Holy Shop

Holy Shop Clothing Brand

02/06/2026
31/05/2026

জেনারেল মইন উদ্দিনের হাতের পুতুল ড. ফখরুদ্দীন আহমদ অবশেষে,গর্ত থেকে বের হয়েছেন।ওয়ান ইলেভেনের এই কুশীলব , মাইনাস টু ফর্মুলা এবং দেশকে বিরাজনীতিকরণের সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিল!
বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতার আত্মীয়ার আয়োজিত বাংলা সাহিত্যে সম্মেলনে ২৯ মে ২০২৬ তাকে সস্ত্রীক আমন্ত্রণ জানানো হয়েছিল। ওয়াশিংটনের ভার্জিনিয়ায় এ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ওয়ান ইলেভেনের মাধ‍্যমে ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন, ড.ফখরুদ্দীন আহমদ।
বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকে গ্রেপ্তার, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তার এবং বর্বর নির্যাতনসহ তারেক রহমানকে জোরপূর্বক রাজনীতি থেকে সরিয়ে দিতে চেয়েছিল এই ফখরুদ্দীন গং। বিএনপিকে ভাঙতে কথিত সংস্কারপন্থী নেতাদের মাঠে নামিয়েছিল, কিন্তু বেগম খালেদা জিয়ার ক‍্যারিশমাটিক নেতৃত্বের প্রভাব ফখরুদ্দীনদের সফল হতে দেয়নি। দুর্নীতি দমনের নামে নতুন একদল দুর্নীতিবাজ সৃষ্টি করেছিল এই ফখরুদ্দীনরা! সর্বশেষ নিজেদের পিঠ বাঁচাতে ভারতের মধ‍্যস্ততায় শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে তাকে একক সংখ্যাগরিষ্ঠতায় ২০০৯ সালে রাষ্ট্র ক্ষমতায় বসায়। বিডিআর হত্যাকাণ্ডসহ গত হাসিনার দুঃশাসনের ১৭ বছরের দায় পরোক্ষভাবে তার ওপর ও বর্তায়। বিস্ময়কর বিষয় হলো, বিএনপি নেতা-কর্মীসহ অনেকেই তার সাথে ছবি তুলতে যেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন! বিএনপির এক নেতা ভিডিও করেই তার সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন, ( ভিডিওর টেলিগ্রাম লি ঙ্ক কমেন্টস এ)
বর্তমান সরকারের উচিত কথিত ওয়ান ইলেভেন নিয়ে একটা স্বাধীন কমিশন গঠন করে ষড়যন্ত্রকারী এবং দুর্বৃত্তদের চিহ্নিত করা এবং বিচারের মুখোমুখি করা।

31/05/2026

দাঁত দেখে কোরবানির পশুর (গরু) বয়স চেনার উপায়
দুধদাঁত (২ বছরের কম): গরুর মুখের নিচের পাটির সব দাঁত যদি ছোট, খুব সাদা এবং ধারালো হয়, তবে তা দুধদাঁত। এর অর্থ গরুর বয়স ২ বছরের কম এবং এটি কোরবানির উপযুক্ত নয়।
২টি স্থায়ী দাঁত (২ বছর থেকে আড়াই বছর): নিচের পাটির একদম মাঝখানের দুটি দুধদাঁত পড়ে গিয়ে যখন বড়, চওড়া এবং কিছুটা হলদেটে রঙের দুটি স্থায়ী দাঁত গাজায়, তখন বুঝতে হবে গরুর বয়স ২ বছর পূর্ণ হয়েছে। একে হাটের ভাষায় ‘দুই দাঁতের গরু’ বা ‘ইদান্তা’ বলা হয় এবং এটি কোরবানির জন্য সম্পূর্ণ উপযুক্ত।
৪টি স্থায়ী দাঁত (আড়াই থেকে ৩ বছর): মাঝখানের দুটির পাশে আরও দুটি স্থায়ী দাঁত উঠলে বয়স আড়াই বছরের বেশি।
৬টি স্থায়ী দাঁত (সাড়ে ৩ থেকে ৪ বছর): মুখের সামনে মোট ৬টি স্থায়ী দাঁত থাকলে বয়স সাড়ে ৩ বছরের কাছাকাছি।
৮টি স্থায়ী দাঁত (৪ বছর বা তার বেশি): নিচের পাটির সামনের সবকটি (৮টি) দাঁত স্থায়ী হয়ে গেলে গরুর মুখ ‘পূর্ণ’ ধরা হয় এবং বয়স ৪ বছরের বেশি স্পষ্ট হয়।

25/05/2026

Address

Dhaka
1216

Telephone

+8801771651875

Website

Alerts

Be the first to know and let us send you an email when Holy Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share