Al Islam। আল ইসলাম

Al Islam। আল ইসলাম বিশ্বের সকল বাংলা ভাষাভাষীদের কাছে ই?

03/08/2024
আমি আপনাদেরকে আরেকটিঅনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি।যে বিপ্লব সাধিত হলেমানুষের শরীর থেকে খসে পড়ে শয়তা...
16/07/2024

আমি আপনাদেরকে আরেকটি
অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি।

যে বিপ্লব সাধিত হলে
মানুষের শরীর থেকে খসে পড়ে শয়তানের লেবাস
জল্লাদের অশান্ত চিত্তে জন্ম নেয় বসরাই গোলাপ
অর্ধ পৃথিবীর দুর্দান্ত শাসক
কেঁপে উঠে ফোরাত কূলের কোন
অনাহারী কুকুরের আহার্য চিন্তায়।

12/10/2023

গুরুত্বপূর্ণ বার্তা!!!

আগামী ৭২ ঘণ্টা ফিলিস্তিনের জন্য বিশেষ করে গাজার জন্য খুবই ভয়াবহ।
ইসরায়েল গাজা এবং হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য অতিরিক্ত 200,000 রিজার্ভ সহ 100,000 সৈন্য সংগ্রহ করেছে।
সমগ্র উম্মাহকে নিম্নোক্ত দুআগুলো পড়ার জন্য অনুরোধ করা হলো। আমরা আগামী ৭২ ঘন্টার মধ্যে সম্মিলিতভাবে এই দুআ 10 মিলিয়ন বার পাঠ করার লক্ষ্য রাখি।

আল্লাহর রহমতে ও অনুগ্রহে

حَسْبُنَا اللّٰه وَ نِعْمَ الْوَكِيْلْ اللّهُمَّ إنَّا نَجْعَلُكَ فِيْ نُحُوْرِهِمْ وَنَعُوْذُ بِكَ مِنْ شُرُوْرِهِمْ

দয়া করে এই বার্তাটি সবার কাছে ছড়িয়ে দিন এবং 10 মিলিয়ন লক্ষ্যে পৌঁছাতে শেয়ার করে আপনি ও শরিক হোন ,যেহেতু শত্রুরা পরিকল্পনা করে রেখেছে এবং আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী।

জাযাক আল্লাহ!

(৩২১৭) আবূ মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন শত্রুদলকে ভয় করতেন তখন এই দু’আ পড়তেন, ’আল্লাহুম্মা ইন্না নাজআ’লুকা ফী নুহূরিহিম অনাঊযু বিকা মিন শুরূরিহিম।’ অর্থাৎ, হে আল্লাহ! আমরা তোমাকে ওদের মুখোমুখি করছি এবং ওদের অনিষ্টকারিতা থেকে তোমার নিকট পানাহ চাচ্ছি।

02/06/2022
15/01/2021
আপনার সন্তানকে মাদরাসায় কেন পড়াবেন? কি লাভ হবে? আর না পড়ালেই বা ক্ষতি কি? একজন মুসলমানের দ্বীনি শিক্ষার কতটুকু প্রয়োজন, ...
22/11/2020

আপনার সন্তানকে মাদরাসায় কেন পড়াবেন? কি লাভ হবে? আর না পড়ালেই বা ক্ষতি কি? একজন মুসলমানের দ্বীনি শিক্ষার কতটুকু প্রয়োজন, যে শিক্ষা মানুষকে জান্নাতে নিয়ে যাবে- এসব বিষয়ে আলোচনা করেছেন জনপ্রিয় বক্তা আবদুল খালেক শরিয়তপুরি।

ওয়াজটি ভাল লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আপনার মতামত। লাইক দিন, শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবসক্রাইব করবেন। জাজাকাল্লাহু

সিরাজগঞ্জে আব্দুল খালেক শরিয়তপুরির ওয়াজ করলেন। ওয়াজটি ভাল লাগলে আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করে সঙ্গে থাকু....

রাসুলকে (স.) নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শন করার তীব্র প্রতিবাদ করলেন মাওলানা আব্দুল্লাহ আল আমিন। নবিপ্রেমী দর্শকরা ভিডিওটি ...
10/11/2020

রাসুলকে (স.) নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শন করার তীব্র প্রতিবাদ করলেন মাওলানা আব্দুল্লাহ আল আমিন। নবিপ্রেমী দর্শকরা ভিডিওটি দেখে শেয়ার করুন। জাজাকাল্লাহ

#আব্দুল্লাহ_আল_আমিন

দুইজন ভিডিওগ্রাফার খুঁজছি! আসসালামু আলাইকুম ইসলামিক লেকচার ও ওয়াজ মাহফিলের আলোচনা রেকর্ডের জন্য জরুরী ভিত্তিতে দুইজন ভিড...
06/11/2020

দুইজন ভিডিওগ্রাফার খুঁজছি!

আসসালামু আলাইকুম

ইসলামিক লেকচার ও ওয়াজ মাহফিলের আলোচনা রেকর্ডের জন্য জরুরী ভিত্তিতে দুইজন ভিডিওগ্রাফার (ক্যামেরাম্যান) নিয়োগ দেয়া হবে। নিজস্ব ডিএসএলআর ক্যামেরা, বুম থাকলে ভাল।

পার্ট টাইম ফুলটাইম হিসেবে কাজ করতে পারেন। বেতন আলোচনা সাপেক্ষে।

আগ্রহীরা কমেন্ট করুন, ইনবক্স করুন অথবা কল করুন ০১৯১৩৪৪০০৮৩

-আল ইসলাম মিডিয়া

27/07/2020
নারীদের জন্য ১৫ টি হাদিস। খুবই গুরুত্বপূর্ণ। হাদিসগুলো নারীদের জন্য হলেও পুরুষদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। ১. দেবর মৃ...
23/07/2020

নারীদের জন্য ১৫ টি হাদিস। খুবই গুরুত্বপূর্ণ। হাদিসগুলো নারীদের জন্য হলেও পুরুষদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ।

১. দেবর মৃত্যু সমতুল্য। (মৃত্যু থেকে মানুষ যেভাবে পলায়ন বা সতর্কতা অবলম্বন করে এক্ষেত্রে তাই করতে হবে)
(বুখারী শরীফ ৫২৩২, মুসলিম শরীফ ২১৭২, তিরমিযী শরীফ ১১৭১)

২. কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে মিলিত হলে নিঃসন্দেহে তাদের তৃতীয়জন হয় শয়তান। (তিরমিযী শরীফ ১১৭১)

৩. তোমরা সেই মহিলাদের নিকট গমন করো না যাদের স্বামীরা বিদেশে আছে। কারণ, শয়তান তোমাদের রক্ত শিরায় প্রবাহিত হয়। (তিরমিযী শরীফ ১১৭২)

৪. কোন অবৈধ নারীকে স্পর্শ করার চেয়ে মাথায় লোহার পেরেক পুঁতে যাওয়া ভালো। (আস-সিলসিলাতুস সহীহাহ ২২৬)

৫. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “দুই শ্রেণীর মানুষ জাহান্নামের অধিবাসী যাদেরকে আমি দেখিনি। তারা ভবিষ্যতে আসবে। প্রথম শ্রেণী হবে একদল অত্যাচারী, যাদের সঙ্গে থাকবে গরুর লেজের মত চাবুক যার দ্বারা তারা লোকদেরকে প্রহার করবে। আর দ্বিতীয় শ্রেণী হল সে নারীর দল, যারা কাপড় পরিধান করবে কিন্তু তবুও তারা উলঙ্গ অবস্থায় থাকবে, নিজেরা অন্যদের প্রতি আকৃষ্ট এবং অন্যদেরকেও তাদের প্রতি আকৃষ্ট করবে, যাদের মস্তক (খোঁপা বাধার কারণে) উটের হেলে যাওয়া কুঁজের মত হবে। তারা জান্নাতে প্রবেশ করবে না। তার গন্ধও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধ বহু দূরবর্তী স্থান থেকেও পাওয়া যাবে।” (মুসলিম শরীফ ২১২৮)

৬. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বাহিরে দেখতে পান যে, নারীরা রাস্তায় পুরুষের সাথে মিশে গেছেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের বলেন, তোমরা অপেক্ষা কর, কারণ, তোমাদের জন্য রাস্তার মাঝে হাটা উচিত নয়, তোমাদের জন্য হল রাস্তার পাশ। এ কথা শোনে নারী দেয়াল ঘেঁসে হাটা শুরু করে তখন দেখা গেল তাদের অনেকের কাপড় দেয়ালের সাথে মিশে যেত। (আবু দাউদ শরীফ ৫২৭২)

৭. কোন মহিলা যেন মাহরাম পুরুষ ছাড়া একাকিনী সফর না করে, তার নিকট যেন মাহরাম ছাড়া কোনো বেগানা পুরুষ প্রবেশ না করে, এ কথা শোনে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অমুক অমুক যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সৈন্য দলে নাম লিখিয়েছি অথচ আমার স্ত্রী হজ্জের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন এখন আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিলেন তুমি তার সাথে বের হও। (বুখারী শরীফ ১৮৬২)

৮. নারী গোপন জিনিস, সুতরাং যখন সে(বাড়ি হতে) বের হয়, তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে রমণীয় করে দেখায়। (তিরমিযী শরীফ ১১৩৭)

৯. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যে, “আমরা যেন মহিলাদের নিকট তাদের স্বামীদের বিনা অনুমতিতে গমন না করি।” (তিরমিযী ২৭৭৯)

১০. প্রত্যেক চক্ষুই ব্যভিচারী। আর নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোনো (পুরুষের) মজলিসের পাশ দিয়ে পার হয়ে যায় তাহলে সে এক বেশ্যা। এমন কি এই অবস্থায় নামাযের জন্য যেতেও নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে মহিলা সেন্ট ব্যবহার করে মসজিদে যায়, সেই মহিলার গোসল না করা পর্যন্ত কোনো নামায কবুল হবে না।” (সহীহ আল-জামে আস-সগীর আযযিয়াদাতুহ ২৭০)

১১. আদম সন্তানের উপর ব্যভিচারের কিছু অংশ লিপিবদ্ধ হয়েছে সে অবশ্যই তার মধ্যে লিপ্ত হবে। দুই চোখের ব্যভিচার হল দৃষ্টি, দুই কানের ব্যভিচার হল শ্রবণ, মুখের ব্যাভিচার হল কথা বলা, হাতের ব্যভিচার হল স্পর্শ করা এবং পায়ের ব্যভিচার হল খারাপ উদ্দেশ্যে অগ্রসর হওয়া। আর অন্তর আশা ও আকাঙ্ক্ষা করতে থাকে। লজ্জা স্থান তাকে বাস্তবায়ন করে অথবা মিথ্যায় পরিণত করে। (মুসলিম শরীফ ২৬৫৭)

১২. যে নারী স্বগৃহ, স্বামীগৃহ বা মায়ের বাড়ি ছাড়া অন্য স্থানে নিজের পর্দা রাখে (কাপড় খোলে) সে তার ও তার রবের মধ্যকার পর্দা ও লজ্জাশীলতাকে বিদীর্ণ করে দেয়। (তিরমিযী শরীফ ২৮০৩)

১৩. কোন নারীর উপর তোমার দৃষ্টি পড়লে তার প্রতি) বারবার দৃষ্টিপাত করো না। বরং নজর অতিসত্তর ফিরিয়ে নিও, কারণ, তোমার জন্য প্রথমবার ক্ষমা, দ্বিতীয়বার নয়। (আহমাদ শরীফ ১৩৬৯)

১৪. নারীদের বেশ ধারী পুরুষের উপর অভিশাপ এবং পুরুষদের বেশ ধারিণী নারীদের উপর আল্লাহর অভিশাপ। (ইবনে মাজাহ শরীফ ১৯০৪)

১৫. যে নারী তার মাথায় এমন চুল বাড়তি লাগায় যা তার মাথার নয়, সে তার মাথায় জালিয়াতি সংযোগ করে। (সহীহ আল-জামিউস সাগীর ২৭০৫)

কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,“যে ব্যক্তি মানুষকে হিদায়াতের দিকে ডাকে তার জন্য ঠিক ঐ পরিমাণ সাওয়াব রয়েছে, পরিমাণ পাবে তাকে অনুসরণকারীরা,সহীহ মুসলিম শরীফ ২৬৭৪,৬৮০৪।

আল্লাহ তায়ালা মা বোনদেরকে আমল করার তাওফিক দান করুন। (আমিন)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Islam। আল ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share