30/06/2022
ঢাকার পাঁচটি এলাকায় মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়েছে ২৬ শে জুন। এ পর্যন্ত বাংলাদেশে মুখে খাওয়ার কলেরা টিকাদানের মধ্যে এটাই সবচেয়ে বড় কর্মসূচি। ঢাকার যাত্রাবাড়ী, দক্ষিণখান, সবুজবাগ, মোহাম্মদপুর এবং মিরপুর এলাকায় প্রায় ২৪ লক্ষ মানুষকে এই টিকা খাওয়ানো হবে।
এই কর্মসূচিতে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাথে কাজ করছে আইসিডিডিআর'বি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, আইসিডিডিআরবি,ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন-সহ অন্যান্য দেশি ও বিদেশি সংস্থা।
এক বছর বয়স থেকে শুরু করে তদূর্ধ্ব বয়সের জনগোষ্ঠীর জন্য এই টিকাটি প্রযোজ্য। কলেরা টিকা গ্রহণের ১৪ দিন আগে এবং ১৪ দিনের মধ্যে কোন টিকা নেয়া যাবে না। নিজের এবং পরিবারের সবাইকে নিয়ে টিকা গ্রহণ করুন। ২৬ শে জুন থেকে শুরু হওয়া এই টিকা কার্যক্রমটি চলবে আগামী জুলাই মাসের দুই তারিখ পর্যন্ত। প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে।
টিকাদান সম্পর্কিত এই পোস্টটি সম্পর্কে আপনার পরিচিতজনকে জানাতে পারেন।
আশা করছি এই টিকা কলেরা ও ডায়রিয়ার প্রকোপ অনেকাংশে কমিয়ে আনবে।