Daily Quran কুরআন প্রতিদিন

Daily Quran কুরআন প্রতিদিন অালহামদুলিল্লাহ।
কোরআনের আলোয় আলোকিত�

27/03/2025
27/04/2024

পৃথিবীর সবচেয়ে মধুঁর সুর কুরআন কারীমের তিলাওয়াত।চোঁখ বন্ধ করুন,আর ডুবে যান প্রশান্তিতে।
সূরা মারিয়ামঃ [৩০-৩৫]

08/04/2023

দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগীতায় প্রথম হওয়া সালেহ আহমাদ তাকরীমের মনোমুগ্ধকর তিলাওয়াত।
#তাকরীম #কুরআন

08/04/2023

কখনো যদি কোনো কারণে মন ভেঙ্গে যায় অথবা অন্তরে অস্থিরতা ও পেরেশানি কাজ করে, তাহলে অন্তরে স্থিরতা, প্রশান্তি ও স্নিগ্ধতা আনার জন্য কুরআন মাজিদ থেকে 'আয়াতুস সাকিনা'গুলো তেলাওয়াত করুন। এতে ঈমান, ইয়াকিন ও ইতিবাচক চিন্তাও বৃদ্ধি পাবে। এ প্রসঙ্গে ইমাম ইবনু তাইমিয়্যা রাহ.-এর বাস্তবিক অভিজ্ঞতাপ্রসূত ঘটনার বিবরণ তার শাগরেদ হাফিজ ইবনুল কায়্যিম রাহ. বিরচিত জগদ্বিখ্যাত গ্রন্থ 'মাদারিজুস সালিকিনে' পাবেন।

আয়াতুস সাকিনা হলো এই ছয়টি আয়াত,
১. সুরা বাকারাহ : ২৪৮
২. সুরা তাওবা : ২৬
৩. সুরা তাওবা : ৪০
৪. সুরা ফাতহ : ৪
৫. সুরা ফাতহ : ১৮
৬. সুরা ফাতহ : ২৬
Ali Hasan Osama

দ্রুত বিয়ের আমল১. বেশি বেশি ইস্তেগফার করা। যথাসম্ভব সার্বক্ষণিক এস্তেগফার করা। উঠতে বসতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকা।২...
10/02/2023

দ্রুত বিয়ের আমল
১. বেশি বেশি ইস্তেগফার করা। যথাসম্ভব সার্বক্ষণিক এস্তেগফার করা। উঠতে বসতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকা।
২. সুরা ফুরকানের ৭৪ নং আয়াতটা পড়তে পারি। প্রতি ফরজ নামাজের পর তো বটেই, সুযোগ পেলেই দোয়াটি গভীর আবেগ নিয়ে পড়তে পারি।
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
৩. সুরা কাসাসের ২৪ আয়াতে বর্ণিত দোয়াটাও বেশি বেশি পড়তে পারি,
رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
এই দোয়ায় বিয়ে, বিবিবাচ্চা, চাকুরি, ঘরবাড়ি সবকিছুর ব্যবস্থা হয়ে যাবে। ইন শা আল্লাহ।
৪. বেশি বেশি দোয়া করা। বিশেষ করে দুয়া কবুল হওয়ার সময়গুলো একটাও দোয়াবিহীন না যায়।
৫. আমল-দোয়ার পাশাপাশি হালাল পন্থায় পাত্র/পাত্রীর খোঁজ করাও জরুরী।
৬. অনেক সময় জাদু-সিহর করে বিয়ে আটকে রাখা হয়। এজন্য রুকইয়া করা।
৭. নিয়মিত সদকা করা।
৮. অন্য মুসলিম ভাইবোনের জন্য বিয়ের দোয়া করা।
৯. মা-বাবার সাথে ভালো সম্পর্ক রাখাও জরুরি।
শাইখঃ Atik Ullah

22/01/2023

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

“যে ব্যক্তি রাতের বেলা
সুরা বাক্বারার শেষ দুই আয়াত পড়বে,
সেটা তার জন্য যথেষ্ঠ হবে।”

[সহীহ বুখারীঃ ৫০১০, সহিহ মুসলিমঃ ৮০৭]

21/01/2023

সূরা আদ-দূহার অসাধারণ তিলাওয়াত। ❤️❤️

ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিন।

তোমরা পাঁচ আয়াত করে করে কুরআন শেখো। কেননা জিবরিল পাঁচ আয়াত করে করে নাযিল করেছেন। (আমিরুল মুমিনীন উমার রা.)
03/01/2023

তোমরা পাঁচ আয়াত করে করে কুরআন শেখো। কেননা জিবরিল পাঁচ আয়াত করে করে নাযিল করেছেন।
(আমিরুল মুমিনীন উমার রা.)

হিফজি মিনাল কুরআনঃ ৭১ঃ কুরআন হিফজের জন্য গুনাহমুক্ত আমলনামার অধিকারী হওয়া জরুরী নয়। তাহাজ্জুদগুজার আর মুত্তাকী হওয়াও জরু...
08/08/2022

হিফজি মিনাল কুরআনঃ ৭
১ঃ কুরআন হিফজের জন্য গুনাহমুক্ত আমলনামার অধিকারী হওয়া জরুরী নয়। তাহাজ্জুদগুজার আর মুত্তাকী হওয়াও জরুরী নয়। কুরআন হিফজ একটি জীবনব্যাপী প্রকল্প। যে কোনো বয়েসেই হিফজুল কুরআন শুরু করা যায়।
২ঃ নিজেকে শুদ্ধ সুন্দর করতে চাইলে, কুরআন হিফজ শুরু করার চেয়ে ভালো কিছু হতে পারে না। হিফজের জন্য বারবার একটি আয়াত তিলাওয়াত, আমার ভেতরটাকে তকতকে করে তুলবে। আমার কলবকে পরিশুদ্ধ করে তুলবে। হিফজুল কুরআন নিজেকে পরিবর্তনের রাজপথ।
৩ঃ কুরআন হিফজ শুরু করা মানে, প্রতিদিন পৃষ্ঠার পর পৃষ্ঠা মুখস্থ করতে হবে এমন নয়। প্রতিদিন এক লাইন বা দুই-তিনদিনে একলাইন হিফজ করলেও আমি হাফেজ হওয়ার দুর্লভ কাতারে শামিল হয়ে যাবো।
রাব্বে কারীম তাওফিক দান করুন।
আমীন।
শায়েখ আতিকুল্লাহ হাফিজাহুল্লাহ

গোপন ইবাদত—খাতিমা বিলখাইর (উত্তম মৃত্য) নিশ্চয়তা দেয়। গোপন পাপ— লাঞ্ছনাকর মৃত্যুর আশংকা জাগায়। গোপন ইবাদত, গোপন দানসদকার...
01/08/2022

গোপন ইবাদত—খাতিমা বিলখাইর (উত্তম মৃত্য) নিশ্চয়তা দেয়।
গোপন পাপ— লাঞ্ছনাকর মৃত্যুর আশংকা জাগায়।
গোপন ইবাদত, গোপন দানসদকার উসিলায় আল্লাহ তাআলা মুমিনকে সুন্দর মৃত্যু দান করেন। অনেক সময় গোপন পাপের কারণে মানুষের নিকৃষ্ট মৃত্যু হয়। রব্বে কারীম আমাদেরকে খাতিমা বিলখাইর নসীব করুন। আমীন।©

24/07/2022

পায়ে হেঁটে হজ্বে যাচ্ছেন ভারতের কেরালা রাজ্যের শীহাব চত্তুর নামের এই ভাই।দূরত্বটা ৮ হাজার ৬৪০ কিলোমিটারের দীর্ঘ পথ। পার হতে হবে পাকিস্তান,ইরান,ইরাক,কুয়েত হয়ে সৌদি আরবের দূর রাজপথের রাস্তা।ইতিমধ্যে ৪৭ দিনে রাজস্থানে পৌছে গেছেন।পথে পথে অনুপ্রেরণা হিসেবে পাচ্ছেন হাজার হাজার মানুষের ভালোবাসা। কঠিন এই যাত্রায় আল্লাহ সহায় হোন তাঁর বান্দার প্রতি,সহজ করে দিন তার পথ,কবুল করুন ভাইটির মনোভাসনা। আমিন

19/05/2022

মানসিক অস্থিরতা দেখা দিলে, কোনও কারণে পেরেশানি থাকলে, নিন্মোক্ত আয়াতগুলো পড়ে দেখতে পারি। আল্লাহ চাহেন তো সমস্যা কেটে যাবে।
এই আয়াতগুলোকে আয়াতে সাকিনা বলা হয়। সাকিনা মানে প্রশান্তি। আয়াতগুলোতে সাকিনা (سَكِینَةࣱ) শব্দটি আছে। আল্লামা ইবনে তাইমিয়া, আল্লামা ইবনুল কাইয়িম রহ. এই আমল করতেন।
ক. (মাদারিজুস সালিকীন: ২/৪৭১)।
খ. আই লাভ কুরআন (২৪৮ পৃষ্ঠা)।
--
১. বাকারা: ২৪৮।
২. তাওবা: ২৬।
৩. তাওবা: ৪০।
৪. ফাতহ: ৪।
৫. ফাতহ: ১৮।
৬. ফাতহ ২৬।

শায়েখঃআতিকুল্লাহ হাফিজাহুল্লা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Quran কুরআন প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share