Muballig-মুবাল্লিগ

Muballig-মুবাল্লিগ কুরআন ও সুন্নাহর পথে আহবানকারীদের পরিচিতি মাধ্যম ও ধর্মীয় সকল প্রশ্নের উত্তরদানকারী পেইজ। N/A

 #লেখনি-১  (বিসমিল্লাহির রহমানির রাহীম)প্রত্যেক সমাজ, রাষ্ট্র বা ভূমি-ই অবশ্যই মুমিন, মুনাফিক, কাফির, মুশরিক এই চার শ্রে...
22/05/2024

#লেখনি-১ (বিসমিল্লাহির রহমানির রাহীম)
প্রত্যেক সমাজ, রাষ্ট্র বা ভূমি-ই অবশ্যই মুমিন, মুনাফিক, কাফির, মুশরিক এই চার শ্রেনীর মানুষ দ্বারা গঠিত এবং কুরআন জুড়ে এই চার শ্রেণির মানুষের মাঝে থাকা সম্পর্ক ও বিরোধ এর নীতিমালা নিয়েই যেহেতু কুরআন নাজিল হয়েছে এবং যেহেতু প্রত্যেক জাতি ও প্রত্যেক সময়ের জন্য ইউনিভার্সাল সত্য বাণী। তাই আমাদের সমাজেও অবশ্যই অবশ্যই এই চার শ্রেণির মানুষ রয়েছে।

কুরআন যেহেতু ফুরক্বান (সত্য মিথ্যার পার্থক্যকারী) এবং আলেমরা যেহেতু নিজেদেরকে রসূল (স) এর ওয়ারিশ দাবি করেন। তাই তাদের করনীয় এবং উচিৎ কাজ হলো কুরআন এর আলোকে এই চার শ্রেণীর মানুষকে সাধারণ জনগনের মাঝে পৃথক করে প্রকাশিত করা। যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করেন বলে দাবি করেন, তাদের উপর তো এটি ফরযে আইনের মতো একটি বিষয়। কারন সত্য আর মিথ্যাকে আলাদা না করে কখনো সত্যের উপর প্রতিষ্ঠিত করা যাবেনা নিজেকে।

বহু সময় পেরিয়ে গেছে। এখন আর নিজেদের ধোকায় না ফেলে সত্য সত্যই কুরআন অনুযায়ী কার্যক্রম চালিয়ে যান ইনশাআল্লাহ।

21/04/2024

এক ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেনঃ

'ইয়া-আল্লাহ! আমাকে আপনার অল্পসংখ্যক বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন, হে-আল্লাহ! আমাকে আপনার অল্পসংখ্যক লোকের মাঝে শামিল করে নিন।'

হযরত উমর (রা.) সেই দুয়া শুনে তাকে জিজ্ঞেস করলেন- 'তুমি এই দো'আ কোথা থেকে শিখেছো?'

উত্তরে সেই ব্যক্তি বললো- 'আল্লাহর ক্বোরআন থেকে। আল্লাহ ক্বোরআনে বলেছেন,
'এবং আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ।'(৩৪:১৩)

উত্তর শুনে হযরত উমর (রা.) নিজেকে উপদেশ দিতে লাগলেন- 'হে-উমর! মানুষ তোমার থেকে অধিক জ্ঞানী।' সাথে তিনিও দো'আ করতে লাগলেন-

'হে-আল্লাহ! আমাকেও আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নিন।'

আমরা দেখেছি, আমরা যখন কোনো ব্যক্তিকে কোনো পাপকাজ বা আল্লাহর অবাধ্যতা ছেড়ে দিতে বলি, বা কোনো সহিহ সুন্নাহ প্রাকটিস করতে বলি তখন সেই ব্যক্তি যুক্তি দেখায়- 'এই কাজ তো অধিকাংশ ব্যক্তিই করে, আমি করলে কি সমস্যা?' অধিকাংশ লোক কি বুঝেনা? সবাই ভুল শুধু তুমিই ঠিক?

এখন যদি আমরা ক্বোরআনে 'অধিকাংশ ব্যক্তি' বা ‘অধিকাংশ’ লিখে অনুসন্ধান করি তখন পাবো-

🔘অধিকাংশ ব্যক্তিই তা জানে না। ( ৭:১৮৭)

🔘অধিকাংশ ব্যক্তিই কৃতজ্ঞতা আদায় করে না। (২:২৪৩)

🔘অধিকাংশ ব্যক্তিই বিশ্বাস করে না। (১১:১৭)

🔘তোমাদের অধিকাংশই অবাধ্য। (৫:৫৯)

🔘তাদের অধিকাংশই মূর্খ। (৬:১১১)

🔘তাদের অধিকাংশই সত্য জানে না। (২১:২৪)

🔘তাদের অধিকাংশই বুঝে না। (৪৯:৪)

🔘অতঃপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে, তারা শোনে না। (৪১:৫)

তারপর আমরা যদি 'অল্পসংখ্যক' লিখে অনুসন্ধান করি তখন পাবো আল্লাহ বলেছেন-

▪️আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ। (৩৪:১৩)

▪️অল্পসংখ্যকই তাঁর সাথে ঈমান এনেছিলো। (১১:৪০)

▪️একদল পূর্ববর্তীদের মধ্য থেকে। এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্য থেকে। (৫৬:১৩-১৪)

▪️তাই আসুন আমরা এই অল্পসংখ্যক ব্যক্তিদের দলে শামিল হই। মনে রাখবেন- অধিকাংশ মানেই সঠিক বেঠিকের মানদন্ড নয়।

~সংগৃহীত

বিয়ের জন্য ইসলাম গ্রহণ করার কোনো বিধান ইসলামে নেই। এটা আল্লাহর কাছে কবুলও হবেনা। এটি একটি ফাঁদ। কেবলমাত্র আল্লাহর সন্তুষ...
19/04/2024

বিয়ের জন্য ইসলাম গ্রহণ করার কোনো বিধান ইসলামে নেই। এটা আল্লাহর কাছে কবুলও হবেনা। এটি একটি ফাঁদ। কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই ইসলাম আল্লাহ কবুল করবেন।

তাই, সতর্ক হোন।

15/04/2024

ইরানের সাহসী আচরনের জন্য মোবারকবাদ।

26/03/2024
ফিলিস্তিন ইস্যুতে সকল মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান
13/10/2023

ফিলিস্তিন ইস্যুতে সকল মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান

কিছু সুন্নাহ যা নিয়মিত আপনার পালনের সুযোগ রয়েছে।
06/08/2023

কিছু সুন্নাহ যা নিয়মিত আপনার পালনের সুযোগ রয়েছে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Muballig-মুবাল্লিগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Muballig-মুবাল্লিগ:

Share