Umaer Travels

Umaer Travels Umaer Travels- Your trusted companion for a spiritually fulfilling Hajj journey. This is the official page of Umaer Ahmad.

We provide comprehensive Hajj packages designed to offer comfort & peace of mind. From visa processing to accommodation, transportation or guided rituals we here for you. We would like to provide the best quality Quran Shikkha throughout the country. Like us to stay up to date with our latest products and campaign

Getting More info:
m.me/umaer636

Hotline:
01848334130

Email:
umaerahmad130@gmail

.com

……………………………
Our Privacy Policy:

We want to hear your opinions, but we ask that everyone on this page respect other users and the posting guidelines of Facebook and Umaer Ahmad page. We’ll remove any posts that we determine to be:

• Abusive, defamatory or unnecessarily obscene
• Threatening in any way or with content that intimidates, harasses or bullies anyone
• Fraudulent, deceptive or misleading
• In violation of any intellectual property right of another person or company
• In violation of any law
• Intentionally flaming, trolling, or spamming
• Does not relate, in whole or in part, to products or services offered by Umaer Ahmad page.

08/03/2026

HAJJ 🕋
OMRAH 🕋
AIR TICKET ✈️
01848-334130

28/02/2026

𝐔𝐫𝐠𝐞𝐧𝐭 𝐍𝐨𝐭𝐢𝐜𝐞

Flights may be canceled at any time due to international issues. This especially applies to all flights in the Middle East, including Jeddah, Madina and Riyadh.

Please make sure to confirm the flight schedule with us for all your bookings.

Best regards,
Umaer Travels

জাবাল আবু কুবাইস: মক্কার ইতিহাস বহন করা এক প্রাচীন পর্বতমসজিদুল হারামের একেবারে পাশে দাঁড়িয়ে আছে জাবাল আবু কুবাইস । মক্ক...
24/12/2025

জাবাল আবু কুবাইস: মক্কার ইতিহাস বহন করা এক প্রাচীন পর্বত

মসজিদুল হারামের একেবারে পাশে দাঁড়িয়ে আছে জাবাল আবু কুবাইস । মক্কার সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ পাহাড়গুলোর একটি। আজ পাহাড়ের অধিকাংশ অংশ আর আগের মতো নেই। এর চূড়ায় রাজকীয় প্রাসাদ নির্মাণের ফলে এখন কেবল অবশিষ্ট অংশটাই চোখে পড়ে। তবুও এই পাহাড়ের নীরব স্তরগুলোতে জড়িয়ে আছে মক্কার হাজার বছরের ইতিহাস, অলৌকিক ঘটনা আর ইমানের গল্প।

✨ চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট

ইসলামী ইতিহাসে পাওয়া যায়, চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার মুজিযার সময় নবী করীম ﷺ এই পাহাড়ের ওপর থেকে চাঁদের দিকে ইশারা করলে আল্লাহর হুকুমে চাঁদ দুই ভাগ হয়ে যায়। এজন্য জাবাল আবু কুবাইস মুসলমানদের হৃদয়ে বিশেষ মর্যাদা পেয়ে এসেছে।

✨ 'ফাদিহ' কাবার দিকে মুখ করা দেয়াল

জাবাল আবু কুবাইসের যে পাশটি কাবার দিকমুখী ছিল, তাকে বলা হতো ফাদিহ। মক্কার লোকেরা সেই অংশটিকে বিশেষভাবে চিনত।

✨ 'আল-আমিন' বা 'রক্ষক' নামের কারণ

জাবাল আবু কুবাইসের আরেকটি নাম ছিল 'আল-আমিন' অর্থাৎ 'বিশ্বস্ত', 'রক্ষক'।
কারণ, প্রাচীন বর্ণনাগুলোতে এসেছে নূহ (আ.)–এর সময়কার মহাপ্লাবনে যখন মক্কা প্লাবিত হয়েছিল, তখন হাজরে আসওয়াদ (কাবার কালো পাথর) এই পাহাড়েই নিরাপদে সংরক্ষিত ছিল। পরে যখন ইবরাহীম (আ.)–কে কাবা পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়, তখন তাঁকে দেখানো হয় পাথরটি কোথায় রাখা আছে।
বর্ণনায় আরও পাওয়া যায়, হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ পাথর, এবং কাবার কোন স্থানে এটি বসাতে হবে তাও ইবরাহীম (আ.)–কে জানিয়ে দেওয়া হয়েছিল।

অন্য বর্ণনায় আছে, জিবরাঈল (আ.)–ই মহাপ্লাবনের সময় পাথরটি নিরাপদ স্থানে নিয়ে যান এবং পরে ইবরাহীম (আ.)–কে তা হস্তান্তর করেন। উভয়টাই ইতিহাসে পাওয়া যায়।

✨ মক্কার প্রথম পাহাড় এমন বিশ্বাসও রয়েছে

কিছু ঐতিহাসিক বর্ণনায় বলা হয়েছে, এটি পৃথিবীর প্রথম সৃষ্ট পাহাড়গুলোর একটি হতে পারে; আল্লাহ ﷻ–ই একে বিশেষ ভূমিকার জন্য বেছে নিয়েছিলেন।

✨ 'আবু কুবাইস'নামের পেছনে একটি গল্প

জাহেলিয়াত যুগে 'কুবাইস'নামে একজন ব্যক্তি প্রথম এই পাহাড়ে ঘর নির্মাণ করেছিলেন। পরে তার নাম অনুসারেই এই পাহাড় পরিচিত হয় 'জাবাল আবু কুবাইস'।

✨ প্রাচীন ঘটনাবলির নীরব সাক্ষী

- ইমাম তারবারী বর্ণনায় পাওয়া যায়, আদম (আ.)–এর মৃত্যুর পর তাঁকে এই পাহাড়ের পাদদেশে দাফন করা হয়েছিল। এটি ঐতিহাসিক মত, হাদীস নয়।
- ৬৯১ খ্রিস্টাব্দে হাজ্জাজ বিন ইউসুফ এই পাহাড়ের চূড়া থেকে কাবার দিকে মংগোল নিক্ষেপ করেন, যার ফলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের (رضي الله عنه) শহীদ হন।
- হারুন রশীদের সময় মক্কার বিভিন্ন পাহাড়ে মিনার নির্মাণ করা হয় যাতে পুরো উপত্যকায় আজান পৌঁছাতে পারে। জাবাল আবু কুবাইসও তার একটি অংশ ছিল।
#বাংলাদেশ

মক্কার ক্লক টাওয়ারের একেবারে পাশে এই ভবনটি অনেকেই চোখে পড়ার মতো করে দেখেছেন। কিন্তু এর পেছনের ইতিহাস জানলে জায়গাটিকে আর...
21/12/2025

মক্কার ক্লক টাওয়ারের একেবারে পাশে এই ভবনটি অনেকেই চোখে পড়ার মতো করে দেখেছেন। কিন্তু এর পেছনের ইতিহাস জানলে জায়গাটিকে আর সাধারণ মনে হয় না।
ইতিহাস অনুযায়ী, এই স্থানেই একসময় ছিল হযরত আবু বকর সিদ্দীক (রাঃ)-এর বাড়ি। তিনি ছিলেন রাসূলুল্লাহ ﷺ–এর সবচেয়ে ঘনিষ্ঠ সাথী, হিজরতের সঙ্গী এবং উম্মতের প্রথম খলিফা। ইসলামের শুরুর কঠিন সময়গুলোতে এই বাড়িটি বহু গুরুত্বপূর্ণ ঘটনার নীরব সাক্ষী ছিল।
হযরত আবু বকর (রাঃ)-এর স্মৃতি ও মর্যাদার প্রতি সম্মান জানিয়ে তাঁর নামেই এই মসজিদের নাম রাখা হয় মসজিদে আবু বকর।
বর্তমানে এই ভবনের চার তলাতে মসজিদে আবু বকর অবস্থিত। হারামের একেবারে সন্নিকটে হওয়ায় এখান থেকে হারামের ইমামের সাথে জামাতে নামাজ আদায় করা যায়। অনেক মুসল্লি না জেনেই এখানে নামাজ পড়েন, অথচ তারা দাঁড়িয়ে থাকেন একজন মহান সাহাবীর স্মৃতিবিজড়িত স্থানে।
মক্কার প্রতিটি অলিগলি শুধু ইট-পাথরের নয়, বরং সাহাবায়ে কেরামের ত্যাগ, বিশ্বাস ও ইতিহাসে ভরা। এই স্থানটি তারই এক নীরব সাক্ষ্য।

সৌদি আরবে এসে ওমরাহ 🕋 বা হজ আদায় করার আগে একটা বিষয় মাথায় রাখলে পুরো যাত্রার অনুভূতি বদলে যায়। সেটা হলো সীরাত সম্পর্কে ধ...
18/12/2025

সৌদি আরবে এসে ওমরাহ 🕋 বা হজ আদায় করার আগে একটা বিষয় মাথায় রাখলে পুরো যাত্রার অনুভূতি বদলে যায়। সেটা হলো সীরাত সম্পর্কে ধারণা নিয়ে আসা। কোন জায়গায় কী ঘটেছিল, কোন সাহাবী কোথায় বসবাস করতেন, কোন পাহাড় বা পথের সঙ্গে ইসলামের কোন অধ্যায় জড়িয়ে আছে—এই তথ্যগুলো জেনে এলে ইবাদতের গভীরতা অনেক বেড়ে যায়। চাইলে ইউটিউবের তথ্যসমৃদ্ধ ভিডিও থেকেও প্রস্তুতি নিতে পারেন।

এই জানা থাকলে যখন বাস্তবে সেই স্থানগুলোতে দাঁড়াবেন, তখন শুধু দেখা নয়, ভেতর থেকে অনুভব করবেন। মনে হবে, এই পথ দিয়েই তো আমাদের রাসূল ﷺ হেঁটেছেন। এই জায়গা থেকেই তো তিনি মানুষের সামনে সত্যের দাওয়াত পৌঁছে দিয়েছেন। হেরা পাহাড়ের ইতিহাস জানলে সেখানে তাকিয়ে অবাক হতে হয়—কীভাবে খাদিজা (রা.) প্রতিদিন এত কষ্ট করে খাবার পৌঁছে দিতেন!

জান্নাতুল বাকীর পাশ দিয়ে হাঁটার সময়ও তখন মন নিজে থেকেই নরম হয়ে আসে। পায়ের গতি ধীরে হয়ে যায়। মনে হয়, এই দেয়ালের ওপারেই বিশ্রামে আছেন রাসূল ﷺ–এর সবচেয়ে কাছের সাহাবীগণ। যাঁদের ত্যাগে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, যাঁদের মাধ্যমে দীন পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

আপনি যত জানবেন, ভাবনাও তত গভীর হবে। চোখ বন্ধ করলে মনে হবে, সময় পিছিয়ে গেছে। আপনি দাঁড়িয়ে আছেন আজ থেকে প্রায় চৌদ্দশ বছর আগের সেই পবিত্র মুহূর্তগুলোর মাঝে।
Ihram Shop

নুসুক (Nusuk) প্ল্যাটফর্মের মাধ্যমে এখন প্রতি ৩৬৫ দিনে একবার রিয়াজুল জান্নাহ পরিদর্শনের অনুমতি নেওয়া যাবে।এছাড়া, মসজি...
15/12/2025

নুসুক (Nusuk) প্ল্যাটফর্মের মাধ্যমে এখন প্রতি ৩৬৫ দিনে একবার রিয়াজুল জান্নাহ পরিদর্শনের অনুমতি নেওয়া যাবে।
এছাড়া, মসজিদের নিকটবর্তী অবস্থান থেকে তাৎক্ষণিকভাবেও পারমিশন পাওয়ার সুযোগ রয়েছে।

রিয়াজুল জান্নাহ (রাওদাহ) পরিদর্শনের সময়সূচীঃ

সাধারণ দিনের সময়সূচী

👤 পুরুষদের জন্য
⏰ রাত ২:০০টা থেকে ফজর পর্যন্ত
⏰ সকাল ১১:২০টা থেকে এশা পর্যন্ত

👩 মহিলাদের জন্য
⏰ ফজরের পর থেকে সকাল ১১:০০টা পর্যন্ত
⏰ এশার পর থেকে রাত ২:০০টা পর্যন্ত

===================

শুক্রবারের বিশেষ সময়সূচী

👤 পুরুষদের জন্য
⏰ রাত ২:০০টা থেকে ফজর পর্যন্ত
⏰ সকাল ৯:২০টা থেকে সকাল ১১:২০টা পর্যন্ত
⏰ জুম্মার নামাজের পর থেকে এশা পর্যন্ত

👩 মহিলাদের জন্য
⏰ ফজরের পর থেকে সকাল ৯:০০টা পর্যন্ত
⏰ এশার পর থেকে রাত ২:০০টা পর্যন্ত

অনেকেই জানতে চান—একটি উমরাহ প্যাকেজে আসলে কী কী সার্ভিস নেওয়া প্রয়োজন?মোটাদাগে একটি উমরাহ প্যাকেজে ৬টি গুরুত্বপূর্ণ সার্...
15/12/2025

অনেকেই জানতে চান—একটি উমরাহ প্যাকেজে আসলে কী কী সার্ভিস নেওয়া প্রয়োজন?

মোটাদাগে একটি উমরাহ প্যাকেজে ৬টি গুরুত্বপূর্ণ সার্ভিস থাকে। এর মধ্যে কিছু সার্ভিস আপনি নিজে চাইলে ম্যানেজ করতে পারেন, আবার কিছু সার্ভিসের জন্য বিশ্বস্ত এজেন্সির সহায়তা নেওয়াই নিরাপদ ও প্রয়োজনীয়।

১) এয়ার টিকিট

আপনি চাইলে নিজে এয়ার টিকিট কাটতে পারেন অথবা কোনো বিশ্বস্ত এজেন্সির মাধ্যমেও নিতে পারেন।
নিজে টিকিট কাটলে অনেক সময় বিভিন্ন অফারের কারণে তুলনামূলক কম দামে টিকিট পাওয়া যায়—যা একই টিকিট এজেন্সি থেকে নিলে কিছুটা বেশি হতে পারে।

তবে এজেন্সি থেকে টিকিট নেওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো টিকিট সিকিউরিটি। কোনো কারণে মাদার এজেন্সি কলাপ্স করলেও, যেই এজেন্সি থেকে আপনি টিকিট নিয়েছেন তারা আপনার টিকিট রি-ইস্যু করতে বাধ্য।
এছাড়া উমরাহ টিকিটে PNR–সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ নিয়ম থাকে। সেগুলো সঠিকভাবে ফলো না হলে ইমিগ্রেশনে সমস্যায় পড়তে পারেন।
ডেট চেঞ্জ, রিফান্ড ও রি-ইস্যুর ক্ষেত্রেও এজেন্সির মাধ্যমে নিলে আপনি বাড়তি সুবিধা পাবেন, যা নিজে টিকিট কাটলে সাধারণত পাওয়া যায় না।

২) উমরাহ ভিসা

উমরাহ ভিসা অবশ্যই এজেন্সির মাধ্যমেই করতে হয়। এই ভিসায় সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করা যায়।

৩) হোটেল বুকিং

উমরাহ ভিসার জন্য হোটেল বুকিং ইনফরমেশন সাবমিট করা বাধ্যতামূলক।
তাই যেই এজেন্সির মাধ্যমে ভিসা করছেন, তাদের থেকেই হোটেল বুকিং করাটা সবচেয়ে নিরাপদ।
তবে চাইলে Booking/ Agoda সহ অন্যান্য অনলাইন পোর্টাল থেকেও হোটেল বুকিং করে ভিসা করা যায়। সে ক্ষেত্রে পেইড হোটেল বুকিং ডকুমেন্টস ভিসা এজেন্সিকে দিতে হবে এবং ভিসা ফি কিছুটা বেশি হতে পারে।

৪) ট্রান্সপোর্ট

আপনি চাইলে লোকাল ট্রান্সপোর্ট নিজেও ম্যানেজ করতে পারেন।
তবে বর্তমানে সৌদি এয়ারপোর্টগুলোতে—বিশেষ করে জেদ্দা এয়ারপোর্টে—আগে থেকে ট্রান্সপোর্ট বুক না থাকলে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়।

আপনি যদি প্রথমবার উমরাহ করতে যান বা পরিবারের সাথে যান, তাহলে ভিসা এজেন্সির মাধ্যমে রিজার্ভ ট্রান্সপোর্ট নেওয়াই নিরাপদ।
এছাড়া চাইলে বাংলাদেশ থেকেই বুলেট ট্রেনের টিকিট কেটে রাখতে পারেন। এয়ারপোর্ট থেকে মক্কা বা মদিনা ট্রেনে ভ্রমণ করলে এবং ট্রেনের টিকিট সাথে থাকলে সাধারণত কোনো সমস্যা হয় না—ইন শা আল্লাহ।

৫) খাবার

মক্কায় প্রচুর বাংলাদেশি খাবারের দোকান রয়েছে।
বিশেষ করে ইব্রাহিম খলিল রোড, হিজরা/মুনশিয়া রোড ও সফওয়া টাওয়ার এলাকায় সহজেই বাঙালি খাবার পাওয়া যায়।
এছাড়া মক্কা ও মদিনায় বিভিন্ন ক্যাটারিং সার্ভিস রয়েছে। চাইলে তুলনামূলক কম খরচে ক্যাটারিংয়ের খাবার নিতে পারেন, যা সরাসরি আপনার হোটেলে পৌঁছে দেওয়া হয়।

৬) সাইট সিয়িং / যিয়ারাহ

মক্কা ও মদিনার সিটি ট্যুর এবং শহরের বাইরে বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ভ্রমণের জন্য বাংলাদেশ থেকেই এজেন্সির মাধ্যমে গাড়ি বুক করা যায়।
চাইলে সৌদি আরবে পৌঁছেও গাড়ি ভাড়া করতে পারেন। তবে নিজে ভাড়া করতে গেলে ভাষাগত সমস্যার কারণে অনেক সময় ড্রাইভারকে বোঝাতে অসুবিধা হয়, এমনকি প্রতারণার শিকারও হতে হয়।
তাই অভিজ্ঞ কেউ সাথে না থাকলে, আগে থেকেই এজেন্সির মাধ্যমে বুক করাটাই নিরাপদ।



মোটামুটি এই ৬টি সার্ভিস মিলিয়েই একটি সম্পূর্ণ উমরাহ প্যাকেজ তৈরি হয়।
Umaer Travels –এ ইন শা আল্লাহ আপনি এই ছয়টি সার্ভিসই পাবেন।
আমরা প্রতিদিন আমাদের সম্মানিত ক্লায়েন্টদের জন্য কাস্টমাইজড উমরাহ প্যাকেজ তৈরি করে থাকি।

যোগাযোগ: বি ১৪০/২, খিলগাঁও চৌধুরী পাড়া মাটির মসজিদ, ঢাকা - ১২১৯ ।
মোবাইল: 01848-334130

কপি পেস্ট -
RIZDEEN TRAVELs

26/11/2025

#আলহামদুলিল্লাহ ২৬ নভেম্বরের ১ম গ্রুপের ৪৫ জন বায়তুল্লাহর 🕋 মেহমানরা ঢাকায় ইমিগ্রেশন সম্পন্ন করে বিমানে বসে আছে। ১৭ জনের আরেকটি গ্রুপ ও এয়ার পোর্টে অবস্থান করছে। আল্লাহ সফর নিরাপদ ও কবুল করুন 🤲🏻

28/09/2025

#আলহামদুলিল্লাহ
গত ২ বছরের চেয়ে কম খরচে ঘোষণা হয়েছে ২০২৬ সালের পবিত্র হজ্ব প্যাকেজ।
বিস্তারিত খুব শীঘ্রই জানাবো ইনশাআল্লাহ🤲🕋🤲

27/07/2025

Durrat Taiba hotel Madina.....
10 room Available
28 august ,1 night.
01848-334130

Address

Malibag Chowdhurypara
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Umaer Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Umaer Travels:

Share