ফিরে এসো আলোর পথে

ফিরে এসো আলোর পথে Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ফিরে এসো আলোর পথে, Religious organisation, Dhaka.

This is a islamic page where you can get all kind of islamic status, videos and important articles.
প্রচার কর,আমার কথা, তা যদি একটি মাত্র আয়াতও হয়-(সহীহ্ বুখারী)

 #বিশ্বনবী পর্যন্ত সাইয়েদ আবুল আলা মওদুদী (রহঃ)-এর উস্তাদদের সিলসিলা। মাওলানা মওদুদী রাহঃ শিক্ষাজীবনী।সংকলনেঃ মুহতারাম ...
20/01/2021

#বিশ্বনবী পর্যন্ত সাইয়েদ আবুল আলা মওদুদী (রহঃ)-এর উস্তাদদের সিলসিলা। মাওলানা মওদুদী রাহঃ শিক্ষাজীবনী।
সংকলনেঃ মুহতারাম আসলাম হোসাইন

#আলিম দাবি করার কোনো জিনিস নয়। দাবি করে মাওলানা-মুফতি হওয়া‌ও যায় না। আপনার কাজকর্ম, জীবন বর্ণালী ও সমাজে আপনার অবদান দেখে জনগণই আপনাকে সার্টিফিকেট দিবে আপনি আলিম কিনা। মওলানা মওদুদী এমনই একজন ব্যক্তি যিনি তার জীবন কর্ম ও ক্ষুরধার লেখনি দ্বারা ভারত উপমহাদেশের একজন শ্রেষ্ঠ আলিমে দ্বীন হিসেবে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। যার কারণে আরব বিশ্বে তাঁকে “ইমাম” বলে সম্বোধন করা হয়। কেবল আমাদের দেশে কিছু সার্টিফিকেটধারী ব্যক্তি তাঁর ইলমী সনদ ও উস্তাদদের সিলসিলা নিয়ে আপত্তি তোলেন এবং তাঁকে আলিম হিসেবেও মানতে অস্বীকার করেন। অথচ তিনি তৎকালীন সময়ে ভারত উপমহাদেশের যুগ শ্রেষ্ঠ আলেমদের কাছ থেকে হাদীস, আরবী সাহিত্য, ফিলোসফি, বালাগাত এবং শরীয়তের সমস্ত মৌলিক শাখা-প্রশাখা নিয়ে জ্ঞানার্জন করে সার্টিফিকেট লাভ করেন এবং রাসূলুল্লাহ পর্যন্ত তাঁর শিক্ষকদের সিলসিলা রয়েছে। এতে আমরা দেখতে পাই তাঁর ত্রিশতম উর্দ্ধতন শিক্ষক হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. . . . . . .
বিস্তারিতঃ https://eduhelpzone.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a6/

24/12/2020

টকশোতে যে সকল বুদ্ধিদীপ্ত ও দৃঢ় কথামালার জন্য আব্বাসী সাহেব প্রশংসায় ভাসছেন।

১. কোরআনকে ঐশ্বরিক/ আল্লাহর বাণী হিসেবে মানার নাম যদি মৌলবাদ হয় তাহলে অবশ্যই আমরা মৌলবাদি, তবে উগ্রপন্থী নই।
___ ড.এনায়েত উল্লাহ আব্বাসী
২. অক্সফোর্ড এর ডেফিনিশন অনুযায়ী ধর্মনিরপক্ষতা মানে হচ্ছে সমাজ রাষ্ট্র এবং ব্যক্তি জীবনে কোথাও ধর্মের অনুপ্রবেশ না থাকা।
এ হিসেবে পৃথিবীর কোথাও ধর্মনিরপক্ষেতা নেই। কারণ আমেরিকায় ও বাইবেল ধরে শপথ করানো হয়।
মূলত ধর্মনিরপক্ষেতা বলে 57 টি মুসলিম রাষ্ট্রের মধ্যে বিভেদ সৃষ্টি করাই হচ্ছে মূল উদ্দেশ্য
__ ড.এনায়েত উল্লাহ আব্বাসী

৩. খিলাফত কায়েমের জন্য প্রয়োজনে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং পরবর্তীতে নির্বাচন ব্যবস্থা বাতিল ঘোষণা করে ইসলামী খিলাফাহ রাষ্ট্র ব্যবস্থার ঘোষণা দিবে।
ইসলামের মূল নীতি হচ্ছে
الضرورة تبيح المحظورات. والضرورة تتقدر بقدر الضرورة
প্রয়োজনে সাময়িকভাবে অবৈধ জিনিস ও বৈধ হয়ে যায়। তবে এই বৈধতা প্রয়োজন পর্যন্ত সীমাবদ্ধ
_____ ড. এনায়েত উল্লাহ আব্বাসী

আমার দেখা সবচেয়ে সুন্দর ও সাবলীল ভাষায় প্রতিপক্ষ কে ঘায়েল করে নির্ভয়ে গোঁজামিল ছাড়া অকপটে ইসলামের মূল বিষয় গুলো তুলে ধরেছেন।
৪. খিলাফত মানে হচ্ছে আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। আরব বিশ্বের অনেক দেশে যদিও রাজতন্ত্র কিন্তু এখনো খিলাফাত রয়েছে
যেমন চুরির শাস্তি হাত কাটা
ব্যভিচারের শাস্তি ছঙ্গেছার
আপনাকে আগে খিলাফাত কাকে বলে তা বুঝতে হবে।

অচিরেই পুরো মুসলিম বিশ্বে আবার খিলাফত প্রতিষ্ঠা হবে ইন শা আল্লাহ।
৫. তরবারীর জোরে ইসলাম প্রতিষ্ঠা হয়নি, কিন্তু ইসলাম প্রতিষ্ঠায় তরবারীর ব্যবহার হয়েছে।
______________________________
ড.এনায়েত উল্লাহ আব্বাসী (হাফিঃ)
কোরআনের বিরোধিতা করা থেকে বিরত রাখার জন্য আব্বাসী সাহেব শাহরিয়ার কবির কে বলেন,
যারা কোরআনের আইন কে অস্বীকার করে তারা কাফের।
কেউ যদি কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করে আমি তো তাকে কাফের বলবোই।

♦ আব্বাসী সাহেবের যে সব কথায় শাহরিয়ার কবির থ' বনে যায়।
মুক্তিযুদ্ধের সময় আপনার ভুমিকা কি ছিলো এর উত্তরে শাহরিয়ার কবির বলেন: এগুলো জামায়াত বিএনপির প্যাঁচানো প্রশ্ন
তখন আব্বাসী সাহেব বললেন -
(ক) আপনি তো জামায়াত ফোবিয়ায় ভুগছেন।
সব ব্যাপারে জামায়াত কে টেনে আনেন কেন??
(খ) জাকির নায়েকের একটি বক্তব্য পারলে একটি বক্তব্য দেখান যেখানে তিনি বলেছেন সশস্ত্রবাহিনী গঠন করতে!!

(গ) সাঈদী সাহেব এত পাতলা মানুষ না যে, তিনি হত্যা করার জন্য মুসলিম দেশে অস্ত্র হাতে নেওয়ার ঘোষণা দিবেন।
(ঘ) ধর্মনিরপক্ষেতার কথা বলেন, তাহলে ব্লগারদেরকে সরকার কেন থামালো না, যখন তারা ইসলামী মূল্যবোধে বারবার আঘাত করছিলো?
নাকি ধর্মনিরপক্ষেতা মানে হচ্ছে ইসলামের বিরোধিতাকরা ?
শাহরিয়ার কবির যখন বলল, ব্লগারদেরকে তো গ্রেফতার করেছে।
তখন আব্বাসী সাহেব বললেন, ব্লগারদেরকে তখনই গ্রেফতার করেছে যখন দেখলো একটা ব্লগার ও তো বাঁচবে না, ব্লগারদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য গ্রেফতার করেছে শাস্তি দেওয়ার জন্য নয়।
( فَبُهِتَ الَّذِي كَفَرَ
__ সুরা বাকারা__258)
একজন যথাযোগ্য আলেমের সামনে নাস্তিক কতটা অসহায় আজ তার প্রমাণ পাওয়া গেলো।

মৃত্যুর আগে শেষ মাহফিল সবার জন্য যে শেষ কথাটি বলে গিয়েছেন। Golam Sarwar Sayedee
24/11/2020

মৃত্যুর আগে শেষ মাহফিল সবার জন্য যে শেষ কথাটি বলে গিয়েছেন। Golam Sarwar Sayedee

মৃত্যুর আগে শেষ মাহফিল সবার জন্য যে শেষ কথাটি বলে গিয়েছেন। Golam Sarwar Sayedee পুরো ভিডিও লিংক - https://www.youtube.com/watch?v=AX1jrFmcGRA

  
30/10/2020






























29/09/2020

"যাদের বিপদ লেগেই থাকে, আপনাদের হতাশ হওয়ার কিছু নেই:

"রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

‘‘মুমিন নারী-পুরুষের নিজ জীবনে, তাদের সন্তানাদির জীবনে ও মাল-সম্পদে সর্বদা বিপদাপদ লেগেই থাকে। অতঃপর সে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এমন অবস্থায় যে, তার কোনো পাপই থাকে না।’’

তিরমিযি: ২৩২০; হাদিসটি সহিহ

"ব্যাপারটি বুঝতে কষ্ট হলে নিচের আয়াতটি পড়ুনঃ-

আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন,

‘‘তোমাদের উপর যেসব বিপদ-আপদ আপতিত হয়, তা তোমাদেরই কর্মের ফল এবং তিনি তোমাদের অনেক গোনাহ ক্ষমা করে দেন (এসব বিপদের মাধ্যমে)।’’

[সূরা শুরা, আয়াত: ৩০]

আমরা কখনই এই দাবি করতে পারব না যে,আমরা আল্লাহর আনুগত্য সঠিকভাবে করতে পারছি এবং তাঁর নিষেধকৃত বিষয়াবলী থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে পারছি।

আমাদের প্রত্যেকের মাঝে ত্রুটি আছে,অসম্পূর্ণতা আছে। আমাদের উপর বিপদ এসে আমাদের অনেক গুনাহ ধুয়ে-মুছে সাফ করে দিয়ে যায়। সুতরাং আমরা যেন বিনয়ী হই, আল্লাহর সিদ্ধান্তগুলোকে সম্মান করি, তাঁর তাকদিরে সন্তুষ্ট থাকি।

একের পর এক বিপদের মাঝেও যেন আমরা সবর করে থাকতে পারি। বিনিময়ে আল্লাহ্ এত পুরস্কার দিবেন, যা তিনি ‘অগণিত’ শব্দ দ্বারা বর্ণনা করেছেন।

আল্লাহ্ বলেন,

‘‘নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার দেওয়া হবে অগণিতভাবে/হিসাব ছাড়া।’’

[সূরা যুমার, আয়াত: ১০]

"যে আল্লাহর নিকট কোন কিছুর কমতি নেই, যার ভাণ্ডারে শেষ বলে কিছু নেই, তিনি যখন ‘অগণিত’ শব্দটি বলেন, তখন সেটার পরিমাণ কত বেশি হতে পারে, তা ভেবে কূল-কিনারা করা যাবে না,

" আসুন আমরা সবর করি সর্বাবস্থায় বলি আলহামদুলিল্লাহ্, আল্লাহ আমাদের কবুল করুন আমিন!!
ফিরে এসো আলোর পথে
#হেদায়েতেরগল্প

--মানুষটাকে এত ভালোবাসার পরেও ছেড়ে দিলে কেনো?--আল্লাহর ভয়ে!--অনুতাপ হয় না একটুও শুধু শুধু একটা জীবন এলোমেলো করে দিলে এভা...
27/09/2020

--মানুষটাকে এত ভালোবাসার পরেও ছেড়ে দিলে কেনো?

--আল্লাহর ভয়ে!

--অনুতাপ হয় না একটুও শুধু শুধু একটা জীবন এলোমেলো করে দিলে এভাবে।( সে বেশ ভালোই আছে )

--অনুতপ্ত তো হই, যখন ভাবি কেনো আরো আগে ছেড়ে দিলাম না হারাম সম্পর্কটাকে।
শয়তানের ধোকায় পড়ে কীভাবে আমি পথভ্রষ্ট হয়ে গিয়ে নিজে গোনাহ করার পাশাপাশি আরেকটা মানুষকেও গোনাহ করতে উৎসাহিত করেছিলাম এত দিন এই কথা ভেবে।

--এ কথা সম্পর্কে জড়ানোর আগে কেনো মনে ছিলো না।

--বলছি তো,শয়তানের ওয়াসওসাতে হারাম সম্পর্কটাকেও হালাল মনে হতো কোন অশ্লীল কথা বলতাম না বলে দুজনে।
--তাকে এভাবে কষ্ট দেওয়ার কারণে সে যদি ক্ষমা না করে কখনো?

--তাতে কি? দিনশেষে তো এ কথা নিজেকে বলতে পারি নিজের নফসকে তৃপ্তি দেওয়ার চেয়ে রবের সন্তুষ্টি-ই আমার কাছে প্রাধান্য পেয়েছে বেশি আলহামদুলিল্লাহ।
-- যোগাযোগ বন্ধ করে দেওয়ার পর কষ্ট হয় না?

--হ্যাঁ!কষ্ট হয়, কান্না পায়, চিৎকার আসে।কথা বলতে ইচ্ছেও করে।যখন কথা বলতে ইচ্ছে করে তখন আকাশের দিকে তাকিয়ে ভাবি আল্লাহ আমাকে দেখছে দূর্বল হওয়া যাবে না।শক্ত হতে পারলেই বিনিময়ে জান্নাত মিলতে পারে।আর এই কষ্টের বিনিময়ে যদি আল্লাহ আমাকে উত্তম প্রতিদান দেয় সেটা কি হারাম বস্তুর থেকে মূল্যবান নয়?

--মাঝে মাঝে খোঁজ নিলেই তো পারো।।এভাবে আর কতদিন চলবে?

--খোঁজ নিতে চাওয়াও শয়তানের একটা ধোকা।মানুষটাকে আল্লাহর জন্যেই ছেড়ে দিয়েছি আল্লাহই বিচার করুক না।আর মানুষটা যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে তাকেই যেন আমার জীবনসঙ্গী হিসেবে আল্লাহ কবুল করে তার জন্য তো তাহাজ্জুদে দোয়া করতেই থাকি।দেখি না অপেক্ষার ফল কেমন হয়।
আমি না হয় শক্ত হয়ে আল্লাহর ফায়সালার জন্যেই অপেক্ষা করি।নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।আমি যা চাই সেটা যদি আমার জন্য কল্যাণকর না হয় সেটা আল্লাহ আমাকে দিবে না। আর আমার চাওয়া বস্তুটি যদি না পাই তবুও আমি খুশি কারণ একটাই এ আমার আল্লাহর ইচ্ছের ফলাফল যাতে আমার জন্য কোন অকল্যাণ নেই।
আর আমি হতাশ নই,নিজেকে নিজে স্বাত্ননা যে দিতে পারে তার আর কাউকে লাগে না আল্লাহ ব্যতিরেকে!
--কিভাবে এত শক্তি পাও?
-- মন খারাপ লাগলেই নিজেকে বলি,
আর অভিভাবক হিসেবে আল্লাহ যথেষ্ট এবং আল্লাহ যথেষ্ট সাহায্যকারী হিসেবেও।(সূরা নিসাঃ৪৫)

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি আল্লাহর জন্য কিছু ছাড়, আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে এমন কিছু দান করবেন, যা তোমার ছেড়ে দেয়া বস্তু থেকে উত্তম হবে।
✍️লেখা: khairol Islam Shakib


#হেদায়েত_পাওয়ার_গল্প
ফিরে এসো আলোর পথে

'তার সাথে আমার এত বছর সম্পর্ক ছিল, কিন্তু সে ধোঁকা দিয়ে চলে গেছে। এটা কি বেঈমানি নয়?'উত্তর দিই,'এ সম্পর্কে 'ঈমান' এর স্থ...
25/09/2020

'তার সাথে আমার এত বছর সম্পর্ক ছিল, কিন্তু সে ধোঁকা দিয়ে চলে গেছে। এটা কি বেঈমানি নয়?'
উত্তর দিই,

'এ সম্পর্কে 'ঈমান' এর স্থান কোথায় ছিল যে বেঈমানির কথা আসছে? আল্লাহ'র কোন কমিটমেন্ট তো ছিলনা যে তিনি এই সম্পর্ককে পরিণয় দান করবেন। শয়তানের ইনফ্লুয়েন্সে হয়ত আপনাদের পারস্পারিক কমিটমেন্ট ছিল একসাথে থাকার। এবং শয়তান মিথ্যেবাদী। সে শুরু করে দিয়ে কেটে পরে '
'তাহলে তাকে কি ক্ষমা করে দিব? আল্লাহ তাকে শাস্তি দিবেনা?'
- ' ক্ষমা করে দেওয়া উচিৎ। মানুষটা আপনাকে ধোঁকা দিয়ে চলে গেছে বলেই না আপনি একজন ধোঁকাবাজের সাথে আজীবন কাটানো থেকে বেঁচে গেলেন। তার প্রতি ঘৃনাও রেখে কি লাভ? ঘৃণাও তো এক ধরণের অনুভুতি। ওর উপর কোন অনুভুতি রাখারই দরকার নেই।'
'আর আল্লাহ তাকে যদি শাস্তি দেয়, একই দোষে তো আপনিও দোষী। দুজনই এত বছর আল্লাহকে অসন্তুষ্ট করে এসেছেন।

যদি মানুষটা কেবলমাত্র আল্লাহ'র সন্তুষ্টির জন্য আপনাকে ছেড়ে দিয়ে এত বছরের জন্য তাওবা করে, কিংবা বাবা মা এর জন্য আপনাকে ছাড়ে (বাবা মা এর হালাল হক, আপনার সাথে তার হারাম সম্পর্কের হারাম হকের থেকে নিশ্চয় আগে) তাহলে আল্লাহ তাকে শাস্তি দিবেন না আর যদি মানুষটা অন্য নতুন কোন ছেলে/ মেয়ের হারাম প্রেমে পরে আপনাকে ধোঁকা দেয় তাহলে সে শাস্তি পাবে (ইন শা আল্লাহ), তবে আপনাকে ছেড়ে যাবার জন্য নয় বরং আপনার সাথে হারাম সম্পর্ক রাখার জন্য ও নতুন একটা হারাম সম্পর্কে জড়ানো জন্য '
'তাহলে এতদিন কী করলাম ?'

- 'সময় নষ্ট করেছেন'

সংগৃহীত

ফিরে এসো আলোর পথে
ফিরে এসো আলোর পথে-IslamicZone

বিপদে ভেঙে পড়ার আগে ভাবুন যে, আপনি এমন এক সত্ত্বার ইবাদাত করেন যিনি ইব্রাহীম আলাইহিস সালামকে জ্বলন্ত আগুন থেকে, ইউনুস আল...
24/09/2020

বিপদে ভেঙে পড়ার আগে ভাবুন যে, আপনি এমন এক সত্ত্বার ইবাদাত করেন যিনি ইব্রাহীম আলাইহিস সালামকে জ্বলন্ত আগুন থেকে, ইউনুস আলাইহিস সালামকে অন্ধকার গভীর সমুদ্রের বুকে মাছের পেট থেকে, আইয়্যুব আলাইহিস সালামকে দুরারোগ্য মারণব্যাধি থেকে, ইউসুফ আলাইহিস সালামকে গভীর কূপ থেকে, মুসা আলাইহিস সালামকে ফেরাউন বাহিনীর হাত থেকে উদ্ধার করেছিলেন।

রিযিকের ভয় আপনাকে তাড়িয়ে বেড়ালে ভাবুন, আপনি সেই মহামহিমের ইবাদাত করেন যিনি বনী ঈসরাঈলদের জন্য 'মান্না সালাওয়া' নামে আসমানী খাবার পাঠাতেন। মারঈয়াম আলাইহাস সালামের জন্য তিনিই ফেরেশতা মারফত খাবার তার কক্ষে পৌঁছে দিতেন।

যদি অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে পড়েন, তাহলে স্মরণে নিমগ্ন হোন সেই রবের, যিনি জনমানবহীন উপত্যকায় অসহায় হাজরা আলাইহাস সালামের অনুনয় শুনে শিশু ইসমাঈলের পায়ের নিচ থেকে বের করে এনেছিলেন অবিরাম পানির ফুয়ারা। তিনিই নবি ইয়াকুব আলাইহিস সালামের বুকে ফিরিয়ে দিয়েছিলেন পুত্র ইউসুফ আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালামকে ফিরিয়ে দিয়েছিলেন তার জন্মদাত্রীর কোলে।

সন্তান হচ্ছেনা বলে বিষাদগ্রস্ত?

যাকারিয়া আলাইহিস সালামের কথা ভাবুন তো। জীবন-সায়াহ্নে বসেও আল্লাহর রহমত থেকে নিরাশ হোন নি তিনি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালাও তাকে নিরাশ করেন নি। তিনি কাউকেউ নিরাশ করেন না। একেবারে শেষ বয়সে বসে তিনি দুহাত তুলে আল্লাহর কাছে সন্তান চাইলেন, এবং আল্লাহ তাকে সন্তান দিলেন।

'কেউ কথা রাখেনা' কে বললো? একজন ঠিক ঠিক কথা রাখেন। তার সাথেই কথা বলুন।

"একমাত্র কাফির ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না।" [সূরা ইউসুফ, ৮৭]

তিনি কাউকে নিরাশ করেন না। আল্লাহু-আকবার।
#হেদায়েত_পাওয়ার_গল্প

#ফিরেএসোআলোরপথে
ফিরে এসো আলোর পথে

আলহামদুলিল্লাহ!  কুরআনের প্রায়  সমস্ত দোয়াগুলি এক জায়গায় বাংলা উচ্চারণ ও মিনিংসহ লিপিবদ্ধ করে দেয়া হলো। এ দোয়াগুলি নিজে ...
22/09/2020

আলহামদুলিল্লাহ! কুরআনের প্রায় সমস্ত দোয়াগুলি এক জায়গায় বাংলা উচ্চারণ ও মিনিংসহ লিপিবদ্ধ করে দেয়া হলো। এ দোয়াগুলি নিজে মুখস্থ করুন এবং অপরকে পড়ার ও মুখস্থ করার সুযোগ করে দিন।

✅ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ، وَتُبْ عَلَيْنَا ۖ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ، البقرة ١٢٧
রব্বানা- তাক্বব্বাল্ মিন্না- ইন্নাকা আংতাস্ সামী'য়ুল্ 'আলীম্। ওয়া তুব্ 'আলাইনা- ইন্নাকা আংতাত্তাওয়া-বুর্ রহীম।
"হে আমাদের প্রভূ! তুমি আমাদের থেকে (সব দোয়া) কবুল করো। নিশ্চয়ই তুমি সবকিছু শুনতে পাও ও সব কিছু জানো। আর তুমি আমাদের তাওবাহ্ কবুল করো। অবশ্যই তুমি একমাত্র তাওবাহ্ কবুলকারী ও দয়াময়"।

✅ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ, البقرة ٢٠١
রব্বানা- আ-তিনা- ফিদ্দুন্ইয়া- 'হাসানাতাওঁ ওয়া ফিল্ আ-খিরতি 'হাসানাতাওঁ ওয়া ক্বিনা- 'আযা-বান্না-র্।

"হে আমাদের প্রভু! তুমি দুনিয়া ও আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করো। আর দোজখের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও"।

✅ رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ ،البقرة ٢٥٠
রব্বানা- আফ্রিগ্ 'আলাইনা- সব্রাওঁ ওয়া সাব্বিত্ আক্বদা-মানা- ওয়াংসুর্না- 'আলাল্ ক্বওমিল্ কাফিরীন্।

"হে আমাদের রব! আমাদের উপর ধৈর্য ঢেলে দাও, আমাদের পা অটল রাখ এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে (জয়যুক্ত করার জন্য) সাহায্য করো"।

✅ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ , البقرة ٢٨٦
রব্বানা- লা- তুয়া-খিজ্না- ইন্নাসীনা- আও আখ্ত্ব'না-। রব্বানা- ওয়া লা- তা'হমিল্ 'আলাইনা- ইস্রং কামা- 'হামাল্তাহূ 'আলাল্ লাযীনা- মিং কব্লিনা-। রব্বানা- ওয়া লা- তু'হাম্মিল্না- মা- লা- ত্ব-ক্বতালানা- বিহ্। ওয়া'ফু 'আন্না-, ওয়াগ্ ফির্ লানা-, ওয়ার্ 'হাম্ না-, আংতা মাওলা- না-, ফাংসুর্ না- 'আলাল্ ক্বওমিল্ কাফিরীন্।

"হে আমাদের প্রতিপালক! যদি আমাদের ভুল ত্রুটি হয়, তবে তুমি আমাদের অপরাধী করো না। হে আমাদের প্রতিপালক! আমাদের পূর্ববর্তীদের ওপর যেমন গুরুভার অর্পন করেছিলে, আমাদের ওপর তেমন গুরুদায়িত্ব অর্পণ করো না। যে ভার সহ্য করার ক্ষমতা আমাদের নেই, তা আমাদের ওপর আরোপ করো না। আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে দয়া কর, তুমিই আমাদের অভিভাবক। তাই কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে (জয়যুক্ত করার জন্য) সাহায্য করো।

✅ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ, ال عمران ٨
রব্বানা- লা- তুঝিগ্ ক্বুলূবানা- বা'দা ইয্ হাদাইতানা-, ওয়া হাব্ লানা- মিল্লাদুংকা র'হ্ মাহ্। ইন্নাকা আংতাল্ ওয়াহ্হা-ব্।

"হে আমাদের পালনকর্তা! সরল পথ দেখানোর পর তুমি আমাদের অন্তরকে আর বাঁকা করে দিও না। এবং তোমার পক্ষ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করো। তুমিই সব কিছুর দাতা।"

✅ رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لَا رَيْبَ فِيهِ ۚ إِنَّ اللَّهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ, ال عمران ٩
রব্বানা- ইন্নাকা জা-মি'য়ুন্না-সা লি ইয়াওমিল্ লা- রইবা ফীহ্। ইন্নাল্ল-হা লা- ইউখ্লিফুল্ মী'য়া-দ্।

"হে আমাদের পালনকর্তা! তুমি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবে- এতে কোন সন্দেহ নেই। নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতি লঙ্ঘন করেন না।"

✅ رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ، آل عمران ١٦
রব্বানা- ইন্নানা- আ-মান্না- ফাগ্ফির্ লানা- যুনূবানা-, ওয়া ক্বিনা- 'আযা-বান্না-র্।
"হে আমাদের প্রতিপালক! আমরা অবশ্যই ঈমান এনেছি। অতএব, তুমি আমাদের পাপ ক্ষমা করে দাও। আর আমাদেরকে দোযখের আযাব থেকে পরিত্রাণ দাও"।

✅ رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ, آل عمران ٣٨
রব্বি হাব্লী মিল্লাদুংকা যুর্রিয়্যাতাং তয়্যিবাহ্। ইন্নাকা সামী'য়ুদ্দু'য়া-'।

"হে প্রভু! আমাকে তোমার পক্ষ থেকে পবিত্র সন্তান দান করো। নিশ্চয়ই তুমি সকল দোয়া শুনতে পাও"।

✅ رَبَّنَا آمَنَّا بِمَا أَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ ، ال عمران ٥٣
রব্বানা আ-মান্না- বিমা- আংঝাল্তা অত্তাবা'নার্রসূলা ফাক্তুব্না- মা'য়াশ্শা-হিদীন্।

"হে আমাদের প্রতিপালক! তুমি যা অবতরণ করেছ তার ওপর আমরা ঈমান এনেছি এবং রসূলের অনুসরণ করেছি। তাই আমাদের নাম শহীদদের নামের অন্তর্ভুক্ত করে দাও"।
✅ رَبَّنَا اغْفِرْ
ফিরে এসো আলোর পথে


#ফিরে_এসো_আলোর_পথে

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when ফিরে এসো আলোর পথে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share