01/12/2022
রাজধানীতর কদমতলী এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে মশারী বিতরণ’
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে
রাজধানীর কদমতলী এলাকায় মশারী বিতরণ করা হয়। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির ফকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মশা বাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে এই মশারী বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য কবিরুল ইসলাম, শাহীন আহমদ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।