25/02/2024
ইসলাম কারো শখ, ঐতিহ্যয় অথবা ব্যাখ্যার উপর দাঁড়ানো নেই। ইসলাম এক, এর definition আল-কুর'আন এ দেওয়া ও তার implementation রাসুলুল্লাহ (সাঃ) দেখিয়ে যাওয়া সুন্নত।
ইসলামের নামে (বা সাওয়াবের আশায়) কিছু করলে, সেইটি অবশ্যই কুর'আন অথবা হাদিসে থাকতে হবে।
এর বাইরে নিজের explanation দিয়ে যাই জোগ-বিয়গ করি, সেটা ইসলাম না - সেইটি অন্য যে কোন ধর্ম হতে পারে।
আপনার / আমার কাছে সেই কাজের ভাল দিক থাকলেও সেটা ইসলাম এর নামে না, বরং রেওয়াজের নামে পালন করুন। আপনি বা আমি সাওয়াবের বালা-খানা খুলে বসি নাই, যে এই রাতের বিনিময়ে সারা বছরের গুনাহ মাফ করে সাওয়াব লিখে দিব।
এ ভাবেই কিন্তু Christianity তে সব রকম আগডুম মাগডুম ঢুকেছে - যেমন Christmas, যা কখনও ক্রিশ্চান ধরমে ছিল না, তবে উত্তর ইউরোপের কিছু জাতির ঐতিহ্যয় ধরে রাখার জন্য তা অন্তর্ভুক্ত করা হয়েছিল - শুনতে ত ভালই লাগে- কতো inclusive ধর্ম।
আমাদের ইসলাম, খারাপ লাগলেও - এটার অনুমতি দেয় নি।
হালুয়া খান, রুটি খান, রেওয়াজ বা ঐতিহ্যয় হিসেবে করুন - ধর্ম হিসেবে নয়। আল্লাহ যদি "বাঙ্গালিয়ানা" ইসলাম পাঠাতে চেতেন, তাহলে আরবে নয়, বাংলাদেশে শেষ নবী পাঠাতেন। ইসলামে রেওয়াজ ও ঐতিহ্যয়র জায়গা আছে, যদি না সেইটা ধর্ম বিরধি হয়ে, অথবা সোয়াবের আসায় করা হয়ে। আরব বহু রেওয়াজ ও ঐতিহ্য ইসলাম আসার পর গায়েব হয়ে গেছে। তাই ইসলাম কে আরবইও এক ধর্ম বা ঐতিহ্য মনে করা ইতরামি ছাড়া আর কিছু না।
যদি শবে বরাত কুর'আন এ অথবা হাদিসে থাকে, তবে আল্লাহ'র কসম এটিই ইসলাম। যদি না থাকে, তবে এটি বিদ'আত - সহজ সরল সমীকরণ।
লাইলাতুন-নিস্ফুন-শাবান নিয়ে বেশ কিছু হাদিস আছে। সেটাই কি শবে বারাত? আর ভাগ্য রজনি কি এই রাতেই না কি লাইলাতুল ক্বাদর এ? Discussion এর অনেক option আছে। হাদিসে এই নিয়ে কেও না পেলে, তাকে দেখিয়ে দিন, জানিয়ে দিন। আর যদি আপনিও না পান, তারে আহলে খবিস থেকে শুর করে আরো যেই নামে ডাকছেন, এর বিনিময়য় যে নিজে ইসলাম থেকে খারিজ হয়ে যেতে পারেন, এটি কি একবারো মাথায় আসে না?
কারো আলহামদুলিল্লাহ বললে জ্বলে আবার কারো শবে বরাত বিদাত বললে জ্বলে, কারন আমরা আমাদের খেয়াল খুশি কে ইসলামের মধ্য দেখতে চাই। আরে এদের ব্যাপারেই কুরআন এ বানী পসিস্কারঃ
"তুমি কি দেখনা তাকে, যে তার কামনা বাসনাকে উপাস্য রূপে গ্রহণ করে? তবুও কি তুমি তার যিম্মাদার হবে?"
(সুরাহ আল ফুরকান, আয়াত ৪৩)
বিঃ দ্রঃ আমি আহলে হাদিস, লামাজহাবই, ওহাবই, মাইজভান্ডারি, তব্লিগ, দেওবান্দ, আলিয়া, শিয়া, সুন্নি অথবা অন্য যে কনও দল, গোষ্ঠী, সমষ্টি অথবা চক্রের অংশ নই। আমি প্রথম মুসলমান, দ্বিতীয় মুসলমান, তার পরেও মুসলমান। শুধুই মুসলমান। কারন আল্লাহ প্রদ্যোত পরিচয় এই একটাই।
তাই তাদের কারো দলে আমারে ভিড়ায়া কনও লাভ নাই - বরং কুরআন ও সুন্নাহ থেকে আমার ভুল গুলি ধরিয়ে দেন।
আপনি চেলে আবহমান বাংলার ধর্ম পালন করতে পারেন, তবে তা ইসলাম নয়ে।