দোয়া কবুলের গল্প ও আমল

দোয়া কবুলের গল্প ও আমল মাশাআল্লাহ🌸

06/09/2026

"আমার সাথেই কেন সবসময় অকল‍্যান হয়❓'

সূত্র:Baseera ইউটিউব চ‍্যানেল।

#দোয়াকবুলেরগল্পওআমল #ইসলামিক ゚viralシ

05/09/2026

"কোনো অবস্থায় আল্লাহর প্রতি ভরসা হারাবেননা!💐🤲

#দোয়াকবুলেরগল্পওআমল ゚viralシ #ইসলামিক

05/09/2026

প্রশ্নঃ জীবনের যেকোনো সমস্যা সমাধানের জন্য কি আমল করা যায়?

উত্তরঃ প্রতিদিন সালাতুল হাজত, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করবেন।

সাধ্যানুযায়ী দান সদকা করবেন।
দু'আ কবুলের সময় খাস দিলে দু'আ করবেন।
বিশেষ করে ফরজ নামাজে সালাম ফিরানোর পর, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে, শুক্রবার আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত, বুধবার যোহর থেকে আসরের আগ পর্যন্ত।
আর ইস্তেগফার, দোয়া ইউনুস ও দুরুদ শরীফ অনবরত পড়তে থাকবেন।©

04/09/2026

একটি পরিক্ষিত আমল 🤍

ক্ষুধা, ক্লান্তি, ভয়, পেরেশানি, একাকিত্ব, মানুষের অপবাদ, অপমান, বিপদ, অসুস্থতা এগুলো আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গীর মতো।

আমরা যেকোনো পরিস্থিতিতে নিয়্যাত করে দূরূদে ইব্রাহিম পাঠ করলে ইনশাআল্লাহ সেই অবস্থা থেকে দ্রুত মুক্তি পাবো। এই দূরুদ রাসূল ﷺ এর পাশাপাশি ইব্রাহিম আলাইহি ওয়া সাল্লামের প্রতিও দু'আ পেশ করা হয়। আর উনারা এমনই দু'জন নবী যাঁরা জীবনে আগুন থেকে শুরু করে ধুধু মরুভূমিতে একাকীত্বের পরীক্ষা দিয়েছেন। ক্ষুধা, পিপাসা, শত্রু, অপবাদ, অপমান কি না ঘটেছে ওনাদের জীবনে। আল্লাহু আকবার!
একবার দূরূদ পাঠে আর-রহমান ১০ টা রহমত বর্ষন করেন। আর সে কারনেই আমাদের যা কিছু প্রয়োজন এই আমলের মাধ্যমে তা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা পূরন করে দেন।

আমরা যাঁদের জন্য সালাম, সালাত পেশ করছি এবং বারাকাহর দু'আ করছি ওনারা তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত নবী। আর ওনাদের জন্য করা দু'আ মালাইকাগণ আমাদের জন্য করছেন। জীবনের সমৃদ্ধতার জন্য আর কিছু কি লাগে?

©

03/09/2026

"শুক্রবার কখন দু'আ কবুলের সময়❓'

#দোয়াকবুলেরগল্পওআমল ゚viralシ #ইসলামিক #মিজানুররহমানআজহারী #দুরুদ #শুক্রবার

03/09/2026

দুনিয়াতে কেউই ষোলোআনা আপন হয় না। একজনই আছেন, যাকে আপন করতে পারলে তিনি কখনো পর হন না।

ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (র.)

03/09/2026

প্রতিটি মুসলিমের নিকট জুমু'আ তথা শুক্রবার একটি কাঙ্ক্ষিত দিন। হাদীসে এই দিনটিকে মুমিনের জন্য সাপ্তাহিক ঈদের দিন হিসেবে উল্লেখ করা হয়েছে।

✨ প্রতি কদমে এক বছরের সওয়াব!

৫টি শর্ত মেনে জুমু'আর নামাজে গেলে প্রতি কদমে ১ বছরের নফল রোজা ও নফল সালাতের সওয়াব পাওয়া যায়।

• উত্তমরূপে গোসল করা ও পায়ে হেঁটে মসজিদে যাওয়া।
• আগে আগে মসজিদে গিয়ে ইমামের কাছাকাছি বসা।
• অনর্থক কথা না বলে মনোযোগ দিয়ে খুতবা শোনা।

[আবু দাউদ ৩৪৫]

📌 জুমু'আর ১২টি গুরুত্বপূর্ণ আমল

১. উত্তমরূপে গোসল করা।
২. ফজরে সূরা সাজদা ও দাহর তিলাওয়াত।
৩. উত্তম পোশাক পরিধান করা।
৪. সুগন্ধি ব্যবহার করা।
৫. আগেভাগে মসজিদে যাওয়া।
৬. সূরা কাহফ তিলাওয়াত করা।
৭. দুখুলুল মসজিদ (২ রাকাত) আদায়।
৮. ইমামের কাছাকাছি বসা।
৯. মনোযোগ দিয়ে খুতবা শোনা।
১০. দুই খুতবার মাঝে দু'আ করা।
১১. আসর-মাগরিবের মাঝে দু'আ করা।
১২. সারাদিন বেশি বেশি দরূদ পাঠ।

🎁 বিশেষ ফজিলত ও মর্যাদা

📖 সূরা কাহফ: পাঠকারীর জন্য কিয়ামতের দিন বিশেষ নূর থাকবে এবং দুই জুমু'আর মধ্যবর্তী গুনাহ মাফ করা হবে।

[মুসতাদরাকে হাকিম ২/৩৯৯]

🐪 আগে যাওয়ার পুরস্কার: সবার আগে মসজিদে প্রবেশকারী একটি উট কুরবানির সওয়াব পান। এরপর পর্যায়ক্রমে গাভী, মুরগি ও ডিম দানের সওয়াব মিলে।

[বুখারী ৯২৯]

⚠️ সাবধানতা
খুতবা চলাকালে কোনো কথা বলা বা মোবাইল ব্যবহার করা নিষেধ। এমনকি কাউকে 'চুপ করো' বলাও জুমু'আর সওয়াব নষ্ট করে দেয়।

🧕 নারীদের আমল
ঘরের নারীরাও সূরা কাহফ, দরূদ ও শেষ সময়ের দু'আর মাধ্যমে পূর্ণ সওয়াব পাবেন। পুরুষদের আগে পাঠাতে সাহায্য করলেও সওয়াব মিলবে।

আল্লাহ আমাদের সবাইকে জুমু'আর আমল করার তাওফিক দান করুন। আমীন।

©

02/09/2026

বান্দার হক

যে ভুলের ক্ষমা স্বয়ং আল্লাহও করবেন না!

চলন্ত পথে হাঁটতে গিয়ে হঠাৎ এক দমকা বিষাক্ত ধোঁয়া এসে আপনার চোখে-মুখে লাগল, কিংবা ফুটপাতে পা ফেলতেই কারো ফেলে যাওয়া নোংরা কফ বা পানের পিকে নজর আটকে গেল। ওই মুহূর্তে আপনার ঠিক কেমন লাগে? নিজের অজান্তেই কি মন থেকে একরাশ বিরক্তি কিংবা নীরব এক দীর্ঘশ্বাস বের হয়ে আসে না?

প্রিয় দ্বীনি ভাই ও বোন, কখনো কি নিজের অজান্তেই নিজেকে এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছেন—
আমার কোনো অসতর্ক আচরণে অন্য কোনো ভাই বা বোনের বুক থেকেও ঠিক এমন নিঃশব্দ কষ্ট ঝরে পড়ছে না তো?

আমরা অনেকেই নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছি, সিজদায় চোখের পানি ফেলছি, নফল রোজা রাখছি। কিন্তু ঈবাদাতের চৌকাঠ পেরিয়ে বাস্তব জীবনে পা রাখতেই আমরা ভুলে যাই যে, ইসলাম শুধু জায়নামাজের ভেতরের কিছু নিয়মের নাম নয়; ইসলাম হলো সমগ্র সৃষ্টির জন্য পরম স্বস্তি ও নিরাপত্তার এক অনুপম নাম।

আপনার এক মুহূর্তের তৃপ্তি, অন্যের দীর্ঘশ্বাস!

ভিড়ভাট্টা রাস্তায়, ফুটপাতে বা লোকাল বাসের পাশে দাঁড়িয়ে অনেকে হয়তো মনের অজান্তেই ধূমপান করে ফেলছেন। আপনার কাছে এটা হয়তো সামান্য একটি মুহূর্তের তৃপ্তি। কিন্তু ভেবে দেখুন তো, সেই বিষাক্ত ধোঁয়ায় পাশে দাঁড়ানো এক অসুস্থ বৃদ্ধের কেমন হাঁসফাঁস লাগে? কোনো ছোট্ট শিশুর বুক কতটা আঁতকে ওঠে? আপনার ক্ষণিকের অসচেতনতায় তাদের বুক চিরে যে নীরব আহাজারি বের হয়ে এলো, তার জবাবদিহিতা কি আমরা দিতে পারব?

যত্রতত্র ময়লা ও থুতু ফেলা

রাস্তার কোণে, সিঁড়ির ধাপে কিংবা গাড়ির জানালা দিয়ে অবলীলায় পানের পিক, কফ বা ময়লা ছুড়ে ফেলাকে আমরা নিতান্তই তুচ্ছ বিষয় মনে করি। অথচ
রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন—ঈমানের সত্তরেরও বেশি শাখা রয়েছে, যার একটি হলো মানুষের চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা (সুনানে তিরমিজি: ২৬১৪)।
এমনকি মসজিদে থুতু ফেলার মতো কাজকেও তিনি বড় গুনাহ হিসেবে উল্লেখ করেছেন। যেখানে অন্যের ফেলে যাওয়া কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া ঈমান, সেখানে আমরা কীভাবে নিজেরাই মানুষের চলার পথকে নোংরা ও যন্ত্রণাময় করে তুলতে পারি?

নিজের ক্ষণিক স্বস্তিতে অন্যের শান্তি কেড়ে নেওয়া জুলুম

বাসে, ট্রেনে বা হাসপাতালে উচ্চস্বরে মোবাইল ফোনে কথা বলা, কিংবা যানজটে দাঁড়িয়ে অহেতুক বিকট হর্ন বাজিয়ে অসুস্থ পথচারীকে আতঙ্কিত করা—এগুলো কোনো মামুলি বদভ্যাস নয়। অন্যের অধিকারের সীমানায় অনধিকার প্রবেশ করে তাঁদের মানসিক প্রশান্তি কেড়ে নেওয়াও স্পষ্টত বান্দার হক নষ্টের শামিল। নিজের ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য অন্যের জীবনকে দুর্বিষহ করে তোলার অধিকার ইসলাম কাউকে দেয়নি।

পাহাড়সম নেকির পরও দেউলিয়া হওয়ার ভয়

আমাদের প্রিয় নবীজি ﷺ একবার সাহাবিদের জিজ্ঞাসা করেছিলেন, “তোমরা কি জানো প্রকৃত নিঃস্ব বা দেউলিয়া কে?” সাহাবিরা বললেন, যার টাকা-পয়সা ও ধনসম্পদ নেই। তখন নবীজি ﷺ বললেন, “আমার উম্মতের মধ্যে প্রকৃত দেউলিয়া সেই ব্যক্তি, যে কিয়ামতের দিন বিপুল পরিমাণ নামাজ, রোজা ও জাকাতের পুণ্য নিয়ে আসবে; অথচ দুনিয়ায় সে কাউকে গালি দিয়েছিল, কারো ওপর অপবাদ দিয়েছিল, কারো হক নষ্ট করেছিল বা কাউকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছিল। ফলে তার নেক আমলগুলো থেকে পাওনাদারদের হক পরিশোধ করা হবে। একপর্যায়ে তার নেকি শেষ হয়ে গেলে মজলুমদের গুনাহ তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে এবং তাকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে।”
(সহিহ মুসলিম: ২৫৮১)

মহান আল্লাহ হয়তো তাঁর নিজের হকের ক্ষেত্রে পরম দয়া ও ক্ষমা প্রদর্শন করবেন। কিন্তু বান্দার হক এমন এক আমানত, যতক্ষণ না সেই কষ্ট পাওয়া মানুষটি মন থেকে ক্ষমা করছে, ততক্ষণ স্বয়ং আল্লাহও তা ক্ষমা করেন না।

প্রকৃত মুমিন তো সে-ই, যার হাত, মুখ এবং সামান্য আচরণ থেকেও পৃথিবীর প্রতিটি সৃষ্টি সম্পূর্ণ নিরাপদ থাকে। আসুন, আজ থেকেই নিজেদের অসচেতন অভ্যাসগুলোর লাগাম টানি। আমাদের প্রতিটি পদচিহ্ন যেন অন্যের স্বস্তির কারণ হয়, কোনো পথচারীর নীরব অভিশাপের নয়।

#কালেক্টেড

01/09/2026

🟥 তাহাজ্জুদের পরে শ্রেষ্ঠ নফল সালাত হচ্ছে চাশতের সালাত। এই সালাত হাজারে ১জন পড়ে কিনা হয়ত খুজে পাওয়া মুশকিল।

আপনি যদি ঐ ১ হাজারের মধ্যে ১জন আমলকারী হন আল্লাহর কাছে এর মর্যাদা কেমন হবে কখনো কি ভেবেছেন❓

চাশতের নামাজঃ সকাল ১০.০০- ১১.৩০মিনিট এর মধ্যে পড়ে নিবেন।

( সম্ভব হলে কোনো সালাতের টাইমের এ্যাপ এ দেখে নিবেন(সময়)

যাদের সম্ভব হবে, পড়ে নিবেন ইং শা আল্লহ!©

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when দোয়া কবুলের গল্প ও আমল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share