননাতে এসেছে,
"নিশ্চয়ই আমি দিনে ১০০ বার আল্লাহর কাছে ইসতিগফার (ক্ষমা প্রার্থণা) ও তাওবাহ (ফিরে আসা) করি।" (ইবনু মাজাহ- ৩৮১৫)

২১- সুরা মুলক পাঠ করা-
রাসূল (সাঃ) বলেন : “যে ব্যাক্তি প্রত্যেক রাতে তাবারকাল্লাযী বিইয়াদিহিল মুলক (সুরাহ মূলক) পাঠ করবে এর মাধ্যমে মহিয়ান আল্লাহ্ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন (সহিহ নাসাই, সহিহ তারগিব, হাকিম-৩৮৩৯, সিলসিলাহ সহিহাহ-১১৪০, শায়খ আলবানী রঃ হাদীছটি হাসান সহিহ বলেহেন, দ্র: সহীহ তারগীব ও তারহীব, হা/ ১৪৭৫ ও ১৪৭৬)
মুখস্থ বা দেখে দেখে উভয় ভাবেই পড়া যাবে আর এটা ঘুমের আগে পড়াও শর্ত নয় বরং মাগ্রিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত রাতের যে কোন সময় পড়লেই হবে

২২- সুরা কাফিরুন পাঠ করা-
নবী (সাঃ) বলেছেন, রাতে (কুল ইয়া আইয়্যু হাল কা-ফিরুন) (অর্থাৎ সূরা কা-ফিরুন) পাঠ করা শির্ক থেকে মুক্তি পেতে উপকারী। (সহীহ তারগীব-৬০২)

২৩- সুরা বাকারার শেষ ২ আয়াত পাঠ করা-
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন : যে ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ ২ আয়াত (আ-মানার রাসূলু--) তেলাওয়াত করবে এটা তার জন্য যথেষ্ট হবে ”। (বুখারি- ৪০০৮)

২৪- এরপর আল্লাহর কাছে ২ হাত তুলে কান্নাকাটি করতেই থাকা, দুয়া করতে থাকা, ক্ষমা চাইতে থাকা, এমন ভাবে দুনিয়া আখিরাতের সবকিছু চাইতেই থাকা যে, আল্লাহ্‌ সুবহানাহু তা’লা যেন আমাদের এমন একনিষ্ঠ চাওয়াতে খালি হাত ফিরিয়ে না দেন কোন মতেই। এই সময়ে কদরের বিশেষ দুয়া বারবার করা যেতে পারে আর তা হচ্ছে-
আয়েশা রা. জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি কদরের রাত সম্পর্কে জানতে পারি তাহলে তাতে কী বলব? তিনি বললেন: বল,
" اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي"
উচ্চারণ:‘‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন তুহিব্বুল আ’ফওয়া, ফা’ফুআন্নী।’’
‘‘হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল। অত:এব আমাকে ক্ষমা করে দিন।’’’
(তিরমিযী, ৫/৫৩৪ হাসান, ইবনে মাজাহ ২/১২৬৫, সহীহ)

২৫- সম্ভব হলে কিছু দান সদকা করা আর কাউকে দেওয়ার না পেলে সেই পরিমাণ সদাকার জিনিস দানের নিয়তে রেখে দেওয়া যেতে পারে, পরে সুযোগ হলে দিয়ে দিলেও রাতের সওয়াবই পাওয়া যাবে আশা করা যায় ইন শা আল্লাহ্‌।

২৬- নিজের যাকাত দেওয়া বাকি আছে কিনা, বা কোথাও ঋণী কিনা এগুলোও কিছু সময় নিয়ে চিন্তা ভাবনা করা যেতে পারে কেননা এগুলো এমন বিপদজনক বিষয় যে, এগুলো বাকি রেখে মারা গেলে নাজাতের পথে বাধা হয়ে দাঁড়াবে।

২৭- নিজে এবং নিজের পরিবার সারারাত ইবাদত করার পাশাপাশি আপন আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের ফোন দিয়ে খোঁজখবর নেওয়া যেতে পারে এবং তাদের ইবাদতের দিকে দাওয়াত দেওয়া যেতে পারে তবে অবশ্যই সেটা সংক্ষিপ্ত সময়ে সারতে হবে, খোশগল্প করে এত মূল্যবান সময় নষ্ট করা যাবে না কোন মতেই।

২৭- এভাবে ২ রাকাত তারাবি সলাত আদায়ের পর কুরআন তিলাওয়াত, জিকীর আজকার, তাসবিহ, তাহলিল, দোয়া, দরুদ, ইস্তেগফার করার পর আবার ২ রাকাত রুকু সিজদাতে অনেক অনেক তাসবিহ পাঠ করে, দাড়িয়ে অনেক সুরা পাঠ করে ২ রাকাত তারাবি সলাত আদায় করা।

২৮- অতঃপর পূর্বের আমলগুলো আবার করা যেতে পারে।

২৯- অতঃপর আবার ২ রাকাত সলাত আদায় করা।

৩০- এরপর পূর্বে বর্নিত আমলগুলো করা যেতে পারে।

৩১- এরপর ২ রাকাত সলাত আদায় করে রাতের ৮ রাকাত তারাবি শেষ করা।

৩২- সাহুরের এখনো দেরি থাকলে পূর্বের আমলগুলো আবার করা যেতে পারে আর বেশি দেরি না থাকলে বিতির পড়ে নেওয়া।

৩৩- সাহুর খাওয়া।

৩৪- সাহুরের সময় কিছু খেজুরও খাওয়া যেহেতু এটা সুন্নাহ।

৩৫- ফজরের আজান হয়ে গেলে ২ রাকাত সুন্নাত সলাত আদায় করা।

৩৬- ফজরের ফরজ সলাত আদায় করা।

৩৭- ফরজ সলাতের পর পঠনীয় দোয়া ও জিকীর পাঠ করা।

৩৮- সকালের দুয়াগুলো পড়া।

৩৯- এরপর সম্ভব হলে যায়গায় বসে থেকেই জিকীর আজকার করতে করতে সূর্য স্পষ্ট উঠে গেলে ২ রাকাত ইশরাকের সলাত আদায় করা, এতে করে একটা কবুল হজ ও উমরার সওয়াব পাওয়া যায় তবে সারা রাত জেগে ইবাদত করাতে সুর্য উঠা পর্যন্ত বসে থাকা কষ্টকর হলে সকালের দুয়া জিকীর পড়ে ঘুমিয়ে যাওয়া।

৪০- নারীদের যদি হায়েজ নেফাস চলতে থাকে তাহলে শুধু কুরআন তিলাওয়াত আর সলাত আদায় বাদে উপরে বর্নিত সকল আমল করতে পারবে, কুরআন তিলাওয়াত আর সলাত আদায়ের সময়টা তারা অন্যান্য উপরে বর্নিত আমলগুলো বেশি করে করতে পারবে। এতে করে তারাও এই রাতগুলোর কল্যাণ থেকে বঞ্চিত হবে না ইন শা আল্লাহ্‌।
আল্লাহ্‌ সুবহানাহু তা’লা আমাদেরকে অনন্তকালীন সুখের নিবাস জান্নাতের পাথেয় গুছানোর তাওফিক দান করুণ, পোস্টটা শেয়ার করুণ দয়া করে যাতে করে আপনার মাধ্যমে আপনার অন্য বন্ধুরাও আমলগুলো জেনে করার চেষ্টা করতে পারেন এতে আপনাকেও সমপরিমাণ সওয়াব দেওয়া হবে ইন শা আল্লাহ্‌।

শাহনাজ আমিন

ঈষৎ সম্পাদিত ও পরিমার্জিত

#শেয়ার_করুন

©সিরাতল মুস্তাকিম

# রাসুলুল্লাহ (সাঃ) ফরয সালাত শেষ করে যেই ১৩টি দোয়া জিকির করতেনঃ
=======================================
১. “আসতাগফিরুল্লা-হ” - ৩ বার ।( ﺃَﺳْﺘَﻐْﻔِﺮُ ﺍﻟﻠَّﻪ )
অর্থঃ হে আল্লাহ!আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি।
২. “আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবা-রাকতা ইয়া যাল-জালা-লী ওয়াল ইকরাম” – ১ বার।
ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻧْﺖَ ﺍﻟﺴَّﻼَﻡُ، ﻭَﻣِﻨْﻚَ ﺍﻟﺴَّﻼَﻡُ، ﺗَﺒَﺎﺭَﻛْﺖَ ﻳَﺎ ﺫَﺍ ﺍﻟْﺠَﻼَﻝِ ﻭَﺍﻟْﺈِﻛْﺮَﺍﻡِ
অর্থঃ হে আল্লাহ্! তুমি শান্তিময়, তোমার কাছ থেকেই শান্তি অবতীর্ণ হয়। তুমি বরকতময়, হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী।
সাওবান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন “রাসুল (সাঃ) যখন সালাম ফেরাতেন তখন তিনি তিনবার ইস্তেগফার পড়তে্ন অর্থাত ‘আস্তাগফিরুল্লাহ’ বলতেন। তারপর বলতেনঃ “আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল-জালা-লী ওয়াল ইকরাম”। -মুসলিম ১/২১৮, আবু দাউদ ১/২২১
৩. একবার
ﻻَ ﺇِﻟﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠﻪ ﻭَﺣْﺪَﻩُ ﻻَ ﺷَﺮِﻳْﻚَ ﻟَﻪُ، ﻟَﻪُ ﺍﻟْﻤُﻠْﻚُ ﻭَﻟَﻪُ ﺍﻟْﺤَﻤْﺪُ ﻭَ ﻫُﻮَ ﻋَﻠﻰ ﻛُﻞِّ ﺷَﻲْﺀٍ ﻗَﺪِﻳْﺮٌ
উচ্চারণ:- “ লা ইলাহা ইল্লাল্লা-হু অহ্দাহু লা শারীকা লাহ্, লাহুল মুলকু অলাহুলহামদু অহুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।
অর্থ:- আল্লাহ ব্যতীত কোন সত্য মাবুদ নেই, তিনি একক, তাঁর কোন অংশী নেই, তাঁরই জন্য সমস্ত রাজত্ব, তাঁরই সমস্ত প্রশংসা এবং তিনি সর্ব বিষয়ে শক্তিমান।
৪. একবার
ﺍَﻟﻠّﻬُﻢَّ ﻻَ ﻣَﺎﻧِﻊَ ﻟِﻤَﺎ ﺃَﻋْﻄَﻴْﺖَ ﻭَﻻَ ﻣُﻌْﻄِﻰَ ﻟِﻤَﺎ ﻣَﻨَﻌْﺖَ ﻭَﻻَ ﻳَﻨْﻔَﻊُ ﺫَﺍ ﺍﻟَﺠَﺪِّ ﻣِﻨْﻚَ ﺍﻟْﺠَﺪُّ
উচ্চারণ:- আল্লা-হুম্মা লা মা-নিয়া লিমা আ’ত্বাইতা, অলা মু’তিয়া লিমা মানা’তা অলা য়্যানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু।
অর্থ- হে আল্লাহ! তুমি যা দান কর তা রোধ করার এবং যা রোধ কর তা দান করার সাধ্য কারো নেই। আর ধনবানের ধন তোমার আযাব থেকে মুক্তি পেতে কোন উপকারে আসবে না। (বুখারী, মুসলিম, সহীহ , মিশকাত ৯৬২ নং)
৫. একবার
ﻻَ ﺣَﻮْﻝَ ﻭَﻻَ ﻗُﻮَّﺓَ ﺇِﻻَّ ﺑِﺎﻟﻠﻪ
উচ্চারণ:- লা-হাউলা অলা ক্বুউওয়াতা ইল্লা বিল্লা-হ্।
অর্থ:- আল্লাহর প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফিরার এবং সৎকাজ করার শক্তি নেই।
৬. একবার
ﻵ ﺇِﻟﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠﻪُ ﻭَﻻَ ﻧَﻌْﺒُﺪُ ﺇِﻻَّ ﺇِﻳَّﺎﻩُ ﻟَﻪُ ﺍﻟﻨِّﻌْﻤَﺔُ ﻭَﻟَﻪُ ﺍﻟْﻔَﻀْﻞُ ﻭَﻟَﻪُ ﺍﻟﺜَّﻨَﺎﺀُ ﺍﻟْﺤَﺴَﻦُ، ﻻَ ﺇِﻟﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠﻪُ ﻣُﺨْﻠِﺼِﻴْﻦَ ﻟَﻪُ ﺍﻟﺪِّﻳْﻦَ ﻭَﻟَﻮْ ﻛَﺮِﻩَ ﺍﻟْﻜَﺎﻓِﺮُﻭْﻥَ
উচ্চারণ:- লা ইলা-হা ইল্লাল্লা-হু অলা না’বুদু ইল্লা ইয়্যা-হু লাহুন্নি’মাতু অলাহুল ফায্বলু অলাহুস সানা-উল হাসান, লা ইলা-হা ইল্লাল্লা-হু মুখলিস্বিনা লাহুদ্দ্বীনা অলাউকারিহাল কা-ফিরুন।
অর্থ- আল্লাহ ব্যতীত কেউসত্য উপাস্য নেই। তাঁর ছাড়া আমরা আর কারো ইবাদত করি না, তাঁরই যাবতীয় সম্পদ, তাঁরই যাবতীয় অনুগ্রহ, এবং তাঁরই যাবতীয় সুপ্রশংসা, আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই। আমরা বিশুদ্ধ চিত্তে তাঁরই উপাসনা করি, যদিও কাফেরদল তা অপছন্দ করে। (মুসলিম, সহীহ , মিশকাত ৯৬৩ নং)
৭. আয়াতুল কুরসী (সুরা বাক্বারা আয়াতঃ ২৫৫) ১ বার।
আবু উমামা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ “যে ব্যক্তি প্রত্যেক ফরয সালাতের পর ‘আয়াতুল কুরসী পাঠ করে মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবেনা”।(নাসায়ী, হাদীস সহীহ, সিলসিলাহ সহিহাহ-হাদিস ৯৭২)
৮. আবু হুরাইরা (রাঃ) রাসুলুল্লাহ (সাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ যে ব্যক্তি প্রত্যেক নামাযের পর ৩৩ বার ‘সুবহানাল্লাহ’ ৩৩ বার ‘আলহামদুলিল্লাহ’ ৩৩ বার ‘আল্লাহু আকবার’ পড়ে এবং ১০০ বার পূর্ণ করার জন্য একবার “লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ দাহু লা-শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর” পড়ে, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হয়, যদিও তা সাগরের ফেনাপুঞ্জের সমতুল্য হয়। (মুসলিম-১২২৮)।
৯. সুরা ইখলাস,ফালাক্ব ও নাস ১ বার করে। (আবু দাঊদ২/৮৬, সহীহ তিরমিযী ১/৮, নাসাঈ ৩/৬৮)
১০. “আল্লাহুম্মা আ ই’ন্নী আ’লা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হু’সনি ইবাদাতিকা”১বার
ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻋِﻨِّﻲ ﻋَﻠَﻰ ﺫِﻛْﺮِﻙَ، ﻭَﺷُﻜْﺮِﻙَ، ﻭَﺣُﺴْﻦِ ﻋِﺒﺎﺩَﺗِﻚَ
অর্থঃ হে আল্লাহ! তুমি আমাকে তোমার স্মরণ, তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য কর”। -আবু দাউদ ১/২১৩
১১. একবার
ﺍَﻟﻠّﻬُﻢَّ ﻗِﻨِﻲْ ﻋَﺬَﺍﺑَﻚَ ﻳَﻮْﻡَ ﺗَﺒْﻌَﺚُ ﻋِﺒَﺎﺩَﻙَ
উচ্চারণ:- আল্লা-হুম্মা ক্বিনী আযা-বাকা ইয়াওমা তাবআসু ইবা-দাক।
অর্থ:- হে আল্লাহ! যেদিন তুমি তোমার বান্দাদেরকে পুনরুত্থিত করবে সেদিনকার আযাব থেকে আমাকে রক্ষা করো। (মুসলিম)
১২. হযরত আব্দুর রহমান বিন গানম (রাঃ) হতে বর্ণিত নবী (সাঃ) বলেন, যে ব্যক্তি মাগরিব ও ফজরের নামায থেকে ফিরে বসা ও পা মুড়ার পূর্বে (অর্থাৎ যেভাবে বসে নামাজ শেষ করেছে সেভাবে বসেই, এদিক অদিক ঘুরা বা অন্য রকম করে বসার পূর্বেই) নিম্নোক্ত দোয়াটি ১০ বার পাঠ করবে,
« ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠَّﻪُ ﻭَﺣْﺪَﻩُ ﻻَ ﺷَﺮِﻳﻚَ ﻟَﻪُ، ﻟَﻪُ ﺍﻟْﻤُﻠْﻚُ ﻭَﻟَﻪُ ﺍﻟْﺤَﻤْﺪُ ﻳُﺤْﻴِﻲ ﻭَﻳُﻤِﻴﺖُ ﻭَﻫُﻮَ ﻋَﻠَﻰ ﻛُﻞِّ ﺷَﻲْﺀٍ ﻗَﺪِﻳﺮٌ »
(লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহু লা শারীকা লাহু, লাহুল মূলকু ওয়ালাহুল হাম্দু ইয়ুহ্য়ী ওয়াইয়ূমীতু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর)।
“একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই, রাজত্ব তারই এবং সকল প্রশংসা তাঁর। তিনিই জীবিত করেন এবং মৃত্যু দান করেন। আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান”।
আল্লাহ্ তার আমলনামায় প্রত্যেকবারের বিনিময়ে ১০টি নেকি লিপিবদ্ধ করেন, ১০টি গোনাহ মোচন করে দেন, তাকে ১০টি মর্যাদায় উন্নীত করেন, প্রত্যেক অপ্রীতিকর বিষয় এবং বিতাড়িত শয়তান থেকে (ঐ যিকির) রক্ষামন্ত্র হয়, নিশ্চিতভাবে শির্ক ব্যতীত তার অন্যান্য পাপ ক্ষমার্হ হয়। আর সে হয় আমল করার দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, তবে সেই ব্যক্তি তার চেয়ে শ্রেষ্ঠ হতে পারে যে তার থেকেও উত্তম যিকির পাঠ করবে”(আহমাদ,সহীহ তারগীব-হাদিস ৪৭২)
১৩. ফজরের সলাতের পর ১ বার
ﺍَﻟﻠّﻬُﻢَّ ﺇِﻧِّﻲْ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﻋِﻠْﻤﺎً ﻧَّﺎﻓِﻌﺎً ﻭَّﺭِﺯْﻗﺎً ﻃَﻴِّﺒﺎً ﻭَّﻋَﻤَﻼً ﻣُّﺘَﻘَﺒَّﻼً
উচ্চারণ:- আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা ইলমান না-ফিআ, ওয়া রিযক্বান ত্বাইয়িবা, ওয়া আমালান মুতাক্বাব্বালা।
অর্থ- হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার নিকট ফলদায়ক শিক্ষা,হালাল জীবিকা এবং গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি।
ফজরের নামাযের পর এটি পঠনীয়। (ইবনে মাজাহ্, সুনান১/১৫২, ত্বাবারানী সাগীর, মাজমাউয যাওয়ায়েদ ১০/১১১)
দ্রষ্টব্য- এখানে সিরিয়ালি যেভাবে দেওয়া হয়েছে এভাবেই করতে হবে এমন নয়, এভাবে করতে পারেন কিংবা সিরিয়াল আগ পাছ হলেও সমস্যা নেই, প্রত্যেক ফরজ সলাতের পর সবগুলো দোয়া জিকিরই করার চেষ্টা করবেন হয়তো ৭-৮ মিনিট লাগতে পারে তবে সময় সল্প থাকলে সেই ওয়াক্তে বেশি গুরুত্বপূর্ণগুলোও করতে পারেন মুল কথা রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক ফরজ সলাত শেষে এগুলো দোয়া জিকির করতেন আমাদেরও সাধ্যমত এগুলোর অনুসরণ করা উচিত।
================================
ফরজ সলাত শেষে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত দ্বারা প্রমাণিত এই দোয়া জিকিরগুলো পরিত্যাগ করে সম্মিলিত মুনাজাত করার মাধ্যমে আমরা কতটা খতিগ্রস্থ হয়েছি দেখুন
=================================
১- প্রতি ফরজ সলাতের পর আয়াতুল কুরসি পড়লে মৃত্যুর সাথে সাথে জান্নাত এই সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি সম্মিলিত মুনাজাতের মাধ্যমে।
২- আমাদের সব পাপ ক্ষমা এবং জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ থেকে বঞ্চিত হচ্ছি-
“আয়েশা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, ‘‘আদম সন্তানের মধ্যে প্রত্যেক মানুষকে ৩৬০ গ্রন্থির উপর সৃষ্টি করা হয়েছে। (আর প্রত্যেক গ্রন্থির পক্ষ থেকে প্রদেয় সাদকা রয়েছে।) সুতরাং যে ব্যক্তি ‘আল্লাহু আকবার’ বলল, ‘আল-হামদুলিল্লাহ’ বলল, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলল, ‘সুবহানাল্লাহ’ বলল, ‘আস্তাগফিরুল্লাহ’ বলল, মানুষ চলার রাস্তা থেকে পাথর, কাঁটা অথবা হাড় সরাল, কিম্বা ভাল কাজের আদেশ করল অথবা মন্দ কাজ থেকে নিষেধ করল, (এবং সব মিলে ৩৬০ সংখ্যক পুণ্যকর্ম করল), সে ঐদিন এমন অবস্থায় সন্ধ্যা করল যে, সে নিজেকে জাহান্নামের আগুন থেকে দূর করে নিল।’’(সহিহ মুসলিম হাদিস-২২২০, হাদিস একাডেমী)
যদি রাসূল (সাঃ) এর নিম্নে বর্ণিত হাদিসটি লক্ষ্য করেন--
রাসূল (সাঃ) বলেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরয সালাতের পর-
“সুবহা-নাল্লাহ” (আল্লাহ কতই না পবিত্র-মহান)”« ﺱَﻥﺎَﺤْﺑُ ﺍﻟﻠَّﻪ ((৩৩ বার
“আলহামদুলিল্লাহ” (সকল প্রশংসা আল্লাহ্র জন্য) ﺍﻟْﺤَﻤْﺪُ ﻟِﻠَّﻪِ ، (৩৩ বার)
“আল্লা-হু আকবার” (আল্লাহ সবচেয়ে বড়)” ﺍﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُ (৩৩ বার)
তারপর ১ বার নিম্নোক্ত দোয়া বলে
« ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠَّﻪُ ﻭَﺣْﺪَﻩُ ﻻَ ﺷَﺮِﻳﻚَ ﻟَﻪُ، ﻟَﻪُ ﺍﻟْﻤُﻠْﻚُ ﻭَﻟَﻪُ ﺍﻟْﺤَﻤْﺪُ ﻭَﻫُﻮَ ﻋَﻠَﻰ ﻛُﻞِّ ﺷَﻲْﺀٍ ﻗَﺪِﻳﺮٌ ».
(লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর)।
“একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই, রাজত্ব তাঁরই, সকল প্রশংসা তাঁরই এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।”
তাহলে ঐ ব্যক্তির সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা সমতুল্যও হয়। (সহিহ মুসলিম হাদিস-১২৩৯, হাদিস একাডেমী)
আর এ দোয়া না পারলে আর ১ বার “আল্লা-হু আকবার” বলে ১০০ পূর্ণ করবে।
# তাহলে দেখা যাচ্ছে, কোন ব্যক্তি ৫ ওয়াক্ত সলাত আদায় করলেই তার ৩৬০ বার নয় ৫০০ বার উপরোক্ত তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদ আদায় এমনিতেই হয়ে যাচ্ছে যার বিনিময়ে তার সব গুনাহ মাফ এমনকি জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সেটা থেকেও বঞ্চিত হচ্ছি সম্মিলিত মুনাজাতের মাধ্যমে।
৩- ১২ নাম্বার হাদিসে বর্ণীত ফজর ও মাগ্রিবের সলাতের পর ১০ বার করে ঐ জিকির পাঠ করলে শিরক বাদে বাকি সব পাপ ক্ষমার কথা বলা হয়েছে, এটা কত বড় ফজিলত সেটা কি চিন্তা করা যায়!! অথচ এগুলো না করে সম্মিলিত মুনাজাতের নামে এমন বিদাতে আমরা লিপ্ত হয়েছি যার সহিহ হাদিস দূরে থাক রাসুল (সাঃ) ফরজ সলাত শেষে সাহাবীদের নিয়ে সম্মিলিত মুনাজাত করেছেন এই মর্মে কোন জাল হাদিসও নেই অথচ শয়তান আমাদের কাছে এটাই লোভনীয় করে তুলে ধরেছে, এমনকি বিদআতপন্থি কিছু মানুষ এই কাজকে জায়েজ প্রমান করার জন্য ঘুরিয়ে পেচিয়ে বিভিন্ন দলিল দেওয়ার চেষ্টা করে অথচ কিয়ামত পর্যন্তও তারা স্পষ্ট কোন দলিল দেখাতে পারবে না যে, রাসুল (সাঃ) ফরজ সলাত শেষে সাহাবীদের নিয়ে সম্মিলিত মুনাজাত করেছেন। সত্যিকার অর্থে সুন্নাতের অনুসরনেই মুক্তি রয়েছে, দলিল বিহিন আমল তথা বিদাতের অনুসরণ না করে আল্লাহর রাসুল (সঃ) যা করতেন, যা করতে বলেছেন অর্থাৎ রাসুলের সুন্নাতের ছায়াতলে আসাটাই নিরাপদ, এতেই কল্লান রয়েছে, এটাই সরল পথ যেই পথ আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে ইন শা আল্লাহ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল-কুরআন তিলাওয়াত বাংলা অর্থ সহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share