Gour Mondir

Gour Mondir Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gour Mondir, Hindu temple, 40 Monir Hossain Lane, Dhaka.

Permanently closed.
New committee of Gour Mondir
29/09/2025

New committee of Gour Mondir

12/10/2021
09/10/2021

দামোদর মাস বা কার্তিক মাসের মাহাত্ম্য।❤️❤️

দামোদর মাস বা কার্তিক মাস সনাতন ধর্মালম্বীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাস ভগবান বিষ্ণুর মাস বলে খ্যাত

এই মাস ত্যাগের মাস হিসেবেও পরিচিত। এই মাসে ভগবান বিষ্ণুর সেবা একগুণ করলে সহস্রগুণ ফল লাভ করা যায় । এই মাসে প্রত্যেক মন্দিরে বা তুলসী গাছের নীচে বিষ্ণুর প্রীতি লাভের জন্য দ্বীপ দান করা হয়।

এই পূণ্য মাস সম্পর্কে পদ্মপুরাণ, ভাগবতপুরাণ, স্কন্ধপুরাণ ও শ্রীহরিভক্তিবিলাস শাস্ত্রে অসংখ্য তথ্য বলা আছে। পদ্মপুরাণে বলা হয়েছে, এই পূণ্য মাসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কেউ যদি একটি প্রদীপ দান করে তবে, তার সমস্ত পাপ নাশ হবে এবং তার পুনর্জন্ম আর হবে না।

তিনি সংসারে অজেয় ও অক্ষয়কীর্তি স্থাপন করবেন। নিরন্তন প্রদীপ জ্বালানো উচিত। প্রদীপটি মাটির হলে উত্তম হয়। প্রদীপটি জ্বালাতে সলিতা ও ঘি, তিলের তেল বা কর্পূর ব্যবহার করা হয়। কৃত্রিম ঘি ব্যবহার করবেন না। প্রদীপের আলোতে যেমন, চারদিক আলোকিত হয়ে সমস্ত অন্ধকার দূর করে; তেমনি ভক্তি ও জ্ঞান দ্বারা সকলের পাপ দূরীভূত হয়। অর্থাৎ প্রদীপের আলোর শিখা যত উজ্জ্বল হতে থাকবে, ততই তার পাপ ক্ষয় হতে থাকবে।

স্কন্ধ পুরাণে বলা হয়েছে, এই মাসে যে প্রদীপ দান না করে তারা ব্রহ্মঘাতী, গোঘাতী, স্বর্ণ অপহারী ও সদা মিথ্যাবাদী। দামোদর মাসে স্বয়ং শ্রীকৃষ্ণ তার মাতৃ স্নেহের বন্ধনে আবদ্ধ হন। পৌরাণিক কাহিনী মতে, কলিপ্রিয়া তার স্বামীকে বধ করেছিল এবং তার ভুল বুঝতে পেরে সে নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য এই দীপ দান করেন।

এই পবিত্র মাসে দ্বীপ দানের জন্য তিনি দেহান্তে বিষ্ণুলোক প্রাপ্ত হন। আবার,এক স্ত্রী ইঁদুর প্রদীপের তেল খেতে এসে নিজের অজান্তেই প্রদীপের সলিতাকে উস্কে দেয় বা জ্বলতে সাহায্য করে; আর যার ফলশ্রুতিতে দেহান্তের পর সে ও বৈকুন্ঠলোক প্রাপ্ত হোন।

পূজা দেয়ার সময় ভগবান বিষ্ণুর চিত্রপট বা বিগ্রহের চরণে চার বার, নাভি কমলে দুই বার, মুখমন্ডলে তিনবার ও সর্বাঙ্গে সাত বার (ডানদিক থেকে আরম্ভ করে) প্রদীপ প্রদক্ষিণ করাতে হয়। দামোদর মাসে সম্পূর্ণ ভক্তি ,বিশ্বাস ও প্রেম দ্বারা ভগবান বিষ্ণুর পূজা করলে দেহান্তে বৈকুন্ঠ লাভ বা মুক্তি লাভ হয়। তাই, আপনারা অন্তত পক্ষে একটি প্রদীপ ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অর্পণ করুন।

দামোদর মাসে মাশকলাই,বেগুন, বরবটি,শিম বর্জন। দমোদর মাসের ব্রতপালন করুন ভগবান দামোদরের বিশেষ কৃপা লাভ করে আপনার জীবনকে ধন্য করুন।

স্কন্দপুরাণে ব্রহ্মা-নারদ সংবাদে বলা হয়েছে :-

হে মুনিবর ! যে মানব কার্তিক ব্রত না করে, সে ব্রহ্মঘাতী, গোঘাতী, স্বর্ণচোর, ও সর্বদা মিথ্যাবাদী।

হে বিপেন্দ্র! বহু পূজা করে এবং শতবার শ্রাদ্ধ করেও কার্তিকে ব্রত না করার ফলে স্বর্গ প্রাপ্ত হয় না।

কার্তিকে ব্রত না করলে যে উৎকৃষ্ট দান,সুমহান তপস্যা ও জপ সকলই বিফল হয়।

হে নারদ! কার্তিক মাসে উত্তম বৈষ্ণব ব্রত না করলে সপ্ত জন্মার্জিত পুণ্য বৃথা হয়।

দামোদর ব্রতের মাহাত্ম্য স্কন্দ ও পদ্মপুরাণে দামোদর ব্রতের মাহাত্ম্য প্রসঙ্গে বলা হয়েছে :-

সর্বতীর্থে যে স্নান, সর্বদানের যে ফল, কার্তিক মাসের কোটি অংশের একাংশেরও সমান হয় না।

কার্তিকের সমান মাস নাই, সত্যযুগের সমান যুগ না, বেদের সমান শাস্ত্র নাই, গঙ্গার সমান তীর্থ নাই।

যে মানব কার্তিকে শ্রীবিষ্ণু মন্দির প্রদক্ষিণ করে সে পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল ভাগী হয়।

যে মানব কার্তিকে শ্রীহরির সম্মুখে নৃত্য,গীত,বাদ্য,ভক্তিসহ করে,সে অক্ষয়পদ বিষ্ণুধাম প্রাপ্ত হয়।

হে মুনিবর ! কার্তিকে যিনি হরিকথা শ্রবণ করেন, তিনি শতকোটি জন্মের আপদসমূহ থেকে নিস্তার পান।

কার্তিকে নিমেষার্দ্ধকাল দীপদান ফলে সহস্রকোটিকল্প অর্জিত বহু পাপ বিলুপ্ত হয়।

মেরু ও মন্দর পর্বত সদৃশ অশেষ পাপ করলেও কার্তিকে দীপদান প্রভাবে সর্বপাপ দগ্ধ হয় –এতে সন্দেহ নাই।

এছাড়া আরো অনেক মাহাত্ম্য পুরাণে বর্নিত আছে :

(🙏বন্ধুদের অনুরোধ করব,আপনারা দামোদর ব্রত পালন করুন এবং মানব জীবন ধন্য করুন। এই মাসে বেশি করে হরিনাম জপ করুন এবং প্রতিদিন সন্ধ্যায় ভগবান দামোদরকে দীপদান করুন।)

দামোদর মাস মানেই ১০০০ গুণ বোনাসের মাস :

৩০০০ বার বিষ্ণু নামে ১ বার কৃষ্ণ নামের সমান হয়। আর এই দামোদর মাসে মাত্র ১ বার কৃষ্ণ নাম নিলে ১০০০ বার কৃষ্ণ নামের সমান হয়।

আমরা জানি, প্রতিদিন ১৬ মালা করে ১ কোটি মহামন্ত্র জপ করতে প্রায় ১৬ বছর সময় লাগে। কিন্তু এই দামোদর মাসে ভগবান আমাদেরকে একটি বিশেষ বোনাস উপহার দিচ্ছেন। মাত্র ১ বার কৃষ্ণ নাম নিলে ১০০০ বার কৃষ্ণ নামের সমান হবে। অর্থাৎ ১০০০ গুণ বেশি ফল পাওয়া যাবে।

যদি কেউ প্রতিদিন ১৬ মালা জপ করেন তাহলে অনায়াসে সে এই ৩০ দিনেই প্রায় ৫ কোটি মহামন্ত্র জপের সমান ফল পাবেন। অর্থাৎ প্রায় ৮০ বছরের ফল পাচ্ছেন মাত্র এই ১ মাসে।

তাই এই দামোদর মাসকে ভগবানের বিশেষ মাসও বলা হয়।❤️

নারিন্দা ঋষি পাড়াস্থ গৌর মন্দিরে পরমেশ্বর  ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ২০২১ উপলক্ষে মহাভিষেকের ক্ষুদ্র আয়োজন
02/09/2021

নারিন্দা ঋষি পাড়াস্থ গৌর মন্দিরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ২০২১ উপলক্ষে মহাভিষেকের ক্ষুদ্র আয়োজন

20/05/2021

আসছে সামনে ২৫ মে নৃসিংহ চতূর্দশী মহাব্রত।

যে ১০০০/টা দূর্গাপুজা করলে যে পূণ্য হয়,একটা একাদশী ব্রত করলে সে পূণ্য
হয়, কারণ দূর্গাপুজা যে ব্রত করা হয় সেটাকে ব্রত বলা হয়, অার কলিযুগে শ্রীচৈতন্য মহাপ্রভু একাদশীকে মহাব্রত বলেছেন।

অার ১০০০/টা একাদশী ব্রত করলে যে পূ্ণ্য হয়, একটা নৃসিংহ চতূর্দশী কেউ ভক্তি ভরে করলে তার সেই পূণ্য হয়।

হরিবল.....

সে সমন্ধে কিছু পোষ্ট লিখলাম হল সবাই পড়বেন।

হিরণ্যকশিপুর কঠোর তপস্যা করেন ব্রহ্মা তাকে দর্শন দেই ও তার কাছে বর চাইলেন, অমরত্ব বর।

কিন্তু ব্রহ্মা বললেন হে হিরণ্যকশিপুর তুমি যে বর চেয়েছ সেটা অামি দিতে পারব না, কারণ অামি নিজেই অমরত্ব না, তাই তুমি এমন বর চাও যা অামি দিতে পারব, তখন হিরণ্যকশিপুর চিন্তা করল অামি এমন বর চাইব যা অামাকে কেউ হত্যা করতে পারবে না।

তখন হিরণ্যকশিপুর বর চাইতে লাগলেন যে,,হে শ্রেষ্ঠ বরদাতা, অাপনি যদি অামার অভীষ্ট বরই দান করতে চান, তবে এই বর দেন যাতে অাপনার কোন সৃষ্টির কোনও প্রাণী বা পথে, ঘাটে,দিনের বেলা,রাতের বেলা, ঘরে, বাইরে,জল, ভূমি,বা অাকাশে, কোনও পশু,বা কোনও অস্ত্রের দ্বারা এসবের দ্বারা অামাকে বধ করতে না পারে,, বা ব্যাধিগ্রস্ত বা জরাগ্রস্ত না হই,,ব্রহ্মা বলল তথাস্তু।

তারপর শুরু হল হিরণ্যকশিপুরের অত্যাচার দেবতাদের ওপর।

তখন ভগবানের লীলা শুরু হল তার শুদ্ধ ভক্তের ম্যাধমে প্রহল্লাদ মহারাজ।

তাই ভগবানের ভক্ত অাবির্ভূত হয়ে প্রহল্লাদ মহারাজ বিষ্ণুদেবের অারাধনা করছিল,

তখন তার পিতা তাকে বলত লাগে তোমার ভগবান, কে??

সে বলত অামার ভগবান বিষ্ণুদেব,

তখন হিরণ্যকশিপুর ক্ষীপ্ত হয়ে বলতে লাগল যে অামি তোমার জন্মদাতা পিতা তাই অামি তোমার ভগবান।

কিন্তু প্রহল্লাদ বলল না তুমি অামার ভগবান না,অামার ভগবান বিষ্ণুদেব তিনি জগতপালক শ্রীহরি তিনি জগতের পিতা ও বিধাতা তুমি,ত কেবল অামার এই জড়জগতের পিতা।

অার বিষ্ণুদেব অামার নিত্য পিতা,,তখন হিরণ্যকশিপুর তার ছেলেকে পাহাড় থেকে ফেলে দেই,
হাতির পায়ের নিচে দেই,
জলন্ত অগ্নিতে নিহ্মেপ করে অার প্রহল্লাদ শুধু তার প্রভু বিষ্ণুদেবকে শরণ করতে থাকে।

কথায় অাছে না,(যে মারে কৃষ্ণ রাখেকে, রাখে কৃষ্ণ মারেকে) ভগবান যদি চাই তাহলে পৃথিবীর কোন শক্তি তাকে হত্যা করতে পারবে?? না।

তাই যখন কোন কিছুর দ্বারা সম্ভব হল না তখন প্রহল্লাদকে কারাগারে নিহ্মেপ করল শিকল দিয়ে বেধে রাখল অার মারতে লাগল অার প্রহল্লাদ শুধু শ্রীহরিকে ডাকতে লাগল তখন হিরণ্যকশিপুর এসে বলল অাজ তকে কে বাচাই দেখী তর ভগবান কোথায়,,

তখন বৈকুণ্ঠধামে মা লহ্মীদেবী বলল হে প্রভু এখন কি হবে প্রহল্লাদকে কে রহ্মা করবে হিরণ্যকশিপুর, ত অমরত্ব মত বর লাভ করেছে তাকে কে হত্যা করবে?

তোমার ভক্তকে রহ্মা করবে কে?

তখন ভগবান বলেন যে অমরত্ব মত বর পেয়েছে কিন্তু অমর না অার প্রহল্লাদকে রহ্মা করবে তার ভক্তি, তার ভক্তি তাকে হিরণ্যকশিপুর হাত থেকে রহ্মা করবে।

তখন হিরণ্যকশিপুর বলল তর ভগবান কি এখানে অাছে প্রহল্লাদ বলল হা অামার প্রভু সর্বতই বিরাজমান এখানেও অাছে, এই বলে হিরণ্যকশিপুর সে ঘরের চৌকাঠে পিলারে অাঘাত করতে লাগে, তখন হঠাৎ সে স্তম্ভ থেকে বের হয়ে অাসে ভক্তের ভগবান শ্রীহরি ভগবান বিষ্ণুদেব তখন হিরণ্যকশিপুর বর অনুসারে তাকে বধ করতে লাগলেন।

যে ঘরেও না বাইরেও না ঘরের চৌকাঠে কোন নর না পশু ও না কিন্তু অর্ধেক পশু ও মানুষ নরসিংহ, কোন অস্ত্রের দ্বারা না, কিন্তু নখের দ্বারা বধ করা হয়েছে, সকালে না রাতেও না,কিন্তু গোধূলি লগ্নে অর্ধেক দিনও রাত মানে সন্ধায়, জলেও না মাটিতে না অাকাশেও না,কিন্তু হাটুতে রেখে নখের দ্বারা বধ করে তাহলে চিন্তা করে দেখেন প্রভুর লীলা জগতেকে বোঝতে পারে যে ভক্তের ডাকে ভগবান তার ভক্তকে যেকোন উপায়ে রহ্মা করে এমন কি ভগবানের এই রুপ দেখে দেবতারা ও ব্রহ্মাণ্ড কেপে ওঠে এ কি রুপ হঠাৎ এই রুপের অাবির্ভাব কেউ বোঝতে পারেনি।

ভগবানের এই রুপকে দেবতারা ও পর্যন্ত শান্ত করতে পারেনি তখন দেবতারা বলল একমাত্র একজন পারে সে তার ভক্ত প্রহল্লাদ তখন প্রহল্লাদ প্রভুর কাছে স্তব, প্রার্থনা করতে লাগে তখন প্রভু ভক্তের প্রার্থনাই শান্ত হয় ও তাকে কোলে তোলে নেই ও প্রভু বলে হে ভক্ত প্রহল্লাদ অামি তোমাকে দর্শন দিয়েছি।

এখন তুমি কি বর চাও প্রার্থনা কর অামার কাছে অামি তোমাকে বর দেব,তখন ভক্ত কি অার কিছু চাওয়ার অাছে যে জগতের প্রভু তার সামনে তবুও ভগবান বলল তুমি একটা বর চাও যেহুতো অামি তোমার সামনে প্রকট হয়েছি তখন ভক্ত প্রহল্লাদ বলতে লাগল প্রভু তুমি অামার পিতাকে মুক্তি দাও যেহুতো তিনি অামার জড়জগতে পিতা,,তখন ভগবান বলল হে ভক্ত প্রহল্লাদ তথাস্তু কিন্তু তোমার শুধু এই পিতা মুক্তি লাভ করবে না যে গৃহে তোমার মত শুদ্ধ বৈষ্ণব ভক্ত হবে তার, ২১/কোল অাপনা থেকে উদ্ধার হবে, পিতৃকুল ১০/কোল, মাতৃকুল ১০/কুল, ও নিজের এক কুল মুক্তি লাভ করবে।

হরিবল।

এই নৃসিংহ ব্রত যে পালন করবে,তার জন্ম-মৃত্যুময় সংসারে থেকে রহ্মা পাবে, অার যিনি ব্রতদিন ব্রত লঙ্ঘন করে,চন্দ্র-সূর্য যতদিন থাকবে ততদিন নরক যাতনা ভোগ করবে।

অামার এই ব্রত প্রভাবে অপুত্রক ভক্তপুত্র লাভ করে, দরিদ্র ধনশালী হয়,তেজস্কামী তেজঃলাভ করে, রাজ্যকামী রাজ্য পায়, অায়ুষ্কামী দীর্ঘায়ু পাই।

ভক্তিতে বিশ্বাস এই মাত্র চাই সংসার যোনিতে নাহি কোন অার বস্তু তাহার উপর।
অাপনারা সবাই এই পেইজটা লাইক দিয়ে এড হোন।।।

Address

40 Monir Hossain Lane
Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gour Mondir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category