ॐ সনাতনী আঙ্গিনা World

ॐ সনাতনী আঙ্গিনা World সনাতনী আঙ্গীনা টিমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এটি একটি ধর্মপ্রচারকারী পেইজ।
WORLD 🚩 FLLOW THIS PAGE
YouTuber: Bengal music.

শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান​ওঁ সনাতনী আঙ্গীনা World এর উদ্যোগে আজ 'গীতা পাঠশালা' প্রাঙ্গ...
25/04/2026

শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
​ওঁ সনাতনী আঙ্গীনা World এর উদ্যোগে আজ 'গীতা পাঠশালা' প্রাঙ্গণে এক ভক্তিঘন পরিবেশে গীতা পাঠ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মেধা ও শুদ্ধ উচ্চারণের ভিত্তিতে ৩ জন বিজয়ীকে নির্বাচিত করা হয়েছে।
​অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত:
​প্রতিযোগিতা: কোমলমতি শিক্ষার্থীরা অত্যন্ত নিষ্ঠার সাথে গীতার শ্লোক পাঠ করে।
​পুরস্কার বিতরণ: বিজয়ীদের উৎসাহিত করতে তাদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
​লক্ষ্য: নতুন প্রজন্মের মাঝে সনাতনী সংস্কৃতি ও গীতার অমৃত বাণী ছড়িয়ে দেওয়া।
​বিজয়ীদের জানাই আন্তরিক অভিনন্দন এবং সকল অংশগ্রহণকারীর জন্য রইল আশীর্বাদ। এই মহতী উদ্যোগের সাথে যুক্ত সকলকে শ্রীকৃষ্ণ কৃপা দান করুন।
​জয় শ্রীকৃষ্ণ!
ॐ সনাতনী আঙ্গীনা 🚩

"ধর্ম রক্ষার্থে,
সত্য প্রকাশের নির্ভীক সৈনিক।"

আপনার সমর্থন আমাদের শক্তি। চলুন সত্য ও ধর্মের পথে একসঙ্গে এগিয়ে যাই।

02/03/2026

Holi Especially
Happy Holi

fans

🌼 হাজীগঞ্জ উপজেলায় প্রথমবার — পবিত্র গঙ্গা আরতি মহোৎসব 🌼আয়োজনে: বড়কুল নারায়ণ, মা দুর্গা ও লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের সকল...
01/03/2026

🌼 হাজীগঞ্জ উপজেলায় প্রথমবার — পবিত্র গঙ্গা আরতি মহোৎসব 🌼

আয়োজনে: বড়কুল নারায়ণ, মা দুর্গা ও লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের সকল ভক্তবৃন্দ।
পরিবেশনায় : সপ্তরথী গঙ্গা আরতি টিম, চাঁদপুর।
উৎসব অঙ্গন : বড়কুল নারায়ণ, মা দুর্গা ও লোকনাথ ব্রহ্মচারী মন্দির, পদ্মলোচন সাহার বাড়ি, বড়কুল, হাজীগঞ্জ, চাঁদপুর।

21/02/2026

📅 ১৩ ফেব্রুয়ারি ২০২৬
সেদিন আমরা সবাই নিজ নিজ গৃহে অবস্থান করছিলাম। হঠাৎ আমাদের সারথীগণের মনে একটি মহৎ চিন্তা উদয় হলো গীতা পাঠশালার শিক্ষার্থীদের জন্য কিছু করা যায় কি? শুধু আয়োজন নয়, তাদের সাথে সময় কাটিয়ে একসাথে ঘুরে আসা যায় কি?
সকলেই এই মহৎ উদ্যোগে সানন্দে সায় দিলেন। সিদ্ধান্ত অনুযায়ী ৫০ জন শিক্ষার্থীর জন্য সবজি পোলাও ও বেগুনি সালাদ এর আয়োজন করা হয়।
🌼 আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধান ঘোষ দাদা। তিনি স্বয়ং উপস্থিত থেকে পুরো আয়োজনকে সম্পূর্ণতা দেন এবং গীতা পাঠশালায় একটি ব্যানার স্থাপন করেন।
✨ আমাদের সারথীগণ ছিলেন:
বিজয় চন্দ্র দেবনাথ
নয়ন চক্রবর্তী
অনিক শীল
অন্তু চক্রবর্তী
অক্রুর কর্মকার
বাঁধন কর্মকার
📍 গীতা পাঠশালাসমূহ: ১️⃣ শ্রী শ্রী মকিমপুর গীতা পাঠশালা
চৌরাস্তা, চাঁদপুর সদর, চাঁদপুর।
২️⃣ শ্রী শ্রী প্রত্যাশী গীতা পাঠশালা
ফরিদগঞ্জ, চাঁদপুর।
🤝 সহযোগিতায়: ॐ সনাতনী আঙ্গিনা World
ॐ সনাতনী আঙ্গীনা 🚩
"ধর্ম রক্ষার্থে,
সত্য প্রকাশের নির্ভীক সৈনিক।"
আপনাদের সমর্থনই আমাদের শক্তি।
চলুন সত্য ও ধর্মের পথে একসঙ্গে এগিয়ে যাই।

ॐ সনাতনী আঙ্গিনা World  কতৃক একটি গীতা পাঠশালায়  গণভোটের আয়োজন চলছে ২০ ফেব্রুয়ারী ২০২৬ তারিখ। ⇨হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে ১...
21/02/2026

ॐ সনাতনী আঙ্গিনা World কতৃক একটি গীতা পাঠশালায় গণভোটের আয়োজন চলছে ২০ ফেব্রুয়ারী ২০২৬ তারিখ।

⇨হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে ১০০ %।.

১.অবিভাবকগন গীতা পাঠশালার সাথে সামজ্ঞস্য রেখে বাসায় পড়াশোনা করাবেন। এবং ধর্মের পথে রাখবেন।
২. নিয়মিত গীতা পাঠ করাবেন।
৩. গীতা পাঠশালা চালু রাখবেন।

☞☞না ভোট ☜☜

১.গীতা পাঠশালার বিপক্ষে গিয়ে অভিভাবকগন গীতা পাঠশালা বন্ধ করতে চায়।
২. গীতা এবং শ্রীকৃষ্ণকে অমান্য করে।
মকিমপুর গীতা পাঠশালা,
চাঁদপুর,বাংলাদেশ।
ॐ সনাতনী আঙ্গীনা 🚩

"ধর্ম রক্ষার্থে,
সত্য প্রকাশের নির্ভীক সৈনিক।"

আপনার সমর্থন আমাদের শক্তি। চলুন সত্য ও ধর্মের পথে একসঙ্গে এগিয়ে যাই।

Address

Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when ॐ সনাতনী আঙ্গিনা World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share