08/02/2026
ভর্তি বিজ্ঞপ্তি
আল-আযহার বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ও দারসে নেজামীর সমন্বয়ে পরিচালিত সম্পূর্ণ এরাবিক মিডিয়াম মাদরাসা
📌 Darul Arqam Al-Islamia, Dhaka-তে ভর্তি চলছে...
📚 বিভাগসমূহ:
✅ আদব বিভাগ / উচ্চতর আরবি ভাষা ও সাহিত্য বিভাগ
(আন্তর্জাতিক মানের সিলেবাস ও আযহারী শিক্ষকগণের তত্ত্বাবধানে পরিচালিত)
✅ দাওরায়ে হাদিস ও ফযীলত
(দারসে নেজামীর সিলেবাসে হাইয়াতুল উলয়া ও বেফাক বোর্ডের অধীনে জালালাইন-মিশকাত ও দাওরা)
✅ আল-আযহার ও বেফাকের সিলেবাসে এ’দাদিয়্যাহ ও সানাবিয়্যাহ
(মিযান থেকে শরহে বেকায়া জামাত পর্যন্ত)
✅ সাফ্ফুল হুফ্ফাজ
(সদ্য হিফ্জ সমাপনকারী ছাত্রদের জন্য বিশেষ ক্লাস। ১ বছরে তাইসীর ও মীযান জামাত সম্পন্ন করার পাশাপাশি আরবি ভাষায় বিশেষ যোগ্যতা অর্জনের সুযোগ।)
✅ আন্তর্জাতিক মানের তাহফিজুল কোরআন বিভাগ
(মিশরী অভিজ্ঞ হাফেজ দ্বারা পরিচালিত)
✅ ইসলামিক স্কুল ও নূরানী বিভাগ
(আরবি ও ইংরেজি মাধ্যমে প্লে থেকে ৫ম শ্রেণী পর্যন্ত)
🔹 আমাদের বৈশিষ্ট্যসমূহ:
✓ ইলম-আমলে, নীতি ও আদর্শে সালফে সালেহীনের তরিকা অনুযায়ী ছাত্রদের গড়ে তোলা।
✓ একদম শিশু শ্রেণী থেকেই আরবী ও ইংরেজি ভাষার প্রতি বিশেষ গুরুত্বারোপ।
✓ কওমি, জেনারেল (আলিয়া) ও আল-আজহারের সমন্বিত সিলেবাস।
✓ ধারাবাহিক ৩ বছর (জালালাইন-দাওরা) দারুল আরকামে অধ্যয়ন করে সরাসরি আল-আযহারে স্কলারশিপ নিয়ে ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ।
✓ দাওরা ফারেগ ছাত্ররা এক বছর উচ্চতর আরবী সাহিত্য পড়ে নির্ধারিত শর্তসাপেক্ষে আল-আযহারে যাওয়ার সুবিধা।
✓ আরবী ও ইংরেজি ভাষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান।
✓ কওমি মাদরাসা ও আরব দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রিপ্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত।
✓ কাফিয়া জামাতে দাখিল ও জালালাইন জামাতে আলিম পরিক্ষা দেওয়ার সু-ব্যবস্থা।
✓ সম্পূর্ণ আরবি মাধ্যমে পরিচালিত।
✓ আধুনিক ও সহজ পদ্ধতিতে পাঠদান।
✓ সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত ক্যাম্পাস।
✓ মাল্টিমিডিয়া ও প্রজেক্টরের মাধ্যমে পাঠদান।
✓ উত্তরা সেক্টরের ভেতরে উন্নত আবাসিক ব্যবস্থা।
✓ তিন বেলা স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার।
📝 অনলাইন রেজিস্ট্রেশন ফরম:
👉 রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfOiuhBIXQUpRDpbCjmaZwaAzYJpDwxe5K1BI2wgjTCsiTDjg/viewform
📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
📱 01970401612
📱 01407055541
📍 আমাদের ঠিকানা:
🏠 বাসা # ৪০, রোড # ১৬, সেক্টর #১২, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
এক নজরে দারুল আরকাম আল-ইসলামিয়া ও আমাদের লক্ষ্য:
বিশুদ্ধ ঈমান ও সঠিক আমলভিত্তিক একটি প্রজন্ম তৈরি করা আজকের সময়ের অপরিহার্য চাহিদা। বর্তমান বিশ্বে ইসলামি শিক্ষা এবং দাওয়াহ কার্যক্রমে যুগোপযোগী দক্ষতার অভাব ক্রমশ প্রকট হয়ে উঠছে। প্রাচীন ঐতিহ্য ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে ২০১৯ সালে ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টরে প্রতিষ্ঠিত হয় দারুল আরকাম আল-ইসলামিয়া।
🔹 আমাদের লক্ষ্য:
✅ বাংলাদেশে প্রচলিত তিনটি শিক্ষাধারা—কওমি, জেনারেল, ও আলিয়া—এর ঘাটতি পূরণ করে যুগোপযোগী শিক্ষার সমন্বয় ঘটানো।
✅ ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক দক্ষতাসম্পন্ন আলেম ও দাঈ তৈরি করা।
✅ আল-আযহার বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা।
✅ ছাত্রদের আরবি ভাষার শ্রবণ, পঠন, লিখন, ও কথোপকথনে পারদর্শী করে তোলা।
✅ শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা, যেন তারা দেশে দ্বীনের খেদমত করতে পারে এবং আন্তর্জাতিকভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে।
📌 গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর
🔹 প্রশ্ন: দারুল আরকামের সিলেবাস কেমন?
🔹 উত্তর: এটি আল-আযহার ও কওমি শিক্ষার সমন্বয়ে তৈরি একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের সিলেবাস: মিশরের আল আজহার ও বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার (কওমী-আলিয়া) সমন্বিত সিলেবাস । ফলে দারুল আরকাম আল-ইসলামিয়ার সিলেবাসে ইসলামী জ্ঞান বিজ্ঞানের প্রাচীন বিষয় সমূহ ও আধুনিক বিষয় সমূহের মধ্যে সমন্বয় ঘটেছে। এতে করে বাংলাদেশের তিন ধারার শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান শূন্যতা পূরণ হয়েছে। ছাত্রদের আরবি ভাষার সকল দক্ষতায় দক্ষ করে গড়ে তুলতে আল-আযহার ও আরব দেশের বিজ্ঞ আরবি ভাষাবিদদের প্রণীত সিলেবাসের সহায়তা নেওয়া হয়েছে। দেশের মাদানী নেসাবের গুরুত্বপূর্ণ বেশ কিছু কিতাবও স্থান পেয়েছে আমাদের সিলেবাসে। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিলেবাসকে মূল রাখা হয়েছে। তার সাথে আল- আযহারের এবং জেনারেল শিক্ষার গুরুত্বপূর্ণ কিছু বিষয় যোগ করে তাকে আধুনিকায়ন করা হয়েছে। ফলে আমাদের ছাত্ররা বেফাকের সকল কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে আবার উপযুক্ত সময়ে শ্রেণী ভেদে ইচ্ছা করলে দাখিল ( এসএসসি) আলিম (এইচএসসি )পরীক্ষায়ও অংশগ্রহণ করতে পারে।
আমাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আল আজহারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সমমান পেয়েছে। ফলে আমাদের প্রতিষ্ঠানের উক্ত সার্টিফিকেট দিয়ে আল আজহার বিশ্ববিদ্যালয়ের যে কোন অনুষদে ( বিজ্ঞানের অনুষদ সমূহ ছাড়া) সরাসরি ভর্তি হতে পারে।
🔹প্রশ্ন: আমি আজহারে যেতে চাই , এজন্য দারুল আরকামে ভর্তি হতে আগ্রহী।
🔹উত্তর: আমাদের প্রতিষ্ঠানে যারা ধারাবাহিকভাবে লেখাপড়া করে অন্তত ফজিলত প্রথম বর্ষ (জালালাইন) থেকে দাওরা হাদিস পর্যন্ত এবং আমাদের এখান থেকে লেখাপড়া শেষ করে, তারা সরাসরি আল-আযহার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। ভর্তির কাগজপত্র দিয়ে মিশরীয় দূতাবাস থেকে ভিসা পায়।
এছাড়া আমাদের প্রতিষ্ঠান থেকে আযহারের বিভিন্ন প্রোগ্রামে খন্ডকালীন সময়ের জন্য আমরা ছাত্রদেরকে পাঠিয়ে থাকি।
আযহারে যাওয়ার জন্য যারা আমাদের প্রতিষ্ঠানকে স্টেশন হিসেবে ব্যবহার করতে চায় আমরা তাদেরকে নিরুৎসাহিত করি আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হতে। দারুল আরকামের লেখাপড়া ও সিলেবাস উন্নত ও আন্তর্জাতিক মানের হওয়ার কারণেই আল-আযহার বিশ্ববিদ্যালয় আমাদের প্রতিষ্ঠানকে স্বীকৃতি ও সমমান দিয়েছে ।
আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে তাঁর খাঁটি বান্দা হওয়া ও দ্বীনের আলেম ও দায়ী হওয়াই একজন ছাত্রের মূল লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত। শুধু আযহারে যাওয়ার লক্ষ্যে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হওয়া মোটেই উচিত নয়।
🔹প্রশ্ন: আপনাদের এখানে কি মাদানী নেসাব আছে?
🔹উত্তর: আমাদের এখানে সাফফুল হুফফাজ রয়েছে যেখানে মাদানী নেসাবের প্রথম বর্ষের এসো আরবী শিখি ও আত তামরীনুল কিতাবী পড়ানো হয়। পাশাপাশি আরবিতে যাতে একজন ছাত্র পারদর্শী হয় এবং আরবদের ন্যায় কথা বলতে পারে সেজন্য আমরা العربية بين يديك ، الكتاب الأساسي ও পড়াই।
সরফে যেন দুর্বলতা না থাকে এজন্য বছরের শুরু থেকেই ميزان الصرف والمنشعب পড়ানো হয়। ফলে মাদানী নেসাব প্রথম বর্ষ পড়লে যে আরবি যোগ্যতা অর্জন হয় একজন ছাত্রের, এর চেয়ে অনেক বেশি যোগ্যতা অর্জন হয় আমাদের সাফফুল হুফফাজ পড়লে।
🔹 প্রশ্ন: এখানে কোন বিভাগগুলো রয়েছে?
🔹 উত্তর:
✅ প্রি-হিফজ ও নূরানী বিভাগ
✅ হিফজ বিভাগ
✅ কিতাব (জেনারেল) বিভাগ
✅ আদব (আরবি সাহিত্য) বিভাগ
🔹 প্রশ্ন: ভর্তি ফি ও আবাসিক খরচ কেমন?
🔹 উত্তর:
📌 ভর্তি ফি: ১০,০০০ টাকা (এককালীন)
📌 আবাসিক খরচ:
খাবার: ৩,০০০ টাকা
আবাসন: ১,৫০০ টাকা
টিউশন ফি (নূরানী, হিফজ ও সাফ্ফুল হুফ্ফাজ): ৪,০০০ টাকা
কিতাব বিভাগ: ৩, ০০০ টাকা
ডে-কেয়ার: ৪,০০০ টাকা
(সীমিত কোটায় যাকাতের উপযোগী মুমতায ছাত্রদের বিশেষ শর্ত সাপেক্ষে বিবেচনা করা হবে।)
🔹প্রশ্ন: মাসিক ফি ব্যতিত আর কি কোন খরচ আছে?
🔹উত্তর: না, মাদরাসার পক্ষ থেকে আর কোন খরচ নেই। তবে ক্লাসের অভ্যন্তরিন কিছু খরচ থাকতে পারে, তবে এটা অতি সামান্য।
🔹প্রশ্ন: ছাত্রদের থাকার ব্যবস্থা কি রকম?
🔹উত্তর: কিতাব শাখায় সম্পূর্ণ ফ্লোরিং এবং হিফয শাখায় সীমিত সংখ্যক খাটের ব্যবস্থা আছে তবে সেক্ষত্রে খাটসহ মাসিক খরচ ১০০০০ (দশ হাজার) টাকা পরিশোধ করতে হবে।
🔹প্রশ্ন: আপনারা কোন বোর্ডের অধীনে ছাত্রদের পরীক্ষার ব্যবস্থা করেন?
🔹 উত্তর: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ‘আল হাইয়াতুল উলয়া’ ও ‘বেফাক’ এর তাইসীর থেকে দাওরা সকল পরীক্ষায় অংশগ্রহন করানোর পাশাপাশি আলিয়া মাদরাসায় দাখিল এবং আলিম পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে।
🔹প্রশ্ন: আজহারে যেতে হলে কোন জামাত পড়তে হবে?
🔹উত্তর: দারুল আরকাম থেকে সরাসরি স্কলারশীপ নিয়ে আজহারে কুল্লিয়াতে (অনার্সে) ভর্তি হতে হলে ধারাবাহিক তিন বছর (জালালাইন, মিশকাত, দাওরা) অধ্যয়ন করতে হবে। তবে শুধু দাওরা বা আদব জামাত পড়ে বিশেষ শর্ত সাপেক্ষে আজহারে যেতে পারবে।
🔹প্রশ্ন: আজহারে যাওয়ার জন্য কি আলিম সার্টিফিকেট প্রয়োজন আছে?
🔹উত্তর: না, আজহারের সাথে দারুল আরকামের সরাসরি মুয়াদালা থাকার কারণে দারুল আরকামের সার্টিফিকেট দিয়েই ভর্তি হওয়া যাবে।
🔹প্রশ্ন-: আপনাদের সাথে আজহারের কি ধরনের সম্পর্ক রয়েছে?
🔹উত্তর: আজহারের সাথে আমাদের দারুল আরকাম আল ইসলামিয়ার শিক্ষা সমতা চুক্তি রয়েছে, যেখানে আমাদের ছাত্ররা এখান থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করে সরাসরি আল আজহারে কুল্লিায় (অনার্সে) ভর্তি হওয়ার সুযোগ পায়। পাশাপাশি আমাদের প্রতিষ্ঠান থেকে যেকোনো ক্লাসের ছাত্র আযহারের বিভিন্ন প্রোগ্রামে খন্ডকালীন সময়ের জন্য অংশগ্রহণ করতে পারে। এবং আমাদের মাদ্রাসার ছাত্রদের আরবি ভাষা প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের ফাইনাল পরীক্ষা এখান থেকেই আজহার কর্তৃক সম্পন্ন হয়, ফলে আজহারে গিয়ে আর লেঙ্গুয়েজে পড়তে হয় না, বরং সরাসরি অনার্সে ভর্তি হতে পারে।
🔹 প্রশ্ন: আমল-আখলাক ও তারবিয়াহর প্রতি কতটুকু গুরুত্ব দেওয়া হয়?
🔹 উত্তর:
✅ সাপ্তাহিক ইসলাহী মাহফিল আয়োজন করা হয়।
✅ আবাসিক শিক্ষকগণ সার্বক্ষণিক আমলের তদারকি করেন।
✅ তাহাজ্জুদের প্রতি উৎসাহিত করা হয় এবং সকাল-বিকালের আজকার পড়ানো হয়।
✅ প্রতি নামাজের পূর্বে ১০ মিনিট কোরআন তেলাওয়াত বাধ্যতামূলক করা হয়েছে।
📢 ভর্তি পরীক্ষা: শাওয়াল মাসের ৮ তারিখ অনুষ্ঠিত হয়।
📌 ভর্তি ফরম সংগ্রহ করুন ও নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করুন।
🔗 ভিজিট করুন: www.daarularqam.org
📌 আল্লাহ আমাদের প্রচেষ্টাকে কবুল করুন এবং উম্মাহর কল্যাণে কাজে লাগান। আমিন!