Madrasa Umar R. Al-Islamia, Dhaka

Madrasa Umar R. Al-Islamia, Dhaka Institute of Islamic Sciences that aims to prepare qualified, capable, and dedicated Huffaz of Qur'an, Ulamas and Islamic Scholars. Its located in Dhaka.

Bangladesh. It continues the tradition of Madrasa Umar r. system initiated by Darul Uloom Deoband.

আজ থেকে শুরু হয়েছে মাদরাসা উমর রা. আল ইসলামিয়া-ঢাকার তালিবুল ইলমদের অর্ধবার্ষিক পরীক্ষা। আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল ...
08/08/2026

আজ থেকে শুরু হয়েছে মাদরাসা উমর রা. আল ইসলামিয়া-ঢাকার তালিবুল ইলমদের অর্ধবার্ষিক পরীক্ষা। আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করেন। আমীন।

শাহ সুলতান আহমদ নানুপুরী রহ. খাদেমকে বললেন, আমি কলা খাবো, দোকানে গিয়ে কলা নিয়ে আসো।খাদেম মনে মনে ভাবলো, এতো গভীর রাতে ...
12/07/2026

শাহ সুলতান আহমদ নানুপুরী রহ. খাদেমকে বললেন, আমি কলা খাবো, দোকানে গিয়ে কলা নিয়ে আসো।

খাদেম মনে মনে ভাবলো, এতো গভীর রাতে বাজারে দোকান খোলা থাকবে না।

তাও হযরতের আদেশ মান্য করে খাদেম বাজারে গিয়ে দেখে, একটি দোকান খোলা, এবং দোকানের সামনে কলা ঝুলছে! কলা ক্রয় করে হযরতের সম্মুখে পেশ করলেন। হযরত জিজ্ঞেস করলেন, দাম কত?

খাদেম বলল, অন্যান্য সময়ের চেয়ে এখন একটু বেশি দাম দিয়ে কিনতে হয়েছে, কারণ বাজারে একটা মাত্র দোকান খোলা।

তখন হযরত বললেন, দেখো! বাজারে একটা দোকান খোলা থাকায় কলার দাম বেড়ে গেছে, তেমনি যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, আল্লাহ পাক দেখেন, দুনিয়ার সকল লোক ঘুমে বিভোর কিন্তু এক ব্যক্তি নামায পড়ছে। তখন আল্লাহ পাকের কাছে উক্ত ব্যক্তির দাম এবং তার নামাজের দাম বেড়ে যায়। তখন যদি সে টুটিপুঁটি ইবাদতও করে আল্লাহ পাকের কাছে তার দাম অনেক বেশি!

আল্লাহু আকবার, কী সুন্দর দৃষ্টান্ত আমাদের জন্য!
#খুতুবাত

প্রতি বছরের ন্যায় এবারও আশুরা উপলক্ষ্যে আগামীকাল সকল উস্তায ও তালিবুল ইলমরা রোজার আমল করবে৷ এবং বাদ জুমা প্র‍্যাকটিকালি ...
25/06/2026

প্রতি বছরের ন্যায় এবারও আশুরা উপলক্ষ্যে আগামীকাল সকল উস্তায ও তালিবুল ইলমরা রোজার আমল করবে৷ এবং বাদ জুমা প্র‍্যাকটিকালি নামাজের প্রশিক্ষণ হবে। ইনশাআল্লাহ।

আবু কাতাদাহ (রাযি.) থেকে বর্ণিত,রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
صيام يوم عاشوراء، إني أحتسب على الله أن يكفر السنة التي قبله
আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি, তিনি পূর্ববর্তী এক বছরের গোনাহ ক্ষমা করে দেবেন।( মুসলিম হা/১৯৭৬)

আল্লাহ সবার নেক আমলকে কবুল করুন। আমিন।

23/06/2026

অনেক সময় আমরা আমাদের শখ পূরণে এত টাকা খরচ করি যেখানে সাধারণ একটা এতিম বা দরিদ্র বাচ্চার সারা মাসের খরচ হয়ে যায়। একটু লক্ষ্য করি, নিজ সন্তানের উত্তম আখলাক চরিত্রের অধিকারী হওয়ার জন্য বা বাবা মায়ের ঈসালে সওয়াবের উদ্দেশ্য কি সামান্য শখকে আখেরাতের সুখে রুপান্তর করা যায় কি?
মাদরাসা উমর রা. আল ইসলামিয়া-ঢাকাতে এমন একজন দরিদ্র ছাত্রের খোরাকী প্রদান করে একজন আলেম তৈরির পেছনে আর্থিক ও মানসিক মেহনত করে সদকায়ে জারিয়ার ভাগিদার হতে পারেন। আমাদের আমানতে একজন তালিবুল ইলমও যদি গড়ে ইনশাআল্লাহ সেই হতে পারে আমার জান্নাতে যাওয়ার মাধ্যম। আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আমীন।

আমাদের জাবিহাহ! আল্লাহর কিছু নেক বান্দাদের উসিলায় আল্লাহ প্রতি বছরই তালিবুল ইলমদের জন্য কুরবানী করার তাওফীক দান করেন।আল্...
27/05/2026

আমাদের জাবিহাহ!
আল্লাহর কিছু নেক বান্দাদের উসিলায় আল্লাহ প্রতি বছরই তালিবুল ইলমদের জন্য কুরবানী করার তাওফীক দান করেন।
আল্লাহ সকলের কুরবানী কবুল করুন। আমীন।

কুরবানি_২০২৬আলহামদুলিল্লাহ!প্রতি বছরের ন্যায় এবারও মাদরাসা উমরের অসহায়, গরীব ও এতিম তালিবুল ইলমদের জন্য কুরবানির উদ্যোগ ...
25/05/2026

কুরবানি_২০২৬

আলহামদুলিল্লাহ!
প্রতি বছরের ন্যায় এবারও মাদরাসা উমরের অসহায়, গরীব ও এতিম তালিবুল ইলমদের জন্য কুরবানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই মহৎ কাজে সকল দ্বীনি ভাই-বোনদের আন্তরিকভাবে শরিক হওয়ার আহ্বান জানানো যাচ্ছে।

প্রিয় দ্বীনি ভাই/বোন,
আমাদের মাদরাসার অধিকাংশ ছাত্রই অসহায়, দরিদ্র অথবা এতিম। কেউ সম্পূর্ণ ফ্রি, কেউ আংশিক, আবার কেউ অর্ধেক খরচ বহন করে পড়াশোনা করছে। অবশিষ্ট ব্যয় আল্লাহর বান্দাদের নফল দান-সাদাকা ও সহযোগিতার মাধ্যমে পরিচালিত হয়।
আপনার সামান্য সহযোগিতাও একজন হাফেজ, আলেম বা দ্বীনের খাদেম গড়ে তুলতে ভূমিকা রাখতে পারে—ইনশাআল্লাহ।

অংশগ্রহণের সুযোগ-

১. কুরবানির পশু (গরু/খাসী) প্রদান করা যাবে।
২. অথবা পশুর মূল্য/অর্থ প্রদান করা যাবে।
৩. এছাড়া একটি গরুর ৭ ভাগের এক ভাগ সমপরিমাণ অর্থ দিয়ে অংশগ্রহণ করা যাবে।
৪. অথবা যে কোন পরিমাণ অর্থ নফল সাদাকা হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ।

যোগাযোগ
📞 ০১৮৬১-৩৯৪১৫৬ — মুহতামিম
📞 ০১৭১২-০২২৮১৯ — সিনিয়র শিক্ষক
(বিকাশ / নগদ)

ব্যাংক হিসাব-
Islami Bank
Madrasa Umar R. Al-Islamia-Dhaka
20507540200044214
Nakhalpara Branch

ছুটির মজলিস।ঈদুল আযহার ছুটিতে ছাত্ররা বাড়িতে কিভাবে তাদের মূল্যবান সময় অতিবাহিত করবে এই বিষয়ে মূল্যবান বয়ান পেশ করছেন মু...
22/05/2026

ছুটির মজলিস।
ঈদুল আযহার ছুটিতে ছাত্ররা বাড়িতে কিভাবে তাদের মূল্যবান সময় অতিবাহিত করবে এই বিষয়ে মূল্যবান বয়ান পেশ করছেন মুহতামিম সাহেব দা.বা.।
আগামী ৫/৬/২৬ ইং পর্যন্ত ছুটি থাকবে। ইনশাআল্লাহ। আল্লাহ সকল তালিবুল ইলমদের নিরাপদে বাড়িতে পৌঁছার তাওফিক দান করুন। আমীন।

21/05/2026

Address

West Nakhalpara. Rail Crossing , Jubokalyn Goli, House No 272/2. Tejgaon. Dhaka
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Madrasa Umar R. Al-Islamia, Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Madrasa Umar R. Al-Islamia, Dhaka:

Shortcuts

Share