Daily Quran

Daily Quran Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Daily Quran, Religious Center, Dhaka.

Assalamu alaikum.this page is all about discussing & motivate to read Quran & to capture the real meaning of Islam in our daily life.we are going to make peace from here.

23/04/2025
✅ ফিলিস তিন হামলা আর আমাদের মনে প্রশ্ন কেন আল্লাহ এর সাহায্য আসছে না? -এই প্রসঙ্গে বলতে হলে আমাদের মুসা (আ:) এর জন্মের স...
07/04/2025

✅ ফিলিস তিন হামলা আর আমাদের মনে প্রশ্ন কেন আল্লাহ এর সাহায্য আসছে না?

-এই প্রসঙ্গে বলতে হলে আমাদের মুসা (আ:) এর জন্মের সময়ের ঘটনাটা উল্লেখ করলাম

ফেরাউন একদিন স্বপ্নে দেখলেন বনি ইস রাইল থেকে এমন এক পুত্র সন্তান জন্ম হবে, যার মাধ্যমে ফেরা উন ধ্বংস হবে। তারপর যত পুত্র সন্তান জন্ম হতো, ফেরা উন এর নির্দেশে মেরে ফেলা হতো। এর মধ্যেই আমাদের নবী মুসা (আ:) এর জন্ম। তারপর আল্লাহর নির্দেশে ফেরাউন থেকে বাঁচাতে উনাকে বাক্স বন্দি কোরে নদীতে ভাসিয়ে দেয়া হলো। এর মধ্যে ফেরাউন এর নির্যাতন চলতেই থাকল

তারপর ৪০ বছর পর মুসা (আ:) নবুওয়াত প্রাপ্ত হলেন, এবং ফেরাউন বাহিনী কে ধ্বংস করলেন আল্লাহর নির্দেশে।
এইখানে আল্লাহর সাহায্য আসতে অনেকটুকু সময় লেগেছে, কারণ আল্লাহ জানেন কোন সময় টা সঠিক হবে।

-আমাদের আজকের ফেরা উন হচ্ছে এই ইস রাইল এর রাষ্ট্র প্রধান। সে জানে যে একটা সময় ইমাম মেহেদীর আগমণ ঘটবে, তাদের কেও ( ই * হুদী) ধ্বংস করা হবে। তাই আপনারা দেখবেন নির্মম ভাবে শিশুদের হত্যা করা হচ্ছে। স্কুল গুলো তে টার্গেট করে প্রথমদিকে বাচ্চা দের মেরে ফেলা হয়েছে।

- আল্লাহ কোরআন এ যা শপথ করেছেন যে এইসব অবিশ্বাসীদের ধ্বংস হবেই, তাহলে অবশ্যই হবে। শুধু সময় টা আল্লাহ নিজেই নির্ধারণ করবেন।

-আর আমাদের কাজ হচ্ছে আল্লাহ এর নির্দেশ মেনে জিহাদ এ শরিক হওয়া
- ইন শা আল্লাহ্ ,
আল্লাহর সাহায্য অতি নিকটে। আমাদের শুধু ঈমান ধরে রাখতে হবে।

Sura al bakarah
03/03/2024

Sura al bakarah

হজ্জ ও ওমরাহ নিয়ে কত সুন্দর নির্দেশনা আলহামদুলিল্লাহ
18/04/2023

হজ্জ ও ওমরাহ নিয়ে কত সুন্দর নির্দেশনা
আলহামদুলিল্লাহ

সূরা ফাতিহা রেগুলার পড়া হয়, এর অর্থ আমরা আবার মেমোরাইজ করেনি চলেন -
14/12/2022

সূরা ফাতিহা রেগুলার পড়া হয়, এর অর্থ আমরা আবার মেমোরাইজ করেনি চলেন -

06/07/2022

আরাফার দিনে (৮ জুলাই) জুহুর থেকে মাগরিবের সময় পযন্ত অনেক দামী সময়।এই সময় হাজীরা আরাফার ময়দানে অবস্থান করবেন। এই সময় আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করতে থাকেন,গুনাহ মাফ করতে থাকবেন আর দুয়া কবুল করতে থাকবেন ।এই সময় আমরা গুনাহ মাফের জন্য তওবা করব আল্লাহর দরবারে, কান্নাকাটি করব আমাদের গুনাহের কথা স্মরণ করে আর আমাদের জীবনে যা যা লাগবে তার জন্য দুয়া করব।এই সুযোগ টা আমরা সবাই কাজে লাগাবো ইনশাআল্লাহ।

এই ৬ টা দুআ অবশ্যই করব ঃ

১)আরাফার দিনের দু‘আ ১০০ বার

لَا إِلَهَ إِلَّا اللهُ ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ ، وهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ। লাহুল মুলকু, ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।

নেই কোন উপাস্য এক আল্লাহ ব্যতীত। তাঁর শরীক নেই। রাজত্ব তাঁর জন্য। প্রশংসা তাঁর জন্য। তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান।

২) সূরা ইখলাস ১০০ বার

সূরা আল-ইখলাস

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ

اللَّهُ الصَّمَدُ

لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ

وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

কুল হুওয়াল্লা-হু আহাদ। আল্লা-হুসসামাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইঊলাদ। ওয়া লাম ইয়াকুল্লাহূকুফুওয়ান আহাদ।

বলুন, তিনি আল্লাহ, এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই।

১) দরুদে ইব্রাহিম ১০০ বার

দুরূদে ইব্রাহিম

اللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ .. اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ

আল্লাহুম্মা সাল্লি আ’লা মুহাম্মাদিওঁ ওয়া আ’লা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আ’লা ইব্‌রাহীমা ওয়া আ’লা আলি ইব্‌রাহীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ, আল্লাহুম্মা বারিক আ’লা মুহাম্মাদিওঁ ওয়া আ’লা আলি মুহাম্মাদিন কামা বারাক্‌তা আ’লা ইব্রাহীমা ওয়া আ’লা আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ।

হে আল্লাহ! আপনি আমাদের নবী মুহাম্মাদ (সাঃ) ও তাঁর পরিজনের প্রতি রহমত বর্ষণ করুন, যেভাবে বর্ষণ করেছেন ইব্রাহীম (আঃ) ও তাঁর এর পরিজনের প্রতি, নিশ্চই আপনি প্রশংসিত ও সম্মানিত।

06/07/2022

এক লোক রাতে বাড়িতে এসে দেখেন, তার সন্তানরা সবাই ঘুমিয়ে পড়েছে। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, 'ওরা নামায পড়েছে'?

স্ত্রী বললেন, 'বাড়িতে কোনো খাবার ছিলোনা। সবাই ক্ষুধায় কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। নামায পড়েনি'।

'ওদেরকে জাগিয়ে দাও। ওরা নামায পড়ুক'।

'ওদেরকে জাগিয়ে উঠালে খাবার না পেয়ে ওরাতো ক্ষুধায় আবার কান্না-কাটি করবে'।

'ওদেরকে জাগিয়ে দিতে বলেছি জাগিয়ে দাও। আমার আদেশ পালন করো। তাদের রিজিকের দায়িত্ব আমার না। রিজিকের দায়িত্ব আল্লাহ তাআ’লার উপর'।

আল্লাহ তাআ’লা কোরআনে বলেছেন,

وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى}

"তোমার পরিবারবর্গকে নামাযের আদেশ দাও এবং তার উপর অবিচল থাকো। আমি তোমার কাছে কোন রিযিক চাইনা আমিই তোমাদেরকে রিযক দান করি। শুভ পরিণাম তো শুধুমাত্র মুত্তাকীদের জন্য"।
(১৩২ - সূরা ত্বহা)

একথা শুনে স্ত্রী তৎক্ষণাৎ সন্তানদের জাগিয়ে নামায়ে দাঁড় করিয়ে দিলেন।

নামায শেষ করে যখন তারা উঠলো। এমন সময় দরজার বাইরে থেকে সালামের আওয়াজ ভেসে আসলো। দরজা খুলে দেখা গেলো, এক লোক তার কাধে অনেক খাবার। লোকটি বললো, 'এগুলো আপনার পরিবারের জন্য। গ্রহণ করুন'।

লোকটি কৈফিয়তের সুরে আরো বললো, 'শহর থেকে একজন নেতা আমার বাসায় মেহমান হয়ে এসেছিলেন। তার সামনে আমি খাবারগুলো পরিবেশন করলাম। কিন্তু খাবার শুরু করার পূর্বেই আমাদের মাঝে প্রচন্ড কথা কাটাকাটি হয়ে গেলো। মেহমান রাগান্বিত হয়ে কিছু না খেয়েই চলে গেলেন।

অতঃপর আমি খাবারগুলো নিয়ে বের হলাম। ভাবলাম, আল্লাহ যেদিকেই নেন, যেখানে নেন সেখানে খাবারগুলো দিয়ে আসবো। আল্লাহর নামে শপথ করে বলছি, হাঁটতে হাঁটতে আমি আপনার দরজায় এসে দাড়িয়ে গেলাম। আমি বুঝতে পারছিনা, কে আমাকে আপনার দরজার সামনে এনে দাঁড় করিয়ে দিলো'।

©

Address

Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Quran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share