19/02/2022
***** বিসমিল্লাহির রাহমানির রাহীম *****
কোতবোল এরশাদ, সুলতানুল মাওহেদীন ওয়াল কামেলীন, ফাখরুশ্ শায়েখীন, শামছুল ওলামা, সুরেশ্বরীয়া তরিকার ইমাম, গাউসে জামান, হিজরী চৌদ্দশতকের মোজাদ্দেদ হযরত মাওলানা আহম্মদ আলী ওরফে হযরত শাহ্ সূফী সাইয়্যেদ জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রহঃ) ক্বিবলা কা'বার প্রিয় নাতি শামসুল আরেফিন রফিকুচ্ছালেকীন, সুরেশ্বরীয়া তরিকার প্রাণপুরুষ হযরত মাওলানা সাইয়্যেদ শাহ্ সূফী জালাল নূরী আফিআন্হুর বেছালহক্ব দিবস উপলক্ষে পবিত্র উরস শরীফ।
স্থানঃ দরবারে সুলতানুল আউলিয়া সুরেশ্বর দ্বায়রা শরীফ, নড়িয়া, শরিয়তপুর, বাংলাদেশ।
প্রধান দিবসঃ ২৪ ও ২৫শে ফাল্গুন ১৪২৮বাংলা মোতাবেক ৯ ও ১০ই মার্চ-২০২২ইং রোজঃ বুধ ও বৃহস্পতিবার।
---------------------------------------------------------------------------------------------
মোহ্তারাম,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
মহাকালের অনন্ত দিনগুলো একের পর এক চলে যায়, কারো জন্য অপেক্ষা করে না। বিগত দিনে কালের শ্রোতে কত অসংখ্যা জীবন হারিয়ে গেছে এবং যাচ্ছে কে তার খবর রাখে? কিন্তু হারায় না মহান সত্ত্বায় বিলুপ্ত প্রেমিক, আশেক আউলিয়া, গাউস কুতুব, নবী এবং অলিগণ। কিয়ামত পর্যন্ত তাদের আত্মা ও প্রেমের রূহানিয়াত তাছির ফায়েজ প্রাপ্ত হয়ে ধন্য হতে থাকবে অসংখ্যা প্রেমিক প্রেমিকাগণ।
আল্লাহতে বিলীন বেলায়েত গগনের মধ্যাহ্ন সূর্য্য, লক্ষ লক্ষ মুরিদ, ভক্ত, আশিক, প্রেমিকের মাশুক, ভালোবাসার ধন, নয়নমনি, কলিজার টুকরা বাবা জালাল নূরী আফিআনহু কঠিন যন্ত্রনাময় বিচ্ছেদ সাগরে ভাসিয়ে ১৪০৬সনের ২৫শে ফাল্গুন বেলা ০৭:৫৫ মিনিটে মহা কালের বুকে লুকিয়ে গেলেন এমন এক জায়গায় যে, চিরদিনের জন্য তার দেখা আর মিলবেনা এখন থেকে প্রেমিকের হৃদয় অতীত স্মৃতিচারণ করে শুধু কেদেই যাবে। দেখতে দেখতে এটি বছর কেটে গেল, কত গভীর বেদনা নিয়ে বেচে আছি আমরা (প্রেমিকগণ) কে দিবে আমাদের সান্তনা, কে করবে আমাদের আদর সোহাগ। অতীতের স্মৃতি হিসেবে আজ মনে পড়ে যায় সেই কথাটি বাবা জালাল নূরী ভক্তদের উদ্দেশ্যে একদিন বলেছিলেন-
যে দিন চলে যায়, সে দিন তো আর আসেনা,
কেউ তাহা ভূলে যায়-কেউ তাহা ভোলে না।
প্রিয় আশিক ভক্তভাইগণ, যে দিন বাবা জালাল নূরী আমাদেরকে শোক সাগরে ভাসিয়ে চলে গেছেন সেই দিনটি আমরা কি আদৌ ভুলতে পেরেছি? সেই মহান দিনটি আমাদের কাছে সমাগত। তাই আসুন, আমরা সবাই মিলে তার পবিত্র রওজা প্রাঙ্গনে সমবেত হই। তার রূহানিয়াত স্পর্শে প্রেমিক ও ভক্ত হৃদয় প্রেম অশ্রু বিসর্জন করি, বিচ্ছেদ জ্বালা দুর করি, লাভ করি অনাবিল শান্তি, আবেহায়াতের একজাম বারেক পান করে সুশীতল করি আমাদের হৃদয় এবং প্রেমময় নূরী সাগরে অবগাহন করে গ্রহন করি নূরময় প্রশান্তি।
(আরজগুজার)
মহান সুরেশ্বর দরবার শরিফের বর্তমান গদিনশীন পীর ও মুর্শীদ কিবলা, সুরেশ্বরীয়া তরিকার রূপকার প্রবর্তক ও ঘোষক, হিজরী পনের শতকের শাহ্ মোজাদ্দেদ সাইয়্যেদ শাহ্ সূফী বেলাল নূরী আল্ সুরেশ্বরী (মাঃ জিঃ আঃ)-র একমাত্র শাহজাদা- সাইয়্যেদ শাহ্ সূফী মুক্তাদির নূরী আল্ সুরেশ্বরী।
বি. এ. (ফাস্ট ক্লাস), এম.এ. (ফাস্ট ক্লাস), পিএইচডি. (তাসাউফ), ইসলামিক শিক্ষা, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, ভারত।
বিঃ দ্রঃ আপনারা সকলেই মাস্ক পরে আসবেন এবং সরকারী স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
প্রচারেঃ আশেকানে সুরেশ্বরী ও বাবা বেলাল নূরীর ভক্ত সংঘ।
#সুরেশ্বর_উরস_শরীফ
#পবিত্র_ফাতেহা_শরীফ
#সুরেশ্বর_দরবার_শরীফ
#তরিকায়ে_সুরেশ্বরীয়া