The Holy QURAN & Hadith - Bangla

The Holy QURAN & Hadith - Bangla পাঠ করুন! আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করিয়াছেন।

 #আল্লাহভীতি___quran114hadithআল্লাহভীতি মানুষের জীবনের মূল ভিত্তি। তাক্বওয়াশীল মানুষই জান্নাতে যাবে।
10/09/2024

#আল্লাহভীতি___quran114hadith
আল্লাহভীতি মানুষের জীবনের মূল ভিত্তি। তাক্বওয়াশীল মানুষই জান্নাতে যাবে।

12/03/2021

#জুমআ___quran114hadith

08/03/2021

#নারীর_মর্যাদা___quran114hadith

وَعَنْ ابْنِ مَسْعُوْدٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ الْوَائِدَةُ وَالْمَوْءُودَةُ فِي النَّارِ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وَالتِّرْمِذِيُّ
ইবনু মাস্‘ঊদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,
যে ব্যক্তি নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয় এবং যে মেয়েকে কবর দেয়া হয়, উভয়ই জাহান্নামী।
আবূ দাঊদ ৪০৯৪, সহীহুল জামি‘ ৭১৪২, মিশকাত ১১২। হাদীসটির অনেকগুলো সনদ রয়েছে যার কয়েকটি দুর্বল হলেও বাকীগুলো সহীহ। অতএব নিঃসন্দেহে হাদীসটি সহীহ।

ব্যাখ্যা: الْوَائِدَةُ অর্থাৎ- যারা জীবন্ত সন্তান দাফন করে। আর কেউ কেউ বলেছেন, ধাত্রী বা সন্তান প্রসবে সহায়তাকারিণী। মহিলাকে বিশেষ উল্লেখ করার কারণ হলো জীবন্ত সন্তান কবর দেয়ার কাজটি তাদের মাধ্যমে বেশী হয়।

‘আল্লামা মুল্লা ‘আলী আল্ ক্বারী হানাফী (রহঃ) বলেন, এটা ছিল দারিদ্র্যতার ভয়ে জাহিলী যুগে কিছু আরব গোত্রের ঘৃণ্যতর ভয়ানক স্বভাব।

ক্বাযী ‘ইয়ায (রহঃ) বলেছেন, সন্তানকে জীবন্ত গোরস্থকারী তার কৃতকর্মের জন্য জাহান্নামী হবে। আর গোরস্থ সন্তানটি কুফরীর জন্য তার পিতা-মাতার অনুগামী হবে।

অথবা গোরস্থানের ব্যাপারে এমনটা বলা যেতে পারে যে, সে প্রাপ্তবয়স্কা কাফির ছিল অথবা অপ্রাপ্তবয়স্কই, তবে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা‘আলার ওয়াহী অথবা বিশেষ জ্ঞানের মাধ্যমেই তার সম্পর্কে জাহান্নামী হওয়ার মন্তব্য করেছেন। অতএব, এ মুহূর্তে الْوَائِدَةُ শব্দের আলিফ লামটি ইসতিগরাকী (তথা সকলকে অন্তর্ভুক্ত করে এমন) না হয়ে আহদ (তথা বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য) হওয়া যুক্তিযুক্ত।

অতএব ইবনু মাস্‘ঊদ (রাঃ) কর্তৃক বর্ণিত অত্র হাদীসের মাধ্যমে এ কথা বলা যাবে না যে, মুশরিকদের সকল সন্তানই জাহান্নামী। কেননা এটা এক বিশেষ ঘটনা ছিল, অতএব সেটিকে সকল গোরস্থ সন্তানদের ওপর ব্যাপক অর্থে ধরা যাবে না। যদিও নিয়মানুপাতে শব্দের ব্যাপক অর্থের উপরই ‘আমাল করতে হয়, তথাপি দু’ শ্রেণীর হাদীসের সমন্বয় সাধনের নিমেত্তেই এই প্রয়াস।

05/03/2021

#আল্লাহর_ক্ষমা___quran114hadith

27/02/2021

#সুন্নাত_বনাম_বিদআত___quran114hadith

25/02/2021

#জুমআ___quran114hadith
আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত,
নবী করিম (সাঃ) জুমুআর দিন ফজরের সালাতে প্রথম রাক’আতে "আলিফ লা~ম মী~ম তানীল" (সূরাহ আস সাজদাহ) এবং দ্বিতীয় রাক'আতে "হাল আতা আলাল ইনসা-নি হীনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শায়আম মাযকুরা" (সূরা দাহর) সূরাদ্বয় পাঠ করতেন। জুমুআর সলাতে সূরাতুল জুমুআহ ও সূরাহ মুনাফিকুন পাঠ করতেন।

24/02/2021

#নারীর_মর্যাদা___quran114hadith

22/02/2021

#আল্লাহর_দয়া___quran114hadith
আল্লাহ অন্যায়ের জন্য শাস্তি দিতে চান না; বরং সব সময় ক্ষমা করতে চান।

21/02/2021

#আল্লাহ_ভরসা___quran114hadith

14/02/2021

#অবৈধ_সম্পর্ক___quran114hadith
যেসব বড় পাপ করলে দুনিয়াতেই কঠোর শাস্তি নির্ধারণ করা হয়েছে যেনা তার মধ্যে অন্যতম। দুনিয়াতে দু’টি বড় পাপের বাস্তব প্রতিক্রিয়া খুব নিন্দনীয়, যেনা তার একটি। যেনাকারীর বাস্তব বিচার বা সামাজিক বিচার যেমন অপমানজনক তেমনি সমাজে দুর্নাম ছড়িয়ে যাওয়াও অপমানজনক। কাজেই যেনাকারী ইহকালেও ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। এটা এমন একটা পাপ যার মাধ্যম অনেক। যেমন- চোখ, কান, মুখ, হাত, পা, অন্তর ও লজ্জাস্থান। এছাড়াও ফেইসবুক-ইন্টারনেট।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Holy QURAN & Hadith - Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share