ISLAM

ISLAM “নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আমরা তাঁরই কাছে ফিরে যাবো।” সুরা আল-বাক্বারাহঃ ১৫৬।

ইসলাম সত্য এবং শান্তির ধর্ম, অন্য ধর্মের অনুসারীদের কটাক্ষ করা বা অন্য ধর্মের প্রতি হিংসা ছড়ানো আমাদের কাজ নয়, সকলের প্রতি সন্মান রেখে ইসলামের সোন্দর্য তুলে ধরাই আমাদের মূল লক্ষ।

মৃত্যুর পর প্রথম রাত কেমন হবে? এই লেখাটি পড়ার পর আপনার অজান্তেই আপনি কান্না করে দিবেন। কবরে আপনার প্রথম রাত কেমন হবে, এ...
28/07/2026

মৃত্যুর পর প্রথম রাত কেমন হবে? এই লেখাটি পড়ার পর আপনার অজান্তেই আপনি কান্না করে দিবেন। কবরে আপনার প্রথম রাত কেমন হবে, এই লেখাটি আপনাকে প্রতিনিয়ত ভাবাতে শুরু করবে।

আজ আপনি জীবিত, শ্বাস নিচ্ছেন, কথা বলছেন, হাসছেন, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, হয়তো ভবিষ্যতের জন্য নতুন নতুন পরিকল্পনা করছেন।
কিন্তু কখনো কি এক মিনিটের জন্য থেমে ভেবেছেন, একদিন এমন একটি সন্ধ্যা আসবে, যেটা হবে আপনার জীবনের শেষ সন্ধ্যা?

একদিন এমন একটি রাত আসবে, যার পর আর কখনো সূর্যোদয় দেখার সুযোগ পাবেন না?

আর সেই রাতের পর যে রাতটি আসবে, সেটি হবে আপনার কবরের প্রথম রাত, আপনার জীবনের সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে নিঃসঙ্গ এবং সবচেয়ে বাস্তব রাত, সেদিন হঠাৎ করেই আপনার বুকের ভেতর শেষবারের মতো হৃদস্পন্দন হবে, পরিবারের মানুষ ছুটোছুটি করবে, কেউ ডাক্তার ডাকবে, কেউ আপনার নাম ধরে কাঁদবে, কেউ বলবে, আরেকবার চোখ খোলো, কেউ বলবে, একটু কথা বলো।

কিন্তু তখন আপনার এবং তাদের মাঝে এমন একটি পর্দা নেমে আসবে, যা আর কখনো সরবে না, আপনি সব শুনবেন, কিন্তু জবাব দিতে পারবেন না, সব দেখবেন, কিন্তু কাউকে ডাকতে পারবেন না

কিছুক্ষণ পর ঘোষণা হবে—তিনি আর নেই
এই একটি বাক্য আপনার সমস্ত পরিচয়কে বদলে দেবে।
যে মানুষটিকে কিছুক্ষণ আগেও সবাই নামে চিনতো...
এখন সে শুধু একটি মৃতদেহ..একটি নিথর দেহ...

এরপর শুরু হবে শেষ যাত্রার প্রস্তুতি, আপনার আলমারি ভর্তি পোশাক থাকবে, দামী ঘড়ি থাকবে, জুতা থাকবে, প্রিয় জিনিসগুলো থাকবে, কিন্তু সেদিন আপনার জন্য নির্ধারিত থাকবে মাত্র কয়েক টুকরো সাদা কাপড়, কাফনের কাপড়, যার কোনো পকেট নেই,‌কারণ সেখানে কিছু নিয়ে যাওয়ার অনুমতি নেই

আপনাকে গোসল করানো হবে...
হয়তো আপনার কোনো বন্ধু...হয়তো কোনো আত্মীয়...
হয়তো এমন কেউ, যাকে আপনি খুব ভালোবাসতেন...
সে আপনার নিথর শরীরে পানি ঢালবে...শেষবারের মতো আপনাকে পরিষ্কার করবে...কিন্তু আপনি আর বলতে পারবেন না পানি ঠান্ডা, অথবা পানি গরম। কারণ পৃথিবীর সব অনুভূতির সঙ্গে আপনার সম্পর্ক শেষ হয়ে গেছে...

তারপর আপনাকে কাফন পরিয়ে শুইয়ে রাখা হবে, পরিবারের মানুষ শেষবারের মতো আপনার মুখ দেখবে, মা কাঁদবে, বাবা কাঁদবে, স্ত্রী বা স্বামী কাঁদবে, সন্তান কাঁদবে, কিন্তু কেউ আপনাকে আর ফিরিয়ে আনতে পারবে না...

তারপর জানাজা হবে, অনেক মানুষ আসবে, কেউ সত্যিকার অর্থে আপনার জন্য কাঁদবে, কেউ হয়তো শুধু সামাজিক দায়িত্ব পালন করবে, কেউ হয়তো মনে মনে বলবে—মানুষটা ভালো ছিল, আবার কেউ হয়তো আপনার ভুলগুলোর কথাও স্মরণ করবে, কিন্তু তখন আর কিছু সংশোধন করার সুযোগ থাকবে না...

অবশেষে আপনাকে কবরে নামিয়ে দেওয়া হবে, ধীরে ধীরে..খুব ধীরে...আর যখন প্রথম মুঠো মাটি আপনার কবরের উপর পড়বে, তখন পৃথিবীর সঙ্গে আপনার সমস্ত সম্পর্ক শেষ হয়ে যাবে, চিরদিনের জন্য

এরপর মানুষজন চলে যেতে শুরু করবে, যে সন্তানের জন্য আপনি জীবন কাটিয়েছেন, সে চলে যাবে, যে বন্ধু বলতো তুই না থাকলে আমি বাঁচবো না, সেও চলে যাবে, যে পরিবার আপনাকে ছাড়া পৃথিবী কল্পনা করতে পারতো না, তারাও চলে যাবে, কারণ কবর পর্যন্ত সবাই আসে, কিন্তু কবরের ভেতরে কেউ কারও সঙ্গী হয় না।

তারপর নেমে আসবে ভয়ংকর নীরবতা, এমন নীরবতা, যা পৃথিবীতে কখনো অনুভব করেননি, চারপাশে শুধু অন্ধকার, উপরে মাটি, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি...
আর আপনি একেবারে একা

সেই মুহূর্তে আপনার মনে পড়বে—যে নামাজগুলো আপনি ইচ্ছা করে ছেড়ে দিয়েছিলেন, যে তওবাগুলো কাল করবো বলে পিছিয়ে দিয়েছিলেন, যে গুনাহগুলোকে ছোট ভেবেছিলেন, যে মানুষগুলোর মন ভেঙেছিলেন, যে হারাম উপার্জনকে তুচ্ছ মনে করেছিলেন, সবকিছু একে একে মনে পড়বে।

আর তখন হয়তো আপনি মনে মনে বলবেন হে আল্লাহ! আমাকে আর একদিন পৃথিবীতে ফিরিয়ে দিন, আমি নামাজ পড়বো, আমি তওবা করবো, আমি মানুষের হক আদায় করবো, আমি আর সময় নষ্ট করবো না, কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না...কারণ পৃথিবীতে ফিরে যাওয়ার দরজা একবার বন্ধ হয়ে গেলে আর কখনো খোলে না।

সেই রাতে আপনার পাশে থাকবে না আপনার ব্যাংক ব্যালেন্স...থাকবে না আপনার বাড়ি...থাকবে না আপনার ব্যবসা...থাকবে না আপনার ডিগ্রি...থাকবে না আপনার খ্যাতি...থাকবে না আপনার ফলোয়ার...থাকবে না আপনার ক্ষমতা...থাকবে শুধু আপনার আমল...আপনার প্রতিটি সিজদা...আপনার প্রতিটি কুরআন তিলাওয়াত...আপনার প্রতিটি গোপন দান...আপনার প্রতিটি তওবা...আর আপনার প্রতিটি গুনাহ...যেগুলো আপনি ভেবেছিলেন কেউ জানে না...

আজ আপনি যে সময়টাকে সাধারণ মনে করছেন, একদিন এই সময়ের একটি মিনিট ফিরে পাওয়ার জন্যও আকুল হয়ে উঠবেন, কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না। তাই এখনো সময় আছে...এখনো দরজা খোলা আছে...এখনো তওবা কবুল হচ্ছে...এখনো নামাজ পড়া যাচ্ছে...এখনো ভালো কাজ করা যাচ্ছে...

একবার নিজেকে প্রশ্ন করুন—যদি আজ রাতেই আমাকে কবরে যেতে হয়, আমি কি প্রস্তুত?
সংগৃহীত

05/04/2026

যে নিজেকে শুদ্ধ করে, সে সফলকাম হয়।
(সূরা আশ শামস - ৯)

আল্লাহর রাসুল (স.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার এই  দোয়াটি পড়বে, তার ১০টি গোলাম আজাদ করার সওয়াব হবে। তার জন্য ১০...
20/02/2026

আল্লাহর রাসুল (স.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার এই দোয়াটি পড়বে, তার ১০টি গোলাম আজাদ করার সওয়াব হবে। তার জন্য ১০০ পুণ্য লেখা হবে এবং ১০০ গুনাহ মিটিয়ে ফেলা হবে। ওই দিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে রক্ষিত থাকবে। কোনো মানুষ তার চেয়ে উত্তম সওয়াবের কাজ করতে পারবে না। তবে হ্যাঁ, ওই ব্যক্তি সক্ষম হবে, যে তার চেয়ে এই আমল বেশি পরিমাণে করবে।’
(বুখারি: ৩২৯৩)

আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দোয়া:আল্লাহুম্মা আংতা রাব্বিঅর্থ: আল্লাহ আপনি আমার পালনকর্তা লা ইলাহা ইন্না আংতাঅর্থ: আপনি ছ...
20/02/2026

আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দোয়া:

আল্লাহুম্মা আংতা রাব্বি
অর্থ: আল্লাহ আপনি আমার পালনকর্তা

লা ইলাহা ইন্না আংতা
অর্থ: আপনি ছাড়া সত‍্যিকারের কোন মাবুদ নেই

খালাকতানি ওয়া আনা আবদুকা
ওয়া আলা আনা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু
অর্থ: আমি আপনার গোলাম, আপনার সঙ্গে আমি ওয়াদা রক্ষা করার চেষ্টা করি যতটুকু সম্ভব হয়

আউযুবিকা মিন শাররি মা সানাতু
অর্থ: আল্লাহ, আমি যে গুনাহ করে ফেলেছি তা থেকে আমি আপনার কাছে ক্ষমা চাই

আবুউলাকা বিনিমাতিকা আলাইয়া
অর্থ: আল্লাহ, কতো নেয়ামত আপনি আমাকে দিয়েছেন

ওয়া আবুউলাকা বিজাম্বি
অর্থ: এতো ভালো লাইফ দেয়ার পরেও আমি আপনার নাফরমানি করেছি সেটা আমি স্বীকার করি

ফাগফিরলি
অর্থ: অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন

ফা- ইন্নাহু লা ইয়াগফিরূজ জুনুবা ইল্লা আংতা
অর্থ: কারন আপনি ছাড়া কেউ ক্ষমা করে না।

19/02/2026
২০২৬ সাহরী ও ইফতারের সময়সূচি
19/02/2026

২০২৬ সাহরী ও ইফতারের সময়সূচি

আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর প্রতি সন্মান, ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে লবীজির জীব...
31/01/2026

আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর প্রতি সন্মান, ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে লবীজির জীবনী নিয়ে সহজ সরল ভাষায় লেখা শুরু করলাম। মহান আল্লাহ কবুল করুন। আমিন

30/01/2026

যদি কোন পাপকাজ করার সময় আল্লাহকে স্মরণ হয়, এবং আল্লাহর ভয়ে ঐ পাপকাজ থেকে নিজেকে বিরত রাখেন, তবে এটাই হতে পারে আপনার জান্নাতে যাবার জন্য যথেষ্ট।

27/01/2026

হে আল্লাহ, আমাকে এমন ভাবে পরিবর্তন করে দিন, যেভাবে থাকলে আপনি আমার উপর খুশি থাকবেন।

Address

Dhaka

Telephone

+8801630660955

Website

Alerts

Be the first to know and let us send you an email when ISLAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ISLAM:

Shortcuts

Share