দ্বীনিযম-Deenism

দ্বীনিযম-Deenism পেইজটির মাধ্যমে কোরআন এর বঙ্গানুবাদ,?

12/10/2021
অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহনের হুকুমএকজন মুসলিমের জন্য এটা নিষিদ্ধইসলাম আল্লাহ প্রদত্ত একমাত্র গ্রহনযোগ্য দ্বীন ...
09/10/2021

অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহনের হুকুম

একজন মুসলিমের জন্য এটা নিষিদ্ধ

ইসলাম আল্লাহ প্রদত্ত একমাত্র গ্রহনযোগ্য দ্বীন বা জীবন বিধান। আল্লাহ আমাদেরকে কুরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন "নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহনযোগ্য বা মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম"। এছাড়া অন্যান্য জীবন বিধান বা ধর্ম বাতিল। তাহলে অন্যান্য ধর্মের মানুষদের প্রতি আমাদের মুআ'মালাত বা আচরণ-ব্যবহার কেমন হবে?

কুরআনে আল্লাহ স্পষ্ট করে বলেছেন "তোমরা অন্য ধর্মের অনুসারীদের প্রভুদের গালি দিও না"। তাদেরকে গালি দিলে তারা মনে কষ্ট পাবে এবং আমাদের প্রভু আল্লাহ সুবহানাহু ওয়াতা'লাকেও গালি দিবে। এজন্য অন্য ধর্মের দেবতা, ধর্ম গ্রন্থ বা ধর্মীয় অনুষ্ঠানকে গালি দেয়া বা হেয় প্রতিপন্ন করা ইসলামে নিষিদ্ধ।

তাহলে আমরা কি তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাব? তাদেরকে শুভেচ্ছা জানাব? সেটাও গ্রহনযোগ্য নয়!

আমাদের দেশের এক শ্রেণীর মানুষকে বলতে শোনা যায় "ধর্ম যার যার, উৎসব সবার"। এটা একটা অমানবিক ও অযৌক্তিক কথা। কোনো বিবেকবোধ সম্পন্ন ও মানবিক লোক এটা বলতে পারে না। ধর্মীয় বিশ্বাস যেই উৎসবের সাথে জড়িত থাকে সেই উৎসবকে সকলের জন্য সাধারণ করতে চাওয়া একটা হঠকারীতা। কারণ এক ধর্মের উপাসনা বা উৎসব আরেক ধর্মের ব্যক্তির ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। তাই একমাত্র ধর্মহীন বা নাস্তিক ব্যক্তির পক্ষেই বলা সম্ভব "ধর্ম যার যার, উৎসব সবার"।

মুসলিমদের জন্য জাস্ট দেখার জন্য বা মজা করার জন্য অন্য কোনো ধর্মের ধর্মীয় উৎসবে যোগ দেয়া বৈধ নয়। অথবা তাদেরকে তাদের উৎসবে শুভেচ্ছা জানানোও বৈধ নয়। কারণ আমরা এক আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রভু বলে স্বীকার করি না। তাই আমরা যদি অন্য ধর্মের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানাই তাহলে প্রকারান্তে তাদের করা শিরকের উৎসবে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। কারণ তাদের কাছে যেটা তাদের ধর্মের ইবাদত, আমাদের কাছে সেটা আল্লাহর সাথে শিরক করা। তাই অন্য ধর্মের ইবাদতে আমাদের উপস্থিত থাকা বা তাদেরকে শুভেচ্ছা জানানো উচিত নয়।

আমরা কোনো হারাম কাজ হতে দেখলে কোনো মুমিন কি তা সেলিব্রেট করতে পারি? উদাহরণ স্বরূপ বলা যায় কোথাও মদ খাওয়া হচ্ছে বা সুদের কারবার হচ্ছে বা কোথাও শুকরের মাংস খাওয়া হচ্ছে। আমরা মুমিনরা কি বলতে পারি "হ্যাপি ড্রিংকিং"? বা বলতে পারি "আপনাদের সুদ খাওয়া বা শুকর খাওয়া শুভ হোক"? কখনোই না! কারণ এগুলো আমাদের কাছে হারাম। আমরা কোনো হারামের ব্যাপারে শুভ কামনা জানাতে পারি না।

একই ভাবে আমরা অন্য ধর্মের কাউকে বাধ্য করতে পারি না আমাদের নামাজ, আমাদের ঈদে একাত্মতা জানাতে। হিন্দু ধর্মে গরু হত্যা করা নিষেধ। আমরা কুরবানিতে গরু কুরবানি করি। তাদের ধর্মীয় অনুসাশনে কিন্তু এটা সাপোর্ট করবে না আমাদের কুরবানির ঈদে আমাদের গরু জবাইয়ের সময় সামনে থাকা বা শুভেচ্ছা জানানো। কারণ আমাদের কাছে এটা ইবাদত কিন্তু তাদের কাছে এটা পাপ। তাই বলা হয় এক ধর্মের ইবাদত অন্য ধর্মের পাপ হিসাবে গণ্য হতে পারে।

অন্য ধর্মের ধর্মীয় উপাসনা ও উৎসব পালনে পূর্ণ স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। মুসলিম সমাজের দায়িত্ব হচ্ছে তারা যেন তাদের ধর্ম-কর্ম নির্বিঘ্নে পালন করতে পারে সে ব্যাপারে সহযোগিতা করা। তাদের প্রতি কটুক্তি বা অসহযোগিতামূলক কোনো আচরণ করা কোনো মুসলিমের জন্য বৈধ নয়। যেমনি ভাবে তাদের উৎসবে অংশগ্রহন ও শুভেচ্ছা জানানোও বৈধ নয়।

আল্লাহ আমাদেরকে সকল প্রকার শিরক ও বিদআত থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন।

অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে খুব সুন্দর আলোচনা পাওয়া যাবে ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ১৫ মিনিটের এই ইউটিউব ভিডিও থেকেঃ https://youtu.be/UnoB2-s7jMs

This content is copied from Muslims Day Android App
Download Link: https://play.google.com/store/apps/details?id=theoaktroop.appoframadan

Dr.Khandaker Abdullah Jahangirডঃখোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহতুলনা মূলক ধর্মের ক্লাস।ভিডিও লিং: https://youtu.be/UnoB2-s7jMsSocial Link: faceboo...

18/09/2021

রাতে ঘুমানোর আগে জরুরি আমলগুলো
করার চেষ্টা করুন, আল্লাহ্ তা'আলা বিপদ থেকে রক্ষা করবেন, ইনশাআল্লাহ।

❏ -গুরুত্বপূর্ণ আমল গুলো হলো- ❏

(১) প্রিয় নবী হযরত মুহম্মদ (সাঃ) বলেছেন,
যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসী পড়বে শয়তান সারা রাত তার নিকটে যাবে না।

__________(বুখারি-২৩১১)।

(2) রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন,
যে ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ ২ আয়াত (আ-মানার রাসূলু–) তেলাওয়াত করবে এটা তার জন্য যথেষ্ট হবে ।

__________(বুখারি- ৪০০৮)।

(৩) প্রিয় নবী হযরত মুহম্মদ (সাঃ) বলেছেন,
রাতে (কুল ইয়া আইয়্যু হাল কা-ফিরুন) (অর্থাৎ সূরা কা-ফিরুন) পাঠ করা শির্ক থেকে মুক্তি পেতে উপকারী।

__________(সহীহ তারগীব-৬০২)।

(৪) একদা রাসূলুল্লাহ (সাঃ) তার সাহাবাদের বললেন, তোমাদের কেউ কি এক রাতে এক তৃতীয়াংশ কুরআন পড়তে অসমর্থ হবে? এতে সকলকে বিষয়টি ভারী মনে হলো। বলল, একাজ আমাদের মধ্যে কে পারবে, হে আল্লাহর রাসূল?! তিনি বললেন, সূরা ইখলাস হল এক তৃতীয়াংশ কুরআন।

__________(বুখারী- ৫০১৫)

(৫) রাসূলুল্লাহ (সাঃ) যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তাঁর ডান হাত তাঁর গালের নীচে রাখতেন, তারপর এ দো‘য়া টি বলতেন।

ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺑِﺎﺳْﻤِﻚَ ﺃَﻣُﻮﺕُ ﻭَﺃَﺣْﻴَﺎ

(আল্লাহুম্মা বিস্মিকা আমূতু ওয়া আহ্ইয়া)।

❛হে আল্লাহ্! আপনার নাম নিয়েই আমি মরছি (ঘুমাচ্ছি) এবং আপনার নাম নিয়েই জীবিত (জাগ্রত) হবো❜।

__________(বুখারি- ৬৩২৪)।

(৬) প্রিয় নবী হযরত মুহম্মদ (সাঃ) হযরত আলী এবং ফতেমা (রাঃ)- কে বলেন, আমি কি তোমাদেরকে এমন কিছু বলে দিবো না যা তোমাদের জন্য খাদেম অপেক্ষাও উত্তম হবে? যখন তোমরা তোমাদের বিছানায় যাবে, তখন তোমরা (৩৩) বার সুবহানাল্লাহ, (৩৩) বার আলহামদুলিল্লাহ্, এবং (৩৪) বার আল্লাহু আকবার বলবে, তা খাদেম অপেক্ষাও তোমাদের জন্য উত্তম হবে।

__________(বুখারী- ৩৭০৫)।

(৭) প্রিয় নবী হযরত মুহম্মদ (সাঃ) বলেন,
যে ব্যাক্তি প্রত্যেক রাতে তাবারকাল্লাযী বিইয়াদিহিল মুলক (সূরা মূলক) পাঠ করবে এর মাধ্যমে মহিয়ান আল্লাহ্ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন।

__________( তিরমিজি-২৮৯০)।

➤ আল্লাহ্ পাক আমাদের সবাইকে আমল করার তাওফীক দান করুক,, আমিন।

আবদুল্লাহ ইবনু ‘উমার ও আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে একযোগে বর্ণিতঃ তারা উভয়ে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-ক...
16/09/2021

আবদুল্লাহ ইবনু ‘উমার ও আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে একযোগে বর্ণিতঃ তারা উভয়ে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে তাঁর মিম্বারের সিঁড়িতে দাঁড়িয়ে বলতে শুনেছেন :
" যারা জুমু‘আর সলাত ত্যাগ করে তাদেরকে এ অভ্যাস বর্জন করতে হবে। নতুবা আল্লাহ তাদের অন্তরে সীল মেরে দিবেন, অতঃপর তারা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।"
হাদীসের রেফারেন্স:
(ই.ফা. ১৮৭২, ই.সে. ১৮৭৯)
সহিহ মুসলিম, হাদিস নং ১৮৮৭

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ আল্লাহ তা'আলা বান্দার তাওবার কারণে সেই লোকটির চেয়েও অধিক খুশি হন, য...
15/09/2021

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ আল্লাহ তা'আলা বান্দার তাওবার কারণে সেই লোকটির চেয়েও অধিক খুশি হন, যে লোকটি মরুভূমিতে তাঁর উট হারিয়ে পরে তা পেয়ে যায়।

[মুসলিম ৪৯/১, হাঃ ২৭৪৭]
আধুনিক প্রকাশনী- ৫৮৬৪,
ইসলামিক ফাউন্ডেশন- ৫৭৫৭)
সহিহ বুখারী, হাদিস নং ৬৩০৯

14/09/2021

*দ্বীন সহজ
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ নিশ্চয়ই দ্বীন সহজ-সরল। দ্বীন নিয়ে যে কড়াকড়ি করে দ্বীন তার উপর বিজয়ী হয়। কাজেই তোমরা মধ্যপন্থা অবলম্বন কর এবং (মধ্যপন্থার) নিকটবর্তী থাক, আশান্বিত থাক এবং সকাল-সন্ধ্যায় ও রাতের কিছু অংশে (ইবাদতের মাধ্যমে) আল্লাহর সাহায্য প্রার্থনা কর।
হাদিসের মানঃ সহিহ
_বুখারী(ইফাঃ)-৩৮

13/09/2021

*মুনাফিকের আলামত...
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ চারটি স্বভাব যার মধ্যে থাকে সে হবে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোন একটি স্বভাব থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়।
১. আমানত রাখা হলে খেয়ানত করে
২. কথা বললে মিথ্যা বলে
৩. চুক্তি করলে ভঙ্গ করে এবং
৪. বিবাদে লিপ্ত হলে অশ্লীল গালি দেয়।
হাদিসের মানঃ সহিহ
_বুখারী(ইফাঃ)- ৩৩

12/09/2021

*রাসুলুল্লাহ (ﷺ)-কে ভালোবাসা ঈমানের অঙ্গ।
আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ তোমাদের কেউ মু’মিন হতে পারবে না, যতক্ষন না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশী প্রিয় হই।
হাদিসের মানঃ সহিহ
_বুখারী(ইফাঃ)-১৪

11/09/2021

*ইসলামে কোন কাজটি উত্তম?
আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসুলাল্লাহ! ইসলামে কোন্ কাজটি উত্তম? তিনি বললেনঃ যার জিহ্বা ও হাত থেকে মুসলিমগণ নিরাপদ থাকে।
হাদিসের মানঃ সহিহ
_বুখারী(ইফাঃ)- ১০

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when দ্বীনিযম-Deenism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share